পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে নেতাকর্মীদের আহ্বান কাদেরের
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অব্যাহত রাখতে ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৬ আগস্ট ২০১৯, ১০:১৮ পূর্বাহ্ন
ঢাবির ৬৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৬৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
৬ আগস্ট ২০১৯, ১০:০৪ পূর্বাহ্ন
ফখরুলসহ বিএনপির শীর্ষ ৪ নেতাকে আত্মসমর্পণের নির্দেশ
হত্যার হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলায় আগাম জামিন নিতে আসা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ চার নেতাকে আগামী ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
৬ আগস্ট ২০১৯, ০৮:৪৯ পূর্বাহ্ন
ঈদে বাড়ি ফেরার পথে কলেজছাত্র খুন
ঈদ উদযাপন উপলক্ষে দিনাজপুরে গ্রামের বাড়িতে ফেরার পথে রাজশাহীতে খুন হয়েছেন এক কলেজ ছাত্র।
৬ আগস্ট ২০১৯, ০৮:২৮ পূর্বাহ্ন
কৃষকের সন্তানকে কালুখালী থানায় নিয়ে নির্দয়ভাবে পেটানোর অভিযোগ এএসপির বিরুদ্ধে
ঘটনাটি ঘটেছে ৩০ জুলাই রাতে। রাজবাড়ী জেলার কালুখালী থানায়। পরিবারের অভিযোগ- রঙমিস্ত্রি মোহাম্মদ শাহিন বিশ্বাস (২৩)-কে থানায় নিয়ে হাত-পা বেঁধে নৃশংসভাবে পেটানো হয়। তাকে সারারাত থানায় রাখার পর সকালে একটি সাদা কাগজে শাহিনের বাবার স্বাক্ষর নিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে ছেড়ে দেয় পুলিশ।
৬ আগস্ট ২০১৯, ০৭:৫০ পূর্বাহ্ন
দেশে এসে ডেঙ্গুতে প্রাণ হারালেন ইতালি প্রবাসী নারী
দীর্ঘদিন পর স্বামী-সন্তান নিয়ে দেশে বেড়াতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতালি প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে।
৬ আগস্ট ২০১৯, ০৭:৫০ পূর্বাহ্ন
ডেঙ্গু জ্বরে ঢাকা মেডিকেলে আরও ১ জনের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন।
৬ আগস্ট ২০১৯, ০৭:৩০ পূর্বাহ্ন
পুলিশি হেফাজতে নারীকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি
খুলনা রেলওয়ে থানার (জিআরপি) পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে এক নারী আসামিকে ধর্ষণের অভিযোগ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।
৬ আগস্ট ২০১৯, ০৭:০৮ পূর্বাহ্ন
মালিতে শান্তিরক্ষা মিশনে পুলিশ সদস্যের মৃত্যু
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় বাংলাদেশ পুলিশের এক সদস্য মারা গেছেন।
৬ আগস্ট ২০১৯, ০৬:২০ পূর্বাহ্ন
ডেঙ্গু জ্বরে দিনাজপুর ও রংপুরে ২ জনের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দিনাজপুর ও রংপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।
৬ আগস্ট ২০১৯, ০৫:৫১ পূর্বাহ্ন
এডিস মশা নিধনে ধোঁয়া অকার্যকর: ডব্লিউএইচও বিশেষজ্ঞ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান কীটতত্ত্ববিদ ডা. ভুপেন্দর নাগপাল বলেছেন, মেশিনের মাধ্যমে রাস্তায় ধোঁয়া দিয়ে এডিস মশা মারা যাবে না।
৬ আগস্ট ২০১৯, ০৫:৫০ পূর্বাহ্ন
কাশ্মীরে ২ হাজার স্যাটেলাইট ফোন, ড্রোন, ৩৫ হাজার নতুন সেনা
ভারত-শাসিত জম্মু-কাশ্মীর রাজ্যকে বিশেষ সুবিধা দিয়ে স্বাধীনতা-পরবর্তী ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধানে ৩৭০ ধারা অন্তর্ভূক্ত করে ১৯৪৯ সালে। এর ফলে জম্মু-কাশ্মীরের ভারতীয় অংশ পায় বিশেষ মর্যাদা। সেই ৭০ বছরের ‘ঐতিহ্য’-কে তুড়ি মেরে তুলে দিলো ব্যাপক ভোটে দ্বিতীয়বারের মতো নির্বাচিত বিজেপি সরকার।
৬ আগস্ট ২০১৯, ০৫:৩৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জে পাওয়া গেছে নিখোঁজ সাংবাদিক মুশফিককে
বেসরকারি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমানকে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় পাওয়া গেছে। গত শনিবার (৩ আগস্ট) সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
৬ আগস্ট ২০১৯, ০৫:০১ পূর্বাহ্ন
ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে এসেছে, শিগগিরই হবে নির্মূল: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কমে এসেছে। খুব শিগগিরই সব নির্মুল হয়ে যাবে।
৫ আগস্ট ২০১৯, ০২:৪৭ অপরাহ্ন
ডেঙ্গু পরীক্ষার কিট আমদানিতে শুল্ক-কর অব্যাহতি
ডেঙ্গু শনাক্তকরণ কিট, ডেঙ্গু রিএজেন্ট, প্লাটিলেট ও প্লাজমা পরীক্ষার প্রয়োজনীয় রাসায়নিক আমদানিতে সব ধরনের আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), আগাম কর ও অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
৫ আগস্ট ২০১৯, ০২:০৬ অপরাহ্ন
ডেঙ্গু রোগীদের জন্য বিশেষজ্ঞ পরামর্শ
ডেঙ্গু আক্রান্ত হলে কী করতে হবে সে সম্পর্কে আজ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় বিশেষজ্ঞ পরামর্শ শিরোনামে তথ্য বিবরণীতে পরামর্শগুলো ডেঙ্গু রোগীদের মেনে চলতে বলা হয়।
৫ আগস্ট ২০১৯, ০১:৪১ অপরাহ্ন
মশারে করো উৎসে বিনাশ- এই পরামর্শ দিলেন কলকাতার ডেপুটি মেয়র
ডেঙ্গু প্রতিরোধে কীটনাশক প্রয়োগের চেয়ে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংসের প্রতি গুরুত্ব দিলেন কোলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ।
৫ আগস্ট ২০১৯, ১২:৪৯ অপরাহ্ন
লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, ২৪ ঘণ্টায় হাসপাতালে ২০৬৫
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২০৬৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর সঙ্গে প্রতিদিন ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়েই চলেছে।
৫ আগস্ট ২০১৯, ১১:৩৮ পূর্বাহ্ন
মোদির পাশে কেজরিওয়াল!
ভারতে বিজেপি-বিরোধী বড় মুখগুলোর একটি হলো আম আদমি পার্টির প্রধাননেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাধারণত মোদির সাম্প্রদায়িক ইস্যুতে বেশ সরব থাকেন তিনি। কিন্তু, কাশ্মীর প্রশ্নে সেই কেজরিওয়ালকে দেখা গেলো মোদির পাশে দাঁড়াতে।
৫ আগস্ট ২০১৯, ১০:৩৩ পূর্বাহ্ন
সুবর্ণচরে বিধবাকে ধর্ষণের ঘটনায় ৩ আসামির রিমান্ড আবেদন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এক বিধবা নারীকে (২৩) ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছে পুলিশ।
৫ আগস্ট ২০১৯, ১০:৩২ পূর্বাহ্ন