৬ নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু, রুটিন প্রকাশ
চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ন
রেজিস্ট্রারের ইমেইল ‘হ্যাক’ করে ছাত্ররাজনীতির বিরুদ্ধে সতর্কবার্তা
গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে ব্র্যাক ইউনিভার্সিটির সব শিক্ষার্থীরা একটি অদ্ভুত ইমেইল পান। ইমেইলটি রেজিস্ট্রার অফিসের অ্যাকাউন্ট থেকে পাঠানো হলেও, এর বিষয় লিখা ছিল, 'ব্র্যাক ইউনিভার্সিটি হ্যাকার কমিউনিটি: সিবিএলের বিরুদ্ধে সতর্কবার্তা'।
১১ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৮ অপরাহ্ন
ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অনুমোদন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অনুমোদন দিয়েছে বিএনপি।
১১ সেপ্টেম্বর ২০২২, ০১:২১ অপরাহ্ন
শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতারোধে ২ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতারোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত ২জন করে কাউন্সেলিং শিক্ষক রাখা হবে। সেজন্য সারাদেশে ২ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
১১ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ন
কুবিতে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই হলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১১ সেপ্টেম্বর ২০২২, ১১:১১ পূর্বাহ্ন
চবি ছাত্রলীগের কমিটি বর্ধিত করার দাবিতে মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ
বিবাহিত ও চাকরিজীবীদের বাদ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি পুনর্গঠন ও বর্ধিত করার দাবি জানিয়েছেন ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার একাংশের নেতাকর্মীরা।
১১ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ন
বাংলাদেশি শিক্ষার্থীদের ফেরাতে চীন সরকারের ৬ চার্টার্ড ফ্লাইট
চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে মোট ৬টি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে চীন।
১১ সেপ্টেম্বর ২০২২, ১০:০৯ পূর্বাহ্ন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, পরীক্ষা স্থগিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
১০ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৭ অপরাহ্ন
সাভার উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সিদ্ধান্ত
একাধিক অভিযোগে সাভার উপজেলা শিক্ষা কর্মকর্তা তাবশিরা ইসলাম লিজার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
১০ সেপ্টেম্বর ২০২২, ০১:০৫ অপরাহ্ন
ছাত্ররাজনীতি নিষিদ্ধ করায় ‘সুদিন’ ফিরেছে বুয়েট ক্যাম্পাসে
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার পর সেখানকার সার্বিক পরিবেশ, আবাসিক হলের সুযোগ-সুবিধা ও খাবারের মানে উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১০ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৩ পূর্বাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন ১১ সেপ্টেম্বর শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন ১১ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে শুরু হবে।
৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ন
পাইলটিং ছাড়াই প্রাথমিক শিক্ষাক্রম চালু
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা যথাসময়ে শিক্ষকদের গাইড প্রস্তুত করতে ব্যর্থ হওয়ায় কোনো ধরনের পাইলটিং ছাড়াই প্রাথমিক পর্যায়ে নতুন পাঠ্যক্রম চালু করছে সরকার।
৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৯ পূর্বাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি শুরু ১১ সেপ্টেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্সগুলোতে অনলাইনে ভর্তি কার্যক্রম আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে শুরু হবে।
৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৩ পূর্বাহ্ন
আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি না হওয়ার পরামর্শ ইউজিসির
আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির কার্যক্রমের আইনি কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের ভর্তি না হওয়ার পরামর্শ দিয়েছে ইউজিসি।
৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৪১ পূর্বাহ্ন
প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবার শাবিপ্রবি শিক্ষার্থী সজলের একার প্রতিবাদ
সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবিরোধী আন্দোলন প্রত্যাহার করার প্রায় ৭ মাস হতে চললেও প্রতিশ্রুত দাবি পুরণ না হওয়ায় এবার ৩ দফা দাবি নিয়ে একাই প্রতিবাদে শামিল হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সজল কুণ্ডু।
৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৪ পূর্বাহ্ন
বিশ্ববিদ্যালয়ের হলে দুর্বিষহ জীবন
পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলের পরিস্থিতি নিয়ে প্রতিবেদনটি তৈরি করার জন্য অনেকের সঙ্গেই কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তাদের বেশিরভাগই কথা বলতে রাজি হননি। বুঝতে পারি, তারা ভয়ে কথা বলতে চাচ্ছেন না।
৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৩ পূর্বাহ্ন
ক্যাম্পাসের ভেতর রাজনীতি, অবস্থান জানাল বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের রাজনীতি সচেতনতা ও সম্পৃক্ততাকে নিরুৎসাহিত করে না। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড চলবে কি না তা বিশ্ববিদ্যালয়ের নিয়ম দিয়ে নির্ধারিত।
৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৮ অপরাহ্ন
ঢাবির সমাবর্তন ১৯ নভেম্বর, বক্তা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. জ্যাঁ তিরোল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল।
৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৭ অপরাহ্ন
চলতি মাসের মাঝামাঝি থেকে প্রাথমিকের শিক্ষক বদলি অনলাইনে
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, 'সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি প্রক্রিয়া অনলাইনে হবে।'
৭ সেপ্টেম্বর ২০২২, ০১:২০ অপরাহ্ন
ইউএস-বাংলা মেডিকেল কলেজে নবীনবরণ
অত্যন্ত আনন্দঘন পরিবেশ এবং শিক্ষার্থীদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইউএস-বাংলা মেডিকেল কলেজের অষ্টম ব্যাচের (ইউএসবিএমসি: ০৮) নবীনবরণ অনুষ্ঠান হয়েছে।
৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৬ অপরাহ্ন