বাংলাদেশ-ভারতের ৭ সমঝোতা স্মারক সই, ৩ প্রকল্প উদ্বোধন

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে দু’দেশের মধ্যে ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উদ্বোধন হয়েছে তিনটি যৌথ প্রকল্প।
৫ অক্টোবর ২০১৯, ০৯:৫৯ পূর্বাহ্ন

জাতীয় মানবাধিকার কমিশন উচ্চপদস্থ আমলাদের রিটায়ারমেন্ট হোম: শাহদীন মালিক

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক বলেছেন, জাতীয় মানবাধিকার কমিশন সরকারের উচ্চপদস্থ আমলাদের ‘রিটায়ারমেন্ট হোম’-এ পরিণত হয়েছে।
৫ অক্টোবর ২০১৯, ০৯:৪১ পূর্বাহ্ন

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত

পদ্মায় তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাজবাড়ির দৌলতদিয়া ঘাটের কাছে স্রোত বেড়ে যাওয়ায় ফেরি ভিড়তে পারছে না। ১৬টি ফেরির মধ্যে মাত্র ৩টি ফেরি চলাচল করছে।
৫ অক্টোবর ২০১৯, ০৭:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত: জয়শঙ্কর

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ (৫ অক্টোবর) সকালে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ অক্টোবর ২০১৯, ০৬:২৫ পূর্বাহ্ন

রংপুর-৩ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

রংপুর-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। আজ (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
৫ অক্টোবর ২০১৯, ০৫:২০ পূর্বাহ্ন

দক্ষিণ এশিয়ার সংযোগ ও সৌহার্দ্যের জন্য প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার বিদ্যমান ভূরাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় চার দফা প্রস্তাব দিয়েছেন। এর মাধ্যমে দক্ষিণ এশিয়া সংঘবদ্ধ, বন্ধুত্বপূর্ণ ও প্রতিযোগিতামূলক অঞ্চল হিসেবে পারস্পরিক বৈশ্বিক কল্যাণে অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে।
৫ অক্টোবর ২০১৯, ০৪:২১ পূর্বাহ্ন

শাহজালালে যাত্রীর পেটে ২,২৮০ ইয়াবা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যাত্রীর পেট থেকে ২ হাজার ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৪ অক্টোবর ২০১৯, ০৩:১০ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ইউনাইটেড ক্লাবে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ‘দ্য ইউনাইটেড অ্যাসোসিয়েশন’ (ইউনাইটেড ক্লাব নামে পরিচিত)-এ অভিযান চালিয়ে ক্লাবটির সভাপতিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৪ অক্টোবর ২০১৯, ০১:৩৮ অপরাহ্ন

খালেদা জিয়া সরকারের সঙ্গে কোনো আপস করবেন না: মওদুদ

কারামুক্তির ব্যাপারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের সঙ্গে কোনো আপস করবেন না বলে জানিয়েছেন দলটির সিনিয়র নেতা মওদুদ আহমদ।
৪ অক্টোবর ২০১৯, ১২:৫৭ অপরাহ্ন

আমি রাঁধুনিকে বলে দিয়েছি, এখন থেকে রান্নায় পেঁয়াজ বন্ধ করে দাও: শেখ হাসিনা

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেছেন, ভারতের হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশকে অবাক করে দিয়েছিলো। যার কারণে বাংলাদেশে পেঁয়াজের দাম আকাশছোঁয়া অবস্থায় পৌঁছায়।
৪ অক্টোবর ২০১৯, ১২:১৬ অপরাহ্ন

খালেদার জামিনের আইনগত বিষয় সরকারের হাতে নেই: কাদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনে মুক্তির জন্য মানবিক বিষয়টির পাশাপাশি আইনগত ব্যাপারটিও দেখতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৪ অক্টোবর ২০১৯, ১০:৩৯ পূর্বাহ্ন

বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ভারতীয় ব্যবসায়ীরা বড় ভূমিকা রাখতে পারে: প্রধানমন্ত্রী

ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প কারখানা স্থাপন এবং সেখানে উৎপাদিত পণ্য ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের বিশাল বাজারে রপ্তানি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ অক্টোবর ২০১৯, ০৮:১০ পূর্বাহ্ন

ফেরি চলাচল ব্যাহত, আরিচায় ট্রাকের দীর্ঘ সারি

নদীতে প্রবল স্রোত এবং রাজবাড়ির দৌলতদিয়া ঘাটের কাছে নদী ভাঙনের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৪ অক্টোবর ২০১৯, ০৬:১৯ পূর্বাহ্ন

সৌদি থেকে আরো ১৩০ বাংলাদেশি ফেরত

সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর মুখে সেখান থেকে ১৩০ জন বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন।
৪ অক্টোবর ২০১৯, ০৬:০২ পূর্বাহ্ন

‘দুবাই থেকে আটক’ হলো শীর্ষ সন্ত্রাসী জিসান

তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসানকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
৪ অক্টোবর ২০১৯, ০৫:১২ পূর্বাহ্ন

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ‘সন্ত্রাসীর’ লাশ উদ্ধার

মেহেরপুরে সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় সন্ত্রাসীদের দুপক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
৪ অক্টোবর ২০১৯, ০৪:৫৭ পূর্বাহ্ন

বাঘ-ষাঁড়ের মুখোশ পরে অলঙ্কারের দোকানে ডাকাতি

ভারতের তামিলনাড়ুর একটি জনপ্রিয় অলঙ্কারের দোকানে বাঘ-ষাঁড়ের মুখোশ পরে ৩০ কেজি ওজনের ৮০০ অলঙ্কার চুরি করেছে দুষ্কৃতিকারীরা।
৪ অক্টোবর ২০১৯, ০৪:৪২ পূর্বাহ্ন

স্কুলে যেতে সাঁতার কেটে পার হতে হয় দুটি খাল

বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে স্কুল। সেই স্কুলে যেতে তাকে সাঁতার কেটে পার হতে হয় দুটি খাল। অথচ, তার বয়সের শিক্ষার্থীরা একটু সুযোগ পেলেই স্কুল পালায়। অথবা ছোট-খাটো অজুহাতে কামাই দেয় স্কুল।
৪ অক্টোবর ২০১৯, ০৪:১১ পূর্বাহ্ন

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তিন কার্যদিবসের মধ্যে তার নামে থাকা সব হিসাবের লেনদেন তথ্য পাঠাতে বলা হয়েছে।
৩ অক্টোবর ২০১৯, ০২:৪৯ অপরাহ্ন

ভারতীয় উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান

ভারতের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বিনিয়োগের জন্য সবচেয়ে উদার পরিবেশ বিরাজ করছে।
৩ অক্টোবর ২০১৯, ০২:২২ অপরাহ্ন