‘ভাইয়েরা ম্যানার শেখাচ্ছিলেন’

অকথ্য ভাষায় বিষোদগার চলছে, ‘... তোর কী সমস্যা? এই সাদা শার্ট...তুই দাঁড়া। ওখানে ইট আছে, ইট দুটো হাতে লয়ে দাঁড়ায় থাক। এক পায়ে দাঁড়ায় থাকবি।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭-৮ জন সিনিয়র শিক্ষার্থী জুনিয়রদের বিষোদগার করছেন এমন একটি ভিডিও দ্য ডেইলি স্টারের কাছে পৌঁছেছে।
১৮ অক্টোবর ২০২২, ০৮:৫১ পূর্বাহ্ন

একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়

জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রোকেয়া মোয়াজ্জেম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বছরে প্রায় ৬ মাস পানিতেই ডুবে থাকে। শিক্ষা খেকে বঞ্চিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
১৮ অক্টোবর ২০২২, ০৫:৩৯ পূর্বাহ্ন

সাইডার ইন্টারন্যাশনাল স্কুল মাঠে আন্তস্কুল জুনিয়র ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের কেম্ব্রিজ প্রাথমিক শাখা সম্প্রতি জুনিয়র ফুটবল (ফুটসাল)- ২০২২ টুর্নামেন্টের আয়োজন করে।
১৭ অক্টোবর ২০২২, ০৩:৩৭ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে আমলাতন্ত্রের হস্তক্ষেপ বেআইনি: ছাত্র ফেডারেশন

দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা কমিটিতে জেলা প্রশাসকদের (ডিসি) নিয়োগ দিতে ইতোমধ্যে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। 
১৭ অক্টোবর ২০২২, ০২:৩৩ অপরাহ্ন

ছাত্রলীগের সন্ত্রাস বন্ধের দাবিতে ঢাবি উপাচার্যকে শিক্ষক নেটওয়ার্কের স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ধারবাহিক হামলা মামলা এবং তাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
১৭ অক্টোবর ২০২২, ১২:৫০ অপরাহ্ন

সাংবাদিক নির্যাতন: জাবির ১১ শিক্ষার্থী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নির্যাতনের দায়ে ১১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
১৬ অক্টোবর ২০২২, ০২:৩২ অপরাহ্ন

বশেমুরবিপ্রবির অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টে বিশ্ববিদ্যালয়ের ‘নামে ভুল’

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টে বিশ্ববিদ্যালয়ের নাম ‘ভুলভাবে’ লেখা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১৪ অক্টোবর ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ৫

লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
১৪ অক্টোবর ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ন

নন-ক্যাডার নিয়োগে নতুন নিয়ম, শঙ্কায় ৪০তম বিসিএসের প্রার্থীরা

বিসিএসের মাধ্যমে নন-ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন নিয়মের বিষয়ে হতাশা প্রকাশ করেছেন ৪০তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীরা। ৪০তম বিসিএস থেকে নন-ক্যাডার নিয়োগে নতুন নিয়ম চালু হলে ৩৭ ও ৩৮তম বিসিএসের তুলনায় কম সংখ্যক পদে নিয়োগ দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন চাকরিপ্রার্থীরা।
১৪ অক্টোবর ২০২২, ০৯:১১ পূর্বাহ্ন

চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর

চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের লোগো উন্মোচনের পাশাপাশি ও রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
১৩ অক্টোবর ২০২২, ০৭:১৫ অপরাহ্ন

বান্দরবান জেলা ছাত্রলীগের নতুন সভাপতি পুলু মারমা ও সা. সম্পাদক সাদ্দাম

বান্দরবান জেলা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন পুলু মারমা ও সাধারণ সম্পাদক হয়েছেন সাদ্দাম হোসেন মানিক।
১৩ অক্টোবর ২০২২, ০৬:২৫ অপরাহ্ন

বাংলাদেশে কার্যক্রম শুরু করছে ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি

বাংলাদেশে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস)।
১৩ অক্টোবর ২০২২, ০৪:২৩ অপরাহ্ন

শিক্ষার্থীরা টিকার আওতায়, করোনার প্রভাব পড়বে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে। এখন আর শিক্ষা প্রতিষ্ঠানে করোনার প্রভাব পড়বে না।
১৩ অক্টোবর ২০২২, ১১:১৩ পূর্বাহ্ন

র‍্যাঙ্কিং: শীর্ষ ৬০০ এর মধ্যে নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয়, ৮০০ এর মধ্যে আছে ঢাবি ও এনএসইউ

টাইমস হায়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৩ এ প্রথম ৬০০ এর মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)। এ ২টির অবস্থান ৬০১ থেকে ৮০০ এর মধ্যে।
১২ অক্টোবর ২০২২, ০৫:৪০ অপরাহ্ন

জাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়ও টাকার ‘ভাগ-বাঁটোয়ারা’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে যে টাকা নেওয়া হয় সেখানে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকেও বড় অংকের সম্মানি নিয়েছেন শিক্ষকেরা।
১২ অক্টোবর ২০২২, ০২:৫২ অপরাহ্ন

‘ধানমন্ডি শাখা স্থানান্তর’: ভিকারুননিসা শিক্ষার্থীদের মিরপুর রোড অবরোধ

ভিকারুননিসা নূন স্কুলের ধানমন্ডি শাখা স্থানান্তরের কথা শুনতে পেয়ে এর প্রতিবাদে স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবকরা আজ মঙ্গলবার মিরপুর রোডের ধানমন্ডি-৭ এলাকায় অবরোধ করেছে।
১১ অক্টোবর ২০২২, ০৮:০১ পূর্বাহ্ন

এনসিটিবির ভয়ংকর ব্যবহারিক শিক্ষা কাঠামো

গায়ে সাদা অ্যাপ্রোন, হাতে টেস্টটিউব। বিকারে অজানা কোনো রাসায়নিক নিয়ে ভীষণ মনোযোগে পরীক্ষায় মত্ত এক কিশোর বা কিশোরী। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যক্রমে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কেবলমাত্র এমন ব্যবহারিক যথেষ্ট না। তার পরিবর্তে এই শিক্ষার্থীদের ব্যস্ত থাকতে হয় ব্যবহারিক খাতা লেখা নিয়ে।
১১ অক্টোবর ২০২২, ০৬:১২ পূর্বাহ্ন

এসইও এক্সপার্ট বাংলাদেশের প্রথম ‘স্কুল ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপ’

স্কুল পর্যায়ের শিক্ষাব্যবস্থা সহজ করতে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে বগুড়ার আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড।
১০ অক্টোবর ২০২২, ০৪:০১ অপরাহ্ন

পালাতে গিয়ে দুর্ঘটনায় নিহত ৩: ছাত্রলীগের ৭ নেতা-কর্মী বহিষ্কার

ঝিনাইদহে ছাত্রলীগের এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলা এবং হামলা থেকে বাঁচতে দ্রুত পালানোর সময় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের একটি গ্রুপের ৩ নেতা-কর্মী নিহত হওয়ার পর ‘শৃঙ্খলা পরিপন্থী’ কর্মকাণ্ডে যুক্ত থাকার দায়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদকসহ ৭ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
১০ অক্টোবর ২০২২, ০৯:১৫ পূর্বাহ্ন

ছাত্রলীগের মামলায় পরীক্ষাই দিতে পারলেন না তারা

ছাত্রলীগের দায়ের করা মামলায় কারাগারে থাকায় ছাত্র অধিকার পরিষদের ২ কর্মী আজ সোমবার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নিতে পারেননি।
১০ অক্টোবর ২০২২, ০৭:৪০ পূর্বাহ্ন