আটক ট্যাঙ্কার ছেড়ে দিতে ইরানের প্রতি ব্রিটেনের আহ্বান

ব্রিটেন তার পতাকাবাহী জাহাজ ছেড়ে দিয়ে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে।
২১ জুলাই ২০১৯, ১০:৫৭ পূর্বাহ্ন

৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে বিক্ষোভ অব্যাহত

রাজধানীর সাতটি সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আজ (২১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একটি গ্রুপ একাডেমিক ও প্রশাসনিক ভবনের প্রবেশপথ অবরুদ্ধ করেছে।
২১ জুলাই ২০১৯, ১০:২৭ পূর্বাহ্ন

৭ ঘণ্টা পর শাহজালাল বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

বিপর্যয়ের সাত ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহ। সেই সঙ্গে বিমানবন্দরের পানি সরবরাহ ব্যবস্থাও আগের অবস্থায় ফিরে এসেছে।
২১ জুলাই ২০১৯, ১০:০৮ পূর্বাহ্ন

প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংখ্যালঘুদের নিপীড়ন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করা প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের জন্য একবার সুযোগ দেওয়া উচিত।
২১ জুলাই ২০১৯, ০৯:৪৪ পূর্বাহ্ন

বিদ্যুৎ বিপর্যয়ে শাহজালাল বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকে বিদ্যুৎ ও পানি নেই। বন্ধ রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।
২১ জুলাই ২০১৯, ০৮:৪৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সরাসরি আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র পরিষ্কারভাবেই লক্ষ্য করা যাচ্ছে: জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, প্রিয়া সাহার মিথ্যা বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সরাসরি আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র পরিষ্কারভাবেই লক্ষ্য করা যাচ্ছে।
২১ জুলাই ২০১৯, ০৮:১২ পূর্বাহ্ন

প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে ‘দেশবিরোধী’ মন্তব্যের কারণে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন করা হয়েছে।
২১ জুলাই ২০১৯, ০৬:৫০ পূর্বাহ্ন

ঢাবিতে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের ফটকের সামনে গতকাল রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক উপসম্পাদক মেশকাত হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
২১ জুলাই ২০১৯, ০৬:০৫ পূর্বাহ্ন

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব বিবেককে এগিয়ে আসতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে নিজেদের পক্ষে যা সম্ভব তার সবকিছুই বাংলাদেশ করে যাচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, এ সংকট সমাধানে বিশ্ব বিবেককে এগিয়ে আসতে হবে।
২১ জুলাই ২০১৯, ০৪:৫০ পূর্বাহ্ন

আগস্টের মধ্যে খুলবে মালয়েশিয়ার শ্রমবাজার: মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, আগামী আগস্ট মাসের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়ে যাবে।
২০ জুলাই ২০১৯, ০২:৫২ অপরাহ্ন

প্রয়োজনে গুলি করবেন: ইসি রফিকুল

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ‘কাঞ্চন পৌরসভায় সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থীদের সহযোগীতা প্রয়োজন। নির্বাচনের দিন যদি কেউ সন্ত্রাস মূলক তৎপরতার চেষ্টা করে তাহলে তা কঠোর হাতে দমন করা হবে। কেউ ঝামেলার সৃষ্টি করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলি চালানোর নিদের্শ দিতে দ্বিধাবোধ করবেন না। প্রয়োজনে গুলি করবেন।
২০ জুলাই ২০১৯, ০২:০৯ অপরাহ্ন

লৌহজংয়ের খড়িয়ায় ভাঙছে পদ্মা

তিন দিনের ব্যবধানে মুন্সিগঞ্জের লৌহজংয়ের খড়িয়া গ্রামের ১০টি পরিবারের ভিটেমাটি পদ্মা গর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও অন্তত ২০টি পরিবার ও স্থানীয় মসজিদ।
২০ জুলাই ২০১৯, ০১:৩৪ অপরাহ্ন

ক্ষমতাসীন দলের ১০-১৫ জনের দুর্নীতির অনুসন্ধান চলছে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন বর্তমানে ক্ষমতাসীন দলের ১০-১৫ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
২০ জুলাই ২০১৯, ১১:৫৮ পূর্বাহ্ন

বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক মেয়ে শিশুকে (৯) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
২০ জুলাই ২০১৯, ১১:১৭ পূর্বাহ্ন

দেশবিরোধী বক্তব্যে মামলা হবে প্রিয়া সাহার বিরুদ্ধে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “দেশবিরোধী বক্তব্যের জন্য প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে, প্রক্রিয়া চলছে।”
২০ জুলাই ২০১৯, ১০:৪৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ছেলে ধরা সন্দেহে এবার নারীকে গণপিটুনি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলেধরা সন্দেহে অজ্ঞাত পরিচয় যুবককে গণপিটুনিতে হত্যার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এবার শারমিন (২০) নামে এক নারীকে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে পুলিশ ওই নারীকে আটক দেখিয়ে চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে।
২০ জুলাই ২০১৯, ০৮:২৩ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ৫০ হাজার পরিবার বন্যায় আক্রান্ত

মানিকগঞ্জে যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বেড়ে আজ (২০ জুলাই) সকাল ৯টায় বিপদসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২০ জুলাই ২০১৯, ০৭:৫৩ পূর্বাহ্ন

ঢাকা ও নারায়ণগঞ্জে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত ২ ব্যক্তির মৃত্যু

ঢাকা ও নারায়ণগঞ্জে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (২০ জুলাই) সকালে পৃথক এই দুটি ঘটনা ঘটে।
২০ জুলাই ২০১৯, ০৭:১৬ পূর্বাহ্ন

সাত বছরে তিনবার বসতভিটা হারানো তিস্তাপারের শাহিদার গল্প

বানের পানি নেমে যাওয়ায় গত বৃহস্পতিবার বিকালে বসতভিটায় উঠেছিলেন গৃহবধূ শাহিদা বেগম (২০)। কিন্তু নিশ্চিত নিদ্রার মধ্যেই আকস্মিক দুঃস্বপ্নের মতো শুরু হলো তার ভাঙনের জীবন। চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই তিন সন্তান নিয়ে আবার পথে উঠতে হলো তাকে।
২০ জুলাই ২০১৯, ০৬:৩৫ পূর্বাহ্ন

সমাজে অন্যায় অত্যাচার অবিচার ঘুষের মূল কারণ অপসংস্কৃতি: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রায় ১৭ বছর হতে চললো আমি নারায়ণগঞ্জ পৌরসভা ও সিটি করপোরেশনে আছি। আমার মনে হয় আমি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি সাংস্কৃতিক জোটের সঙ্গে। আমি চাই সংস্কৃতির মাধ্যমে সমাজ পরিবর্তন হোক।
২০ জুলাই ২০১৯, ০৪:৫৫ পূর্বাহ্ন