সড়ক নিরাপত্তার দায়িত্ব শুধু চালক ও সরকারের নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকার বা চালকদের দায়িত্ব নয়, বরং দেশের সকল মানুষের দায়িত্ব।
২২ অক্টোবর ২০১৯, ০৭:২২ পূর্বাহ্ন

‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’র সমাবেশ ঘিরে ভোলায় উত্তেজনা, নিরাপত্তা জোরদার

ভোলায় সব ধরণের সমাবেশ ও বৈঠক নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’ ডাকা বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে গোটা জেলায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
২২ অক্টোবর ২০১৯, ০৭:০৪ পূর্বাহ্ন

ভোলার এসপি’র ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে ধর্মীয় উগ্রপন্থী জনতার সংঘর্ষের পর পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
২২ অক্টোবর ২০১৯, ০৬:২৪ পূর্বাহ্ন

ভোলায় সংঘর্ষ নিয়ে ফেসবুকে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে ধর্মীয় উগ্রপন্থী জনতার সংঘর্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ অক্টোবর ২০১৯, ০৫:৫৭ পূর্বাহ্ন

জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা আটক

সাভারের আশুলিয়ায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্য ও যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
২২ অক্টোবর ২০১৯, ০৪:৫৭ পূর্বাহ্ন

ভোলার অপরাধীদের সনাক্ত করতে ফেসবুকের কাছে তথ্য চেয়েছে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা ভোলায় সহিংসতা চালিয়েছিল সেই অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত চলছে। তাদেরকে সনাক্ত করতে ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে গত তিন দিনের তথ্য চাওয়া হয়েছে।
২১ অক্টোবর ২০১৯, ০৩:১২ অপরাহ্ন

শর্ত সাপেক্ষে ফরিদপুরকে সিটি করপোরেশন ঘোষণার অনুমোদন

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় শর্ত সাপেক্ষে ফরিদপুর সিটি করপোরেশন (এফসিসি), সাতটি নতুন পুলিশ থানা এবং একটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
২১ অক্টোবর ২০১৯, ০২:৩৮ অপরাহ্ন

পরীবাগের মার্কেট থেকে জব্দ হলো চিতাবাঘের চামড়া

রাজধানীর পরীবাগের ডিআইটি সুপার মার্কেটে একটি দোকানে অভিযান চালিয়ে চিতাবাঘসহ বিভিন্ন বন্য প্রাণীর চামড়া ও চামড়াজাত দ্রব্য জব্দ করেছে র‍্যাব। জব্দ করা দ্রব্যের মধ্যে রয়েছে সাপ, গুইসাপ, মেছোবাঘ, বনবিড়াল ও হরিণের চামড়া ও এসব চামড়া দিয়ে তৈরি ব্যাগ।
২১ অক্টোবর ২০১৯, ০২:১৩ অপরাহ্ন

খাসির কথা বলে বিক্রি হচ্ছিল শিয়ালের মাংস, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিয়ালের ৩০ কেজি মাংস জব্দ করেছে পুলিশ। খাসির মাংস বলে স্থানীয় রেস্টুরেন্টে এসব বিক্রি করা হচ্ছিল। খাসির কথা বলে শিয়ালের মাংস বিক্রিতে জড়িত দুজনকে আটক করা হয়েছে।
২১ অক্টোবর ২০১৯, ১২:৪৭ অপরাহ্ন

৯ অতিরিক্ত বিচারপতির শপথ

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নয় জন নতুন অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন। আজ সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
২১ অক্টোবর ২০১৯, ১১:১৩ পূর্বাহ্ন

বিএনপির সংসদ সদস্য হারুনসহ ৩ জনের কারাদণ্ড

বিলাসবহুল গাড়ি এনে কর ফাঁকি দেওয়ার মামলায় বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২১ অক্টোবর ২০১৯, ০৯:২২ পূর্বাহ্ন

‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’র ৬ দফা দাবি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে ধর্মীয় উগ্রপন্থী জনতার সংঘর্ষ ও হতাহতের ঘটনায় প্রশাসনকে দায়ী করেছে ‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’।
২১ অক্টোবর ২০১৯, ০৭:১২ পূর্বাহ্ন

বোমা সন্দেহে রাতভর ব্যাগ পাহারা, সকালে মিললো খণ্ডিত মরদেহ

ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ ব্রহ্মপুত্র সেতুর পাশে পড়ে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে আজ (২১ অক্টোবর) সকালে পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২১ অক্টোবর ২০১৯, ০৬:০৪ পূর্বাহ্ন

ভোলায় সংঘর্ষ: ৪ থেকে ৫ হাজার অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে ধর্মীয় উগ্রপন্থী জনতার সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অজ্ঞাতনামা ৪০০০ থেকে ৫০০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
২১ অক্টোবর ২০১৯, ০৫:৪৬ পূর্বাহ্ন

ওমর ফারুক চৌধুরীকে যুবলীগ থেকে অব্যাহতি

যুবলীগের সভাপতির পদ থেকে ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাংবাদিকদের আজ রোববার সন্ধ্যায় এই তথ্য জানান।
২০ অক্টোবর ২০১৯, ০৩:১১ অপরাহ্ন

কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাক গোলাগুলি, হতাহত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারত। তারা বলেছে, জঙ্গি অনুপ্রবেশের চেষ্টার সময় এই হামালায় পাকিস্তানের ৬-১০ জন সেনা সদস্যও নিহত হয়েছে।
২০ অক্টোবর ২০১৯, ০২:৪৩ অপরাহ্ন

প্রক্সি: এমপি বুবলীর সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল

পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেওয়ায় নরসিংদীর সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলীর সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল এবং তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
২০ অক্টোবর ২০১৯, ০২:০৩ অপরাহ্ন

মোহাম্মদপুরের ওয়ার্ড কাউন্সিলর রাজীবকে যুবলীগ থেকে বহিষ্কার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ঢাকা উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীবকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হলো।
২০ অক্টোবর ২০১৯, ০১:৪১ অপরাহ্ন

মেননের দাবি- গণমাধ্যমে ভুল বার্তা দেওয়া হয়েছে

বরিশালে গতকাল শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন যে বক্তব্য দিয়েছেন তা গণমাধ্যমে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মেনন বলছেন, তার সম্পূর্ণ বক্তব্য উপস্থাপন না হওয়ায় জাতীয় রাজনীতি ও ১৪ দলের রাজনীতিতে একটা ভুল বার্তা গেছে।
২০ অক্টোবর ২০১৯, ১২:০৭ অপরাহ্ন

ফেসবুকে উস্কানি: ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪

ফেসবুক মেসেঞ্জারে বিদ্বেষমূলক কথোপকথনের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে জনরোষ থেকে রক্ষা করতে গিয়ে পুলিশ উত্তেজিত জনতাকে লক্ষ্য করে গুলি চালালে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।
২০ অক্টোবর ২০১৯, ১১:৫০ পূর্বাহ্ন