ইলিশ রপ্তানির সিদ্ধান্তে খুশি চাঁদপুরের ব্যবসায়ীরা
দীর্ঘদিন পর হলেও পূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তের কথা শুনে খুশি চাঁদপুরের জেলে ও মাছ ব্যবসায়ীরা। কিন্তু এতে মুখ ভার সাধারণ ইলিশ ক্রেতাদের। কারণ বাজারে পর্যাপ্ত ইলিশ উঠলেও দাম খুব একটা কমেনি। সরেজমিন চাঁদপুরের মাছঘাট ঘুরে জেলে, ব্যবসায়ী ও সাধারণ লোকজনের সঙ্গে কথা এমনই প্রতিক্রিয়া পাওয়া গেছে।
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৪ অপরাহ্ন
ক্যাসিনো: অস্ট্রেলিয়ায় ৪১ কোটি টাকা পাচার করেছেন লোকমান
ক্যাসিনো পরিচালনার অভিযোগে গ্রেপ্তার মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক মো. লোকমান হোসেন ভুঁইয়া অস্ট্রেলিয়ায় ৪১ কোটি টাকা পাচার করেছেন বলে জানিয়েছে র্যাব। বিদেশে টাকা পাচারের তথ্য তিনি র্যাবের কাছে স্বীকার করেছেন।
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৯ অপরাহ্ন
ক্যাসিনোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার: আইনমন্ত্রী
ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। একথা জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অপরাধীরা যে দলেরই হোক তাদের ধরার সাহস আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪১ অপরাহ্ন
গ্রামবাসীর ওপর ৩০ শিয়ালের সংঘবদ্ধ হামলায় আহত ২৪
বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি গ্রামে একদল শিয়ালের আক্রমণে অন্তত ২৪ জন গ্রামবাসী আহত হয়েছেন। গ্রামবাসী পরে প্রতিরোধ গড়ে তুলে একটি শিয়ালকে মেরেছে। আতংকিত গ্রামবাসী লাঠিসোটা নিয়ে গ্রাম পাহারা দিচ্ছেন।
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৭ অপরাহ্ন
জনস্বার্থে হাজার বার মাফ চাইব: আইভী
নারায়ণগঞ্জ বাসীর সেবায় বিভিন্ন কাজের উদাহরণ দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, “জনস্বার্থে আমি ১০ বার না হাজার বার মাফ চাইতে পারব। তবু কাজ করে যাব।”
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৪ অপরাহ্ন
রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে বাধ্য করতে হবে বিশ্ব সম্প্রদায়কে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় তাদের পৈত্রিক নিবাসে ফিরে যাওয়ার পরিবেশ সৃষ্টিতে মিয়ানমারকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়কে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে।
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪১ পূর্বাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিপ্রায়ের যৌক্তিকতা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “ক্যাম্পে আইন-শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তার জন্য কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এখানে জেলখানার মতো হবে তা ভাবার কোনো কারণ নেই।”
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৬ পূর্বাহ্ন
ইরাক যুদ্ধের বিরোধিতাকারী প্রাক্তন ফরাসী প্রেসিডেন্ট জ্যাক শিরাকের মৃত্যু
ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাক শিরাক মারা গেছেন। ইরাক আক্রমণের বিরোধিতা করে গণমাধ্যমের আলোচনায় থাকা এই ফরাসী প্রেসিডেন্টের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫১ পূর্বাহ্ন
আরো এক সহকারী প্রক্টরের পদত্যাগ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সহকারী প্রক্টর ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তরিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়টিতে তার সব প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৬ পূর্বাহ্ন
চীনে তো সড়ক দুর্ঘটনার শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হয়: ইলিয়াস কাঞ্চন
গত বছর স্কুল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সড়ক পরিবহন আইন করার উদ্যোগ নেওয়া হয়েছিলো। বেশ কিছুটা সময় নিয়ে সেই আইন সংসদে পাশও হয়েছে। এখন পরিবহন মালিক-শ্রমিকদের চাপে সেই আইন প্রয়োগ করার আগেই সংশোধনের কথা ভাবছে সরকার। নিরাপদ সড়কের দাবিতে অনেক বছর ধরে আন্দোলন করছেন নায়ক ইলিয়াস কাঞ্চন। এরকম একটি আইন তাদের বহুদিনের চাওয়া।
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৮ পূর্বাহ্ন
ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ১৫.৪৯ শতাংশ
২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাশের হার ১৫ দশমিক ৪৯ শতাংশ।
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫২ পূর্বাহ্ন
ফু-ওয়াং ক্লাবে অভিযান: গ্রেপ্তার ৩
রাজধানীর ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে তিন সেলসম্যানকে গ্রেপ্তার করেছে র্যাব।
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৬ পূর্বাহ্ন
মিয়ানমারকে বাধ্য করতে বিশ্বকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় তাদের জন্মস্থানে ফেরানোর পরিবেশ তৈরিতে মিয়ানমারকে বাধ্য করতে বিশ্বকে অবশ্যই সব পদক্ষেপ নিতে হবে।
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৯ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় আ লীগের ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১
কুষ্টিয়া সদর উপজেলার মাধপুর গ্রামে প্রভাব বিস্তার করা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৫ পূর্বাহ্ন
গাজীপুরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
গাজীপুরের পূবাইলে স্বামী আবুল কালাম (৪০) ও স্ত্রী পুতুল বেগমকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৩ পূর্বাহ্ন
কক্সবাজারে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রত্মাপালং ইউনিয়নের পূর্ব রত্না গ্রামে একই পরিবারের চারজনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৮ পূর্বাহ্ন
ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে পার্শ্ববর্তী দেশ ভারতে সর্বোচ্চ ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার।
২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪০ অপরাহ্ন
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৪ অপরাহ্ন
‘আত্মসাতের’ ২৩ লাখ টাকা আলমারিতে
নওগাঁ জেলা সঞ্চয় অফিসের একজন সিনিয়র ক্লার্কের আলমারি থেকে ‘আত্মসাতের’ ২২ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করেছে রাজশাহীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।
২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৪ অপরাহ্ন
আ. লীগের নেতার বাড়ি থেকে ৯ জুয়াড়ি গ্রেপ্তার
সাতক্ষীরায় জুয়া খেলার সময় নয়জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেসময় তাস, স্কোরশিট, চেয়ার-টেবিল ও টাকা জব্দ করা হয়।
২৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৮ অপরাহ্ন