মোদি-মমতা বৈঠক নিয়ে যত গুঞ্জন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বুধবার বিকেলে বৈঠক করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠক খুব স্বাভাবিক হলেও, দুটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে মোদি-মমতার এই বৈঠকের পেছনের কারণ খুঁজছেন বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্ট নেতৃত্ব।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৮ পূর্বাহ্ন
নির্মাণের এক বছর পর...
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তেগাছিয়া বাজার এলাকায় উপজেলা সংযোগ সড়কের প্রায় ৫০ মিটার নিচের মাটি সরে যাওয়ায় গাইড ওয়ালটি ধসে পড়ে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) কলাপাড়ায় এই সড়কটি মাত্র এক বছর আগে তৈরি করে। যেকোনো সময় মূল সড়কটি ধসে উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৪ পূর্বাহ্ন
১ ঘণ্টা পর ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ চালু
ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার এক ঘণ্টা পর রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২২ পূর্বাহ্ন
রোমে বাংলাদেশি তরুণের সততার দৃষ্টান্ত
ইতালির রাজধানী রোমের রাস্তায় একটি মানিব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন বাংলাদেশি এক তরুণ। সেই মানিব্যাগের ভেতরে ছিলো দুই হাজার ইউরো। তবে পুরো টাকাসহ মানিব্যাগটি এর মালিককে ফিরিয়ে দিয়েছেন তিনি। প্রতিদান হিসেবে তাকে পুরস্কার দেওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৪ পূর্বাহ্ন
কোটি টাকা ‘ঈদ সালামি’ আলোচনায় জাবি উপাচার্য ও তার পরিবার
গত ৯ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের বাসায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি অংশের সঙ্গে বৈঠক করেছিলেন উপাচার্য ও তার পরিবারের দুই সদস্য। সংগঠনটির দাবি অনুযায়ী তারা ২৫ লাখ টাকা গ্রহণ করে কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছিলেন।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৮ পূর্বাহ্ন
বিষ দিয়ে পাখি হত্যা: মিল মালিককে নোটিশ, হত্যাকারীকে জরিমানা
লালমনিরহাটের কুলাঘাট রোডের আপনপাড়া এলাকায় খাবারে বিষ মিশিয়ে নানা প্রজাতির পাখি হত্যার ঘটনায় সিটি রাইস মিল চাতালের মালিক আবুল কাশেমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৯ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী আজ বিমানের ‘রাজহংস’ উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (১৭ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪র্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করবেন।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৬ পূর্বাহ্ন
ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫২ পূর্বাহ্ন
ফল প্রকাশের দু’মাস পরেও এইচএসসির ফল মেলেনি ২৭ শিক্ষার্থীর
যশোর বোর্ডের এইচএসসি পরীক্ষায় খুলনার তিনটি কলেজের ২৭ জন শিক্ষার্থী এখনও তাদের ফলাফল পাননি। ফলে হুমকির মুখে পড়েছে তাদের শিক্ষাজীবন।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৯ পূর্বাহ্ন
৪০ দিনেও নিখোঁজ স্কুলছাত্রের হদিস পায়নি পুলিশ
নিখোঁজের ৪০ দিন অতিবাহিত হলেও, খুঁজে পাওয়া যায়নি মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া গ্রামের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলামকে। পরিবারের পক্ষ থেকে পুলিশ ও র্যাবের কাছে আলাদা অভিযোগ করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫২ অপরাহ্ন
জাবি উপাচার্যের অপসারণ দাবি ফখরুলের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উন্নয়ন প্রকল্পের টাকা ছাত্রলীগ নেতাদের মধ্যে ভাগ করে দেওয়ার অভিযোগ ওঠায় উপাচার্য ফারজানা ইসলামের অপসারণ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৯ অপরাহ্ন
এরশাদের আসন জাপাকে ছেড়ে দিল আওয়ামী লীগ
এরশাদের শূন্য আসন রংপুর-৩ উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম রাজু। সোমবার রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহতাব উদ্দিনের কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করে নৌকা মার্কার প্রার্থী।
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৩ অপরাহ্ন
কারাগারে ১৪১ জনের স্থানে ৯ চিকিৎসক: কারা মহাপরিদর্শক
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা বলেছেন, সারাদেশে কারাগারে ১৪১ জন চিকিৎসকের পদ রয়েছে। কিন্তু সেখানে মাত্র ৯ জনের পদায়ন হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৪ অপরাহ্ন
মেট্রোরেলের নিরাপত্তায় বিশেষ পুলিশ ইউনিট গঠনের কথা বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক বিশেষ পুলিশ ইউনিট গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৩ অপরাহ্ন
ঢাবি সিনেট থেকে অব্যাহতি চেয়ে শোভনের চিঠি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট থেকে অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামানের কাছে চিঠি দিয়েছেন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৬ পূর্বাহ্ন
বশেমুরবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৭ পূর্বাহ্ন
দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা কাদেরের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সতর্কবার্তা দিয়েছেন।
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৮ পূর্বাহ্ন
অডিও ফাঁস: উপাচার্য নিজেই টাকা ভাগ করে দিয়েছেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য ফারজানা ইসলামের সঙ্গে টাকা ভাগাভাগির বিষয়ে ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেনের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংবাদ প্রকাশ করেছে গণমাধ্যমও। কে বা কারা রেকর্ড করেছেন বা ছড়িয়ে দিয়েছেন, তথ্য সূত্র জানা যায়নি। এধরণের অডিও’র ক্ষেত্রে তা সাধারণত জানা যায়ও না। কিন্তু থেমে নেই আলোচনা-সমালোচনা।
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৯ পূর্বাহ্ন
‘ডাকসুর জিএস পদে রাব্বানী, সিনেটে শোভন থাকতে পারেন না’
চাঁদাবাজির মতো নৈতিক স্খলনের অভিযোগে ছাত্রলীগ থেকে অপসারণ করা হয়েছে সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে। এমন অভিযোগের পরও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদে রাব্বানী এবং সিনেট সদস্য পদে শোভন থাকতে পারেন কী না- এ বিষয়ে ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নিশ্চয় না।”
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৫ পূর্বাহ্ন
সৌদি থেকে ফিরলেন ১৭৫ কর্মী; কারও খালি পা, কারও গায়ে কাজের পোশাক
সৌদি আরব প্রশাসনের ধরপাকড়ের শিকার হয়ে গতরাতে দেশে ফিরেছেন ১৭৫ প্রবাসী কর্মী। খালি হাতে ফেরা এসব কর্মীদের কারও ছিলো খালি পা, কেউ আবার কাজের পোশাক পরেই বিমানে উঠেছেন।
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩১ পূর্বাহ্ন