২ মাসে বজ্রপাতে নিহত ১২৬
চলতি বছরের মে ও জুন মাসে বজ্রপাতে সারাদেশে ১২৬ জনের প্রাণহানি ঘটেছে। সেই সাথে আহত হয়েছেন ৫৩ জন।
৬ জুলাই ২০১৯, ১২:১৮ অপরাহ্ন
পাহাড় কেটে নতুন করে রোহিঙ্গা ক্যাম্প বানাচ্ছে ‘এনজিও’: ক্ষুব্ধ এলাকাবাসী
মিয়ানমার থেকে আসা শরণার্থী রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে সরকার যেখানে চেষ্টা করছে, সেখানে উখিয়ায় পাহাড় কেটে নতুন করে রোহিঙ্গা ক্যাম্প তৈরি করছে ‘এনজিওগুলো’। এতে ক্ষুব্ধ এলাকাবাসী।
৬ জুলাই ২০১৯, ১২:০৮ অপরাহ্ন
‘এরশাদের শ্বাস-প্রশ্বাস কৃত্রিমভাবে চলেছে’
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শ্বাস-প্রশ্বাস কৃত্রিমভাবে চলেছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
৬ জুলাই ২০১৯, ১০:৪৫ পূর্বাহ্ন
চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ৮ জুলাই
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে তার পাঁচদিনের দ্বিপক্ষীয় সরকারি সফরের বিষয়ে ৮ জুলাই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
৬ জুলাই ২০১৯, ১০:১৫ পূর্বাহ্ন
মানিকগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬
মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ছয় ডাকাতকে গ্রেপ্তার ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও আলামত উদ্ধার করা হয়েছে।
৬ জুলাই ২০১৯, ১০:০৫ পূর্বাহ্ন
রাজধানীর ওয়ারীতে শিশু হত্যা, আটক ৬
রাজধানীর ওয়ারীতে সাত বছরের এক শিশুকে হত্যার একদিন পর আজ (৬ জুলাই) ছয় জনকে আটক করেছে পুলিশ।
৬ জুলাই ২০১৯, ০৮:২৭ পূর্বাহ্ন
ডিআইজি মিজানের দেহরক্ষী ও গাড়িচালককে কাল জিজ্ঞাসাবাদ করবে দুদক
ঘুষ লেনদেনের অভিযোগ বিষয়ে পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের দেহরক্ষী ও গাড়ির চালককে আগামীকাল জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৬ জুলাই ২০১৯, ০৮:২০ পূর্বাহ্ন
চট্টগ্রামে পোশাক শ্রমিক ‘ধর্ষণের’ ঘটনায় আটক ২
চট্টগ্রামের আনোয়ারায় গত বুধবার এক পোশাক শ্রমিককে ‘গণধর্ষণের’ ঘটনায় এক সিএনজি চালকসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
৬ জুলাই ২০১৯, ০৬:২০ পূর্বাহ্ন
রাজধানীতে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত
রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।
৬ জুলাই ২০১৯, ০৪:৫২ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী দেশে ফিরবেন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে চীনে তার পাঁচ দিনের সরকারি সফর শেষে আজ (৬ জুলাই) দেশে ফিরবেন।
৬ জুলাই ২০১৯, ০৪:২৩ পূর্বাহ্ন
ব্যবসা জগতের চার প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মানিত করল ডেইলি স্টার-ডিএইচএল
দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি পেল আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, রানার গ্রুপ, ইস্ট কোস্ট গ্রুপের আজম জে চৌধুরী ও অনন্ত অ্যাপারেলস লিমিটেডের কামরুন নাহার জহির। আজ শুক্রবার সন্ধ্যায় র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বাংলাদেশ বিজনেস এওয়ার্ড-এর এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই দুই প্রতিষ্ঠান ও দুই ব্যক্তিকে সম্মানিত করা হয়।
৫ জুলাই ২০১৯, ০৪:১৪ অপরাহ্ন
দিনে দুপুরে গুলি করে কলেজ ছাত্রকে হত্যা
নাটোরের বড়াইগ্রামে দিনে দুপুরে গুলি করে এক কলেজ ছাত্রকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার মুকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
৫ জুলাই ২০১৯, ০২:২৪ অপরাহ্ন
রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করবে চীনের কমিউনিস্ট পার্টি
চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) শুক্রবার জানিয়েছে, আপসে রোহিঙ্গা সংকটের সমাধান এবং যত দ্রুত সম্ভব প্রত্যাবাসন শুরুর জন্য তারা মিয়ানমারের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করবে।
৫ জুলাই ২০১৯, ০১:২৮ অপরাহ্ন
অবস্থার উন্নতি হলেও এরশাদ এখনো শঙ্কামুক্ত নন: জি এম কাদের
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকরা কৃত্রিম ভাবে তার শ্বাসকষ্ট দূর করেছেন। বিভিন্ন শারীরিক সমস্যাগুলো কৃত্রিমভাবে সমাধান করা হয়েছে। তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের আজ এক বিবৃতি দিয়ে এসব কথা জানিয়েছেন।
৫ জুলাই ২০১৯, ১২:১০ অপরাহ্ন
বড়লেখায় ৭ দফা দাবিতে চা শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আয়েশাবাগ চা বাগানের শ্রমিকরা পতিত জমি চাষসহ সাত দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।
৫ জুলাই ২০১৯, ১১:০৭ পূর্বাহ্ন
১২ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জে ফতুল্লায় বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার ১২ ছাত্রীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে আটক মাদ্রাসার অধ্যক্ষ আল আমিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
৫ জুলাই ২০১৯, ১০:৪৬ পূর্বাহ্ন
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কেউ কি সমর্থন করে? আমরাও করি না: কাদের
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে হাইকোর্টের মন্তব্যের পর এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হাইকোর্টের মন্তব্য হাইকোর্ট করতে পারেন। স্বাভাবিকভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কেউ কি সমর্থন করে? আমরাও করি না।
৫ জুলাই ২০১৯, ০৯:৫৯ পূর্বাহ্ন
রাজধানীতে ৭ বছরের শিশু ‘ধর্ষণের’ শিকার
রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে গতকাল এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
৫ জুলাই ২০১৯, ০৮:১৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।
৫ জুলাই ২০১৯, ০৬:৪৭ পূর্বাহ্ন
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবিতে ৮০ জন নিহতের আশঙ্কা
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এতে ৮০ জনের বেশি আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
৫ জুলাই ২০১৯, ০৫:৪১ পূর্বাহ্ন