৭ ফেব্রুয়ারি থেকে জাবিতে সশরীরে পরীক্ষা
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আবার ব্যবহারিক ও তত্ত্বীয় পরীক্ষাসমূহ সশরীরে নেওয়ার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্তৃপক্ষ। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলমান থাকবে।
৩১ জানুয়ারি ২০২২, ০৫:০৬ পূর্বাহ্ন
ঢাবিতে ছাত্রলীগের হল সম্মেলন, মানা হয়নি স্বাস্থ্যবিধি
দেশে ওমিক্রন সংক্রমণের মধ্যেই বিধিনিষেধ উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হল সম্মেলন।
৩০ জানুয়ারি ২০২২, ০২:৩১ অপরাহ্ন
উপাচার্য হওয়ার কায়দা-কানুন
দেশের ৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া বাকিগুলোতে উপাচার্য নিয়োগ দেওয়ার সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় সরকারের পছন্দই সেখানে একমাত্র মানদণ্ড হিসেবে কাজ করে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য হওয়ার একমাত্র যোগ্যতা হচ্ছে সরকার সমর্থক শিক্ষকদের সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া।
২৯ জানুয়ারি ২০২২, ০৩:৩১ অপরাহ্ন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুনুর রশিদকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের একাংশ।
২৯ জানুয়ারি ২০২২, ১১:২২ পূর্বাহ্ন
শিক্ষার ‘বিপর্যয়’ এড়াতে স্কুল খোলা রাখার আহ্বান ইউনিসেফের
শিক্ষার ‘বিপর্যয়’ এড়াতে কোনো `অজুহাত' ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে ও আনুষঙ্গিক ব্যবস্থা নিয়ে স্কুল খোলা রাখার জন্য বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ।
২৯ জানুয়ারি ২০২২, ০৬:১০ পূর্বাহ্ন
দেশে গত বছর ১০১ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা
পারিবারিক সমস্যা, হতাশা, সম্পর্ক নিয়ে জটিলতা, আর্থিক সমস্যাসহ বেশ কয়েকটি কারণে গত বছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
২৯ জানুয়ারি ২০২২, ০৫:০৯ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, শিক্ষামন্ত্রীকে শাবিপ্রবি শিক্ষার্থীদের আমন্ত্রণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে পুলিশি হামলায় আহত এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে থাকা অসুস্থ্ শিক্ষার্থীদের চিকিৎসার সব খরচ পরিশোধ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
২৮ জানুয়ারি ২০২২, ১১:৩২ পূর্বাহ্ন
আলপনায় ‘মৃত্যু অথবা মুক্তি’, আলোচনায় ‘কেমন শাবিপ্রবি চাই’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনের ইতি গতকাল টানা হলেও প্রতিবাদী কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় উপাচার্যের বাসভবনের সামনে অনশনস্থলে আঁকা হয়েছে আলপনা– ‘মৃত্যু অথবা মুক্তি’।
২৭ জানুয়ারি ২০২২, ০৪:৪৩ অপরাহ্ন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুনুর রশিদ।
২৭ জানুয়ারি ২০২২, ১২:৪৯ অপরাহ্ন
ঢাবিতে বিজয় একাত্তর হলে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে গেস্টরুমে না আসায় এক অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
২৭ জানুয়ারি ২০২২, ১২:১৬ অপরাহ্ন
ঢাবিতে অসুস্থ শিক্ষার্থীকে গেস্টরুমে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে গেস্টরুমে না আসায় এক অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের ৬ কর্মীর বিরুদ্ধে।
২৭ জানুয়ারি ২০২২, ০৯:৩৩ পূর্বাহ্ন
শাবিপ্রবিতে শিক্ষার্থীদের উন্মুক্ত আলোচনা সন্ধ্যায়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া আমরণ অনশনের ইতি টানার পর সকাল থেকে ক্যাম্পাসে শুনশান নিরবতা। শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত আন্দোলন চলবে।
২৭ জানুয়ারি ২০২২, ০৬:৫০ পূর্বাহ্ন
শাবিপ্রবির আন্দোলন ও উপাচার্যের পদত্যাগ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে আজ বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শাবিপ্রবির সমস্যা সমাধানে শিগগিরই শিক্ষার্থীদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে জানিয়েছেন।
২৬ জানুয়ারি ২০২২, ০৪:৪৪ অপরাহ্ন
গ্রেপ্তার শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী নাজমুস সাকিব করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে অর্থ সহায়তার অভিযোগে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এ এফ এম নাজমুস সাকিবের (৩৩) করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
২৬ জানুয়ারি ২০২২, ১২:৫৬ অপরাহ্ন
শাবিপ্রবি শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে জাবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি
উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।
২৬ জানুয়ারি ২০২২, ১১:১৫ পূর্বাহ্ন
শাবিপ্রবি’র অচলাবস্থা নিরসনে আচার্যের কাছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের খোলা চিঠি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিয়ে এ শিক্ষায়তনে অচলাবস্থা নিরসনে আশু ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে আচার্যের কাছে খোলা চিঠি লিখেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
২৬ জানুয়ারি ২০২২, ১১:০৪ পূর্বাহ্ন
‘অনশন ভাঙার সময় শাবিপ্রবির কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে ১৬৩ ঘণ্টা পরে অনশন ভেঙেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে সকাল ১০টা ২৩ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও প্রথিতযশা লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. ইয়াসমিন হকের অনুরোধে শিক্ষার্থীরা অনশন ভাঙেন।
২৬ জানুয়ারি ২০২২, ০৬:১৪ পূর্বাহ্ন
আমরণ অনশন ভাঙলেও আন্দোলন চলবে
আমরণ অনশন ভাঙলেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীদের এক মুখপাত্র।
২৬ জানুয়ারি ২০২২, ০৫:৫৭ পূর্বাহ্ন
তাকে আমি মানুষ বলতে চাই না, সে দানব: ড. জাফর ইকবাল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙিয়ে এই বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘যে মানুষ এসব দেখেও নিজের জায়গায় অনড় থাকে, তাকে আমি মানুষ বলতে চাই না, সে দানব। ওই মানুষের জন্য তোমাদের জীবন যাওয়ার কোন মানেই হয় না। তোমাদের জীবন অনেক মূল্যবান।’
২৬ জানুয়ারি ২০২২, ০৫:১০ পূর্বাহ্ন
১৬৩ ঘণ্টা পর অনশন ভাঙলেন শাবিপ্রবি শিক্ষার্থীরা
প্রায় ১৬৩ ঘণ্টা পর অনশন ভেঙেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
২৬ জানুয়ারি ২০২২, ০৪:২৩ পূর্বাহ্ন