ভোগান্তিতে পাটুরিয়াগামী যাত্রীরা
ভোগান্তি পিছু ছাড়ছে না পাটুরিয়াগামী যাত্রীদের। ঢাকা আরিচা মহাসড়ক হয়ে দেশের দক্ষিণ অঞ্চলের ১৯টি জেলার মানুষের ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায়।
১০ আগস্ট ২০১৯, ০৩:১৯ অপরাহ্ন
বংশী নদীতে ট্রলার ডুবে মারা গেল ৯টি গরু
সাভারের বংশী নদীতে পশুবাহী একটি ট্রলার ডুবে ৯টি গরু মারা গেছে। ট্রলারটি ১১টি গরু নিয়ে মানিকগঞ্জের সিংগাইর থেকে রাজধানীর গাবতলী পশুর হাটে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
১০ আগস্ট ২০১৯, ০২:২১ অপরাহ্ন
নারায়ণগঞ্জে লোহার রড দিয়ে পিটিয়ে যুবককে হত্যা
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় লোহার রড দিয়ে পিটিয়ে মো. জুম্মন (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। মাদকের টাকা নিয়ে নিজেদের মধ্যে বিরোধের জের ধরে ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
১০ আগস্ট ২০১৯, ০২:০৯ অপরাহ্ন
‘এ যেন কল্পনার মহাসড়ক’
পবিত্র ঈদুল আযহার বাকি আর একদিন। কিন্তু এরই মধ্যে ফাঁকা হয়ে গেছে নারায়ণগঞ্জ অংশের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক। নেই গাড়ির চাপ, নেই যানজট। এ যেন কল্পনার মহাসড়ক।
১০ আগস্ট ২০১৯, ০১:৩৩ অপরাহ্ন
‘বাস, ট্রেন, লঞ্চ, উড়োজাহাজ সব জায়গায় দুর্ভোগে যাত্রীরা’
রেলপথে টিকিট কালোবাজারি, ছাদে যাত্রী ও শিডিউল বিপর্যয়ের কারণে অবর্ণনীয় দুর্ভোগে ঘরমুখো যাত্রীরা। নৌপথে চলছে লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই, অতিরিক্ত ভাড়া আদায়। ফেরিঘাটগুলোয় বসে থাকতে হচ্ছে ৮ থেকে ১২ ঘণ্টা।
১০ আগস্ট ২০১৯, ১২:৫৩ অপরাহ্ন
শিডিউল বিপর্যয়ের পর ট্রেনের নতুন সময়সূচি
সকালে ছাড়ার কথা ছিল এমন অনেকগুলো ট্রেনের দুপুর পেরিয়ে গেলেও ঢাকাতেই এসে পৌঁছতে পারেনি। শিডিউল ভেঙে পড়ায় শিশু নারীসহ হাজার হাজার মানুষ স্টেশনগুলোতে ট্রেনের জন্য অপেক্ষায় রয়েছেন। তারা জানেন না কখন গন্তব্যের উদ্দেশে ছাড়বে ট্রেন। এই অবস্থায় বিলম্বে চলা ট্রেনগুলোর জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
১০ আগস্ট ২০১৯, ১০:৫১ পূর্বাহ্ন
মিয়ানমারে ভূমিধসে ২২ জনের মৃত্যু
মিয়ানমারের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এতে আরও অনেকের নিখোঁজ থাকার আশঙ্কায় জরুরি বিভাগের কর্মীরা অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে।
১০ আগস্ট ২০১৯, ০৯:২০ পূর্বাহ্ন
মহাসড়কের কোথাও কোনো যানজট নেই: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ঈদযাত্রায় যানবাহন ধীরগতিতে চললেও দেশের সড়ক, মহাসড়কের কোথাও কোনো যানজট নেই।
১০ আগস্ট ২০১৯, ০৭:৫৫ পূর্বাহ্ন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬৫ কিলোমিটার যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ৬৫ কিলোমিটার যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখী যাত্রীরা।
১০ আগস্ট ২০১৯, ০৭:১৮ পূর্বাহ্ন
ঢাকা-পাটুরিয়া মহাসড়কে ভোগান্তিতে যাত্রীরা
ঢাকা-পাটুরিয়া মহাসড়কে গাড়ি চলছে ধীরগতিতে। একটি গাড়ি আরেকটি গাড়ির পিছনে লেগে লেগে চলছে। সময় লাগছে স্বাভাবিক সময়ের চেয়ে তিন গুণেরও বেশী।
১০ আগস্ট ২০১৯, ০৬:২৮ পূর্বাহ্ন
পটুয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
পটুয়াখালী সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত এক ডাকাত নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
১০ আগস্ট ২০১৯, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিমুলিয়ায় ফেরি পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক যান
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আজ (১০ আগস্ট) সকাল থেকে ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ঈদের আর মাত্র একদিন বাকী। শেষ সময়ে বাড়ি ছুটছে মানুষ। সকাল থেকে ঘাটে আসতে শুরু করেছে গাড়ি।
১০ আগস্ট ২০১৯, ০৪:৪৭ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে পুলিশি নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুলিশের মারধরে আব্দুল বাদশা (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। গতকাল বিকেলে উপজেলার নানাখি এলাকার এ ঘটনায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা যান তিনি।
১০ আগস্ট ২০১৯, ০৪:২৩ পূর্বাহ্ন
ঈদ যাত্রীদের জন্য খুলে দেওয়া হলো নারায়ণগঞ্জের ভুলতা ফ্লাইওভার
ঈদকে কেন্দ্র করে যাত্রীদের ভোগান্তি কমাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
৯ আগস্ট ২০১৯, ০২:৪৪ অপরাহ্ন
পাঁচ মাসে দ্বিতীয় দফায় পানির দাম বাড়াতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা
এ বছরের মার্চে চট্টগ্রাম ওয়াসা পাঁচ শতাংশ পানির দাম বাড়িয়েছিলো। মাত্র পাঁচ মাসের ব্যবধানে আরও ৬০ শতাংশ পানির দাম বাড়াতে দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে যাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন এ সংস্থা।
৯ আগস্ট ২০১৯, ০২:২৫ অপরাহ্ন
ভারতের প্রতি পাকিস্তানের হুঁশিয়ারি
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতীয় সেনাবাহিনী যেকোনো ‘মিস অ্যাডভেঞ্চার’ চালালে ২৭ ফেব্রুয়ারির চেয়েও কঠোর জবাব দেবে পাকিস্তান।
৯ আগস্ট ২০১৯, ০১:২৭ অপরাহ্ন
৪০ টাকার ভাড়া যখন ৪০০ টাকা!
সাভারের নবীনগর থেকে পাটুরিয়াগামী এসবি লিংক বাসে ৪০ টাকার ভাড়া ৪০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
৯ আগস্ট ২০১৯, ১১:০৫ পূর্বাহ্ন
ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল শুরু
প্রায় পৌনে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে।
৯ আগস্ট ২০১৯, ১০:৫১ পূর্বাহ্ন
শিমুলিয়ায় জটিলতা কম
দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। আজ (৯ আগস্ট) ভোর থেকে শিমুলিয়া ঘাটে আসতে শুরু করে ঘরমুখো মানুষ। অন্যান্য বছরের তুলনায় এবার ব্যক্তিগত গাড়িতে আসা মানুষের সংখ্যা কম।
৯ আগস্ট ২০১৯, ১০:১২ পূর্বাহ্ন
ঢাকা-পাটুরিয়া মহাসড়কে বেড়েছে গাড়ি, চলছে ধীরে ধীরে
ঢাকা-পাটুরিয়া মহাসড়কে অস্বাভাবিকভাবে গাড়ির সংখ্যা বেড়ে গেছে, চলছে ধীরগতিতে। গাড়ীর লাইন পাটুরিয়া ঘাট থেকে ২০ কিলোমিটার ছাড়িয়ে গেছে।
৯ আগস্ট ২০১৯, ১০:০৭ পূর্বাহ্ন