২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা হবে ৯৭০ কোটি: জাতিসংঘ
বিশ্বের বর্তমান ৭৭০ কোটি জনসংখ্যার সঙ্গে আগামী ৩০ বছরের মধ্যে আরও ২০০ কোটি যোগ হয়ে ২০৫০ সালের মধ্যে মোট জনসংখ্যা ৯৭০ কোটিতে উন্নীত হবে। আজ (১৭ জুন) জাতিসংঘ প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১৭ জুন ২০১৯, ০৮:০২ পূর্বাহ্ন
সমগ্র ভারতে চিকিৎসক ধর্মঘট, বিপদে বাংলাদেশি রোগীরাও
কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত জুনিয়র চিকিৎসক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে আজ (১৭ জুন) দেশ জুড়ে অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মবিরতি চলছে।
১৭ জুন ২০১৯, ০৬:৫২ পূর্বাহ্ন
জামাই-শ্বশুর-শ্যালকের ইয়াবা চোরাকারবারি চক্র
চট্টগ্রাম মহানগরীতে পারিবারিক ইয়াবা ব্যবসার চক্র খুঁজে পেয়েছে কোতোয়ালি থানা পুলিশ। চক্রের তিন সদস্য জামাই মো. আবদুর রহিম রাজু (৩০), শ্বশুর মো. ইউসুফ (৫০) ও রহিমের শ্যালক মো. আয়াছ। গ্রেপ্তার করা হয়েছে শ্বশুর ও মেয়ের জামাইকে। শ্যালক এখনও পলাতক।
১৭ জুন ২০১৯, ০৬:০৩ পূর্বাহ্ন
ঢাকার বস্তিতে সাড়ে ৬ লাখ মানুষের বাস: স্থানীয় সরকারমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম গতকাল বলেছেন যে, ঢাকার ৩ হাজার ৩৯৪টি বস্তিতে ৬ লাখ ৪৬ হাজার মানুষ বাস করে।
১৭ জুন ২০১৯, ০৫:১১ পূর্বাহ্ন
সাবেক ওসি মোয়াজ্জেমকে আদালতে তোলা হবে আজ
ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে আজ (১৭ জুন) ঢাকার একটি আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
১৭ জুন ২০১৯, ০৪:৪১ পূর্বাহ্ন
এক সপ্তাহে ২ বিলিয়ন টন বরফ হারালো গ্রিনল্যান্ড
জলবায়ু পরিবর্তন সারা পৃথিবীর অন্যতম চিন্তার বিষয়। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় প্রথম দিকে রয়েছে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, উন্নত দেশগুলোও জলবায়ু পরিবর্তনের কারণে কতোটা ক্ষতিগ্রস্ত তা আমরা কম-বেশি জানি। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাব পড়েছে গ্রিনল্যান্ডে।
১৭ জুন ২০১৯, ০৪:২২ পূর্বাহ্ন
সবসময় দেশবাসীর পাশে দাঁড়াতে হবে সেনাবাহিনীকে: প্রধানমন্ত্রী
সেনাবাহিনীকে সবসময় জনগণের পাশে দাঁড়ানোর জন্য এর নেতৃত্ব যোগ্য এবং দেশপ্রেমিক অফিসারদের হাতে ন্যস্ত করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, “সেনাবাহিনীকে সবসময় জনগণের পাশে দাঁড়াতে হবে। এজন্য এর নেতৃত্ব যোগ্য, দক্ষ, কর্মক্ষম এবং দেশপ্রেমিক অফিসারদের হাতে ন্যস্ত করতে হবে।”
১৬ জুন ২০১৯, ০১:৪০ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়ায় ‘বাংলাদেশ খাদ্য উৎসব’
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হলো বাংলাদেশ খাদ্য উৎসব। কোরিয়ার বুসান শহরে একটি পাঁচ-তারকা হোটেলে গত ১৩ জুন ‘দ্য এসেন্স অব বাংলাদেশ’ শীর্ষক উৎসব উদ্বোধন করা হয়।
১৬ জুন ২০১৯, ১২:২০ অপরাহ্ন
বসতভিটার জমির দ্বন্দ্বে বড় ভাইকে খুন!
কক্সবাজারের চকরিয়ায় বসতভিটার জায়গা-জমি বিরোধের জেরে ধরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার উপকূলীয় ডেমুশিয়া ইউনিয়নের জমিদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ জুন ২০১৯, ১১:২৯ পূর্বাহ্ন
সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম গ্রেপ্তার
সোনাগাজীর সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ জুন ২০১৯, ০৯:৪৯ পূর্বাহ্ন
দুদককে আদালতের প্রশ্ন: ডিআইজি মিজানকে কেনো গ্রেপ্তার করা হচ্ছে না?
দুর্নীতি দমন কমিশনকে (দুদক) উদ্দেশ্য করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রশ্ন করেছেন যে, দুর্নীতির মামলায় পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে কেনো গ্রেপ্তার করা হচ্ছে না?
১৬ জুন ২০১৯, ০৮:৩১ পূর্বাহ্ন
ডিজিটাল সেবা থেকে ভ্যাট তুলে নেওয়ার আহ্বান
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ডিজিটাল সেবা থেকে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।
১৬ জুন ২০১৯, ০৮:০৯ পূর্বাহ্ন
হাইকোর্টে ক্ষমা চাইলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান
আদালতের নির্দেশে হাইকোর্টে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক।
১৬ জুন ২০১৯, ০৬:৫৮ পূর্বাহ্ন
‘নারায়ণগঞ্জ দখল করতে পারেননি, পারবেনও না’
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, এমপির কাছে আমার প্রশ্ন, আপনি অনেক বড় বড় কথা বলেন, দুই মিনিটে আপনি নারায়ণগঞ্জকে তছনছ করে দিবেন। এসব কি শুধু আপনার মুখে বুলি, তাহলে আপনার এলাকার মধ্যে কেনো মাঠ দখল হয়ে যাবে। আপনি এই খেলার মাঠে এসেছেন, জনগণকে কথা দিয়েছেন। জনগণকে কথা দিলে কথা রক্ষা করতে হয়। আপনি আপনার এলাকার মধ্যে মাঠ রক্ষা না করে আপনি নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামকে দখল করে আপনি বাবার নাম দিয়েছেন কেনো?
১৬ জুন ২০১৯, ০৬:৩২ পূর্বাহ্ন
ঢাকা-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ
কিশোরগঞ্জ সদর উপজেলায় একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় আজ (১৬ জুন) সকাল থেকে ময়মনসিংহের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
১৬ জুন ২০১৯, ০৫:৫০ পূর্বাহ্ন
সৌদি আরবের ২ বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুটি বিমানবন্দরকে লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চলিয়েছে ইয়েমেনের সরকার-বিরোধী হুতি গোষ্ঠী।
১৬ জুন ২০১৯, ০৫:৪১ পূর্বাহ্ন
টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
টেকনাফ উপজেলায় গতকাল দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহতের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
১৬ জুন ২০১৯, ০৫:১৭ পূর্বাহ্ন
চক্রবৃদ্ধি হারে সুদের কারণে কেউ খেলাপি হয়েছেন, তা মনে করি না: খোন্দকার ইব্রাহিম খালেদ
জাতীয় সংসদে গত ১৩ জুন পেশ করা ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্যাংকিং খাতে সংস্কারের কথা বলেছেন। তবে, কী সংস্কার করবেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
১৬ জুন ২০১৯, ০৪:৫৩ পূর্বাহ্ন
নতুন ভ্যাট আইন গ্রাহকদের ক্ষতিগ্রস্ত করবে: বিশ্লেষক
সরকারের নতুন ভ্যাট আইনের ফলে পণ্যের দাম বেড়ে যাবে আর এতে ক্ষতিগ্রস্ত হবেন গ্রাহকরা- এমন অভিমত জানিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।
১৫ জুন ২০১৯, ০৪:৩৭ অপরাহ্ন
কলকাতার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মমতার দূরত্ব বাড়ছেই
জুনিয়র চিকিৎসকদের আন্দোলন আজও (১৫ জুন) অব্যাহত থাকলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই দফায় প্রশাসনিক বৈঠক করে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ করার পরও চিকিৎসকরাও কাজে যোগ দেননি।
১৫ জুন ২০১৯, ০৪:২২ অপরাহ্ন