শফিকুল ইসলাম ডিএমপির নতুন কমিশনার
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার করা হয়েছে। নবনিযুক্ত ডিএমপি কমিশনার এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ছিলেন।
২৮ আগস্ট ২০১৯, ১২:১১ অপরাহ্ন
গ্রামীণ এলাকায় নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
দেশের জনসংখ্যার উচ্চ ঘনত্ব বিবেচনায় শুধু উপজেলা পর্যায়ে নয়, বরং গ্রামীণ এলাকাতেও পরিকল্পিত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমাদের লক্ষ্য দেশের গ্রামগুলোর উন্নয়ন। আমরা গ্রামগুলোকে অবহেলা না করে গ্রামীণ এলাকায় নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চাই।”
২৮ আগস্ট ২০১৯, ১১:২৮ পূর্বাহ্ন
পরবর্তী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পরবর্তী মন্ত্রিপরিষদ সচিব হতে চলেছেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের আজ এই তথ্য জানিয়েছেন।
২৮ আগস্ট ২০১৯, ১০:৪৭ পূর্বাহ্ন
এলএনজি আমদানির ১৭ কোম্পানি
দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণের জন্য দীর্ঘমেয়াদী চুক্তির পাশাপাশি আন্তর্জাতিক খোলাবাজার (স্পট মার্কেট) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য ৪৩টি কোম্পানির মধ্য থেকে ১৭টিকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে।
২৮ আগস্ট ২০১৯, ১০:২৪ পূর্বাহ্ন
কোরাম সঙ্কটে ক্ষতি ১৬৩ কোটি টাকা: টিআইবি
দশম জাতীয় সংসদ অধিবেশনের কোরাম সঙ্কটের কারণে প্রায় ১৬৩ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ৩৬৩ টাকার অপব্যবহার হয়েছে বলে এক সমীক্ষায় জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
২৮ আগস্ট ২০১৯, ০৮:৩৭ পূর্বাহ্ন
মশা নিধনে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ হাইকোর্টের
দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে এডিস মশা নিধনে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২৮ আগস্ট ২০১৯, ০৭:১৩ পূর্বাহ্ন
কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়: রাহুল গান্ধী
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং তার দল বলছে যে, জম্মু-কাশ্মীরে সহিংসতা উস্কে দিচ্ছে পাকিস্তান।
২৮ আগস্ট ২০১৯, ০৬:৪৯ পূর্বাহ্ন
র্যাবের অভিযানে ৪ ‘জঙ্গি’ ও ৪ ‘ডাকাত’ আটক
রাজধানী ও সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে সন্দেহভাজন চার ‘জঙ্গি’ ও ‘ডাকাত’ দলের চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২৮ আগস্ট ২০১৯, ০৫:৪৯ পূর্বাহ্ন
মানিকগঞ্জে বিদেশি পিস্তলসহ ৪ যুবক আটক
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চর নয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ চারজনকে আটক করেছে পুলিশ।
২৮ আগস্ট ২০১৯, ০৫:২৫ পূর্বাহ্ন
ডেঙ্গুতে ময়মনসিংহ ও খুলনায় ২ জনের মৃত্যু
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহে এক যুবক ও খুলনায় এক নারীর মৃত্যু হয়েছে।
২৮ আগস্ট ২০১৯, ০৪:৫১ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের পার্বতীপুরে লোহার রড বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কায় নিহত হয়েছে তিন মোটরসাইকেল আরোহী। এতে আহত হয়েছেন আরো তিনজন।
২৮ আগস্ট ২০১৯, ০৪:০৯ পূর্বাহ্ন
ধর্ষিতার স্বামীকে এসিড নিক্ষেপের ঘটনায় মামলা, হাসপাতালে দেখতে গেলেন এসপি
নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীর স্বামীকে এসিড নিক্ষেপের ঘটনায় থানায় মামলা হয়েছে। এসিডে আহত নাছির উদ্দিন বাদী হয়ে সোমবার রাতে এ মামলা দায়ের করেন।
২৭ আগস্ট ২০১৯, ০৩:১৮ অপরাহ্ন
১৫ আগস্টের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান ২১ আগস্টের তারেক রহমান: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পঁচাত্তর সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান।
২৭ আগস্ট ২০১৯, ০২:০৩ অপরাহ্ন
বাংলামোটরে ফুটপাতে উঠে গিয়ে নারীর পা পিষ্ট করল বাস
রাজধানীর বাংলামোটর এলাকায় ফুটপাতে উঠে গিয়ে এক নারীর পা পিষ্ট করেছে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাস।
২৭ আগস্ট ২০১৯, ০১:২০ অপরাহ্ন
বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য খুলে গেল জাপানের দরজা
বাংলাদেশ থেকে জাপানে জনশক্তি নিতে দুই দেশের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে চুক্তির শর্ত অনুযায়ী শুধুমাত্র দক্ষ কর্মীরাই জাপান যেতে পারবেন। এর জন্য জাপানি ভাষা জানা থাকাও বাধ্যতামূলক।
২৭ আগস্ট ২০১৯, ১২:১০ অপরাহ্ন
একক প্রচেষ্টায় বাল্যবিবাহমুক্ত হলো পুরো উপজেলা
রাত নেই দিন নেই, বৃষ্টি কিংবা রৌদ্র- যেখান থেকেই বাল্যবিবাহের খবর আসে, সেখানেই তিনি হাজির হন। মেয়েদের পরিবারকে বুঝিয়ে-শুনিয়ে বিয়ে বন্ধ করেন। এটুকু করেই থেমে থাকেন না। বাবা-মাসহ ওই মেয়েদের পড়ালেখার জন্য প্রেরণাও যুগিয়ে যাচ্ছেন। ব্যক্তিগতভাবে কোন কোন শিক্ষার্থীর লেখাপড়ার খরচও দিচ্ছেন।
২৭ আগস্ট ২০১৯, ১১:০৯ পূর্বাহ্ন
মাটিতে ভারী ধাতু, দূষিত হচ্ছে খাদ্যচক্র
বাংলাদেশের অনেক অঞ্চলের মাটিতে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম এবং সীসার মতো ভারী ধাতু অতিরিক্তমাত্রায় পাওয়া গেছে। খাদ্যচক্রের মাধ্যমে সেসব ক্ষতিকর উপাদান মানবদেহে প্রবেশের কারণে স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে।
২৭ আগস্ট ২০১৯, ১০:২৩ পূর্বাহ্ন
ডেঙ্গুতে ঢাকা ও ঝিনাইদহে ২ জনের মৃত্যু
ডেঙ্গু জ্বরে ঢাকায় জিসান এবং ঝিনাইদহে সুফিয়া বেগম নামে দুই জনের মৃত্যু হয়েছে।
২৭ আগস্ট ২০১৯, ০৯:৪৮ পূর্বাহ্ন
নিখোঁজের ১২ ঘণ্টা পর ২ শিশুর মরদেহ উদ্ধার
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৭ আগস্ট ২০১৯, ০৯:৩৮ পূর্বাহ্ন
মাদক কেনার দায়ে ২২ কিশোরকে কারাদণ্ড
মাদক কেনার দায়ে সংঘবদ্ধ ২২ কিশোরকে তিন থেকে থেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
২৭ আগস্ট ২০১৯, ০৮:৩০ পূর্বাহ্ন