মোস্তাফিজের জোড়া আঘাত ম্যাচের টার্নিং পয়েন্ট: মাশরাফি
দেশের জার্সিতে পঞ্চাশতম ওয়ানডেটা রাঙালেন মোস্তাফিজুর রহমান। বোলিং কোটা পূরণ না করলেও নিলেন ৩ উইকেট। করলেন জোড়া আঘাতও। একই ওভারে চার বলের মধ্যে ফেরালেন বিপজ্জনক হয়ে ওঠা শিমরন হেটমায়ার আর বিস্ফোরক আন্দ্রে রাসেলকে, যিনি রানের খাতাই খুলতে পারেননি। ফলে সংগ্রহটা বাংলাদেশে নাগালের বাইরে নেওয়ার সম্ভাবনা জাগিয়েও ৩২১ রানে আটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কাছে ম্যাচের টার্নিং পয়েন্ট তাই মোস্তাফিজের দুর্দান্ত ওভারটি।
১৭ জুন ২০১৯, ০৬:২৭ অপরাহ্ন
আরও একটি সাকিবময় জয়
কী দুর্দান্ত ফর্মেই না আছেন সাকিব আল হাসান! টন্টনে সোমবার (১৭ জুন) বিশ্বকাপে বাংলাদেশের পঞ্চম ম্যাচে হার না মানা এক সেঞ্চুরি করেছেন তিনি, সেই সঙ্গে দলকে দিয়েছেন সেমিফাইনালে খেলার আশা। বিশ্বসেরা অলরাউন্ডারের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ পেয়েছে দাপুটে জয়। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা লিটন কুমার দাস। তাতে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ।
১৭ জুন ২০১৯, ০৫:৩১ অপরাহ্ন
অবিশ্বাস্য সাকিবে রেকর্ড রান তাড়া করে টিকল আশা
বল হাতে ৫৪ রানে দুই উইকেট। কাজের সময়ে এসে ব্রেক থ্রো। রেকর্ড রান তাড়ায় নেমে দুর্দান্ত সেঞ্চুরি। দলের ভীষণ দরকারে আবারও জ্বলে উঠলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের সেমিফাইনালের আশা টিকে রইল বাংলাদেশের।
১৭ জুন ২০১৯, ০৫:২৭ অপরাহ্ন
তামিমের পর ছয় হাজারে সাকিব
বাংলাদেশের ক্রিকেটের নানান মাইলস্টোনে দুজনের কাছাকাছি পথচলা। আরও একটি মাইলফলকে তামিম ইকবালের ঠিক পরই পৌঁছালেন সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে স্পর্শ করেছেন ছয় হাজার রান। কালতালীয়ভাবে উইকেটের আরেকপাশেই তখন তার সঙ্গী তামিম।
১৭ জুন ২০১৯, ০২:৫৭ অপরাহ্ন
সেই বাংলাদেশ আর এই বাংলাদেশে বিস্তর তফাৎ দেখেন অ্যামব্রোস
ঢিলেঢালা প্যান্টের সঙ্গে হলুদ রঙের অতি সাধারণ এক জার্সি পরে হাঁটছিলেন কার্টলি অ্যামব্রোস। উচ্চতার জন্যই তাকে আলাদা করে চোখে পড়ে। না হলে অতি সাধারণ আবরণের অ্যামব্রোস যে ব্যাটসম্যানদের ঘুম হারাম করে দেওয়া আতঙ্ক ছিলেন, তা বোঝার উপায় কি।
১৭ জুন ২০১৯, ০১:৪২ অপরাহ্ন
শুরুতে-শেষে স্বস্তি মিললেও অস্বস্তি কমল না
টন্টনের ছোট মাঠে কি আগে ব্যাটিং করা ভালো হতো? বাংলাদেশের প্রথম ১০ ওভারের বোলিং দেখে অবশ্য তা মনে হওয়ার কথা না। উইকেটে ঘাস ছিল। আর মাশরাফি বিন মর্তুজা আর মোহাম্মদ সাইফউদ্দিন যেভাবে শুরু করলেন, তাতে একাদশে আরেকজন পেসার, অর্থাৎ রুবেল হোসেন নেই কেন, এই প্রশ্নেরই তখন ঘোরাফেরা।
১৭ জুন ২০১৯, ০১:২১ অপরাহ্ন
আফগানিস্তান-শ্রীলঙ্কার বিপক্ষে নেই রয়
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া বিস্ফোরক ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান জেসন রয়কে বিশ্বকাপের আগামী দুটি ম্যাচে পাচ্ছে না ইংল্যান্ড। তবে দলটির অধিনায়ক ইয়ন মরগান পিঠের ব্যথা থেকে সেরে উঠেছেন।
১৭ জুন ২০১৯, ১১:০১ পূর্বাহ্ন
কী বলছে টন্টনের আকাশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন টস করতে নামছেন মাশরাফি বিন মর্তুজা তখনও টন্টনের আকাশে ঘন মেঘ। আবহাওয়ার পূর্ভাবাস বলছে, এমন মেঘ থাকবে দিনভর কিন্তু বৃষ্টি হয়ে ঝরার সম্ভাবনা কম। বেলা বাড়লে মেঘ সরে গিয়ে দেখা মিলবে রোদের হাসি। অর্থাৎ মেঘ-রোদের লুকোচুরি খেলা চলবে ম্যাচজুড়ে।
১৭ জুন ২০১৯, ০৯:১৬ পূর্বাহ্ন
সাকিবের সেঞ্চুরিতে উইন্ডিজকে উড়িয়ে দিল বাংলাদেশ
দারুণ এক সেঞ্চুরি তুললেন সাকিব আল হাসান। সবচেয়ে বড় কথা বড় লক্ষ্য তাড়ায় কখনোই রানের গতিতে ভাটা পড়তে দেননি তিনি। আর মোহাম্মদ মিঠুনের জায়গায় সুযোগ পেয়ে বিশ্বকাপের অভিষেক ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেন লিটন কুমার দাসও। তুলে নিলেন ঝড়ো এক হাফসেঞ্চুরি। তাতেই উইন্ডিজের ৩২২ রানের লক্ষ্যটাও হয়ে গেল মামুলি। ৫১ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নিল টাইগাররা। ফলে শেষ চারে আশা ভালোভাবেই জিইয়ে রাখল দলটি।
১৭ জুন ২০১৯, ০৮:১৪ পূর্বাহ্ন
সাকিবকে হাতছানি দিচ্ছে যে মাইলফলক
বিশ্বকাপে ব্যাট হাতে সাকিব আল হাসান যে ধারাবাহিকতা দেখিয়েছেন আগের ৩ ইনিংসে, তা ধরে রাখতে পারলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচেই নতুন মাইলফলক স্পর্শ করতে পারেন তিনি।
১৭ জুন ২০১৯, ০৭:৩১ পূর্বাহ্ন
আজ মাশরাফিরাই ফেভারিট
বিশ্বকাপে আগেও চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১১ আসরে। সবগুলো ম্যাচেই নিরঙ্কুশ ফেভারিট ছিল ক্যারিবিয়ানরা। ফেভারিটের মতো খেলেই একপেশে তিনটি ম্যাচে জয় তুলে নেয় তারা। আর ২০০৩ সালের বিশ্বকাপের ম্যাচটি পণ্ড হয়ে বৃষ্টির বাধায়। তবে সমীকরণটা এবার উল্টো। ইংল্যান্ডে চলমান বিশ্বকাপে পরস্পরকে মোকাবেলা করার আগে বাংলাদেশকেই বলা হচ্ছে ফেভারিট। উইন্ডিজ এবারে আন্ডারডগ।
১৭ জুন ২০১৯, ০৭:২০ পূর্বাহ্ন
বাংলাদেশের বিপক্ষে ‘আন্ডারডগ’ তকমায় আপত্তি নেই হোল্ডারের
গেল এক বছরের ওয়ানডে পরিসংখ্যান বলছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশই ফেভারিট। টাইগার ওপেনার তামিম ইকবালও গেল পরশু সাংবাদিকদের কাছে বলেছিলেন, তারাও এমনটাই ভাবছেন। ফলে অবধারিতভাবেই ‘আন্ডারডগ’ তকমা জুড়ে গেছে উইন্ডিজের গায়ে। দলটির অধিনায়ক জেসন হোল্ডার তা মেনে নিয়েই জানিয়েছেন, এই তকমায় আপত্তি নেই তাদের।
১৭ জুন ২০১৯, ০৬:১০ পূর্বাহ্ন
বিশ্বকাপে আবারো পাকিস্তানকে হারাল ভারত
ম্যাচ থেকে পাকিস্তান ছিটকে গিয়েছিল আগেই। তবুও ক্রিকেট বলেই আশাটা ছিল। কিন্তু বৃষ্টির পড়ে যে লক্ষ্য দাঁড়ায় সেটা করতে অবিশ্বাস্য নাটকীয় কিছু করতে হতো পাকিস্তানের। তা হয়নি। এক পেশে ম্যাচে সহজেই জিতে গেছে ভারত। ফলে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের শতভাগ রেকর্ড ধরে রাখল দলটি।
১৬ জুন ২০১৯, ০৫:৫৩ অপরাহ্ন
‘অনেক সময় দলের ভালোর জন্যও অভিনয় করতে হয়’
নিউজিল্যান্ডের কাছে ভুল কৌশলে হার আর ব্রিস্টলের বৃষ্টিতে পয়েন্ট খুইয়ে নেতিয়ে পড়েছিল বাংলাদেশ। অনেকটা মনমরা শরীরী ভাষা নিয়ে তাই টন্টনে এসেছিলেন ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে বেশ খানিকটা ফাঁকা সময় মিলেছে। মনের জমিনে জমা হওয়া কালো মেঘ সরাতে পেরেছেন কেউ কেউ। অনুশীলনে ফুরফুরে মেজাজ দেখে অন্তত তাই মনে হওয়ার কথা। অধিনায়ক মাশরাফি মর্তুজা জানান, সবার মনের খবর জানা আসলে শক্ত। নিজে খারাপ থাকলেও অনেক সময় দলের ভালোর জন্য হাসিখুশি ভানও করতে হয় কাউকে কাউকে।
১৬ জুন ২০১৯, ০৪:১০ অপরাহ্ন
ছোট মাঠে বাংলাদেশের ব্যাটসম্যানদেরই ‘সুবিধা বাড়বে’
ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটাররা তাল পেলেই বইয়ে দেন চার-ছক্কার ঝড়। বিশ্বকাপের সবচেয়ে ছোট ভেন্যু টন্টনের পাশের বাউন্ডারি এতটাই ছোট যে অনেক সময় মিস হিটও ছক্কা হয়ে যেতে পারে। তবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা ছোট মাঠে বরং বাংলাদেশের ব্যাটসম্যানদের সুবিধাই দেখছেন বেশি।
১৬ জুন ২০১৯, ০৩:৩৭ অপরাহ্ন
বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত আন্দ্রে রাসেল
ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন আন্দ্রে রাসেল। সেই চোট এখনো পুরোপুরি সারেনি তার। রোববার ম্যাচের আগের দিন ওয়েস্ট ইন্ডিজ পুরোদমে অনুশীলন করলেও দেখা যায়নি রাসেলকে। পরে অধিনায়ক জেসন হোল্ডার জানিয়েছেন, এই অলরাউন্ডার এখনো আছেন পর্যবেক্ষণে।
১৬ জুন ২০১৯, ০২:১৭ অপরাহ্ন
ভারতকে হারাতে হলে রেকর্ড গড়তে হবে পাকিস্তানকে
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকলেও বিশ্বকাপে ভারতের বিপক্ষে কখনোই জিততে পারেনি পাকিস্তান। আগের ছয়টি লড়াইয়ে জয় ভারতীয়দের। এবারও সে পথেই আছে দলটি। কারণ আগে ব্যাট করে ৫ উইকেটে ৩৩৬ রানের বিশাল সংগ্রহ করেছে তারা। বিশ্বকাপে এতো রান চেজ করে জয় পায়নি কোন দলই। তাই অধরা জয়ের দেখা পেতে হলে বিশ্বকাপের নতুন রেকর্ডই গড়তে হবে পাকিস্তানকে।
১৬ জুন ২০১৯, ০১:৫৬ অপরাহ্ন
ধারাভাষ্যকারদের কথা শুনে উইকেট বোঝা সহজ না: মাশরাফি
উইকেটের ভাষা বুঝতে ভুল করেছিল টিম ম্যানেজমেন্ট। মাঝের ওভারে ব্যাটসম্যানদের কাছে তাই গিয়েছিল ভুল বার্তা। এর মাশুল দিয়ে জুতসই রান আসেনি, বোলারদের তুমুল লড়াইয়ের পরও নিউজিল্যান্ডকে হারাতে পারেনি বাংলাদেশ। উইকেট নিয়ে বোঝাপড়ায় সেই ম্যাচে টিম ম্যানেজমেন্টের মধ্যে যে মত-দ্বিমত ছিল, তার আভাস আগেই মিলেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামার আগে এবার ওই ভুলটা খোলাসাও করে দিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
১৬ জুন ২০১৯, ০১:৫৬ অপরাহ্ন
ভারত-পাকিস্তান ম্যাচেও বৃষ্টির বাগড়া
চলতি বিশ্বকাপে প্রায় সকল উত্তেজনা ভেসে যাচ্ছে বৃষ্টিতে। এখন পর্যন্ত চারটি ম্যাচ পণ্ড হয়েছে। যা বিশ্বকাপে রেকর্ডও বটে। সে ধারায় এবার বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ভারত ও পাকিস্তানের ম্যাচেও আঘাত হেনেছে বৃষ্টি। ভারতের ইনিংসের ৪৬.৪ ওভার খেলা শেষ হবার পর বৃষ্টি শুরু হয়। এ সময়ে ৪ উইকেটে ৩০৫ রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া।
১৬ জুন ২০১৯, ১২:৫২ অপরাহ্ন
রোহিতের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত
ব্যক্তিগত ৩২ ও ৩৮ রানে দুই দুইবার রান আউট করার সহজ সুযোগ দিয়েছিলেন রোহিত শর্মা। একবার তো দুই ব্যাটসম্যানই এক প্রান্তে ছিলেন। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেনি পাকিস্তানিরা। তবে কাজে লাগিয়েছেন রোহিত। তুলে নিয়েছেন চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। আর তার সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রয়েছে ভারত।
১৬ জুন ২০১৯, ১১:৩৯ পূর্বাহ্ন