টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালেন সরফরাজ
ইতিহাস ভারতের পক্ষে। শক্তিমত্তায়ও এগিয়ে তারা। তবে অতীত পরিসংখ্যান আর কাগজ-কলমের হিসাব যাই বলুক না কেন, পাকিস্তানও নিজেদের সেরাটাই দেবে। এরই মধ্যে হয়ে গেছে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচের টস। ভাগ্য পরীক্ষায় জিতেছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। কন্ডিশন আর উইকেট দেখে তিনি বেছে নিয়েছেন ফিল্ডিং। বিরাট কোহলির ভারতকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।
১৬ জুন ২০১৯, ০৮:৫৯ পূর্বাহ্ন
ভারত ৬ : পাকিস্তান ০
সবমিলিয়ে এখন পর্যন্ত মোট ১৩১টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। সেখানে জয়ের সংখ্যায় বেশ এগিয়ে পাকিস্তান। তবে বিশ্বকাপের হিসাবটা একেবারে আলাদা। ক্রিকেটের মহাযজ্ঞে লড়াইটা হয়ে যায় একপেশে। দুদলের ছয়বারের দেখায় প্রতিটিতেই জিতেছে ভারত।
১৬ জুন ২০১৯, ০৮:২৬ পূর্বাহ্ন
এটা ফাইনালের আগে ফাইনাল: ইনজামাম
কথাটা না মেনে উপায় নেই। বিশ্বকাপের ফাইনাল নিয়ে দর্শকদের যে উন্মাদনা থাকে, তার চেয়ে কোনো অংশে কম নয় এই দ্বৈরথ। বরং কোনো কোনো ক্ষেত্রে ফাইনালও ছাপিয়ে যেতে পারে না দুই প্রতিবেশী দেশের লড়াইকে। বলা হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচের কথা। আর এই ম্যাচকে 'ফাইনালের আগে ফাইনাল' তকমাটা দিয়েছেন ইনজামাম উল হক।
১৬ জুন ২০১৯, ০৬:৫১ পূর্বাহ্ন
নিজেদের শক্তিতে বিশ্বাস রেখে জিততে প্রত্যয়ী কোহলি
বিশ্বকাপের মঞ্চে কখনোই পাকিস্তানের কাছে হারেনি ভারত। এবারেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় বিরাট কোহলি বাহিনী। সরাসরি না বললেও ভারতের দলনেতা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, নিজেদের শক্তিমত্তার ওপর বিশ্বাস রেখে পাকিস্তানকে হারাতে আত্মবিশ্বাসী তারা।
১৬ জুন ২০১৯, ০৫:৪২ পূর্বাহ্ন
আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে দ. আফ্রিকার প্রথম জয়
বিশ্বকাপে টিকে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না দক্ষিণ আফ্রিকার। আর তাদের উড়িয়ে দিয়েই শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রাখল দলটি। বোলারদের দাপটে আফগানিস্তানকে মাত্র ১২৫ রানে গুটিয়ে দিয়েছিল তারা। বৃষ্টি আইনে লক্ষ্য দাঁড়ায় ১২৭ রান। সে লক্ষ্য ১১৬ বল ও ৯ উইকেট হাতে রেখেই পার করে প্রোটিয়ারা।
১৫ জুন ২০১৯, ০৬:৪৭ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার কাছে বড় হারই দেখল শ্রীলঙ্কা
অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চের সেঞ্চুরি ও মিচেল স্টার্কের বোলিং তোপে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ই পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অথচ ম্যাচের এক পর্যায়ে অসিদের ভয় ধরিয়ে দিয়েছিল এশিয়ার দলটি। এক পর্যায়ে মনে হয়েছিল শ্রীলঙ্কার জয় যেন সময়ের ব্যাপার। কিন্তু শেষ দিকে অসি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর পেরে ওঠেনি তারা। ৮৭ রানের বড় হার মানতে হয় দলটিকে।
১৫ জুন ২০১৯, ০৫:২৮ অপরাহ্ন
আফগানদের ১২৫ রানে গুটিয়ে দিল দ. আফ্রিকা
বিশ্বকাপে শেষ চারে খেলতে হলে জয়ের কোন বিকল্প নেই দক্ষিণ আফ্রিকার। এমন ম্যাচে এলো কয়েক দফা বৃষ্টি। শঙ্কা ম্যাচ ভেসে যাওয়ার। তবে শেষ পর্যন্ত বৃষ্টি থামায় স্বস্তি মেলে প্রোটিয়াদের। রীতিমতো আশীর্বাদ হয়ে আসে তাদের জন্য। বৃষ্টির কারণেই যে দারুণ খেলতে থাকা আফগানরা হঠাৎ ছন্দ হারিয়ে ফেলে। ১২৫ রানে অলআউট হয়ে যায় তারা।
১৫ জুন ২০১৯, ০৫:০২ অপরাহ্ন
ক্যারিবিয়ান পেসারদের ঝাঁজ সামলানোর তরিকা ঠিক করেছেন তামিম
নেট বোলারদের বলে দেওয়া ছিল, মারতে হবে প্রচুর শর্ট বল। দলের পেসারদেরও তাই। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আর তামিম ইকবাল। বাংলাদেশের দলের ব্যাটিংয়ের তিন ভরসা পাশাপাশি নেটে তাই খেললেন প্রচুর শর্ট বল। ওতেই আচমকা লাফানো বলে আহত হয়ে মাঠ ছাড়েন মুশফিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দশ-পনেরো ওভারে বাউন্সারের গোলা সামলাতেই বাংলাদেশের এমন প্রস্তুতি। তামিম ইকবাল জানালেন ক্যারিবিয়ান পেসারদের শুরুর ঝাঁজ সামলাতে তৈরি হচ্ছেন তারা, ঠিক করেছেন ভালো খেলার তরিকা।
১৫ জুন ২০১৯, ০২:১৮ অপরাহ্ন
পরিস্থিতিতে মাঠ ছোট হয়, পরিস্থিতিতেই মাঠ বড় হয়
দল যখন থাকে ছন্দে, ব্যাটসম্যানরা যখন থাকেন তুঙ্গে তখন মাঠ বড় হলেও পরোয়া করে না কেউ। আবার পরিস্থিতি বিরূপ হয়ে গেলে ছোট মাঠেও বল বাউন্ডারিতে পাঠানো মনে হয় সবচেয়ে কঠিন কাজ। টন্টনের ছোট মাঠ নিয়ে দেওয়া অভিমতে এরকমটাই ব্যাখ্যা তামিম ইকবালের।
১৫ জুন ২০১৯, ০১:৪৫ অপরাহ্ন
মাশরাফির সমালোচনাকারীরা নিজেরা জীবনে কি করেছেন, প্রশ্ন তামিমের
ভারতীয় সাবেক ক্রিকেটার অজিত আগারকার কদিন আগে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজাকেই বসিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন। বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়কের পারফরম্যান্স প্রত্যাশার কাছাকাছি না হওয়ায় সোশ্যাল মিডিয়াতেও অনেকে সমালোচনা মুখর। আগারকারের নাম না নিয়ে তামিম ইকবাল দিলেন কড়া জবাব। দেশের মানুষকেও মাশরাফির অবদান স্মরণ করার আহবান জানিয়েছেন তিনি।
১৫ জুন ২০১৯, ১২:৫২ অপরাহ্ন
ফিঞ্চের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহ
চলতি বছরেই পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এদিন শ্রীলঙ্কার বিপক্ষে আবারও ১৫৩ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক। তার সঙ্গে এক ঝড়ো ফিফটি তুলেছেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। শেষদিকে ঝড় তুলেছেন গ্লেন ম্যাক্সওয়েলও। তাতে ৩৩৪ রানের বড় সংগ্রহই পেয়েছে অসিরা। জিততে হলে বিশ্বকাপের নতুন রেকর্ড গড়তে হবে শ্রীলঙ্কাকে। কারণ বিশ্বকাপে ৩২৭ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিততে পারেনি কোন দল।
১৫ জুন ২০১৯, ১২:৫২ অপরাহ্ন
সাইফুদ্দিনের শটে আহত নেট বোলার
টন্টনের মাঠে সকালে যে নেটে অনুশীলনে বলের আঘাতে হাতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন মুশফিকুর রহিম, খানিকপর সেখানেই ঘটল আরেক দুর্ঘটনা। স্থানীয় এক নেট বোলার বল করছিলেন মোহাম্মদ সাইফুদ্দিনকে। সাইফুদ্দিনের মারা শট সোজা এসে লাগে তার মাথার পেছনে। সঙ্গেই সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
১৫ জুন ২০১৯, ১২:২৪ অপরাহ্ন
টিকে থাকার লড়াইয়ে আগে ফিল্ডিংয়ে দ. আফ্রিকা
১০ দলের বিশ্বকাপে পয়েন্ট তালিকায় নয় নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। একটি মাত্র পয়েন্ট মিলেছে, তাই বৃষ্টির আশীর্বাদে। বিশ্বকাপে এখন পর্যন্ত ভালো কিছু করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এদিন প্রথম জয়ের লক্ষ্যে টেবিলের তলানিতে থাকা আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে দলটি। টস জিতে আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
১৫ জুন ২০১৯, ১২:০৭ অপরাহ্ন
ভারতকে পেছনে ফেলে আবার এগিয়ে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার বিপক্ষেই শেখর ধাওয়ানের সেঞ্চুরিতে বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ডটি নিজেদের করে নিয়েছিল ভারত। তবে সে রেকর্ড আবার হস্তগত করেছে অসিরা। এদিন অধিনায়ক অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে আবারও এগিয়ে গেছে দলটি। বিশ্বকাপে অসিদের সেঞ্চুরি সংখ্যা এখন ২৮টি। আর ফিঞ্চের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে অস্ট্রেলিয়া।
১৫ জুন ২০১৯, ১১:৫৬ পূর্বাহ্ন
অনুশীলনে চোট পেয়েছেন মুশফিক
নেটে মোস্তাফিজুর রহমান আর স্থানীয় এক নেট বোলারের বল খেলছিলেন মুশফিকুর রহিম। বেশ কিছুক্ষণ ব্যাট করার পর আচমকা এক বল এসে লাগে তার ডানহাতে। এতে দ্রুতই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।
১৫ জুন ২০১৯, ১১:৩৪ পূর্বাহ্ন
শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
লন্ডনের আকাশ মেঘলা। তাই শুরুতে সুইং পাবেন পেসাররা। এই ভাবনা মাথায় রেখেই টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন শ্রীলঙ্কার দলনেতা দিমুথ করুনারত্নে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চও জানালেন, তিনিও আগে ফিল্ডিংই করতেন। তবে সেই পরিকল্পনাটা মাথা থেকে ঝেড়ে ফেলে তাদেরকে নামতে হচ্ছে ব্যাটিংয়ে।
১৫ জুন ২০১৯, ০৯:০১ পূর্বাহ্ন
‘এটা যুদ্ধ নয়’, ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে ওয়াসিম
দুই দেশের ক্রিকেট ভক্ত-সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি কোনো যুদ্ধ নয়।
১৫ জুন ২০১৯, ০৭:৫৬ পূর্বাহ্ন
উইন্ডিজের তিন তারকাকে নিয়ে আলাদা পরিকল্পনায় বাংলাদেশ
ক্রিস গেইল সেভাবে ধারাবাহিক হয়ত নন, কিন্তু যে দিন ব্যাটে বলে লেগে যায় সেদিন তছনছ করে দেন সব। আন্দ্রে রাসেল সেই তুলনায় এখন আরও বিস্ফোরক। সারাক্ষণই তেতে থাকেন, প্রায়ই উত্তাল হয়ে যায় তার ব্যাট। আর বাংলাদেশের বিপক্ষনামলেই যেন সেঞ্চুরি করবেন, এমন অ্যাপ্রোচে ব্যাট চালান শেই হোপ। এই তিন বিপদজনক ব্যাটসম্যানকে থামাতে আলাদা পরিকল্পনা আঁটছে বাংলাদেশ।
১৫ জুন ২০১৯, ০৭:০১ পূর্বাহ্ন
দ. আফ্রিকা-আফগানিস্তান: প্রথম জয়ের খোঁজে তলানির দুই দল
বিশ্বকাপের পয়েন্ট তালিকায় সবার নিচে আফগানিস্তান। ৩ ম্যাচ খেললেও কোনো পয়েন্ট নেই তাদের ঝুলিতে। ৪ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে আফগানদের এক ধাপ উপরে দক্ষিণ আফ্রিকা। শক্তিশালী দলটি এবার দেখছে মুদ্রার উল্টো পিঠ।
১৫ জুন ২০১৯, ০৬:১০ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ বছরের জয়খরা ঘোচাতে পারবে শ্রীলঙ্কা?
বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে শনিবার (১৫ জুন) মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে পয়েন্ট তালিকার তিন নম্বরে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচে দিমুথ করুনারত্নের শ্রীলঙ্কা।
১৫ জুন ২০১৯, ০৫:০৯ পূর্বাহ্ন