শান্তি কমেছে বাংলাদেশে
পৃথিবী জুড়ে শান্তি বাড়লেও বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের বড় ধরনের অবনমন ঘটেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস প্রকাশিত বৈশ্বিক শান্তি সূচক ২০১৯ অনুযায়ী এক্ষেত্রে বড় ধরনের অবনতি হয়েছে বাংলাদেশের।
১২ জুন ২০১৯, ১১:৪৯ পূর্বাহ্ন
বর্তমান বাজেট প্রসঙ্গে বললেন সাবেক অর্থমন্ত্রী
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন যে, বাজেট পেশ করতে গিয়ে তার উত্তরাধিকারী তিনটি প্রধান চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। সেগুলো হলো- জাতীয় বাজেটের আকার বাড়ানো, অধিক রাজস্ব আদায় এবং নড়বড়ে ব্যাংক ব্যবস্থার উন্নয়ন।
১২ জুন ২০১৯, ১১:২৪ পূর্বাহ্ন
ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাকে ঘুষ দেওয়ার দায়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
১২ জুন ২০১৯, ১১:১৮ পূর্বাহ্ন
দাঁতের চিকিৎসা নিলেন খালেদা জিয়া
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দী খালেদা জিয়াকে মুখের ঘায়ের জন্য দন্ত বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
১২ জুন ২০১৯, ০৯:৩৬ পূর্বাহ্ন
দরিদ্র মানুষের তালিকায় লাখপতি-কোটিপতিরা
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচী ২০১৮-২০১৯ এর আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণের উপকারভোগীদের নামের তালিকায় লাখপতি থেকে শুরু করে কোটিপতিদের নাম পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১২ জুন ২০১৯, ০৯:২২ পূর্বাহ্ন
ট্রাম্পকে ‘চমৎকার’ চিঠি লিখেছেন কিম
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের কাছ থেকে একটি ‘সুন্দর’ ও ‘আন্তরিক’ চিঠি পেয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
১২ জুন ২০১৯, ০৭:৫৫ পূর্বাহ্ন
‘ছাত্রলীগ করেন কারা, কাদের নিয়ে সংগঠন চলছে’
নবগঠিত কেন্দ্রীয় কমিটি থেকে বিতর্কিতদের বাদ দিয়ে যোগ্যদের পদায়নসহ চার দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থানরতদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
১২ জুন ২০১৯, ০৭:২৫ পূর্বাহ্ন
বাজেটের ইতিবৃত্ত
সরকারের যে কর্মকাণ্ডের উপর সব মহলের মোটামুটি তীক্ষ্ণ দৃষ্টি থাকে তা হলো জাতীয় বাজেট। নতুন কী থাকছে, কিসের দাম বাড়ছে, কিসের দাম কমছে সেদিকে থাকে সাধারণ মানুষের মূল আগ্রহ। বাজেট অংকের হিসাবে যতোটা না মনোযোগ পায় তার চেয়ে বেশি মনোযোগ থাকে বাজার দরের ওপর। রাজনৈতিক দলগুলোর জন্য এক মোক্ষম সময় প্রতিপক্ষকে আক্রমণের। সরকারি দল বলে উন্নয়নের বাজেট, বিরোধী দল বলে গরিব মারার বাজেট। তা সে যেমনই হোক না, আগামীকাল জাতীয় সংসদে পেশ করা হবে আগামী অর্থবছরের বাজেট। নতুন সরকারের নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেট।
১২ জুন ২০১৯, ০৬:২৬ পূর্বাহ্ন
শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে ৫ শিশুসহ আহত ৯
নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে আজ (১২ জুন) সকালে ৫ শিশুসহ ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন ভর্তিকৃত শিশু রোগী ও বাকী চারজন শিশুদের অভিভাবক। আহতদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
১২ জুন ২০১৯, ০৫:৪৮ পূর্বাহ্ন
ছাত্রদলের আন্দোলন স্থগিত, বৃহস্পতিবার থেকে অনশনের সিদ্ধান্ত
ছাত্রদলের বিলুপ্ত কমিটির বিক্ষুব্ধ অংশের আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে গঠিত সার্চ কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে তারা এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
১২ জুন ২০১৯, ০৫:২১ পূর্বাহ্ন
বাক ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: ইইউ
রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি, সুশীল সমাজকে সুযোগ দেওয়া, বাক ও গণমাধ্যমের স্বাধীনতা, নারীদের অবস্থা এবং শ্রমের মানোন্নয়নের মতো বিভিন্ন বিষয়ে বাংলাদেশ সরকারের নজর দেওয়া প্রয়োজন বলে জোর দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।
১২ জুন ২০১৯, ০৪:৫৮ পূর্বাহ্ন
সন্তান হারানো স্বজনের বন্ধু পুলিশ: একটি দৃষ্টান্ত
কল্পনা করুন একটি পরিবারের কথা যারা ছুটি কাটাতে রাজধানী থেকে বাড়ি ফিরছে। বাবা-মায়ের সঙ্গে বছর পাঁচের ছেলেটি সময়মতোই সায়দাবাদ টার্মিনালে গিয়েছে যাতে বাস ধরতে দেরি না হয়ে যায়।
১২ জুন ২০১৯, ০৪:৪১ পূর্বাহ্ন
পাটুরিয়া ঘাটে বন্ধ হয়নি বাড়তি ভাড়া আদায়
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রীদের ভিড়ে পা ফেলার যায়গা নেই। আজ মঙ্গলবারও এই ঘাটে গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীদের।
১১ জুন ২০১৯, ০২:১৪ অপরাহ্ন
রোহিঙ্গা প্রত্যাবাসনে বিদেশি সরকারকে যুক্ত করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি, প্রত্যাবাসন প্রক্রিয়া তদারকিসহ মিয়ানমারে রোহিঙ্গাদের পুনঃপ্রতিষ্ঠায় পৃথিবীর বিভিন্ন দেশের সরকার ও সিভিল সোসাইটিকে সংশ্লিষ্ট করতে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের অনারারি কনসাল জেনারেল এবং বিদেশে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেলদের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
১১ জুন ২০১৯, ০১:৩৮ অপরাহ্ন
ঘুষ দেওয়ার কথা স্বীকার করেও স্বপদে ডিআইজি মিজানুর, বিস্মিত টিআইবি
পুলিশের ডিআইজি মিনাজুর রহমান নিজের মুখে ঘুষ দেওয়ার কথা স্বীকার করার পরও কী করে স্বপদে বহাল রয়েছেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১১ জুন ২০১৯, ১২:৩৪ অপরাহ্ন
নোয়াখালী জেনারেল হাসপাতালে ছাদে হয় লাশের ময়নাতদন্ত
নোয়াখালী জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্তের জন্য স্থায়ী কোনো মর্গ নেই। জেলার ২৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে লাশ রাখার ব্যবস্থাও নেই। এ অবস্থায় হাসপাতালের ছাদেই চলছে লাশের কাটাছেঁড়া।
১১ জুন ২০১৯, ১১:৩৪ পূর্বাহ্ন
‘শান্তি উদ্যোগ’, তেহরান যাচ্ছেন আবে
আগামীকাল (১২ জুন) দুই দিনের সফরে ইরান যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজু আবে। এ নিয়ে মধ্যপ্রাচ্যে সৃষ্টি হয়েছে নতুন মেরুকরণ। গত ৪১ বছরের মধ্যে জাপানের কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইরানে যাচ্ছেন বলে বিশ্লেষকদের মনে প্রশ্ন জেগেছে- উপসাগরীয় অঞ্চলে এমন সংকটময় মুহূর্তে আবের সফর থেকে কী পেতে পারে খনিজসমৃদ্ধ দেশটি বা তাদের জনগণের প্রত্যাশাই বা কী?
১১ জুন ২০১৯, ১০:০৮ পূর্বাহ্ন
গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি চাপে দেশের অর্থনীতি: সিপিডি
বাংলাদেশের অর্থনীতি গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
১১ জুন ২০১৯, ০৯:৪৯ পূর্বাহ্ন
খেলাপি ঋণের নতুন রেকর্ড, ৩ মাসে বেড়েছে ১৭ হাজার কোটি টাকা
চলতি বছরের মার্চে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৮৭৪ কোটি টাকা। এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।
১১ জুন ২০১৯, ০৭:১৯ পূর্বাহ্ন
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ভাঙার চেষ্টা করছে বিজেপি: মমতা
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে ভেঙে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জেলাস্তরের কিছু পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের বিষয়ে রাজ্য পুলিশের মহাপরিচালককে সতর্ক করে দিয়েছেন তিনি।
১১ জুন ২০১৯, ০৭:১১ পূর্বাহ্ন