ওয়ার্নের মাঠে রশিদ নিয়ে চিন্তা থাকলেও ভয় নেই বাংলাদেশের
হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবেই খেলতেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। সাউদাম্পটনের মাঠের একটা স্ট্যান্ডের নাম তাই ওয়ার্নের নামেই। ওয়ার্নের এই মাঠে আফগানদের তূনে আছে রশিদ খানের মতো লেগ স্পিনার। বাংলাদেশের কি আছে? এক ভারতীয় সাংবাদিক বাংলাদেশ কোচকে করে বসলেন এই প্রশ্ন। এই জায়গায় খামতি স্বীকার করেও নিজেদের রসদ আর সামর্থ্যে ভরসা স্টিভ রোডসের।
২৩ জুন ২০১৯, ০৬:৪২ অপরাহ্ন
দ. আফ্রিকাকে হারিয়ে টিকে রইল পাকিস্তান
জিতলে টিকে থাকবে সেমি-ফাইনাল খেলার স্বপ্ন। হারলে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত। এমন সমীকরণ নিয়ে বাঁচা মরার লড়াইয়ে মাঠে নেমেছিল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। তবে পেরে ওঠেনি প্রোটিয়ারা। তাদের হারিয়ে টিকে রইল পাকিস্তানের সেমিতে খেলার আশা। দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারিয়েছে ১৯৯২ এর বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকার।
২৩ জুন ২০১৯, ০৫:১৯ অপরাহ্ন
বিশ্বকাপ জেতার কথাই ভাবছেন রোডস!
সূচিতে বাকি আছে লিগ পর্বের আর তিন ম্যাচ। এই তিন ম্যাচে তিন জয় তো বটেই। বাংলাদেশ কোচ স্টিভ রোডস সেমিফাইনাল, ফাইনালসহ ধরে রেখেছেন পাঁচ ম্যাচ। একের পর এক ম্যাচ জিতে বিশ্বকাপ জেতার মতো বড় স্বপ্নই দেখছেন তিনি। সোমবার প্রথম ধাপ হিসেবে নির্বিঘ্নে পাড়ি দিতে চান আফগানিস্তান বাধা।
২৩ জুন ২০১৯, ০৩:৩৬ অপরাহ্ন
‘মনে হচ্ছে আশি-নব্বইয়ের দশকে ফেরত যাচ্ছি’
সাউদাম্পটন মূল শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে উঁচু-নিচু টিলা আর সবুজে ঘেরা পরিবেশে দাঁড়িয়ে 'দ্য এইজেসবোল ক্রিকেট গ্রাউন্ড’। স্টেডিয়ামের অংশ হয়েই আছে পাঁচ তারকা হিলটন হোটেল। পাশেই বড়সড় গলফ কোর্স। বিশাল এলাকাজুড়ে অবকাঠামোর বিস্তার।
২৩ জুন ২০১৯, ০২:৪৫ অপরাহ্ন
বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই: নবি
বিশ্বকাপে এখনও কোন জয় পায়নি আফগানিস্তান। আগের দিন ভারতের বিপক্ষে ছাড়া বাকী ম্যাচে তো তেমন প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি দলটি। অথচ বাংলাদেশের বিপক্ষে নিজেদেরই ফেভারিট মানছেন দলের অন্যতম সেরা খেলোয়াড় মোহাম্মদ নবি। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না তারা।
২৩ জুন ২০১৯, ০২:২৮ অপরাহ্ন
অল্পের জন্য বড় আঘাত থেকে রক্ষা মিরাজের
মাত্রই বলের আঘাত লেগেছে। আঘাত গুরুতর নয় দেখে মেহেদী হাসান মিরাজ হেসে হেসেই রওয়ানা দিলেন ড্রেসিংরুমের দিকে। এমনকি নামতে চাইছিলেন ব্যাটিং অনুশীলনেও। ফিজিও নেড়েচেড়ে দেখলেন, তেমন কিছুনা। মিনিটখানেকের উদ্বেগও তাই উবে গেল। কিন্তু একটু এদিক-সেদিক হলে বিপদও হতে পারত।
২৩ জুন ২০১৯, ০১:৪৪ অপরাহ্ন
হারিসের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের বড় সংগ্রহ
এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারায় দল থেকে বাদ পড়েছিলেন হারিস সোহেল। ফের জায়গা পেলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে এবার সে সুযোগ লুফে নিয়েছেন দারুণভাবে। ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে ৩০৮ রান তুলেছে দলটি।
২৩ জুন ২০১৯, ০১:২৩ অপরাহ্ন
সাইফউদ্দিনকে নিয়ে বেরোনো প্রতিবেদন ‘অসত্য’, প্রতিবাদ রোডসের
অস্ট্রেলিয়া ম্যাচের আগের দিন হুট করেই জানা যায়, পীঠের চোটে পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। সেই চোটেই গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পায়নি বাংলাদেশ। কিন্তু ওই ম্যাচে হারের পর একটা জাতীয় দৈনিকে বেরোনো খবর নিয়ে তৈরি হয় বিতর্ক। বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডস জানালেন এই পেস অলরাউন্ডারকে নিয়ে বিতর্ক তৈরি করা হয়েছে অকারণে, এর কোন বাস্তব ভিত্তি নেই।
২৩ জুন ২০১৯, ০১:২৩ অপরাহ্ন
কোহলির শাস্তি
আগে ব্যাট করে আশানুরূপ সংগ্রহ করতে পারেনি ভারত। তার উপর রান তাড়ায় ভালোই করছিল আফগানিস্তান। ম্যাচের এমন পর্যায়ে মেজাজটা ধরে রাখতে পারেননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বোলারদের আবেদনে সাড়া না দেওয়ায় কয়েক দফা তেড়ে গিয়েছেন আম্পায়ারদের দিকে। এমন আচরণের কারণে শাস্তি পেতে হচ্ছে ভারতীয় অধিনায়ককে।
২৩ জুন ২০১৯, ১১:২০ পূর্বাহ্ন
টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ফিল্ডিংয়ে পাঠাল পাকিস্তান
দেয়ালে পিঠ ঠেকা দুদলেরই। সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা-কারোরই জয়ের বিকল্প নেই। বিশেষ করে প্রোটিয়াদের। কারণ, এরই মধ্যে তারা খেলে ফেলেছে ছয়টি ম্যাচ। তাই প্রতিটি ম্যাচই তাদের জন্য বাঁচা-মরার। এমন কঠিন সমীকরণ সামনে রেখে পাকিস্তানের মুখোমুখি হতে যাওয়ার আগে অবশ্য টসে হেরেছে দলটি। পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বেছে নিয়েছেন ব্যাটিং। ফলে দক্ষিণ আফ্রিকাকে নামতে হচ্ছে বোলিংয়ে।
২৩ জুন ২০১৯, ০৯:০০ পূর্বাহ্ন
ইতিহাস বলছে, পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাই ফেভারিট
বিশ্বকাপের ৩০তম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে পয়েন্ট তালিকার নিচের দিকের দুটি দল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। কাগজে-কলমে সেমিফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা এখনও টিকে আছে তাদের। তাই এ ম্যাচে ছাড় দেওয়ার মানসিকতা থাকবে না কারও। লর্ডসে ম্যাচ শুরু রবিবার (২৩ জুন) বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।
২৩ জুন ২০১৯, ০৮:১০ পূর্বাহ্ন
অল্প পুঁজি নিয়ে ‘সংশয়ে’ ছিল ভারত, কোহলির স্বীকারোক্তি
দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে আগের তিন ম্যাচে একরকম সহজ জয়ই পেয়েছিল ভারত। তবে পুঁচকে আফগানিস্তানের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয় তাদের। শেষ পর্যন্ত অল্প পুঁজি নিয়ে রোমাঞ্চকর ম্যাচটা জিতে নিলেও ঘাম ছুটে যায় ভারতের। ম্যাচ শেষে দলটির অধিনায়ক বিরাট কোহলিও জানান, মাত্র ২২৪ রানে আটকে যাওয়ায় ইনিংস বিরতির সময়ে ‘সংশয়ে’ ছিলেন তারা।
২৩ জুন ২০১৯, ০৭:২৮ পূর্বাহ্ন
ছক্কা হাঁকাতে যাওয়ায় ব্র্যাথওয়েটকে দোষী করছেন না হোল্ডার
ম্যাট হেনরির করা ৪৮তম ওভার থেকে ২৫ রান তুলে নিয়ে ম্যাচটা হাতের মুঠোয় এনে ফেলেছিলেন কার্লোস ব্র্যাথওয়েট। শেষ দুই ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার দাঁড়ায় মাত্র ৮ রান। কিন্তু ক্রিকেটপ্রেমীদের মন জিতলেও শেষটা আর রাঙাতে পারেননি ব্র্যাথওয়েট। পরের ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতাতে গিয়ে ধরা পড়েন সীমানা রেখার খুব কাছে দাঁড়ানো ট্রেন্ট বোল্টের হাতে।
২৩ জুন ২০১৯, ০৬:১৩ পূর্বাহ্ন
আফগানিস্তান-ভারতের নাটকীয় লড়াইয়ের হাইলাইটস
স্পিনারদের নৈপুণ্যে ভারতকে অল্প রানে বেঁধে ফেলা আফগানিস্তান দারুণ এক জয় তুলে নেওয়ার স্বপ্ন দেখছিল মোহাম্মদ নবির ব্যাটে চড়ে। কিন্তু শেষ ওভারে হ্যাটট্রিক করে আফগানদের স্বপ্নকে বাস্তবে রূপ নিতে দেননি ভারতীয় পেসার মোহাম্মদ শামি।
২৩ জুন ২০১৯, ০৫:২৬ পূর্বাহ্ন
ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াইয়ের হাইলাইটস
ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েট। শেষ তিন উইকেটে যথাক্রমে ৪৭, ৩৪ ও ৪১ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের খুব কাছে। কিন্তু বহুদিন মনে রাখার মতো এক ইনিংস খেলেও উইন্ডিজকে জয় পাইয়ে দিতে পারেননি এই মারকুটে ব্যাটসম্যান। তাকে থামিয়ে শেষ হাসি হাসে নিউজিল্যান্ডই।
২৩ জুন ২০১৯, ০৪:৫৬ পূর্বাহ্ন
উইন্ডিজ হারলেও 'জিতেছেন' ব্র্যাথওয়েট
জয়ের জন্য প্রয়োজন ছিল ছয় রান। হাতে ছিল ৭ বল। সিঙ্গেল না নিয়ে শেষ বলেই ছক্কা হাঁকাতে গিয়েছিলেন কার্লোস ব্র্যাথওয়েট। ছক্কা প্রায় পেয়েও গিয়েছিলেন। একেবারে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ক্যাচটি ধরে নেন ট্রেন্ট বোল্ট। আউট হয়ে যান তিনি। তবে ম্যাচ হারলেও হারেননি এ ক্যারিবিয়ান। যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছেন তা বহু দিন মনে রাখবে ক্রিকেট ভক্তরা।
২২ জুন ২০১৯, ০৮:৫৪ অপরাহ্ন
রোমাঞ্চকর লড়াইয়ে আফগানিস্তানকে হারাল ভারত
স্পিনারদের সৌজন্যে লক্ষ্যটা ছিল সাধ্যের মধ্যেই। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় তা করতে পারলো না আফগানিস্তান। উইকেটে সেট হয়েও ইনিংস লম্বা করতে পারেননি কোন ব্যাটসম্যান। মোহাম্মদ নবি ছাড়া আর কোন ব্যাটসম্যান দায়িত্ব নিতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় আফগানিস্তান। ১১ রানের হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের।
২২ জুন ২০১৯, ০৫:৩০ অপরাহ্ন
সাইফুদ্দিনের চোট ‘কত বড়’ জানা নেই প্রধান নির্বাচকের
আগের দিন সাউদাম্পটন এসে বেশিরভাগ ক্রিকেটারই আছেন বিশ্রামের মেজাজে। টিম হোটেলে শুয়ে বসেই কাটছে সময়। কেউ কেউ বেরিয়ে গেছেন পাশের ফুড এরিনায়। কিন্তু ঐচ্ছিক অনুশীলন থাকলেও অধিনায়ক মাশরাফি মর্তুজা আরও চার সতীর্থকে টিম বাসে করে ছুটে যান অনুশীলনে। পাঁচজনের এই দলে চোটের কারণে আগের ম্যাচ না খেলা মোসাদ্দেক হোসেন আছেন। কিন্তু নেই একই কারণে সেদিন না খেলা মোহাম্মদ সাইফুদ্দিন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানালেন এই দুজনের আপডেট।
২২ জুন ২০১৯, ০৪:৪৮ অপরাহ্ন
উইলিয়ামসনের সেঞ্চুরিতে কিউইদের লড়াকু সংগ্রহ
বাঁচা মরার লড়াইয়ে দুর্দান্ত সূচনা পায় উইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারেই আউট দুই কিউই ওপেনার। তাও আবার গোল্ডেন ডাক নিয়ে। এমন অবস্থা থেকে দলকে আবারো টেনে তুললেন অধিনায়ক কেন উইলিয়ামসন। করলেন আরও একটি সেঞ্চুরি। সঙ্গী হিসেবে অবশ্য পেয়েছেন রস টেইলরকে। তাতেই উইন্ডিজের বিপক্ষে লড়াকু সংগ্রহ পেল দলটি। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯১ রান তুলে কিউইরা।
২২ জুন ২০১৯, ০৪:২৬ অপরাহ্ন
লিটনের প্রশংসায় মিঠুন, নিজেকেও রাখছেন তৈরি
টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে পাঁচ নম্বরে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ মিঠুন। দুই ম্যাচে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি, অন্য ম্যাচে ফেরেন কোন রান না করেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাই তার জায়গায় খেলানো হয় লিটন দাসকে। ওই ম্যাচে নেমেই সাকিব আল হাসানের সঙ্গে দুর্দান্ত এক জুটিতে ম্যাচ জিতিয়ে আসেন লিটন। খেলেন ৬৯ বলে ৯৪ রানের ঝড় ইনিংস। যার জন্য জায়গা হারিয়েছেন তার পারফরম্যান্স মন থেকেই খুশি থাকার কথা জানালেন মিঠুন।
২২ জুন ২০১৯, ০২:৩১ অপরাহ্ন