সাইফুদ্দিন-মোসাদ্দেকের চোট আসলেই কতটা না খেলার মতো ছিল?

অস্ট্রেলিয়া ম্যাচের আগের দিন হুট করে জানা যায় পীঠের চোটে পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। কাঁধের ব্যথায় কাতরাচ্ছেন মোসাদ্দেক হোসেন। ম্যাচের দিন অনুমিতভাবেই এই দুজনকে বাইরে রেখে একাদশ সাজিয়ে নামে বাংলাদেশ। কিন্তু আসলেই কতটা না খেলার মতো ছিল এই দুজনের চোট?
২১ জুন ২০১৯, ০২:২৯ পূর্বাহ্ন

ম্যাচের দুই মোড় নিয়ে হতাশা, আক্ষেপ

৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ১ উইকেটে ২০৮। হাতে উইকেট থাকায় বাকি ১৫ ওভারে তারা নিয়ে নিয়েছে আরও ১৭৩ রান। ওভারপ্রতি রান ছুটেছে প্রায় সাড়ে ১১ করে। শেষ ১০ ওভারে ঝড় বয়েছে আরও বেশি। ওভারপ্রতি ১৩ রানের উপর নিয়েছে অস্ট্রেলিয়া। তাদের শেষ দিকের এই ঝড় নাকি ১০ রানে জীবন পেয়ে ডেভিড ওয়ার্নারের ১৬৬ করে ফেলা। কোনটা ম্যাচের টার্নিং পয়েন্ট?
২০ জুন ২০১৯, ০৮:০৫ অপরাহ্ন

কেবল বাংলাদেশেরই হার নয়

ইনিংস বিরতিতে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ডাইনিংয়ে আড্ডা জমালেন সাবেক অসি পেসার ডেমিয়েন ফ্লেমিংয়ের সঙ্গে। অস্ট্রেলিয়া ৩৮১ রান করে ফেলার পরই ম্যাচের ফল নিয়ে কারওর উত্তেজনা নেই। ভনের কথা, বাংলাদেশ জিততে পারলে টুর্নামেন্টরই তো বরং লাভ হতো। মানুষের মধ্যে চড়া থাকত উত্তেজনার পারদ। সেমিফাইনালে কারা যাচ্ছে তা নিয়ে থাকত আগ্রহ। এখন তো সব অনেকটাই পরিস্কার ।
২০ জুন ২০১৯, ০৭:০৯ অপরাহ্ন

মুশফিকের সেঞ্চুরিতে দলীয় সংগ্রহের রেকর্ড গড়েও হারল বাংলাদেশ

নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল বাংলাদেশ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তোলা ৩৩১ রান ছাড়িয়ে উঠল আরও উঁচুতে। মুশফিকুর রহীম হাঁকালেন দুর্দান্ত সেঞ্চুরি। মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সাকিব আল হাসানরাও অবদান রাখলেন। কিন্তু অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া রানের পাহাড় ডিঙাতে তা যথেষ্ট হলো না।
২০ জুন ২০১৯, ০৬:০৮ অপরাহ্ন

বয়স পাঁচ বছর বেড়ে যাওয়ার অনুভূতি হচ্ছে দু প্লেসির

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জিতলে তবু আশা উজ্জ্বল হতো। কিন্তু পারেনি দক্ষিণ আফ্রিকা। কাগজে-কলমে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন এখনও বেঁচে আছে দলটির। তবে বাস্তবতা বলছে, এবার গ্রুপ পর্বেই থামতে হচ্ছে প্রোটিয়াদের। দলের বেহাল দশার প্রভাব পড়েছে অধিনায়ক ফ্যাফ দু প্লেসির ওপরও। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের মানসিক অবস্থা এতটাই নিচে পৌঁছে গেছে যে, বয়স পাঁচ বছর বেড়ে যাওয়ার অনুভূতি হচ্ছে তার।
২০ জুন ২০১৯, ১২:০৯ অপরাহ্ন

পরিসংখ্যানে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বৈরথ

নটিংহ্যামের ট্রেন্টব্রিজে বৃহস্পতিবার (২০ জুন) অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ মোকাবেলায় মাঠে নামছে বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই মাশরাফি বিন মর্তুজাদের। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।
২০ জুন ২০১৯, ০৮:১৯ পূর্বাহ্ন

রানের পাহাড় তাড়ায় লড়াই করে হারল বাংলাদেশ

৪০ ওভার পর্যন্ত সমান তালেই লড়াই করেছেন টাইগাররা। পিছিয়ে ছিলেন ৫ রানে। করলেন বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ ইনিংস। কিন্তু তারপরও যথেষ্ট হলো না জয়ের জন্য। কারণ শেষ দিকে ঝড় তুলতে পারেননি কেউ। ফলে অস্ট্রেলিয়ার কাছে ৪৮ রানের বড় ব্যবধানেই হেরেছে টাইগাররা। তাতে শেষ চারের সমীকরণ বেশ কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য।
২০ জুন ২০১৯, ০৭:৫৪ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়াকে হারানো অসম্ভব নয়

টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে কেবল অস্ট্রেলিয়াকেই ওয়ানডেতে একাধিকবার হারাতে পারেনি বাংলাদেশ। একমাত্র জয়টা অবশ্য ঐতিহাসিক। আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার শুরুর দিকের সেই জয় নানা কারণেই স্মরণীয় হয়ে আছে বাংলাদেশের জন্য। ২০০৫ সালের ১৮ জুন ওয়েলসের কার্ডিফে যখন জয়ের আনন্দে মেতেছিলেন দলের ক্রিকেটাররা, তখন অসিরা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল!
২০ জুন ২০১৯, ০৬:৪১ পূর্বাহ্ন

সেমির স্বপ্নে বিভোর বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে বৃহস্পতিবার (২০ জুন) গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।
২০ জুন ২০১৯, ০৫:০০ পূর্বাহ্ন

‘জিতলেও ওরা আমাদের আমন্ত্রণ জানাবে, এমন নিশ্চয়তা নেই’

বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার হয়ে হয়েছে ১৯ বছর। এই সময়ে বাংলাদেশের অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সফরে যাওয়া হয়েছে কেবল একবার। যখনই এফটিপিতে অস্ট্রেলিয়া সফরের সময় এসেছে, বেঁকে বসেছে তারা। আমন্ত্রণ জানাতে চায়নি বাংলাদেশকে। বিশ্বকাপের মঞ্চে অসিদের হারালেও সেই মানসিকতা বদলের সম্ভাবনা দেখেন না মাশরাফি বিন মর্তুজা।
১৯ জুন ২০১৯, ০৯:৪৯ অপরাহ্ন

অসিদের হারিয়ে লিমুজিনে চড়ার সেই স্মৃতি ফেরাতে চান মাশরাফি

২০০৫ সালের ১৮ জুন। কার্ডিফের সোফিয়া গার্ডেনে তখনকার প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। সেদিন দলের হয়ে প্রথম উইকেটটি নিয়েছিলেন আজকের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারানোর পর রাতে টিম হোটেলের সামনে মাশরাফিরা দেখলেন তাদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য দাঁড়িয়ে লিমুজিন গাড়ি।
১৯ জুন ২০১৯, ০৯:০৩ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত সাইফউদ্দিন

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শঙ্কার কালো মেঘ ঘোরাফেরা শুরু করেছে বাংলাদেশ দলে। পিঠের চোটের কারণে মোহাম্মদ সাইফউদ্দিনের মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১৯ জুন ২০১৯, ০৭:৩৬ অপরাহ্ন

উইলিয়ামসনের সেঞ্চুরিতে প্রোটিয়াদের হারাল নিউজিল্যান্ড

ফিল্ডিংয়ে বরাবরই বাড়তি প্রশংসা পায় দক্ষিণ আফ্রিকা। হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে জুরি নেই তাদের। এদিনও হাফ চান্স পেলেন একের পর এক। কিন্তু তার একটাও লুফে নিতে পারলেন না। মিস করেছেন রানআউটের সহজ সুযোগ। এমনকি কট বিহাইন্ড করে বুঝতে না পেরে আবেদন না করায় আউটও পাননি। এর আগে ব্যাটিংও ছিল ছন্নছাড়া। আর তার খেসারৎ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে তারা। তাতে বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বে বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গেছে দলটির।
১৯ জুন ২০১৯, ০৬:২৫ অপরাহ্ন

ট্রেন্ট ব্রিজে মাঠের আকারের কারণে যেভাবে ফিল্ডিং চান মাশরাফি

ইংল্যান্ডে একেক মাঠের আকার একেকরকম। কার্ডিফে যেমন সোজা বাউন্ডারি ছিল কাছে, দুই পাশটা ছিল বেশ বড়। টনটনে দুই পাশটাই ছিল ছোট। ট্রেন্টব্রিজের মাঠের আকার আবার অন্যরকম। একটা দিক ছোট, আবার আরেকদিকে পড়ে আছে বিস্তর জায়গা। মাঠের এমন আকারের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ফিল্ডারদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা দেখছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা।
১৯ জুন ২০১৯, ০৪:২১ অপরাহ্ন

নিউজিল্যান্ডকে ২৪২ রানের লক্ষ্য দিল দ. আফ্রিকা

বৃষ্টিস্নাত ম্যাচে শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করলেন নিউজিল্যান্ডের বোলাররা। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের কখনোই চড়াও হতে দেননি। উইকেটে সেট হলেও রানের গতি বারানোর আগেই তাদের ফিরিয়েছেন কিউই বোলাররা। তাতে প্রোটিয়াদের সংগ্রহ খুব বড় হয়নি। নির্ধারিত ৪৯ ওভারে ৬ উইকেটে ২৪১ রান তুলেছে দলটি।
১৯ জুন ২০১৯, ০২:২০ অপরাহ্ন

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ধাওয়ান, বদলী পান্ত

শেষ পর্যন্ত বিশ্বকাপ শেষই হয়ে গেল ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানের। গত ১০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরেছিল এ ওপেনারের। প্রত্যাশা ছিল তিন সপ্তাহ পড়ে ফিরতে পারবেন তিনি। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ছিটকে পড়েন বিশ্বকাপ থেকে। তার জায়গায় উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশব পান্তকে দলভুক্ত করেছে দলটি। বুধবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।
১৯ জুন ২০১৯, ১১:৫৫ পূর্বাহ্ন

সাকিব-লিটনকে নিয়ে যত চিন্তা অস্ট্রেলিয়ার

টন্টনে পাকিস্তানকে হারিয়ে নটিংহ্যাম আসার পর লম্বা বিরতি পেয়েছিল অস্ট্রেলিয়া দল। এই সময়ে টন্টনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের অবিশ্বাস্য রান তাড়া টিভিতেই দেখেছেন তারা। সে ম্যাচ তো বটেই, পুরো টুর্নামেন্টে জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা সাকিব আল হাসান তাদের চিন্তার কারণ ছিলেন আগেই। উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি আলাদা করে বললেন লিটন দাসের কথাও।
১৯ জুন ২০১৯, ১১:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে ফিরতে পারেন স্টয়নিস

ভারতের বিপক্ষে ম্যাচে সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার মার্কাস অলরাউন্ডার। শঙ্কা ছিল বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার। তার ব্যাকআপ হিসেবে মিচেল মার্শকেও উড়িয়ে এনেছিল দলটি। তবে আশার খবর চোট অনেকটাই কাটিয়ে উঠেছেন এ অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষেই ফেরার সম্ভাবনা রয়েছে তার।
১৯ জুন ২০১৯, ১০:৪৪ পূর্বাহ্ন

টস জিতে ফিল্ডিং বেছে নিল নিউজিল্যান্ড

আউটফিল্ড খেলার উপযোগী হওয়ায় নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর অবশেষে অনুষ্ঠিত হয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের টস। তাতে জিতেছেন কিউই দলনেতা কেন উইলিয়ামসন। কন্ডিশনের ফায়দা নিতে তিনি বেছে নিয়েছেন ফিল্ডিং। ফলে ফাফ দু প্লেসির নেতৃত্বাধীন প্রোটিয়াদের শুরুতে ব্যাটিং করতে হবে।
১৯ জুন ২০১৯, ১০:২৬ পূর্বাহ্ন

ইংল্যান্ড ম্যাচের আগে রেস্টুরেন্টে মারামারি করেছিল আফগানরা!

ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের স্বাদ নেওয়ার আগের রাতে ম্যানচেস্টারের একটি রেস্টুরেন্টে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটার। তবে তাদের নাম এখনও প্রকাশ করা হয়নি।
১৯ জুন ২০১৯, ১০:১৮ পূর্বাহ্ন