পড়তে পারেন এক্সপ্লেইনার / যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা শুক্রবার, কোন পক্ষ কী বলছে ৬ মিনিট আগে এক্সপ্লেইনার ঢাকা মেডিকেলে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ২৬ মিনিট আগে বাংলাদেশ ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ১ ঘণ্টা আগে আন্তর্জাতিক বাংলাদেশিদের ভিসা আবেদনে ভুয়া নথি বা অননুমোদিত এজেন্ট নিয়ে সতর্ক করল ১৩ দেশ ১ ঘণ্টা আগে বাংলাদেশ এক্সপ্লেইনার / যুদ্ধবিরতির পরও থামেনি শক্তি প্রদর্শন: কোথায় দাঁড়িয়ে মার্কিন নৌবাহিনী ৪৮ মিনিট আগে এক্সপ্লেইনার ৪১তম বিসিএসের ফল প্রকাশ, ২৫২০ জনকে নিয়োগের সুপারিশ ৩ আগস্ট ২০২৩, ০১:৪৪ অপরাহ্ন সর্বশেষ আপডেট: ৩ আগস্ট ২০২৩, ০৭:৫৫ অপরাহ্ন শিক্ষা SHARE স্টার অনলাইন রিপোর্ট ফাইল ফটো ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়। ফল অনুযায়ী, ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ৪১তম বিসিএসের সার্কুলার হয় ২০১৯ সালের ২৭ নভেম্বর। প্রিলিতে অংশ নেয় রেকর্ড ৪ লাখ ৭৫ হাজার আবেদনকারী। এই বিসিএসে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা ছিল। পরে পদ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৫০৫। ২০২১ সালের আগস্টে ৪১তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়। মোট ২১ হাজার ৫৬ জন এতে উত্তীর্ণ হয়। পরের বছর ১০ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং এতে উত্তীর্ণ হয় মোট ১৩ হাজার। ভাইভা হয় চলতি বছরের ৫ মার্চ থেকে ১৩ জুন।