আফগানিস্তানের বিপক্ষেই সবচেয়ে বেশি সতর্ক থাকবে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ম্যাচে ৪৮ রানে হেরেও সমর্থকদের বাহবা পেয়েছে বাংলাদেশ। একই ফল যদি আফগানিস্তানের বিপক্ষে হয় তাহলে কি অবস্থা হবে! এই পরিস্থিতি সম্পর্কে ভালোই ধারণা আছে ক্রিকেটারদের। দলের হয়ে কথা বলতে এসে মোহাম্মদ মিঠুন তাই বললেন, এই ম্যাচেই সবচেয়ে বেশি সতর্ক থাকবেন তারা।
২২ জুন ২০১৯, ০১:৫৯ অপরাহ্ন

ভারতকে ২২৪ রানে আটকে দিল আফগানিস্তান

বিশ্বকাপে এখনও জয়ের মুখ দেখেনি আফগানিস্তান। এমনকি প্রতিদ্বন্দ্বীদের ভোগাতেও পারেননি। সে দলটিই এদিন দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে বেশ চাপে রাখে। এর মূল কৃতিত্বই স্পিনারদের। দারুণ বোলিং করেছেন আফগানী স্পিনাররা। ফলে নির্ধারিত ৫০ ওভারে ২২৪ রানের বেশি তুলতে পারেনি ভারত।
২২ জুন ২০১৯, ১২:৪৪ অপরাহ্ন

বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার নিয়মিত না খেলা ‘লজ্জার’

ট্রেন্ট ব্রিজ ম্যাচের আগের দিন জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো’র প্রখ্যাত অস্ট্রেলিয়ান ক্রীড়া সাংবাদিক মেলিন্ডা ফ্যারেল বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে এত কম সংখ্যক ম্যাচ হওয়ার বিষয়টিকে ‘লজ্জার’ বলে উল্লেখ করেন।
২২ জুন ২০১৯, ১২:৪০ অপরাহ্ন

নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে উইন্ডিজ

সেমি-ফাইনালের স্বপ্ন ধরে রাখতে হলে শেষ চার ম্যাচে জয়ের বিকল্প নেই উইন্ডিজের। জিতলেও যে হবে তাও নয়, তাকিয়ে থাকতে হবে অন্যদলগুলোর ফলাফলের উপর। তাই ক্যারিবিয়ানদের জন্য ম্যাচটি বাঁচা মরার লড়াই। অন্যদিকে বিশ্বকাপে এখনও হারের স্বাদ দেখেনি নিউজিল্যান্ড। এদিন জয় পেলে সেম-ফাইনালে এক পা দিয়ে রাখবে দলটি। এমন ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে উইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
২২ জুন ২০১৯, ১১:৫৫ পূর্বাহ্ন

স্পিনারদের ঘূর্ণিতে ভারতীয় ব্যাটসম্যানদের আটকে রেখেছে আফগানরা

ব্যাটিং স্বর্গে টস জিতে আগে ব্যাট করতে নেমেছে ভারত। উদ্দেশ্য বড় সংগ্রহ তুলে আফগানিস্তানকে চাপে রাখা। কিন্তু সে অর্থে সুবিধাটা নিতে পারেনি ভারত। তার মূল কারণই আফগান স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিং। শুধু রানের গতিতেই লাগাম দেননি, তুলে নিয়েছেন উইকেটও। ফলে ৩৫ ওভারে দেড়শ রানের কোটা পার করেছে ভারত।
২২ জুন ২০১৯, ১১:৪৮ পূর্বাহ্ন

সংখ্যায় সংখ্যায় নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ লড়াই

ইংল্যান্ড বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত থাকা দুটি দলের একটি হলো নিউজিল্যান্ড। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার কাজটা বেশ এগিয়ে রেখেছেন কেন উইলিয়ামসনরা। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ খুব একটা স্বস্তিদায়ক অবস্থায় নেই। সমান ম্যাচে তাদের অর্জন ৩ পয়েন্ট।
২২ জুন ২০১৯, ১০:৫০ পূর্বাহ্ন

আফগানদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে ভারত

পাঁচ ম্যাচের পাঁচটিতেই হার। বিশ্বকাপ থেকে এক প্রকার ছিটকে পড়েছে দলটি। তারপরও আশা ছাড়ছে না আফগানিস্তান। অবিশ্বাস্য কিছু করে দেখাতে চায় দলটি। এবার লড়াই শক্তিশালী ভারতের বিপক্ষে। বিশ্বকাপে যারা এখনও অপরাজিত দল। এমন ম্যাচে টস জিতে নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বেছে নিয়েছেন ব্যাটিং। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
২২ জুন ২০১৯, ০৮:৫৯ পূর্বাহ্ন

সাইফউদ্দিনকে নিয়ে এখনও অনিশ্চয়তা, ফেরার খুব কাছে মোসাদ্দেক

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সবশেষ ম্যাচে চোটের কারণে খেলেননি মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচ শেষে অবশ্য গুঞ্জন ছড়িয়ে পড়ে, সাইফউদ্দিনের চোট ঠিক না খেলার মতো গুরুতর ছিল না।
২২ জুন ২০১৯, ০৮:৫৩ পূর্বাহ্ন

সব ম্যাচে হারা আফগানদেরও হালকাভাবে নিচ্ছে না ভারত

বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত ভারত। চার ম্যাচের তিনটিতে জিতেছে তারা। বাকিটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। অন্যদিকে, পাঁচ ম্যাচ খেললেও এখনও পয়েন্টের মুখ দেখেনি আফগানিস্তান। তবে দুই দলের লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্কর বুঝিয়ে দিয়েছেন, পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটিকেও হালকাভাবে নিচ্ছেন না তারা।
২২ জুন ২০১৯, ০৮:১৬ পূর্বাহ্ন

সাউদাম্পটনে প্রতিপক্ষ যে কেবল আফগানিস্তানই নয়

ক্ষণে ক্ষণে রঙ বদলানো বিলেতের আকাশের মতই বিশ্বকাপে বাংলাদেশের মেজাজ-মর্জির যেন উঠানামা। এক ম্যাচ জিতলে ফুরফুরে রোদের দিন, পরের ম্যাচে হারের পর সেখানেই ঘন কালো মেঘের গর্জন। জেতার পর বন্দনা চারপাশে, হারের পর তেতো কথার কিলবিল। দল হারলে অন্দর থেকেও আবার বেরিয়ে যাচ্ছে এমন কিছু খবর, এমন কিছু গুঞ্জন যা বেশ অস্বস্তিরই কারণ।
২২ জুন ২০১৯, ০৮:০৬ পূর্বাহ্ন

ইংল্যান্ডকে ‘ভয়’ দেখাচ্ছে যে পরিসংখ্যান

ওয়ানডের এক নম্বর দল ইংল্যান্ড শুক্রবার (২১ জুন) হেরে গেছে র‍্যাঙ্কিংয়ের নয়ে থাকা শ্রীলঙ্কার কাছে। স্বাগতিকদের এই হারে ফের জমে উঠেছে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দৌড়।
২২ জুন ২০১৯, ০৭:৩১ পূর্বাহ্ন

বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট মালিঙ্গার

গ্লেন ম্যাকগ্রা ও মুত্তিয়া মুরালিধরনকে টপকে ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কার গতি তারকা লাসিথ মালিঙ্গা। সবমিলিয়ে চতুর্থ বোলার হিসেবে বিশ্ব মঞ্চে উইকেটের হাফসেঞ্চুরি পূরণ করেছেন তিনি। অস্ট্রেলিয়ান তারকা ম্যাকগ্রা ও মালিঙ্গার স্বদেশী মুরালিধরনের পাশাপাশি বিশ্বকাপে ৫০ বা তার বেশি উইকেট শিকারের নজির রয়েছে পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামের।
২২ জুন ২০১৯, ০৫:২৬ পূর্বাহ্ন

রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ জমিয়ে দিল শ্রীলঙ্কা

বয়সটা ৩৫ পেরিয়ে ৩৬ ছুঁইছুঁই। কিন্তু তাতে বোলিংয়ের ধার কমেনি বিন্দুমাত্র। ইংল্যান্ডের বিপক্ষে এদিন বুড়ো লাসিথ মালিঙ্গাই এনে দিলেন অবিশ্বাস্য এক জয়। ইংলিশদের টপ অর্ডার ভেঙেছেন। এমনকি প্রয়োজনীয় সময়ে ব্রেক থ্রু এনে ভেঙেছেন জুটি। তাতে স্বল্প পুঁজি নিয়ে ২০ রানের রোমাঞ্চকর জয়ে নিজেদের সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখেনি শ্রীলঙ্কা, জমিয়ে দিয়েছে বিশ্বকাপও।
২১ জুন ২০১৯, ০৫:০৯ অপরাহ্ন

ম্যাথিউজের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল শ্রীলঙ্কা

চলতি বিশ্বকাপে নিজেকে যেন হারিয়ে খুঁজছিলেন সাবেক লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। আগের তিন ম্যাচে ব্যাট করে দুই অঙ্কের কোটাই স্পর্শ করতে পারেননি। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে এদিন ছন্দ খুঁজে পেলেন। দলের হাল ধরে একাই বুক চিতিয়ে লড়াই করলেন শেষ পর্যন্ত। তাতে লড়াইয়ের পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা। ইংলিশদের বিপক্ষে ৯ উইকেটে ২৩২ রান করেছে দলটি।
২১ জুন ২০১৯, ১২:৪৬ অপরাহ্ন

সমালোচকদের উপর বেজায় খেপেছেন রশিদ

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে কি বিভীষিকাই না নেমে এসেছিল রশিদ খানের জন্য। গলির বোলারদের মতো তাকে পিটিয়েছেন ইংলিশ ব্যাটসম্যানরা। ১১টি ছক্কা খেয়েছেন একাই। এমন বিবর্ণ পারফরম্যান্সের কারণে তাকে নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। আর তাতে বেজায় খেপেছেন এ লেগস্পিনার। লোকজন তার ভালো দিনগুলোর চেয়ে একটা বাজে দিন নিয়ে পড়ে আছেন বলে জানান তিনি।
২১ জুন ২০১৯, ১১:০০ পূর্বাহ্ন

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

বিশ্বকাপের ২৭তম ম্যাচে লিডসের হেডিংলিতে মাঠে নেমেছে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। শুক্রবার (২২ জুন) খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। তার আগে টসে জিতেছেন লঙ্কান দলনেতা দিমুথ করুনারত্নে। তিনি বেছে নিয়েছেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
২১ জুন ২০১৯, ০৯:৩৩ পূর্বাহ্ন

বাংলাদেশের ব্যাটিং অস্ট্রেলিয়ার মানের কাছাকাছি: মাইকেল হাসি

বিশ্বকাপে পাঁচ ম্যাচে মাঠে নেমে তিনটিতেই তিনশোর্ধ্ব রান করেছে বাংলাদেশ। দলের ব্যাটিং সামর্থ্যের উন্নতির গ্রাফটা যে ক্রমেই উপরের দিকে উঠছে, তার প্রমাণ মেলে এই পরিসংখ্যানে। টাইগার ব্যাটসম্যানদের নৈপুণ্যে যারপরনাই মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইকেল হাসি। তবে বাংলাদেশের বোলিং বিভাগে আরও অগ্রগতি দেখতে চান ‘মিস্টার ক্রিকেট’ খ্যাত তারকা।
২১ জুন ২০১৯, ০৭:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বৈরথের সেরা পাঁচ মুহূর্ত

নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল বাংলাদেশ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তোলা ৩৩০ রান ছাড়িয়ে উঠল আরও উঁচুতে। মুশফিকুর রহীম হাঁকালেন দুর্দান্ত সেঞ্চুরি। মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সাকিব আল হাসানরাও অবদান রাখলেন। কিন্তু অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া রানের পাহাড় ডিঙাতে তা যথেষ্ট হলো না।
২১ জুন ২০১৯, ০৪:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের হাইলাইটস

৪০ ওভার পর্যন্ত সমান তালেই লড়াই করেছে টাইগাররা। একই সময়ের বিবেচনায়, অস্ট্রেলিয়া এগিয়ে ছিল ৫ রানে। শেষ পর্যন্ত বাংলাদেশ গড়েছে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ স্কোর। তারপরও পাওয়া হয়নি জয়। কারণ শেষ দিকে অতিমানবীয় ঝড় তুলতে পারেননি কেউ। ফলে অস্ট্রেলিয়ার কাছে ৪৮ রানে হেরেছে টাইগাররা। এই হারে শেষ চারে ওঠার সমীকরণ শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব হয়ে গেছে মাশরাফি বিন মর্তুজার দলের জন্য।
২১ জুন ২০১৯, ০৪:২০ পূর্বাহ্ন

‘এখনও সুযোগ আছে’

সেমি ফাইনালের দৌড়ে এগিয়ে ছিল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ভারত আর ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই দৌড়ে উঠার আশায় ছিল বাংলাদেশ। বড় রানের ম্যাচে হেরে যাওয়ায় সেটা হয়নি। কিন্তু সেমিফাইনাল আশা তবু শেষ হয়ে যায়নি বলে মনে করছেন মাশরাফি মর্তুজা, তামিম ইকবালরা।
২১ জুন ২০১৯, ০২:৪৪ পূর্বাহ্ন