মাঠের আকৃতির কারণেই একাদশে আসবে বদল?
এবার বিশ্বকাপে সবচেয়ে ছোট মাঠ নাকি টন্টন। সামারসেট কাউন্টি ক্লাবের মাঠ ঢুকে অবশ্য সব দিক থেকেই এটাকে একদমই ছোট্ট মনে হলো না। বরং সোজা বাউন্ডারি ব্রিস্টলের থেকেও খানিকটা বড়। তবে স্কয়ারের দিকে বাউন্ডারি আসলেই বেশ ছোট। এই মাঠে স্পিনারদের থাকবে তাই কঠিন চ্যালেঞ্জ। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ জানালেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশেও প্রভাব রাখতে পারে মাঠের আকার।
১৪ জুন ২০১৯, ১১:২৩ অপরাহ্ন
ওয়ালশের কাছে গতিই সব নয়
জোফরা আর্চার, লুকি ফার্গুসেনরা বিশ্বকাপে গতির ঝড় তুলছেন। গতিতে মাত করতে ভারতে আছেন জাসপ্রিট বোমরাহ, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ওয়েস্ট ইন্ডিজের ওশান টমাস। সেই তুলনায় বাংলাদেশের পেসাররা যেন সবাই মন্থর গতির বোলার। তবে এতেই ঘাবড়ে যাওয়ার কারণ দেখছেন না ইতিহাসের অন্যতম সেরা পেসারদের একজন কোর্টনি ওয়ালশ। তার কাছে গতির চেয়েও প্রাধান্য পায় নিয়ন্ত্রণ, ধারাবাহিকতা, বৈচিত্র্য আর প্রয়োগ।
১৪ জুন ২০১৯, ০৪:৫৫ অপরাহ্ন
মাশরাফিকে নিয়ে খুব দ্রুত সমালোচনা করা হচ্ছে: ওয়ালশ
প্রথম দুই ম্যাচে সাদামাটা বল করেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তৃতীয় ম্যাচে জুতসই বল করলেও ছাপ রাখতে পারেননি, দলও হারে বড় ব্যবধানে। অধিনায়কের পারফরম্যান্স তাই হয়ে উঠেছে শূলে চড়ানোর ইস্যু। কিন্তু পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এসব সমালোচনার মানে খুঁজে পাচ্ছেন না, তার মনে হচ্ছে অতি দ্রুত মাশরাফিকে নিয়ে সিদ্ধান্তে যাওয়া হচ্ছে।
১৪ জুন ২০১৯, ০৪:১৭ অপরাহ্ন
রুটের সেঞ্চুরিতে উইন্ডিজকে উড়িয়ে দিল ইংল্যান্ড
মার্ক উড-জোফরা আর্চার মিলে অল্প রানে বেঁধে ফেলেন ওয়েস্ট ইন্ডিজকে। এরপর জ্বলে ওঠেন জো রুট। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ওপেনিং করতে নেমেই হাঁকান ম্যাচ জয়ী সেঞ্চুরি। তার অসাধারণ ইনিংসে ভর করে বিশ্বকাপে তৃতীয় জয়ের দেখা পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
১৪ জুন ২০১৯, ০৪:১১ অপরাহ্ন
সুযোগ কাজে লাগাবে রুবেল: ওয়ালশ
প্রথম তিন ম্যাচে রুবেল হোসেন কেন একাদশে নেই, এই নিয়ে বহু প্রশ্নের জবাব দিতে হয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশের ভাবনায় ছিলেন রুবেল। কিন্তু বৃষ্টিতে সেই ম্যাচ ভেসে যাওয়ায় অপেক্ষা বাড়ে এই ডানহাতি পেসারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টন্টনে তাই তার খেলার সম্ভাবনা খুব জোরালো। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ মনে করেন, এবার মাঠে নামলে কিছু একটা ছাপ রাখার মতই খেলবেন রুবেল।
১৪ জুন ২০১৯, ০৩:৫৪ অপরাহ্ন
উইন্ডিজকে ২১২ রানে গুটিয়ে দিলেন উড-আর্চার
উইকেট পেস-বান্ধব। সেই হিসাব মাথায় রেখে একাদশে পাঁচ পেসার নিয়েছে ইংল্যান্ড। মিলেও গেছে হিসাবটা। গতি তারকা মার্ক উড-জোফরা আর্চাররা মিলে অল্প রানে বেঁধে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজকে।
১৪ জুন ২০১৯, ০১:০৩ অপরাহ্ন
শুরুতেই ইংলিশ পেসারদের তোপের মুখে উইন্ডিজ
সাউদাম্পটনের রোজ বোলে পেসারদের গতির তোপ দেখারই প্রত্যাশা ছিল। এখন পর্যন্ত ম্যাচের যা চিত্র, তাতে সেই প্রত্যাশা পূরণেরই ইঙ্গিত মিলেছে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের গতি তারকাদের সামনে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ।
১৪ জুন ২০১৯, ১০:৫৩ পূর্বাহ্ন
উইন্ডিজ বনাম ইংল্যান্ড: লড়াইটা গতি তারকাদের
ইংলিশদের মাটি থেকেই দুই দুইটি বিশ্বকাপ জিতেছিল উইন্ডিজ। কালের বিবর্তনে সে স্বর্ণালী দিনগুলো হারিয়ে গেছে ক্যারিবিয়ানদের। অবশ্য চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ খেলছে তারা। স্বর্ণালী সে দিনগুলো ফিরিয়ে আনতে সিদ্ধহস্ত দলটি। অন্যদিকে ক্রিকেটের জনক হয়েও বিশ্বকাপটা অধরা ইংলিশদের। তবে সাম্প্রতিক সময়ে আছে দুর্দান্ত ছন্দে। এবার আক্ষেপ ঘোচানোর মিশনে দলটি। এ দলদুটি এদিন মুখোমুখি হবে লক্ষ্যপূরণের স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে যেতে।
১৪ জুন ২০১৯, ০৭:১৬ পূর্বাহ্ন
মাতৃভূমির বিপক্ষে খেলার অনুভূতি কি?
জন্ম, বেড়ে ওঠা দুইটাই বার্বাডোজে। অথচ সেই জোফরা আর্চার খেলবেন উইন্ডিজের বিপক্ষে, নিজের মাতৃভূমির বিপক্ষে। কেমন করবেন এ পেসার? এ নিয়ে আলোচনার শেষ নেই। গুঞ্জনও অনেক। ইংল্যান্ড-উইন্ডিজের গুরুত্বপূর্ণ ম্যাচ ছাপিয়ে সবার নজর আর্চারের উপরই। কিন্তু এটাকে খুব বেশি কিছু মনে করছেন না ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। কোনো কিছু কঠিন না বলেই জানালেন তিনি।
১৪ জুন ২০১৯, ০৬:২৩ পূর্বাহ্ন
স্মার্ট ক্রিকেট খেলতে চায় উইন্ডিজ
নামের পাশে আছে আনপ্রেডিক্টেবল তকমা। কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সই করেছে উইন্ডিজ। লক্ষ্যটা এখন সে ধারাবাহিক ক্রিকেট ধরে রাখার। যেটাকে স্মার্ট ক্রিকেট বলছেন অধিনায়ক জেসন হোল্ডার। দলের সবাইকে সে স্মার্ট খেলার পরামর্শ দিচ্ছেন তিনি।
১৪ জুন ২০১৯, ০৫:০৯ পূর্বাহ্ন
বৃষ্টিই তবে একমাত্র আঁধার নয়
নটিংহ্যামে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ তখন তুমুল বৃষ্টিতে শুরুই হতে পারছে না। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার চোখ সেই ম্যাচের দিকেই। খেলা হচ্ছে না দেখে ভীষণ হতাশ মাশরাফি। স্ত্রী-সন্তান আর ছোট ভাইকে নিয়ে বাইরে খেতে বেরুবেন। কিন্তু কেন যেন স্বস্তি মিলছে না তার। ছটফটানির কারণ নটিংহ্যামের ম্যাচ যদি ভেস্তে যায় নিউজিল্যান্ড পেয়ে যাবে এক পয়েন্ট। কিন্তু তাতে বাংলাদেশের ক্ষতি কি! ক্ষতিটা যে কি, খানিকপর ব্যাখ্যা দিয়ে বোঝালেন তিনি।
১৩ জুন ২০১৯, ০৭:০৯ অপরাহ্ন
টন্টনের ‘ক্রিকেট জ্বর’
ব্রিস্টল থেকে আঁকাবাঁকা নদীর পাড় দিয়ে উঁচুনিচু পথ ধরে টন্টনের যাত্রা আভাস দিচ্ছিল, ব্রিটেনের দিগন্ত বিস্তৃত হচ্ছে আরও। নয়নাভিরাম সৌন্দর্যের মাত্রাও হয়ত বাড়বে ক্ষণে ক্ষণে। ফাঁকা, সুনসান নিরবতাও হয়ত ঝাঁকিয়ে বসবে তীব্রভাবে। বিকেলবেলা টন্টনে নামতেই অনুমান সত্য। এ যে শহরই নয়, হই হল্লা নেই, ভিড়ভাট্টা দূরে থাক। বাড়িঘর ফেলে মানুষজন সব কোথায় গেল এই প্রশ্নই হয়ত জুতসই মনে হবে।
১৩ জুন ২০১৯, ০৩:৫৭ অপরাহ্ন
পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ড ম্যাচ, সমৃদ্ধ হলো রেকর্ড
বললে অবাক হওয়ার উপায় নেই, বিশ্বকাপে খেলছে বৃষ্টিই! সাত দিনের মধ্যে চতুর্থ ম্যাচ পরিত্যক্ত হলো বৃষ্টির কারণে। বৃহস্পতিবার (১৩ জুন) নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটিও ভেসে গেছে বৃষ্টিতে। ফলে সমৃদ্ধ হয়েছে বিশ্বকাপে ম্যাচ পরিত্যক্ত হওয়ার রেকর্ডটা। এর আগে ১৯৯২ ও ২০০৩ বিশ্বকাপে দুটি করে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।
১৩ জুন ২০১৯, ০২:১৪ অপরাহ্ন
স্পিন কোচের চাওয়া, সেরা বোলিংটা জমা রাখুক সাকিব
তিন ম্যাচে ৫৬ গড়ে ৩ উইকেট। উচ্ছ্বসিত হওয়ার মতো পারফরম্যান্স নয়। তবে এই পরিসংখ্যান দেখে বল হাতে সাকিব আল হাসানের ভূমিকাটা ঠিক বোঝা যায় না। ইংল্যান্ডের বিপক্ষে নির্বিষ থাকলেও তার আগের দুই ম্যাচে বাঁহাতি স্পিনারের বোলিং ভীতি সঞ্চার করেছিল প্রতিপক্ষ শিবিরে।
১৩ জুন ২০১৯, ০২:০৩ অপরাহ্ন
‘সাকিবের একারই ম্যাচ জিতিয়ে দেয়ার সামর্থ্য আছে’
দুই ম্যাচের মাঝে পাঁচদিনের ব্যবধান। তাই প্রথম দুদিন বিশ্রাম মিলেছে বাংলাদেশের ক্রিকেটারদের। শ্রীলঙ্কার বিপক্ষে পয়েন্ট খোয়ানোর হতাশা ঝেড়ে ফেলে মন-মেজাজ ঠিক করার উপায় খুঁজে নিতে এখন ব্যস্ত তারা। সেই সঙ্গে ভাবতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ম্যাচটি নিয়ে।
১৩ জুন ২০১৯, ১২:০২ অপরাহ্ন
ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও বৃষ্টির বাগড়া, হয়নি টস
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এর মধ্যেই নতুন রেকর্ড গড়েছে ইংল্যান্ড বিশ্বকাপ। এবার চোখ রাঙাচ্ছে সে রেকর্ডটি আরও সমৃদ্ধ হওয়ার। বৃহস্পতিবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচেও বাগড়া দিয়েছে বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ে হয়নি টস।
১৩ জুন ২০১৯, ০৯:২৮ পূর্বাহ্ন
ভারতকে হারাতে আত্মবিশ্বাসী আমির
ক্রিকেট বিশ্বে সব উত্তেজনাপূর্ণ লড়াইটা হয় ভারত-পাকিস্তানের মধ্যে। হোক সেটা প্রীতি কিংবা প্রস্তুতি ম্যাচ। আর তাদের মধ্যে লড়াইটাও হয় বাঘে-মহিষে। কিন্তু বিশ্বকাপ এলে যেন বদলে যায় পাকিস্তান। ভারতের বিপক্ষে লড়াইটাই করতে পারে না সে অর্থে। এখন পর্যন্ত বিশ্বকাপে তাদের হারাতে পারেনি তারা। তবে এবার ম্যাচের ফলাফল ভিন্ন হবে বলে মনে করছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী এ তরুণ।
১৩ জুন ২০১৯, ০৭:৪১ পূর্বাহ্ন
ভারত বনাম নিউজিল্যান্ড: দুই অপরাজিত লড়াই
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত হারের স্বাদ পায়নি কেবল দুটি দল। ভারত ও নিউজিল্যান্ড। তিন ম্যাচের তিনটিতেই জিতে সবার উপরে আছে নিউজিল্যান্ড। আর দুটি জয় নিয়ে তাদের পেছনে ভারত। ট্রেন্টব্রিজে এদিন মুখোমুখি হচ্ছে এ দলদুটি। ভারতের জন্য বড় সুযোগ কিউইদের হারিয়ে শীর্ষে ওঠার। অন্যদিকে নিউজিল্যান্ড চাইছে ভারতকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখতে।
১৩ জুন ২০১৯, ০৬:৪২ পূর্বাহ্ন
বিশ্বকাপে এবার ভাগ্যও গুরুত্বপূর্ণ: টেইলর
ইংল্যান্ড বিশ্বকাপের এখনও অর্ধেকই শেষ হয়নি। এর মধ্যেই ম্যাচ পরিত্যক্ত হওয়ার রেকর্ড গড়েছে। শঙ্কা আছে আরও ম্যাচ বৃষ্টির পেটে যাওয়ার। এই পরিত্যক্ত ম্যাচ নিয়ে বেশ ঝামেলায় পড়তে পারে দলগুলো। বিশেষকরে অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে পূর্ণ পয়েন্ট না পাওয়ায় বাদ পড়তে পারে যে কোন ফেবারিট দল। তাই এবারের বিশ্বকাপে ভাগ্যও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেইলর।
১৩ জুন ২০১৯, ০৫:২৭ পূর্বাহ্ন
টন্টনে ভিন্ন মেজাজে বাংলাদেশ দল
ব্রিস্টল থেকে ঘণ্টা দেড়েকের পথ পেরিয়ে বিকেলে টনটন পৌঁছায় বাংলাদেশ দল। তবে দলের সবাই আসেননি। টানা দুদিনের বিশ্রাম দেওয়ায় সাকিব আল হাসান, তামিম ইকবালরা নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছেন। যারা এসেছেন তাদের মধ্যেও কোন কিছু করার তাড়া নেই। ফাঁকা সময় পেয়ে নিজেদের মতন ফুরফুরে থাকার চেষ্টা করছেন সবাই।
১২ জুন ২০১৯, ১১:০৫ অপরাহ্ন