আবারও ভ্যাকসিন নিবন্ধনের সুযোগ পাচ্ছেন বিদেশগামী শিক্ষার্থীরা
করোনা মহামারিতে দেশে আটকে পড়া বিদেশে অধ্যয়নরত বা বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা আবারও ভ্যাকসিন নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। আগামীকাল থেকে পুনরায় নিবন্ধনের আবেদন শুরু হবে।
১৬ আগস্ট ২০২১, ০৫:০০ অপরাহ্ন
বরিশালে সেশন চার্জ মওকুফের দাবিতে সড়কে শিক্ষার্থীরা
বরিশালে অনার্স ও উচ্চমাধ্যমিকের ফরম পূরণে সেশন চার্জ মওকুফের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
১৬ আগস্ট ২০২১, ০২:৫৩ অপরাহ্ন
প্রথমে বিশ্ববিদ্যালয় খুলতে পারে, ধাপে ধাপে কলেজ ও স্কুল
সরকার করোনা মহামারি পরিস্থিতির মধ্যেই পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বিবেচনা করছে। এক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথমে সশরীরে ক্লাস শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের হয় দুই ডোজ টিকা দেওয়া হয়েছে অথবা শিগগিরই দুই ডোজ টিকা দেওয়া হবে। তাই, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথমে সশরীরে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়গুলোর পরে ধাপে ধাপে কলেজ ও স্কুল খোলা হবে।
১৬ আগস্ট ২০২১, ০১:১৩ অপরাহ্ন
সারা দেশে ‘প্রতীকী ক্লাস’র ঘোষণা প্রগতিশীল ছাত্রজোটের
শিগগির দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সারা দেশে 'প্রতীকী ক্লাস' কর্মসূচির ঘোষণা দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
১৬ আগস্ট ২০২১, ১২:৩০ অপরাহ্ন
শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার প্রতিবাদে রাবিতে গাছতলায় প্রতীকী ক্লাস
প্রায় দেড় বছর বন্ধ থাকার পরও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার কোনো কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ না করার প্রতিবাদে খোলা জায়গায় প্রতীকী ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
১৬ আগস্ট ২০২১, ০৮:৪০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে ৪টি ব্রোঞ্জ জয় বাংলাদেশের
এ বছর লাটভিয়ায় ভার্চুয়ালি আয়োজিত আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে (আইইও) চারটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। বিজয়ীরা হলেন-মাস্টারমাইন্ডের শিক্ষার্থী ফারহান মাশরুর, প্লে পেনের শিক্ষার্থী সামরিন সারোয়ার এবং স্কলাস্টিকার শিক্ষার্থী প্রাচুর্য দাস ও মাশরুর তেহজিব।
১৪ আগস্ট ২০২১, ০২:৩৮ অপরাহ্ন
পরীক্ষার ফি কমানোর আন্দোলনে ছাত্রলীগের হামলার অভিযোগ
বরিশাল বিএম কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ফি কমানোর আন্দোলনে হামলার অভিযোগ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল মহানগর শাখা।
১১ আগস্ট ২০২১, ০২:০২ অপরাহ্ন
জাবিতে প্রথম নারী কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো নারী কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতার। জাবির প্রথম নারী উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পর কোষাধ্যক্ষ পদেও নিয়োগ পেলেন আরেক নারী অধ্যাপক।
১০ আগস্ট ২০২১, ১২:২০ অপরাহ্ন
অনলাইন পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনলো বুয়েট
শিক্ষার্থীদের দাবির মুখে অনলাইনে স্নাতক টার্ম ফাইনাল পরীক্ষার নীতিমালায় সংশোধন এনেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ। গত ৩ আগস্ট ৪৬৯তম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের টার্ম ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষা ১০ দিন পেছানো হয়েছে।
৪ আগস্ট ২০২১, ১১:৫২ পূর্বাহ্ন
আচার্য প্রফুল্লচন্দ্র রায়: মানবদরদী এক অনন্য মনীষী
বাংলায় বিজ্ঞান চর্চার সুফল তিনি পৌঁছে দিয়েছিলেন গণমানুষের মাঝে। তার জীবনের সবটুকু জুড়েই ছিল এদেশের মানুষ। বলতেন, 'আমার সমস্ত কিছুর কেন্দ্রবিন্দুই এদেশের মানুষ ভালো থাকবে বলে।' আমরা আজ যে সমবায়ের কথা বলি তার জনক ছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। একসময় তার মাসিক আয় ছিল পৌনে দুই হাজার টাকা। অথচ তিনি তার সকালের নাস্তার জন্য বরাদ্দ রাখতেন ১ পয়সা। ১ পয়সার বেশি নাস্তা হলে তেলেবেগুনে জ্বলে উঠতেন। মাসিক আয় থেকে নিজের জন্য মাত্র ৪০ টাকা রেখে দান করে দিতেন সব। ১৯২৬ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত এই দশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি একাই দান করেছিলেন ১ লাখ ৩৬ হাজার টাকা।
২ আগস্ট ২০২১, ১২:১৫ অপরাহ্ন
বুয়েটের অনলাইন পরীক্ষার সিদ্ধান্তে শিক্ষার্থীরা ক্ষুব্ধ
করোনাভাইরাস মহামারির কারণে অনলাইনে স্নাতক পর্যায়ের টার্ম ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ইতোমধ্যে অনলাইনে পরীক্ষা পরিচালনার জন্য নির্দিষ্ট নীতিমালাও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা বলছেন, যে প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তা একেবারেই বাস্তবসম্মত নয়।
২ আগস্ট ২০২১, ১১:২৯ পূর্বাহ্ন
৪১তম বিসিএস প্রিলিতে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১তম বিসিএসের ফল প্রকাশ করেছে। এতে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হয়েছেন। আজ রোববার দুপুরে পিএসসি এ ফল প্রকাশ করে।
১ আগস্ট ২০২১, ০৮:০৫ পূর্বাহ্ন
এইচএসসির ফরম পূরণ শুরু ১২ আগস্ট
চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ করতে হবে অনলাইনে। ফরম পূরণ শুরু হবে আগামী ১২ আগস্ট এবং শেষ হবে ৩০ আগস্ট। ফরম পূরণের জন্য কোনো পরীক্ষার্থী বা অভিভাবককে সশরীরের শিক্ষাপ্রতিষ্ঠানে হাজির হতে হবে না।
৩১ জুলাই ২০২১, ০৪:০৬ অপরাহ্ন
স্থায়ীভাবে বন্ধ ৩ হাজার কিন্ডারগার্টেন, বেকার ৬০ শতাংশ শিক্ষক-কর্মচারী
করোনা মহামারিতে দেশে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে তিন হাজার কিন্ডারগার্টেন স্কুল। বেকার হয়েছেন প্রায় তিন লাখ ৬০ হাজার শিক্ষক-কর্মচারী।
৩১ জুলাই ২০২১, ০৮:৩৮ পূর্বাহ্ন
প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেনের ছুটি বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত
দেশের সব প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
৩০ জুলাই ২০২১, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ল
মহামারি করোনাভাইরাসের কারণে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসাগুলোতে চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
২৯ জুলাই ২০২১, ০৫:২৮ অপরাহ্ন
‘সৎ ও যোগ্যরা শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পাচ্ছেন না’
বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অনিয়ম ও দুর্নীতি বেশ কয়েক বছর ধরে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোচিত হচ্ছে। কয়েকজনের দুর্নীতি ইতোমধ্যে প্রমাণিতও হয়েছে।
২৮ জুলাই ২০২১, ০৬:০৪ পূর্বাহ্ন
এ পি জে আবদুল কালাম: এক চিরকালীন স্বপ্নদ্রষ্টা
তামিলনাড়ুর রামেশ্বরমের প্রত্যন্ত গ্রামে জন্ম তার। যেখান থেকে ভারতের রাষ্ট্রপতি হওয়ার কথা শত কোটি আলোকবর্ষ দূরের কল্পনাতেও কেউ ভাবে না। কারণ যেখানে সরকারি কর্মকর্তা হওয়াও আশ্চর্যের ব্যাপার।
২৭ জুলাই ২০২১, ১২:৫৯ অপরাহ্ন
২০২২ সালের এসএসসি, এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত: মাউশি
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
২৫ জুলাই ২০২১, ০১:৪৪ অপরাহ্ন
ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী মারা গেছেন
শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন