অবশেষে মুক্ত ইরানের তেল ট্যাঙ্কার
ব্রিটেন ও আমেরিকার বাধা সরিয়ে জিব্রাল্টার ছেড়েছে ইরানের তেল ট্যাঙ্কার। ‘গ্রেস ওয়ান’ নামের সেই ট্যাঙ্কারটি ‘আদ্রিয়ান দরিয়া ওয়ান’ নাম ধারণ করে ইরানি পতাকা তুলে তার গন্তব্যের দিকে যাচ্ছে।
১৯ আগস্ট ২০১৯, ১০:৪৩ পূর্বাহ্ন
এফআর টাওয়ারের প্লট মালিক ফারুক গ্রেপ্তার
বিল্ডিং কোড না মানার অভিযোগে বনানীর এফআর টাওয়ারের প্লট মালিক এসএমএইচআই ফারুককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৯ আগস্ট ২০১৯, ০৯:৫৪ পূর্বাহ্ন
ক্ষমতাসীন দলের নেতা ও গোয়েন্দা সংস্থা থেকে প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছি: ভিপি নুর
ক্ষমতাসীন দলের নেতা ও সরকারের গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুর।
১৯ আগস্ট ২০১৯, ০৮:৫২ পূর্বাহ্ন
ডেঙ্গু: খুলনা ও ফরিদপুরে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গু জ্বরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরে দেলোয়ার হোসেন (৩৫) ও খুলনায় মিজানুর রহমান (৪০) নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
১৯ আগস্ট ২০১৯, ০৮:৪৬ পূর্বাহ্ন
ময়মনসিংহে ডেঙ্গু জ্বরে ১ জনের মৃত্যু
ডেঙ্গু জ্বরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (এমএমসি) চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন (৪০) নামে একজন মারা গেছেন।
১৯ আগস্ট ২০১৯, ০৭:৫৫ পূর্বাহ্ন
কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা জেলহাজতে
মানিকগঞ্জের সাটুরিয়ায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা শরিফুল ইসলামকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।
১৯ আগস্ট ২০১৯, ০৭:৪০ পূর্বাহ্ন
রাজধানীর হাতিরঝিল থেকে সন্দেহভাজন ৪ জঙ্গি আটক
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সন্দেহভাজন চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১৯ আগস্ট ২০১৯, ০৭:২৩ পূর্বাহ্ন
চামড়া কথন
“বিপুল পরিমাণ চামড়া পানিতে ফেলে দেওয়ার যে তথ্য গণমাধ্যমে প্রচার করা হয়েছে তা সঠিক নয়। বরং এটা যদি হয়েই থাকে তাহলে তা বিএনপি করেছে।”
১৯ আগস্ট ২০১৯, ০৬:৪০ পূর্বাহ্ন
সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের ওপর আদেশ আগামীকাল
সাংবাদিকদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের সুপারিশ বাস্তবায়নে চূড়ান্ত গেজেট প্রকাশের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর আগামীকাল আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
১৯ আগস্ট ২০১৯, ০৬:১৫ পূর্বাহ্ন
আজ রাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সরকারি সফরে আজ (১৯ আগস্ট) রাতে ঢাকায় আসছেন।
১৯ আগস্ট ২০১৯, ০৪:৫২ পূর্বাহ্ন
কমেছে ধানের দাম, বেড়েছে কৃষকের হতাশা
লালমনিরহাট সদর উপজেলার ফকিরেরতকেয়া গ্রামের কৃষক সিরাজুল ইসলাম (৫৬) এবছর বোরো মৌসুমে আট বিঘা জমি থেকে ৯০ মন ধান পান। দাম কম হওয়ায় দুই মাস আগে পরিবারের প্রয়োজনে মাত্র ১০ মন ধান বিক্রি করেছিলেন আর ভেবেছিলেন পরে ধানের দাম বাড়লে বিক্রি করবেন। কিন্তু, তার আশার গুড়ে বালি পড়েছে। দামের তো বাড়েনি বরং আগের চেয়ে দাম কমেছে।
১৯ আগস্ট ২০১৯, ০৪:৩৬ পূর্বাহ্ন
গরম পড়ার কারণে দশ হাজার চামড়া নষ্ট হয়েছে, পরিমাণের দিক দিয়ে অত্যন্ত নগণ্য: শিল্পমন্ত্রী
এই মুহূর্তে চামড়া শিল্পে কোনো সংকট নেই এবং চামড়ার ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে চলছে জানিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, “প্রতিবছর কোরবানির ঈদে সারাদেশে পাঁচ হাজার চামড়া নষ্ট হয়ে যায়, কিন্তু এবার গরম পড়ার কারণে দশ হাজারের মতো চামড়া নষ্ট হয়েছে। যেটা মোট এক কোটি চামড়ার মধ্যে পরিমাণের দিক দিয়ে অত্যন্ত নগণ্য। আমরা এবার চামড়া নিয়ে যেভাবে আতঙ্কিত ছিলাম, সেভাবে নষ্ট হয়নি।”
১৮ আগস্ট ২০১৯, ০৩:১১ অপরাহ্ন
নোয়াখালীর বেগমগঞ্জে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত নাজিম উদ্দিন (৪২) চৌমুহনী পৌরসভার গনিপুরের রুহুল আমিনের ছেলে। তিনি ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী হিমাচল পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
১৮ আগস্ট ২০১৯, ০২:৪৪ অপরাহ্ন
শ্যামনগরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচ জন গুলিবিদ্ধ
সাতক্ষীরার শ্যামনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০জন আহত হয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১৮ আগস্ট ২০১৯, ০২:৩৭ অপরাহ্ন
যেকোনো সময় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে: পররাষ্ট্র সচিব
পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন যেকোনো সময় শুরু হবে। আজ ঢাকায় এক আলোচনা শেষে তিনি বলেন, প্রত্যাবাসনের বিষয়টি সব সময়ই গুরুত্ব পেয়ে এসেছে। এটা একটা চলমান প্রক্রিয়া এবং যেকোনো সময় শুরু হতে পারে।
১৮ আগস্ট ২০১৯, ০১:৩৬ অপরাহ্ন
এফ আর টাওয়ারের মামলায় তাসভির গ্রেপ্তার
রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় তাসভির উল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৮ আগস্ট ২০১৯, ১২:০৩ অপরাহ্ন
প্রটোকলের বাধা আমি কখনো মানি না, মানতেও চাই না: প্রধানমন্ত্রী
দারিদ্র বিমোচন এবং দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে উল্লেখ করে যেকোনো কাজে তার কাছে যেকোনো সময় যে কাউকে আসার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
১৮ আগস্ট ২০১৯, ১১:৪৩ পূর্বাহ্ন
শহিদুলের বিরুদ্ধে তদন্ত স্থগিত রাখার আদেশ বহাল
প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার তদন্ত কার্যক্রম স্থগিত করার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে সর্বোচ্চ আদালত এই আদেশ দিয়েছেন।
১৮ আগস্ট ২০১৯, ১১:০৭ পূর্বাহ্ন
হালদা দূষণকারী এশিয়ান পেপার মিল বন্ধের নির্দেশ
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী দূষণের দায়ে এশিয়ান পেপার মিল বন্ধ করার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এই কাগজ কলের কারণে একটি খালের পানি দূষিত হচ্ছিল যে খালটির সঙ্গে হালদার সংযোগ থাকায় নদীটির জীববৈচিত্র্য হুমকির মুখে ছিল।
১৮ আগস্ট ২০১৯, ১০:০৩ পূর্বাহ্ন
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭
কুমিল্লার লালমাই উপজেলায় বাস ও সিনএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আঘাত পেয়েছেন আরও দুই ব্যক্তি।
১৮ আগস্ট ২০১৯, ০৯:৪৮ পূর্বাহ্ন