ডেঙ্গুতে ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ইসরা তাসকিন (১৩) স্কুলটির আজিমপুর শাখার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:২১ পূর্বাহ্ন

এডিবির ঋণ সহায়তায় ৪ মহাসড়ক ৪ লেন হবে

দেশের চারটি মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজে ঋণ সহায়তা দিবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মহাসড়কগুলো হলো- ঢাকা-সিলেট, রংপুর-বাংলাবান্ধা, রংপুর-বুড়িমারী এবং বরিশাল-ফরিদপুর।
৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৯ পূর্বাহ্ন

ব্রিটিশ ট্যাংকারের ৭ ক্রুকে ছেড়ে দিবে ইরান

ইরানের হাতে আটক ব্রিটেনের পতাকাবাহী তেল ট্যাংকার ‘স্তেনা ইম্পেরো’-র সাত ক্রু সদস্যকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:১১ পূর্বাহ্ন

ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাইজগাঁও রেল স্টেশনের কাছে ট্রেনের চাকা লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৭ পূর্বাহ্ন

জাতীয় পরিচয়পত্র: অন্তত ৭৩ সন্দেহজনক আবেদন ইসির ডাটাবেজে

চট্টগ্রামে এক রোহিঙ্গা নারীর কাছ থেকে জব্দ করা জাতীয় পরিচয়পত্র নিয়ে তদন্ত করতে গিয়ে নির্বাচন কমিশনের ডাটাবেজে পরিচয়পত্রের জন্যে অন্তত ৭৩টি সন্দেহজনক আবেদন পেয়েছে সরকারের তদন্ত কমিটি।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩২ পূর্বাহ্ন

শ্রমিক ধর্মঘটে আশুলিয়ায় ২ পোশাক কারখানা বন্ধ

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় ৫৮ জন শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে ধর্মঘট পালন করায় তৈরি পোশাক শিল্পের দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৩ পূর্বাহ্ন

যাত্রাবাড়ী থেকে সাড়ে ৩ কেজি সোনা উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আনুমানিক সাড়ে তিন কেজি সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একাধিক গোয়েন্দা দল।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২২ পূর্বাহ্ন

দ্বিতীয় দিনের মতো জাবির প্রশাসনিক ভবন ঘেরাও

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ, পরিকল্পনাহীন নির্মাণ ও প্রকৃতি ধ্বংসের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবন ঘেরাও করে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১২ পূর্বাহ্ন

ইয়াবা ‘চোরাকারবারী’ গ্রেপ্তারের প্রতিবাদে ৩ কিমি জুড়ে ব্যারিকেড

মুন্সীগঞ্জের চরাঞ্চলের আলোচিত অবৈধ অস্ত্র ও মাদক ‘চোরাকারবারী’ হিসেবে অভিযুক্ত ইউসুফ হাসান ওরফে ইউসুফ ফকিরকে (৪০) মাদকসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারের পর তার সহযোগীরা গাছ, সিমেন্টের খুঁটিসহ নানা কিছু ফেলে এবং পাটখড়ির স্তূপে আগুন ধরিয়ে প্রায় তিন কিলোমিটার সড়ক জুড়ে ব্যারিকেড সৃষ্টি করে।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৯ পূর্বাহ্ন

সুনাম দেবনাথ কেনো আসামি নয়?

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্যের ছেলে সুনাম দেবনাথের নাম না থাকায় গতকাল আদালতের ভেতর এবং বাইরে ক্ষোভ প্রকাশ করেছেন আসামিদের কয়েকজন।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৬ পূর্বাহ্ন

গ্যাস রপ্তানিতে দেশের লাভ-ক্ষতি বিতর্ক

সমুদ্রের গ্যাস রপ্তানির সুযোগ রেখে তৈরি করা হয়েছে নতুন উৎপাদন অংশীদারি চুক্তি বা পিএসসি। এটি অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা কমিটির অর্থনীতি বিভাগ।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৯ পূর্বাহ্ন

ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকা থেকে কিশোর গ্যাং এর তিন সদস্যকে পাঁচটি ধারালো ছোড়াসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৯ পূর্বাহ্ন

৭১ সালের পর কেউ দেশ ছেড়ে ভারতে যায়নি: কাদের

১৯৭১ সালের পরে কোন বাংলাদেশি দেশ ছেড়ে ভারতে স্থায়ী হয়নি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসামের এনআরসি থেকে বাদ পড়া ১৯ লাখ মানুষ ভারতেরই নাগরিক, আর তাদের এখনই দেশছাড়া করবে এমন সিদ্ধান্ত ভারত সরকার নেয়নি।
৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৪ অপরাহ্ন

ব্যারিস্টার মইনুল আবার কারাগারে

সাংবাদিক মাসুদা ভাট্টির দায়ের করা মানহানির মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৪ অপরাহ্ন

রংপুর-৩ উপনির্বাচন: জাপার মনোনয়ন ফরম নিলেন সাদ এরশাদ

রংপুর-০৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হতে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেছেন রাহগীর আল মাহি সাদ এরশাদ। এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন এরশাদের এই পুত্র।
৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩২ অপরাহ্ন

মহাসড়ক থেকে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের সড়ক ও মহাসড়কে নির্মিত ব্রিজ, সেতু থেকে টোল আদায়ের রীতি রয়েছে। এবার জাতীয় মহাসড়ক ব্যবহার করলে টোল দিতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিজ, সেতুর পাশাপাশি জাতীয় মহাসড়ক থেকে টোল আদায়ের নির্দেশ দিয়েছেন।
৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪২ পূর্বাহ্ন

জামিনে মুক্তি পেলেন মিন্নি

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন। মিন্নিকে হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগে বহাল থাকায় ৪৯ দিন জেলহাজতে থাকার পর আজ বিকেলে ছাড়া পেলেন তিনি।
৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫১ পূর্বাহ্ন

চীনে স্কুলে হামলায় ৮ শিশু নিহত

চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক ব্যক্তির হামলায় আট শিক্ষার্থী নিহত এবং দুইজন আহত হয়েছে।
৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৫ পূর্বাহ্ন

কক্সবাজারে আগুনে ২ জনের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজারে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে।
৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৭ পূর্বাহ্ন

নিউইয়র্কে গুলিতে বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জামাইকায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি এক ব্যক্তি নিহত হয়েছেন।
৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৪ পূর্বাহ্ন