আসুন দেশের আসল মালিক হওয়ার শক্তি অর্জন করি: ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন দেশকে ‘স্বৈরাচার’ থেকে মুক্ত করতে ও ‘কার্যকর’ গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিটি এলাকায় ঐক্যের আহ্বান ছড়িয়ে দেওয়ার ওপর জোর দিয়েছেন।
১৮ অক্টোবর ২০১৯, ০২:৩৬ অপরাহ্ন

শিশু নির্যাতনকারীর ক্ষমা নেই: প্রধানমন্ত্রী

প্রতিটি শিশুর জন্য সুন্দর ভবিষ্যতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশু হত্যা এবং নির্যাতনে জড়িতদের কঠোর থেকে কঠোরতম শাস্তি ভোগ করতে হবে।
১৮ অক্টোবর ২০১৯, ০২:০৬ অপরাহ্ন

‘রোহিঙ্গাদের এক ইঞ্চিও বনভূমি নয়, পাহাড় কাটলে এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন বলেছেন, রোহিঙ্গাদের জন্য আর এক ইঞ্চিও বনভূমি দেওয়া হবে না।
১৮ অক্টোবর ২০১৯, ১২:৫২ অপরাহ্ন

চিত্রশিল্পী কালিদাস কর্মকার আর নেই

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কালিদাস কর্মকার আর নেই। আজ (১৮ অক্টোবর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।
১৮ অক্টোবর ২০১৯, ১১:৪০ পূর্বাহ্ন

সরকারি কবরস্থান দখল করে বালুর ব্যবসা

শরীয়তপুরের পালং উপজেলার পালং ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পূর্ব কোটা পাড়ায় অবস্থিত বেওয়ারিশ লাশ দাফনের জন্য সরকারি কবরস্থান। তবে জেলা সদরের এই কবরস্থানের জায়গাটি বর্তমানে প্রভাবশালী এক বালু ব্যবসায়ী দখল করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।
১৮ অক্টোবর ২০১৯, ১০:২১ পূর্বাহ্ন

যুবলীগের বয়স কাঠামো নিয়ে রবিবার আলোচনা হবে: ওবায়দুল কাদের

যুবলীগের বয়স কাঠামো আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রবিবার (২০ অক্টোবর) গণভবনে বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৮ অক্টোবর ২০১৯, ০৮:৫০ পূর্বাহ্ন

শাহ আমানতে ১৫ কেজি সোনা উদ্ধার, আটক ১

চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১৫ কেজি ওজনের মোট ১৩০টি সোনার বার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
১৮ অক্টোবর ২০১৯, ০৫:৫৩ পূর্বাহ্ন

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিলস্থ নাফ নদীর কিনারায় ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহতের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৮ অক্টোবর ২০১৯, ০৫:৩৬ পূর্বাহ্ন

৩ বছরে বিদ্যুৎ বিভাগের প্রায় ৩ হাজার কর্মকর্তার বিদেশ সফর

গত তিন বছরে বিভিন্ন প্রকল্পের আওতায় বিদ্যুৎ বিভাগের ২ হাজার ৯৬১ জন কর্মকর্তা বিদেশ সফর করেছেন। প্রশিক্ষণ, কর্মশালা, কর্মশালা, প্রি-শিপমেন্ট ইন্সপেকশনসহ (পিএসআই) বিভিন্ন কারণে তারা এই সফর করেন।
১৮ অক্টোবর ২০১৯, ০৫:২৮ পূর্বাহ্ন

জিপি, রবিতে প্রশাসক নিয়োগে সরকারের অনুমোদন

গ্রামীণফোন ও রবিতে প্রশাসক নিয়োগের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যে সুপারিশ করেছিল তাতে অনুমোদন দিয়েছে সরকার। অপারেটর দুটির কাছ থেকে অডিট আপত্তি থেকে পাওনা প্রায় ১৩ হাজার ৪৪৬ কোটি টাকা পাওনা আদায় নিয়ে আইনি লড়াইয়ের মধ্যে প্রশাসক নিয়োগের অনুমতি দেওয়া হলো।
১৭ অক্টোবর ২০১৯, ০২:৪৫ অপরাহ্ন

জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব-১ কার্যালয়ে নেওয়া হয়েছে সম্রাটকে

যুবলীগ থেকে বহিষ্কৃত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব-১ এর কার্যালয়ে নেওয়া হয়েছে। ঢাকায় অবৈধ ক্যাসিনো ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে আলোচিত এই নেতাকে কুমিল্লা থেকে আটকের পর অস্ত্র ও মাদকের দুই মামলা দেওয়া হয়েছে।
১৭ অক্টোবর ২০১৯, ০১:৪৩ অপরাহ্ন

গ্রামীণফোনের কাছে ১২৫৮০ কোটি টাকা আদায়ের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

গ্রামীণফোনের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা আদায়ে দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
১৭ অক্টোবর ২০১৯, ১২:১১ অপরাহ্ন

আবরার হত্যা: আবার রিমান্ডে তানভীর, অমিত

বুয়েটের আবরার হত্যা মামলায় দুজনকে তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পাঁচ দিনের রিমান্ড শেষে আরও জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আবার সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ। আদালত দুজনের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ও অপর জনকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
১৭ অক্টোবর ২০১৯, ১১:৪৭ পূর্বাহ্ন

এম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চট্টগ্রামে নিহত ২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলের এই ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।
১৭ অক্টোবর ২০১৯, ১০:৫৭ পূর্বাহ্ন

কঠোরভাবে নিয়ম মেনে চলুন: ইউজিসিকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তদারকিতে কঠোরভাবে নিয়মকানুন অনুসরণ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছেন।
১৭ অক্টোবর ২০১৯, ১০:৪৩ পূর্বাহ্ন

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল ৫ম দিনের মতো বন্ধ

নাব্যতা সঙ্কটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৫ম দিনের মতো ফেরি চলাচল বন্ধ রয়েছে।
১৭ অক্টোবর ২০১৯, ০৯:৪৭ পূর্বাহ্ন

ঢাকায় ৩ ‘নব্য-জেএমবি’ আটক

রাজধানীর গাবতলী এলাকা থেকে নব্য-জেএমবির তিন সদস্যকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে।
১৭ অক্টোবর ২০১৯, ০৮:৫৬ পূর্বাহ্ন

২০২১ সালের জুনের মধ্যে শেষ হবে পদ্মাসেতুর কাজ: সেতুমন্ত্রী

২০২১ সালের জুনের মধ্যে পদ্মাসেতুর কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৭ অক্টোবর ২০১৯, ০৮:৩২ পূর্বাহ্ন

জিপি, রবিতে শীঘ্রই সরকারি প্রশাসক

সরকার গ্রামীণফোন ও রবি ব্যবসা পরিচালনার জন্য প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এটি হবে বাংলাদেশের এক নজিরবিহীন ব্যবস্থা।
১৭ অক্টোবর ২০১৯, ০৭:৫১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে আ লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
১৭ অক্টোবর ২০১৯, ০৫:৩৪ পূর্বাহ্ন