মাঠ ভেজা, নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে হয়নি টস
বার্মিংহামের আকাশ মেঘলা। তবে বৃষ্টি ঝরছে না। বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই। কিন্তু আউটফিল্ড ভেজা। সে কারণে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের টস নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি।
১৯ জুন ২০১৯, ০৯:২২ পূর্বাহ্ন
ব্যাটিংয়ে শীর্ষে সাকিব, বোলিংয়ে সেরা দশে সাইফউদ্দিন-মোস্তাফিজ
এবারের বিশ্বকাপে সবমিলিয়ে অনুষ্ঠিত হবে ৪৮টি ম্যাচ। লিগ পর্বেই খেলা মাঠে গড়াবে ৪৫টি। এরই মধ্যে ২৪টি ম্যাচ হয়েও গেছে। অর্থাৎ, বিশ্বকাপের অর্ধেক শেষ। আসরের মাঝপথে ব্যাট-বলের পরিসংখ্যান বলছে, দুই ক্ষেত্রেই বাংলাদেশের জয়জয়কার। রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। আর সেরা দশ বোলারের তালিকায় আছেন দুই টাইগার ক্রিকেটার- মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
১৯ জুন ২০১৯, ০৭:২৮ পূর্বাহ্ন
অধিনায়কের সমর্থন পাচ্ছেন খরুচে বোলিংয়ে রেকর্ড গড়া রশিদ
ইংল্যান্ডের বিপক্ষে নিজের ছায়া হয়েও থাকতে পারেননি রশিদ খান! বিশ্বকাপে সবচেয়ে খরুচে বোলিংয়ের লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার। দুঃসহ অভিজ্ঞতার স্বাদ নেওয়া তরুণ তারকা অবশ্য সমর্থন পাচ্ছেন দলের অধিনায়কের। গুলবাদিন নাইব জানিয়েছেন, এমন ঘটনা যে কারও সঙ্গেই ঘটতে পারে।
১৯ জুন ২০১৯, ০৬:৩৭ পূর্বাহ্ন
প্রতিশোধ নিয়ে সেমির দৌড়ে টিকে থাকবে দক্ষিণ আফ্রিকা?
২০১৫ বিশ্বকাপের ওই সেমিফাইনালটা ক্রিকেটপ্রেমীদের ভুলে যাওয়ার কথা নয়। নাটকীয় ম্যাচে নিউজিল্যান্ড হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। তাতে আবারও সেমিতে থেমেছিল প্রোটিয়াদের যাত্রা। আর প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছিল কিউইরা।
১৯ জুন ২০১৯, ০৫:২৪ পূর্বাহ্ন
আরও বড় কিছুর আশায় নটিংহ্যামে বাংলাদেশ
মনের গভীরে কালো মেঘ নিয়ে ব্রিস্টল থেকে টনটনে গিয়েছিল বাংলাদেশ। মাথার উপর ছিল পাহাড়সম চাপ। সে চাপ ডিঙিয়ে, ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে জেতার পর বেঁচেছে সেমিফাইনালের আশা। সেই পথে সামনে এবার অস্ট্রেলিয়া। বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দেওয়ার সাহস নিয়ে, ফুরফুরে মেজাজে টনটন থেকে নটিংহ্যামে পৌঁছেছে মাশরাফি বিন মর্তুজার দল।
১৮ জুন ২০১৯, ০৭:১৯ অপরাহ্ন
ছক্কার বিশ্বরেকর্ডের ম্যাচে আফগানদের উড়িয়ে দল ইংল্যান্ড
৩৩টি ছক্কা মারল দুই দল। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটা। এছাড়া এক ইনিংসে সর্বোচ্চ ২৫ ছক্কার রেকর্ডও গড়েছে ইংল্যান্ড। হয়েছে ব্যক্তিগত রেকর্ডও। এক ইনিংসে সর্বোচ্চ ১৭টি ছক্কার বিশ্বরেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে ছক্কা বৃষ্টিই হলো। আর রেকর্ডময় এ ম্যাচে ১৫০ রানের বিশাল ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। আসরের চতুর্থ জয়ে শীর্ষে উঠে এলো দলটি। অন্যদিকে, এ হারে বিশ্বকাপ থেকে এক প্রকার বিদায় হয়ে গেল আফগানিস্তান।
১৮ জুন ২০১৯, ০৪:৪০ অপরাহ্ন
বিশ্বকাপে সবচেয়ে খরুচে বোলার এখন রশিদ খান
সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা স্পিনার রশিদ খান। টি-টোয়েন্টিতে অনেক দিন থেকেই র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করে আছেন। ওয়ানডেতেও কম যান না। অবস্থান তৃতীয়তে। সেই রশিদ খানকে এদিন গলির বোলারদের মতো পেটালেন ইংলিশ ব্যাটসম্যানরা। রান দিয়েছেন ১১০টি। তার বলে ১১টি ছক্কা মেরেছেন ইংলিশরা।
১৮ জুন ২০১৯, ০১:৪২ অপরাহ্ন
ছক্কা বৃষ্টিতে ইংলিশদের রানের পাহাড়
চলতি আসরে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বৃষ্টি। তবে প্রকৃতির বৃষ্টি নয়, ওল্ড ট্রাফোর্ডে এদিন আলোচনা হয় ছক্কা বৃষ্টি নিয়ে। আফগানদের গলির বোলারের মতো পেটালেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। গড়লেন ওয়ানডে ক্রিকেটে ছক্কার নতুন রেকর্ড। সব মিলিয়ে এলো ২৫টি ছক্কা। আর তাতে আফগানিস্তানের বিপক্ষে বিশাল সংগ্রহই করেছে ইংল্যান্ড। ৬ উইকেটে ৩৯৭ রান তুলেছে দলটি।
১৮ জুন ২০১৯, ০১:০৫ অপরাহ্ন
আমি একা বাড়ি যাব না: সতীর্থদের সরফরাজ
পাঁচ ম্যাচে তিনটিতে হেরে সেমি-ফাইনালের পথ অনেকটাই কঠিন করে ফেলেছে পাকিস্তান। তবে তার চেয়ে বড় ব্যাপার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে দলটি। তাই দেশে ফিরলে সমর্থকদের আক্রোশের মধ্যে পড়বেন তা ভালো করেই জানেন অধিনায়ক সরফরাজ আহমেদ। তাই দলের সবাইকে সতর্ক করে দিয়েছেন অধিনায়ক। এমন সংবাদই প্রকাশ করেছে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম দ্য নিউজ।
১৮ জুন ২০১৯, ১১:৫৯ পূর্বাহ্ন
টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
শঙ্কা কাটিয়ে ইয়ন মরগানই ইংল্যান্ডের হয়ে টস করতে এলেন। আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় পিঠে ব্যথা পেয়ে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। পরে ব্যাটিংও করেননি। মাঝের বিরতিতে সুস্থ হয়ে উঠলেও মাঠে নামা নিয়ে ছিল দোলাচল। তা উড়িয়ে দিয়ে মাঠে ফিরে টস জিতে নিলেন ইংলিশ দলনেতা। উইকেট ব্যাটিং উপযোগী মনে হওয়ায় বেছে নিলেন ব্যাটিং। অর্থাৎ, আগে ফিল্ডিং করতে হবে আফগানিস্তানকে।
১৮ জুন ২০১৯, ০৯:১৮ পূর্বাহ্ন
টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
শঙ্কা কাটিয়ে ইয়ন মরগানই ইংল্যান্ডের হয়ে টস করতে এলেন। আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় পিঠে ব্যথা পেয়ে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। পরে ব্যাটিংও করেননি। মাঝের বিরতিতে সুস্থ হয়ে উঠলেও মাঠে নামা নিয়ে ছিল দোলাচল। তা উড়িয়ে দিয়ে মাঠে ফিরে টস জিতে নিলেন ইংলিশ দলনেতা। উইকেট ব্যাটিং উপযোগী মনে হওয়ায় বেছে নিলেন ব্যাটিং। অর্থাৎ, আগে ফিল্ডিং করতে হবে আফগানিস্তানকে।
১৮ জুন ২০১৯, ০৯:০৬ পূর্বাহ্ন
বিশ্বকাপ রোমাঞ্চকর করতে সেরা চারে উলটপালট চাইব: অ্যামব্রোস
বাংলাদেশের বিপক্ষে তখন ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের ওই সময়টায় সমান পাল্লায় লড়ছে দুদলই। টন্টন কাউন্টি গ্রাউন্ডের প্রেসবক্স থেকে বেরিয়ে ব্যালকনিতেই দেখা মিলল এমন একজনের, সেরা সময়ের যার দেখা পেলে আতঙ্কে কাঁপতেন ব্যাটসম্যানরা। ৯০ দশকের বিধ্বংসী পেস বোলিংয়ে কার্টলি অ্যামব্রোস মাত করেছেন দুনিয়া। বাংলাদেশের বর্তমান পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে তার পেস বোলিং জুটি ছিল দুর্ধর্ষ।
১৮ জুন ২০১৯, ০৮:২৭ পূর্বাহ্ন
রাসেল আমার সামনে অস্বস্তিতে ভোগে: মোস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৬ আসরের সেই দৃশ্যটা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চোখে গেঁথে থাকার কথা। মোস্তাফিজুর রহমানের 'মারাত্মক' ইয়র্কারে কুপোকাত হয়ে একেবারে মাটিতে শুয়ে পড়লেন আন্দ্রে রাসেল। ততক্ষণে বলও আঘাত করে উপড়ে নিয়েছে স্ট্যাম্পে। মাটিতে লুটিয়ে থাকা অবস্থায় ঘাড় ঘুরিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান অসহায় দৃষ্টিতে দেখছেন লণ্ডভণ্ড হয়ে যাওয়া উইকেট!
১৮ জুন ২০১৯, ০৮:১৯ পূর্বাহ্ন
সেমিফাইনালের স্বপ্ন বেঁচে রইল যে জয়ে
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সদর্পে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। হাতে আরও চারটি ম্যাচ। বেঁচে রয়েছে স্বপ্ন। তার সঙ্গে যুক্ত হয়েছে রেকর্ড লক্ষ্য তাড়া করে পাওয়া জয়ের আত্মবিশ্বাস-নিজেদের সামর্থ্যের ওপর ভরসা। যেসব পুঁজি করে নতুন নতুন উচ্চতায় যাওয়ার পথ খুঁজে নেওয়া যায়।
১৮ জুন ২০১৯, ০৭:১২ পূর্বাহ্ন
বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচের সেরা পাঁচ মুহূর্ত
টন্টনে সোমবার (১৭ জুন) ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাট করতে পাঠিয়ে ৩২২ রানের রেকর্ড লক্ষ্য পায় বাংলাদেশ। ওই রান তাড়ায় ৯৯ বলে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন সাকিব। লিটন দাস অপরাজিত থাকেন ৬৯ বলে ৯৪ রানে। তৃতীয় উইকেটে দুজনে মিলে ১৮৯ রানের অবিচ্ছিন্ন জুটিতেই শেষ করে দেন খেলা।
১৮ জুন ২০১৯, ০৬:২৫ পূর্বাহ্ন
উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জয়ের হাইলাইটস
দারুণ এক সেঞ্চুরি তুলে নেন সাকিব আল হাসান। সবচেয়ে বড় কথা, বড় লক্ষ্য তাড়ায় কখনোই রানের গতিতে ভাটা পড়তে দেননি তিনি। আর মোহাম্মদ মিঠুনের জায়গায় সুযোগ পেয়ে বিশ্বকাপের অভিষেক ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন লিটন কুমার দাসও। তুলে নেন ঝড়ো এক হাফসেঞ্চুরি। পৌঁছে যান সেঞ্চুরির দ্বারপ্রান্তেও। তাতে ওয়েস্ট ইন্ডিজের ৩২২ রানের লক্ষ্যটাও হয়ে যায় মামুলি। ৫১ বল ও ৭ উইকেট হাতে রেখে দাপুটে জয় তুলে নেয় টাইগাররা। ফলে শেষ চারের আশা ভালোভাবেই জিইয়ে রেখেছে বাংলাদেশ।
১৮ জুন ২০১৯, ০৫:২৮ পূর্বাহ্ন
সাকিব পাশে থাকাতেই স্নায়ুচাপ সামলে বিধ্বংসী লিটন
মুখোমুখি হওয়া প্রথম ২৮ বলে ২৩ রান। ভুগছিলেন স্নায়ুচাপে। এরপর ক্রিস গেইলকে এক ওভারে দুই চার মেরে হাত খোলেন লিটন দাস। সেই থেকে শুরু তাণ্ডব। ম্যাচ শেষে তিনি অপরাজিত ৬৯ বলে ৯৪ রানে। রেকর্ড রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর লিটন জানালেন, উইকেটের অন্য প্রান্তে থাকা সাকিব আল হাসানের কাছ থেকেই চোখ ধাঁধানো ইনিংস খেলার রসদ পেয়েছেন তিনি।
১৮ জুন ২০১৯, ০৩:৩৬ পূর্বাহ্ন
তিনে উঠে আসাটা সাহায্য করছে আমাকে: সাকিব
২০২ ওয়ানডের ক্যারিয়ার। ব্যাট হাতে মাঠে নেমেছেন ১৯০ ইনিংসে। যার ১২৫টিতে ব্যাট করেছেন পাঁচ নম্বরে। তবে দলের সবাইকে বুঝিয়ে-শুনিয়ে, রাজি করিয়ে সম্প্রতি ব্যাটিং অর্ডারের তিন নম্বর পজিশনে উঠে এসেছেন সাকিব আল হাসান। পছন্দের জায়গায় ব্যাটিংয়ের সুযোগ পেয়েই দুর্বার-দুরন্ত তিনি। পারফরম্যান্সে যার ছাপ পড়েছে গভীরভাবে। তার ব্যাট হাসছে নিয়মিত। ওয়েস্ট ইন্ডিজ বধের নায়ক হওয়ার পর তাই সাকিবের সোজাসাপটা কথা, তিনে উঠে আসাটাই এই ধারাবাহিক সাফল্যের পেছনের অন্যতম কারণ।
১৭ জুন ২০১৯, ০৮:৫৬ অপরাহ্ন
লিটনের ব্যাটিং ছিল চোখ ধাঁধানো: সাকিব
বড় রান তাড়ায় ওপেনাররা এনেছিলেন ভালো শুরু। ওয়ান-ডাউনে সাকিব আল হাসান আর তামিম ইকবালের জুটিও জমে গিয়েছিল। কিন্তু হুট করে পরপর তামিম আর মুশফিকুর রহীম ফেরাতে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই চাপ থেকে দলকে টেনে তুলতে সাকিবের সঙ্গে দারুণ ব্যাট করে খেলা শেষ করে দেন লিটন দাস। ম্যাচ শেষে বিশ্বকাপে প্রথম খেলতে নামা লিটনের জন্য প্রশংসা ঝরল নায়ক সাকিবের কণ্ঠে।
১৭ জুন ২০১৯, ০৬:৫২ অপরাহ্ন
৩২২ রান দেখেও বাংলাদেশের ড্রেসিং রুম ছিল নির্ভার, ফুরফুরে
লক্ষ্যটা ৩২২। ওয়ানডেতে এর আগে এত রান তাড়া করে কখনোই জেতেনি বাংলাদেশ। অথচ এত বড় লক্ষ্য পেয়েও ইনিংস বিরতিতে বাংলাদেশের ড্রেসিং রুম না-কী ছিল নির্ভার! ক্রিকেটাররা ছিলেন ফুরফুরে মেজাজে। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেওয়ার পর এমনটাই জানালেন ম্যাচ সেরা সাকিব আল হাসান।
১৭ জুন ২০১৯, ০৬:৩৫ অপরাহ্ন