অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড
ইংল্যান্ডের জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ হেরে গেলে টুর্নামেন্টে টিকে থাকতে শেষ দুটি ম্যাচ জিততেই হবে তাদের। কিন্তু ২৭ বছর ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারেনি দলটি। শেষবার যখন তারা জিতেছিল অসিদের বিপক্ষে সেবার ফাইনালে খেলেছিল তারা। লম্বা সময় পর আবার অসি বধের লক্ষ্যে মাঠে নামছে ইংলিশরা। শুরুটাও ভালো হয়েছে। টস জিতে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক ইয়ন মরগান। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়।
২৫ জুন ২০১৯, ০৮:৪৪ পূর্বাহ্ন
২৭ বছরের অপেক্ষার অবসান ঘটাবে ইংল্যান্ড?
১৯৯২ বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছিল ইংল্যান্ড। এরপর বিশ্ব মঞ্চে অসিদের আর হারানোর স্বাদ নেওয়া হয়নি তাদের। অস্ট্রেলিয়ার কাছে ২০০৩, ২০০৭ ও ২০১৫ আসরে হেরেছিল তারা। অর্থাৎ, ২৭ বছর ধরে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়হীন ইংলিশরা।
২৫ জুন ২০১৯, ০৮:০৫ পূর্বাহ্ন
স্মিথ-ওয়ার্নারকে দর্শকরা দুয়ো দিলে থামাতে যাবেন না মরগান!
ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান মনে করেন, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে আবারও ক্রিকেটে ফেরা ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথকে সহজভাবে গ্রহণ করতে দর্শকদের আরও কিছুটা সময় লাগবে। তাই ইংলিশ সমর্থকরা যদি দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে দুয়ো দেন, তবে তিনি তাদের থামাতে যাবেন না!
২৫ জুন ২০১৯, ০৭:২৯ পূর্বাহ্ন
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের সেরা পাঁচ মুহূর্ত
ধারাবাহিকতা বজায় রেখে ব্যাটিংয়ে পেয়েছিলেন বিশ্বকাপের তৃতীয় হাফসেঞ্চুরি (সেঞ্চুরি দুটি)। এরপর বোলিংয়ে এসে গড়লেন রেকর্ড। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ৫ উইকেট শিকার করলেন সাকিব আল হাসান। তার অলরাউন্ড নৈপুণ্যে উড়ে গেল আফগানিস্তান। সাকিবময় ম্যাচে ৬২ রানে দুরন্ত জয়ে সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রাখল বাংলাদেশ।
২৫ জুন ২০১৯, ০৬:১০ পূর্বাহ্ন
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের হাইলাইটস
আরও একটি জয়। আরও একটি সাকিবময় জয়। মন্থর উইকেটে দারুণ ব্যাটিং করে তোলেন হাফসেঞ্চুরি। এরপর বল হাতে রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। একাই নেন পাঁচ উইকেট। তাতে সোমবার (২৪ জুন) সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। সবচেয়ে বড় কথা, এই জয়ে টিকে থাকল সেমিফাইনাল খেলার আশা।
২৫ জুন ২০১৯, ০৫:৫৪ পূর্বাহ্ন
‘ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে’
বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচাতেই প্রতিটা ম্যাচে জেতা চাই বাংলাদেশের। কিন্তু সেটা করলেও কেবল হচ্ছে না। কামনা করতে হবে অন্যদের হার। বিশেষ করে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া যদি তাদের বাকি সব ম্যাচ হেরে যায় তাহলে নিজেদের কাজটা করেই সেরা চারে পা পড়বে মাশরাফি বিন মর্তুজার দলের। গানিতিতিক হিসাবেও ব্যাপারটা বেশ জটিল। আফগানিস্তানকে হারিয়ে ম্যাচ সেরা সাকিব আল হাসান বললেন, খেলাটা ক্রিকেট বলেই যেকোনো কিছুই হতে পারে।
২৪ জুন ২০১৯, ০৭:৪৫ অপরাহ্ন
টস হেরে ব্যাটিং পেয়ে অবাক হয়েছিল বাংলাদেশ
একই উইকেটে ভারতের ২২৪ রান তাড়া করে জিততে পারেনি আফগানিস্তান। ব্যবহৃত আর মন্থর উইকেটে আগে ব্যাটিং করে জুতসই পূঁজি পেলেই জেতার কাজটা হয় সহজ। বাংলাদেশের চিন্তা ছিল তেমনই। কিন্তু তার আগে টসটা তো জেতা চাই। গুরুত্বপূর্ণ টসটা হারলেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু তাতেও কোন ক্ষতি হলো না। টস হেরে বাংলাদেশকেই ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। যা নিয়ে ম্যাচ শেষে বিস্ময় প্রকাশ করেছেন জয়ের নায়ক সাকিব আল হাসান।
২৪ জুন ২০১৯, ০৭:১৬ অপরাহ্ন
কিংবদন্তিদের কাতারে কিনা, ‘আপনারা বলতে পারবেন’
এর আগে তিন বিশ্বকাপে মিলিয়ে ৫৪০ রান ছিল সাকিব আল হাসানের ঝুলিতে। এই বিশ্বকাপে ছয় ম্যাচ খেলেই করে ফেলছেন আরও ৪৭৬ রান। আগে তিন বিশ্বকাপে উইকেট ছিল ২৩টি। এবার এরমধ্যেই নিয়ে নিয়েছেন ১০ উইকেট। বিশ্বকাপে এক হাজার রান আর কমপক্ষে ৩০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটারও এখন তিনি। টানা কয়েকবছর থেকে শীর্ষ অলরাউন্ডার থাকলেও বিশ্বকাপের মতো আসরে এতছিল ছিলেন গড়পড়তা। এই বিশ্বকাপে সেসব ছাপিয়ে সাকিব যেন নিজেকে তুললেন অন্য উচ্চতায়। ইতিহাসের কিংবদন্তি ক্রিকেটারদের কাতারেই তাকে ফেলা যায় কিনা, সেই রায় ছাড়লেন অন্যদের উপর।
২৪ জুন ২০১৯, ০৬:৫৪ অপরাহ্ন
সাকিবের ঝলকে পাত্তা পেল না আফগানিস্তান
ধারাবাহিকতা বজায় রেখে ব্যাটিংয়ে পেয়েছিলেন হাফসেঞ্চুরি। এরপর বোলিংয়ে এসে গড়লেন রেকর্ড। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ৫ উইকেট শিকার করলেন সাকিব আল হাসান। তার অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তানকে ৬২ রানে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রাখল বাংলাদেশ।
২৪ জুন ২০১৯, ০৫:১৫ অপরাহ্ন
এটা কি তবে সাকিবেরই বিশ্বকাপ?
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ বলে ৪১ করে আউট হয়ে গিয়েছিলেন বলে আফসোস। আর নয়টা রান করলেই তো দারুণ একটা পরিসংখ্যান হয়ে যেত। ওই একটা ইনিংস ছাড়া বিশ্বকাপে এবার ব্যাট হাতে নিলেই যে সাকিব আল হাসান পঞ্চাশের নিচে থামছেন না। আফগানিস্তানের বিপক্ষেও করলেন তাই। কিন্তু এদিন ব্যাটিং নয়, যে মুন্সিয়ানাটা দেখানোর বাকি ছিল সেই বোলিং দিয়ে মাত করেছেন বেশি। এক ম্যাচেই স্পর্শ করেছেন চার চারটি মাইলফলক। এমন ম্যাচে বাংলাদেশের হেসেখেলে না জেতা ছাড়া উপায় কি!
২৪ জুন ২০১৯, ০৫:০৯ অপরাহ্ন
চোটে পড়ে মাঠের বাইরে মাহমুদউল্লাহ
ব্যাট করতে এসেই পায়ের পেশিতে টান পেয়ে অস্বস্তিতে ভুগছিলেন মাহমদউল্লাহ রিয়াদ। প্রতিটি রানেই খোঁড়াতে দেখা গিয়েছিল তাকে। এভাবেই ধুঁকে ধুঁকে ব্যাট চালিয়েছেন তিনি। পরে ৩৮ বলে ২৭ রান করে ফেরার পর আর ফিল্ডিংয়ে নামেননি। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে এই ম্যাচে আর তার ফিল্ডিং করার অবস্থা নেই।
২৪ জুন ২০১৯, ০৩:৪৬ অপরাহ্ন
আন্দ্রে রাসেলের বিশ্বকাপ শেষ
বাম পায়ের হাঁটুর চোটটা বেশ ভোগাচ্ছিল আন্দ্রে রাসেলকে। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচের সবকটিতে মাঠে নামতে পারেননি এই পেস অলরাউন্ডার। ছিলেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টিতে পণ্ড হওয়া ম্যাচে। খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ানদের সবশেষ ম্যাচটিও। তবে এর চেয়েও বড় দুঃসংবাদ হলো, হাঁটুর ওই চোটের কারণে বিশ্বকাপের বাকি সময়টা থেকে ছিটকে গেছেন রাসেল।
২৪ জুন ২০১৯, ০২:৫০ অপরাহ্ন
রেস্টুরেন্ট ব্যবসা লাটে, তারা সবাই মাঠে
রেস্টুরেন্টে কাজ করেন নয়জন। মালিক-ম্যানেজার আরও দুজন। সবাই বাংলাদেশের খেলার টিকেট কেটে বসে আছেন। তাহলে কী করা যায়? ব্যবসার কী হবে! মালিক জাকির হোসেন ক্ষতিটা মাথায় নিয়েই ঘোষণা দিলেন, ‘বন্ধ করো কপাট, চলো সবাই মাঠে।’ কেবল এই ম্যাচেই নয়, একাধিক ম্যাচেই তারা করেছেন এমনটা। এবার বিশ্বকাপে বাংলাদেশের এমন উন্মাতাল সমর্থকদের দেখা মিলছে প্রচুর। বাংলাদেশের জন্য শারীরিক শ্রম, গাঁটের পয়সা খরচ করায় কোনো পরোয়া নেই। এবারের গ্রীষ্মে তাদের প্রবাস জীবনে যেন লেগেছে উৎসবের ছোঁয়া।
২৪ জুন ২০১৯, ০১:৩৫ অপরাহ্ন
মুশফিক-সাকিবের ব্যাটে মন্থর উইকেটে শক্ত পুঁজি
হাফসেঞ্চুরির দেখা পেলেন দুরন্ত ফর্মে থাকা সাকিব আল হাসান। তার বিদায়ে কিছুটা চাপে পড়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। এদিনও সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন তিনি। তবে হয়নি। শেষ দিকে রানের গতি বাড়ালেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাতে উইকেট ও মাঠ বিবেচনায় বাংলাদেশ পেল শক্ত পুঁজি।
২৪ জুন ২০১৯, ০১:১০ অপরাহ্ন
ইংল্যান্ডকে দেখে দক্ষিণ আফ্রিকাকে শিখতে বলছেন ক্যালিস
বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার। দলটিতে প্রতিভাবান এবং অভিজ্ঞ খেলোয়াড়ের কমতি না থাকলেও পারফরম্যান্সে তার ছাপ পড়েনি। আগের আসরে একইরকম পরিণতি বরণ করতে হয়েছিল ইংল্যান্ডকে। সেই দুঃসহ অভিজ্ঞতা নিয়ে পড়ে না থেকে গেল চার বছরে নিজেদের তো বটেই, গোটা ক্রিকেট দুনিয়ার দর্শনটাই পাল্টে দেওয়ার জোগাড় করেছে ইংলিশরা।
২৪ জুন ২০১৯, ১২:০৭ অপরাহ্ন
বিশ্বকাপে গাঙ্গুলি-মার্ক ওয়াহদের ছাড়িয়ে সাকিব
সুযোগ এসেছিল আগের ম্যাচেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিপুল রান তাড়ায় ৪১ বলে ৪১ রানে থেমে গেলে বাড়ে অপেক্ষা। আফগানিস্তানের বিপক্ষে এই মাইলফলকে যেতে তাই ৩৫ রান লাগত সাকিব আল হাসানের। তিনে নেমে প্রতি ম্যাচেই ব্যাটিংয়ে ঝলক দেখানো সাকিব সাবলীল ব্যাট চালিয়ে দ্রুতই স্পর্শ করলেন তা। প্রথম বাংলাদেশি হিসেবে সাকিবের নামের পাশে এখন এক হাজার বিশ্বকাপ রান।
২৪ জুন ২০১৯, ১১:০৩ পূর্বাহ্ন
বাংলাদেশের সাকিবময় জয়
আরও একটি জয়। আরও একটি সাকিবময় জয়। মন্থর উইকেটে দারুণ সংগ্রাম করে তুলেছেন হাফসেঞ্চুরি। এরপর বল হাতে রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। একাই নিলেন পাঁচটি উইকেট। তাতে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে তাইগারা। ৬২ রানের দারুণ জয় পীয়ছে বাংলাদেশ। সবচেয়ে বড় কথা এ ম্যাচ জয়ে টিকে রইল সেমি-ফাইনাল খেলার আশা।
২৪ জুন ২০১৯, ০৮:৫২ পূর্বাহ্ন
ফের ঝড় তুলবেন মাহমুদউল্লাহ?
পাহাড় সমান উঁচু লক্ষ্য তাড়ায় শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঝড় তুলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলকে জেতাতে না পারলেও কিছু সময়ের জন্য অসম্ভবকে সম্ভব করে ফেলার আশা দেখাচ্ছিলেন তিনি। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখার জন্য যখন আফগানিস্তানকে মোকাবেলা করবে বাংলাদেশ, তখন মাহমুদউল্লাহকে ঘিরে থাকবে সেই একই প্রত্যাশা- ফের ব্যাট হাতে জ্বলে উঠবেন তিনি।
২৪ জুন ২০১৯, ০৮:৩৪ পূর্বাহ্ন
আফগান ম্যাচের আগে ‘তিন ইতিবাচক দিক’
ভারতের সঙ্গে আফগানিস্তানের হাড্ডাহাড্ডি লড়াইটা তবে বেশ লাভ করে দিল বাংলাদেশের? সেটা কীভাবে! শক্তিধর ভারতকে পাল্লা দিয়ে তো তাগড়া হয়ে থাকার কথা আফগানদেরই। বিদায় নিশ্চিত আগেই, টুর্নামেন্ট থেকে তাই আর কিছু হারানোরও বাকি নেই। এখন ‘কুছ পরোয়া নেহি’ ভাব তাদেরই তো মানায়। বাংলাদেশের সুবিধাটা তবে কীসে?
২৩ জুন ২০১৯, ১১:৪১ অপরাহ্ন
‘দুরন্ত সাকিব’, আর ‘অধিনায়ক’ মাশরাফি নিয়ে ভাবনায় আফগানিস্তান
একজন দলের সেরা খেলোয়াড়। এই টুর্নামেন্টেও আছেন দুর্দান্ত ছন্দে। ব্যাট হাতে টক্কর দিচ্ছেন সেরাদের কাতারে। আরেকজন দলকে রেখেছেন এক সুতোয় বেধে, মাঠে প্রতিপক্ষকে কাবু করতে দিচ্ছেন পাকা চাল। বাংলাদেশের সেরা তারকা সাকিব আল হাসান আর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে তাই আলাদা ভাবনার কথা জানালেন আফগান অধিনায়ক গুলবদিন নাইব।
২৩ জুন ২০১৯, ০৭:১৪ অপরাহ্ন