অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন গেইল

বছরের শুরুতেই ঘোষণাটা দিয়েছিলেন। বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। কিন্তু ‘ইউ-টার্ন’ নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। অবসর নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। জানিয়েছেন খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা।
২৭ জুন ২০১৯, ০৫:৪৬ পূর্বাহ্ন

‘মাস্ট উইন’ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ভারত

প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় আসরেও ফাইনাল নিশ্চিত করেছিল তারা। কিন্তু ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় তাদের। আর চ্যাম্পিয়ন হয়ে ক্রিকেট পরাশক্তি হিসেবে নিজেদের আবির্ভাবের ঘোষণা দেয় উপমহাদেশের দলটি।
২৭ জুন ২০১৯, ০৫:০৩ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডকে প্রথম হারের স্বাদ দিল পাকিস্তান

বোলারদের সৌজন্যে লক্ষ্যটা থাকল সাধ্যের মধ্যেই। এরপর দলের সেরা ব্যাটসম্যান বাবর আজমের দুর্দান্ত সেঞ্চুরি। সঙ্গে হারিস সোহেলের টানা দ্বিতীয় ফিফটিতে সহজ জয়ই পেয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে তারা। ফলে টিকে রইল সেমি-ফাইনালের আশা।
২৬ জুন ২০১৯, ০৬:২৫ অপরাহ্ন

বাজে শুরুর পরও লড়াইয়ের পুঁজি নিউজিল্যান্ডের

৮৩ রানেই নেই ৫ উইকেট। দলীয় শতরান পূরণ করতেও খেলতে হয়েছেন ১৮৯ বল। কিন্তু এরপর জেমস নিশাম ও কলিন ডি গ্রান্ডহোমের দুর্দান্ত এক জুটি। তাতেই পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেয়েছে চলতি বিশ্বকাপে দারুণ খেলতে থাকা নিউজিল্যান্ড। পাকিস্তানকে ২৩৮ রানের লক্ষ্য দিয়েছে দলটি।
২৬ জুন ২০১৯, ০২:১৭ অপরাহ্ন

নিউজিল্যান্ডকে চাপে রেখেছে পাকিস্তান

সেমি-ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে হলে জিততেই হবে। কিন্তু সামনে বাধা দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ড। টুর্নামেন্টে যারা এখন পর্যন্ত হার দেখেনি। তবে ম্যাচে তাদের বিপক্ষে দারুণ সুবিধাজনক স্থানে রয়েছে পাকিস্তান। এর মধ্যে নিউজিল্যান্ডের টপ অর্ডার ধসিয়ে দিয়েছে তারা।
২৬ জুন ২০১৯, ১২:৪১ অপরাহ্ন

‘বিন্দুমাত্র সুযোগ থাকলেও ভারতের বিপক্ষে খেলবে মাহমুদউল্লাহ’

পায়ের পেশিতে চোট পাওয়া মাহমুদউল্লাহকে নিয়ে শঙ্কার মধ্যে পড়ে গেছে বাংলাদেশ। আগে থেকেই কাঁধের চোটে থাকা এই ডানহাতি ব্যাটসম্যানকে ভারতের বিপক্ষে ‘মাস্ট উইন’ ম্যাচে পাওয়া যাবে কি-না তা নিয়ে তৈরি হয়েছে দোলাচল। তবে টাইগার দলনেতা মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, মাহমুদউল্লাহর খেলার ব্যাপারে আশাবাদী তিনি।
২৬ জুন ২০১৯, ১০:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশের হয়ে ভারতের দুর্বলতা খুঁজছেন দুই ভারতীয়

টানা খেলার ধকল সামলাতে ক্রিকেটাররা দিন পাঁচেকের ছুটি পেয়েছেন। ভারতের বিপক্ষে মহারণে নামার আগে শারীরিক আর মানসিকভাবে ফুরফুরে যে থাকা চাই। কিন্তু এই সময়ে সবচেয়ে ব্যস্ততা কোচিং স্টাফ আর কম্পিউটার অ্যানালিস্টের। রণকৌশল সাজাতে হবে। পরিকল্পনা ঠিক হলেই ছুটি শেষে ফিরে তা বাস্তবায়নে ঝাঁপাবেন ক্রিকেটররা। এই জায়গায় বাংলাদেশের ভরসা হয়ে কাজ করছেন দুই ভারতীয়।
২৬ জুন ২০১৯, ১০:০৮ পূর্বাহ্ন

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

সকাল থেকে থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। তবে ম্যাচ শুরুর আগে তা থেমে যায়। কিন্তু আউটফিল্ড ভেজা থাকায় নির্দিষ্ট সময়ে হয়নি ম্যাচ, হয়নি টসও। এক ঘণ্টা বিলম্বের পর টস অনুষ্ঠিত হলে তা জিতে নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বেছে নিয়েছেন ব্যাটিং। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সাড়ে ৪টায়। এক ঘণ্টা দেরিতে শুরু হলেও কাটা হয়নি কোন ওভার।
২৬ জুন ২০১৯, ১০:০৬ পূর্বাহ্ন

আউটফিল্ড ভেজা, পাকিস্তান- নিউজিল্যান্ড ম্যাচ শুরুতে বিলম্ব

সেমি-ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে জয়ের কোন বিকল্প নেই পাকিস্তানের। অন্যদিকে কোন মতে ১ পয়েন্ট পেলেই সেমি-ফাইনাল নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। যদিও এ মুহূর্তে বৃষ্টি নেই। কিন্তু সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে আউটফিন্ড ভেজা। মাঠ পরিচর্যার কাজ চলছে তবে এখন সম্পূর্ণ খেলার উপযোগী না হওয়ায় নির্দিষ্ট সময়ে শুরু হচ্ছে না খেলা। হয়নি টসও।
২৬ জুন ২০১৯, ০৮:৫৯ পূর্বাহ্ন

ব্যাটিং উইকেট না পেলে কাজ করে না ইংল্যান্ডের ‘মন্ত্র’!

ইংল্যান্ড একটা ‘মন্ত্র’ অনুসরণ করে পাল্টে ফেলেছে নিজেদের। গেল দুই বছর ধরে তারা যে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী দেখিয়ে আসছে, তার পেছনে রহস্য এটাই। কিন্তু ব্যাটিং উপযোগী উইকেট না পেলে এই ‘মন্ত্র’টা কাজে আসে না, এমন কঠিন সত্যই অকপটে স্বীকার করেছেন দলটির অধিনায়ক ইয়ন মরগান।
২৬ জুন ২০১৯, ০৮:৫১ পূর্বাহ্ন

‘ক্যাচেস উইন ম্যাচেস’, পাত্তা দিচ্ছে না পাকিস্তান-নিউজিল্যান্ড!

ক্রিকেটীয় অঙ্গনে বহুল প্রচলিত প্রবাদ বাক্যের একটি হলো- ‘ক্যাচেস উইন ম্যাচেস’। অর্থাৎ ক্যাচ ধরলে ম্যাচ জেতার কাজটা সহজ হয়ে যায়। অনেকক্ষেত্রে তো একটি সময়োপযোগী ক্যাচই বদলে দেয় গোটা ম্যাচের চিত্র। কিন্তু এবারের বিশ্বকাপে এই বাণীকে ‘থোড়াই কেয়ার’ করে চলেছে নিউজিল্যান্ড ও পাকিস্তান!
২৬ জুন ২০১৯, ০৭:৫৩ পূর্বাহ্ন

সেমিফাইনালে চোখ রেখে পাকিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে খেলা এরই মধ্যে নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল হিসেবে তাদের সঙ্গী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে প্রতিবেশী নিউজিল্যান্ড। বার্মিংহামে পাকিস্তানকে হারাতে পারলেই কেন উইলিয়ামসনরা পেয়ে যাবেন শেষ চারের টিকিট।
২৬ জুন ২০১৯, ০৬:৫৭ পূর্বাহ্ন

‘একটু ছুটি ছেলেদের প্রাপ্য’

আফগানিস্তানকে হারিয়ে বড় কিছু অর্জন হয়নি এখনো। কিন্তু বেঁচেছে সেমিফাইনালের আশা। সেমিফাইনালের পথে পরের ম্যাচটা মহাগুরুত্বপূর্ণ। প্রতিপক্ষে ভারত হওয়ায় কঠিনও। তবে এমন ম্যাচের আগে লম্বা ছুটি পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ২ জুলাইয়ের ম্যাচের আগে বড় বিরতি থাকায় টানা পাঁচ দিনের ছুটি মিলেছে সাকিব আল হাসানদের। ছুটিটা কাজে লাগাতে বেরিয়েও পড়েছেন তারা।
২৫ জুন ২০১৯, ০৯:২৩ অপরাহ্ন

‘সাকিব ভাই আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া’

গেল দশ বছর ধরে সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার। বলতে গেলে, একক রাজত্ব ধরে রেখেছেন তিনি। এই অসামান্য কীর্তির সঙ্গে মিল রেখে এবারের বিশ্বকাপেও রাজত্ব করছেন সাকিব। এরই মধ্যে মালিক হয়েছেন একগাদা রেকর্ড-মাইলফলকের। এমন একজনকে জাতীয় দলের সতীর্থ হিসেবে পাওয়ায় ভীষণ রকমের তৃপ্তি আর উচ্ছ্বাসটা গোপন করলেন না সৌম্য সরকার।
২৫ জুন ২০১৯, ০৮:১৫ অপরাহ্ন

ইংল্যান্ডকে হারিয়ে সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া

২৭ বছর ধরে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায়নি ইংল্যান্ড। তাদের অপেক্ষা বাড়ল কমপক্ষে আরও চার বছর। যদি না নক-আউট পর্বে দুই দলের দেখা না হয়। এদিন অসিদের বিপক্ষে ৬৪ রানের বড় ব্যবধানেই হেরেছে ইংল্যান্ড। তাতে সেমি-ফাইনালের সমীকরণটা কিছুটা হলেও কঠিন হয়ে গেল। অন্যদিকে এ জয়ে সেমি-ফাইনাল নিশ্চিত হলো অস্ট্রেলিয়ার।
২৫ জুন ২০১৯, ০৫:০০ অপরাহ্ন

ছুটিতে ঘুরতে বেরিয়েছেন সাকিব, তামিমরা

ভারতের বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচের আগে প্রায় সপ্তাহখানেকের বিরতি। টানা ম্যাচ খেলা ও ভ্রমণের ধকল কাটিয়ে ওঠার সুযোগ দিতে তাই ক্রিকেটারদের আগামী ২৯ জুন পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। এই ছুটিতে পরিবারসমেত ঘুরতে বেরিয়েছেন ক্রিকেটাররা। সাকিব আল হাসান শুরুতে ফ্রান্স ও সুইজারল্যান্ড যাওয়ার কথা থাকলেও আপাতত তিনি আছেন লন্ডনে।
২৫ জুন ২০১৯, ০১:১৭ অপরাহ্ন

ফিঞ্চের সেঞ্চুরিতে অসিদের লড়াইয়ের পুঁজি

দারুণ ছন্দের ধারাবাহিকতা ধরে রেখে এদিনও অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দিলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ওপেনিং জুটিতেই আসে ১২৩ রান। তাও ২২.৩ ওভারেই। তাতে মনে হয়েছিল সাড়ে তিনশ রান করা খুব বেশি কঠিন নয় অস্ট্রেলিয়ার জন্য। কিন্তু এরপর ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তাতো হয়নি, পার করতে পারেনি তিনশ রানের কোটাও। নির্ধারিত ৫০ ওভারে ২৮৫ রান তুলেছে দলটি।
২৫ জুন ২০১৯, ১২:৫৮ অপরাহ্ন

কত দূর যাবেন সাকিব?

ব্যাটে-বলে সমান দক্ষতার ছাপ রেখে ১৯৯৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন ল্যান্স ক্লুজনার। ১২ বছর পর দক্ষিণ আফ্রিকান তারকার মতো একই রকম নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্ট সেরার মুকুট জিতেছিলেন ভারতের যুবরাজ সিং। তাদেরও আগে এই কীর্তি গড়ে দেখিয়েছিলেন শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া, ১৯৯৬ বিশ্বকাপে। এবার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে এখন পর্যন্ত তাদের পথেই হাঁটার স্বাক্ষর রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
২৫ জুন ২০১৯, ১২:৩৩ অপরাহ্ন

বিশ্বকাপের নতুন রেকর্ড গড়লেন ওয়ার্নার-ফিঞ্চ

কি দারুণ ছন্দেই না আছেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার দেভিড ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিয়মিত অস্ট্রেলিয়াকে এনে দিচ্ছেন উড়ন্ত সূচনা। ইংল্যান্ডের অতি গুরুত্বপূর্ণ ম্যাচেও এদিন গড়েছেন শতরানের জুটি। তাতে বিশ্বকাপের নতুন রেকর্ডই গড়েছেন তারা। টানা পাঁচ ম্যাচে করলেন কমপক্ষে অর্ধশত রানের জুটি। যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম। এর মধ্যে আবার তিনটি ম্যাচে করেছেন শতরানের জুটি।
২৫ জুন ২০১৯, ১২:৩০ অপরাহ্ন

গুরুতর নয় মাহমুদউল্লাহর চোট

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় পায়ের পেশিতে টান লেগেছিল মাহমুদউল্লাহর। চোট নিয়ে ব্যাটিংটা চালিয়ে গেলেও পরে আর ফিল্ডিংয়ে নামেননি। ম্যাচ শেষে তার স্ক্যান করানো হয়। সেই রিপোর্ট বলছে, মাহমুদউল্লাহর চোট তেমন গুরুতর নয়।
২৫ জুন ২০১৯, ০৯:৫৮ পূর্বাহ্ন