শিক্ষার্থীদের উপস্থিতি কমছে

গত ১২ সেপ্টেম্বর স্কুল খোলার পর দেশের মাধ্যমিক স্কুলগুলোর ক্লাসরুমে শিক্ষার্থীদের যে উপস্থিতি ছিল, ধীরে ধীরে তা কমতে শুরু করেছে।
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫০ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর, এইচএসসি ২ ডিসেম্বর

চলতি বছরের এসএসসি ও এইচএসসি এবং সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকার। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই সময়সূচি প্রকাশ করে।
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৩ পূর্বাহ্ন

‘গণরুম’ বন্ধে কঠোর ঢাবি কর্তৃপক্ষ, বাস্তবায়নই চ্যালেঞ্জ

করোনা পরিস্থিতিতে ইতোমধ্যে ‘গণরুম’ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। গণরুমে থাকা প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য সাবেক ছাত্রদের দখলে রাখা কক্ষ বরাদ্দ রেখেছে প্রশাসন। কিন্তু হল খোলার পর সাবেক ছাত্রদের প্রবেশ ঠেকাতে না পারলে সিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫০ পূর্বাহ্ন

নদীতে বিলীন স্কুল ভবন, খোলা আকাশের নিচে পাঠদান

রাজবাড়ী সদর উপজেলার চর সিলিমপুর স্কুলের ভবনটি সম্প্রতি নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির ১০৮ শিক্ষার্থী খোলা আকাশের নিচে ক্লাস করছেন।
২৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:০২ অপরাহ্ন

পবিপ্রবি খুলছে ৩০ সেপ্টেম্বর

করোনার কারণে দীর্ঘ বন্ধের পর আগামী ৩০ সেপ্টেম্বর খুলে দেওয়া হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। প্রথম ডোজ টিকা গ্রহণে সাপেক্ষে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে এবং শিক্ষার্থীদের জন্যে হল খুলে দেওয়া হবে।
২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ন

ঢাবি গ্রন্থাগারে প্রবেশ নিয়ে অপ্রীতিকর ঘটনা

করোনা মহামারির কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধের পর শিক্ষার্থীদের জন্য গ্রন্থাগার খুলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। আজ রোববার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার (বিজ্ঞান শাখাসহ) ও বিভাগ-ইনস্টিটিউটের সেমিনার গ্রন্থাগারগুলো খুলে দেওয়া হয়। তবে বিজ্ঞান গ্রন্থাগারে স্বাস্থ্যবিধি না মেনে প্রবেশের কারণে শিক্ষার্থীদের সঙ্গে কর্তৃপক্ষের অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
২৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৮ পূর্বাহ্ন

পাঠকের কাছে বই পৌঁছে দিচ্ছেন রাজারহাটের বিকাশ চন্দ্র রায়

করোনা মহামারির সময় পাঠাগারে সমাগম ঘটিয়ে এক সঙ্গে বসে বই পড়া হচ্ছে না পাঠকের। কিন্তু, থেমে থাকেনি তাদের বই পড়া। বাড়িতে বসেই চাহিদা অনুযায়ী বই হাতে পাচ্ছেন তারা। এই কাজটি করছেন বিকাশ চন্দ্র রায় তরুণ (৩৮)।
২৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪২ পূর্বাহ্ন

মধ্য নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

মধ্য নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের শেষের দিকে এইচএসসি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
২৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৫ পূর্বাহ্ন

ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের আবাসন, খাবার ও যাতায়াত সুবিধা দেবে রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের আবাসন, খাবার ও যাতায়াত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ শুক্রবার রাতে রাজশাহীর সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫১ অপরাহ্ন

পাবনার সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ে ফেরেনি ৩০ শতাংশ শিক্ষার্থী

করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর শিক্ষার্থীদের পড়াশোনার স্বার্থে চলতি মাসে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় সরকার। দীর্ঘ সময় পর স্কুলে খুললেও ইতোমধ্যে অনেকে বন্ধ করে দিয়ে পড়ালেখা।
২৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৬ পূর্বাহ্ন

ক্যাম্পাস খোলার দাবিতে জাবিতে মশাল মিছিল

চলতি মাসের মধ্যে ক্যাম্পাস ও হল খোলার দাবিতে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
২৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৯ অপরাহ্ন

এসএসসি ও সমমান পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হতে পারে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে। পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সূচিতে স্বল্প নম্বরে পরীক্ষা দিতে হবে।
২৩ সেপ্টেম্বর ২০২১, ০২:২০ অপরাহ্ন

আগামীকাল খুলছে বাকৃবি’র ছাত্রাবাস

প্রায় দেড় বছর পর আগামীকাল শুক্রবার খুলে দেওয়া হচ্ছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রাবাস।
২৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩২ পূর্বাহ্ন

জাবিতে হল ও ক্যাম্পাস খোলার দাবিতে কর্মসূচি ঘোষণা 

আবাসিক হল ও ক্যাম্পাস খোলার দাবিতে মশাল মিছিল করার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। 
২২ সেপ্টেম্বর ২০২১, ০২:০৫ অপরাহ্ন

২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা ১৭ অক্টোবর শুরু

দেশের ২০টি বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে। আজ মঙ্গলবার এ সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২১ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৪ অপরাহ্ন

কুবির প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৬-১৭ সেশনের সব শিক্ষার্থীকে শোকজ

সেশন জটের বিরুদ্ধে আন্দোলন করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৬-১৭ সেশনের সব শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ সোহরাব উদ্দীন এই নোটিশ দেন।
১৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৫ অপরাহ্ন

ব্রিটিশ কাউন্সিলের জলবায়ু বিজ্ঞান প্রতিযোগিতার শীর্ষ ১০ এ কুয়েটের অর্ক

‘ফেমল্যাব ক্লাইমেট চেঞ্জ কমিউনিকেটরস অনলাইন ফাইনাল’ শীর্ষক জলবায়ু বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া শীর্ষ ১০ আন্তর্জাতিক প্রতিযোগীর নাম ঘোষণা করেছে ব্রিটিশ কাউন্সিল। এই চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ক চক্রবর্তী।
১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:২৫ পূর্বাহ্ন

১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে অস্থায়ী ঘরে

ব্রহ্মপুত্র, গঙ্গাধর, তিস্তা ও ধরলা নদীর ভাঙনে বিদ্যালয়ের জায়গা ও ঘর বিলীন হওয়ায় কুড়িগ্রাম ও লালমনিরহাটের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে অস্থায়ী ঘরে।
১৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৫ পূর্বাহ্ন

৩০ সেপ্টেম্বরের মধ্যে রাবির হল-ক্যাম্পাস খোলার দাবি শিক্ষার্থীদের

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্পাস ও আবাসিক হল খোলার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী (রাবি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৫ পূর্বাহ্ন

বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, ক্লাসে এখন একা নার্গিস

কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন হলোখানা ইউনিয়নের সারডোব গ্রাম। এই গ্রামে সারডোব উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নার্গিস নাহার। গত ১২ সেপ্টেম্বর বিদ্যালয়ে আবার পাঠদান শুরু হলে ছাত্রী হিসেবে নার্গিস একাই শ্রেণিকক্ষে ছাত্রদের সঙ্গে উপস্থিত ছিল।
১৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৯ পূর্বাহ্ন