রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া

হঠাৎ করেই যেন পুরোদুস্তর ব্যাটসম্যান বনে গেলেন পাকিস্তানের দুই পেসার হাসান আলি ও ওয়াহাব রিয়াজ। দুইজনই খেললেন দারুণ দুটি ক্যামিও ইনিংস। আর তাদের যোগ্য সঙ্গ দিলেন অধিনায়ক সরফরাজ আহমেদ। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ লড়াই করেছিল পাকিস্তান। তবে শেষ রক্ষা হয়নি। ৪১ রান দূরে থামতে হয় তাদের। চার ম্যাচে তৃতীয় জয় পেল বিশ্বচ্যাম্পিয়নরা।
১২ জুন ২০১৯, ০৫:০৯ অপরাহ্ন

'বাজে আম্পায়ারিং কাণ্ডে' আইসিসিকে হোল্ডিংয়ের কড়া জবাব

অস্ট্রেলিয়া-উইন্ডিজ ম্যাচের কথা। অসি পেসারদের প্রায় প্রতিটি আবেদনেই আঙুল তুলেছেন নিউজিল্যান্ডের আম্পায়ার ক্রিস গিফানি। ফলাফল পাঁচ পাঁচবার রিভিউ নেওয়ায় সিদ্ধান্ত বদলাতে হয়েছে তাকে। একমাত্র যে সিদ্ধান্তটি বহাল ছিল সেটাও টিকেছে আম্পায়ার্স কলে। এড়িয়ে গেছেন বড় বড় নো-বল। মাঠের আম্পায়ারের এমন সিদ্ধান্ত দেখার পর ধারাভাষ্যে কীভাবে নীরব থাকেন ক্যারিবিয়ান মাইকেল হোল্ডিং?
১২ জুন ২০১৯, ০২:৩৫ অপরাহ্ন

আমিরের তোপে এমন ম্যাচেও অসিদের গুটিয়ে দিল পাকিস্তান

শুরুটা ছিল দুর্দান্ত। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ এনে দিলেন উড়ন্ত সূচনা। ২২ ওভারে আসে ১৪৬ রানের ওপেনিং জুটি। কিন্তু এরপর যেন রুদ্ররূপ ধারণ করেন মোহাম্মদ আমির। তার বোলিং তোপে উল্টো অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। লক্ষ্যটা যখন হয়েছে সাড়ে তিনশ কিংবা তার বেশি হতে যাচ্ছে, সেখানে ৩০৭ রানেই গুটিয়ে দিল অসিদের।
১২ জুন ২০১৯, ০১:২৪ অপরাহ্ন

আফ্রিদির চড় খেয়েই সত্য স্বীকার করেছিলেন আমির

নিজের আত্মজীবনীতে কদিন আগেই পাকিস্তানের শহীদ আফ্রিদি লিখেছিলেন মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির ও সালমান বাটের স্পট ফিক্সিংয়ের ব্যাপারটা তিনি জানতেন। আরও জানিয়েছিলেন সন্দেহ করে সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাকই তাকে প্রথম জানান এ তথ্য। তবে ঠিক কীভাবে সত্য উদ্ধার করেছিলেন আফ্রিদি তা প্রকাশ করেননি। এবার সে সত্য প্রকাশ করেন রাজ্জাক। ভারতীয় গণমাধ্যম ফলাও করে ছাপিয়েছে এ সংবাদ।
১২ জুন ২০১৯, ০১:০৫ অপরাহ্ন

ভারতীয় দলে যোগ দিচ্ছেন ঋষভ পান্ত

শিখর ধাওয়ান চোটে পড়ায় ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে এই সপ্তাহেই ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পান্ত। তবে এখনই আনুষ্ঠানিকভাবে মূল দলের অংশ হচ্ছে হচ্ছেন না তিনি।
১২ জুন ২০১৯, ১২:০৮ অপরাহ্ন

‘রিজার্ভ ডে’ না রাখার ব্যাখ্যায় যা বলল আইসিসি

প্রথমে শ্রীলঙ্কা-পাকিস্তান। এরপর দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ। আর সবশেষ বাংলাদেশ-শ্রীলঙ্কা। পাঁচ দিনের ব্যবধানে তিনটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। তাতে গড়া হয়েছে নতুন রেকর্ড। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি (৩টি) ম্যাচ পরিত্যক্ত হওয়ার। অবাক হওয়ার উপায় নেই। ইংল্যান্ডে এই মৌসুমে বৃষ্টি হবেই। তাই প্রশ্ন উঠছে, আবহাওয়ার হাল-হকিকত জেনেও লিগ পর্বের ম্যাচগুলোতে ‘রিজার্ভ ডে’র ব্যবস্থা কেন রাখেনি আইসিসি?
১২ জুন ২০১৯, ১০:৩২ পূর্বাহ্ন

ফিঞ্চের প্রিয় প্রতিপক্ষ পাকিস্তান!

হালের অন্যতম সেরা ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়া দলের অধিনায়কও বটে। আধুনিক ক্রিকেটে যেভাবে দাপটের সঙ্গে ব্যাট করেন তাতে যে কোনো প্রতিপক্ষের জন্যই তিনি ভয়ঙ্কর। তবে পাকিস্তানকে পেলেই যেন আরও জ্বলে ওঠেন এ ক্রিকেটার। পাকিস্তানি বোলারদের যেভাবে তুলোধুনো করেন তাতে মনে হতেই পারে এ দলটি যেন তার প্রিয় প্রতিপক্ষ।
১২ জুন ২০১৯, ১০:২৭ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

টনটনে বুধবার (১২ জুন) মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। ম্যাচ শুরু বনাগ্লাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। এরই মধ্যে টস হয়ে গেছে। ভাগ্য পরীক্ষায় জিতেছেন পাকিস্তানের দলনেতা সরফরাজ আহমেদ। তিনি বেছে নিয়েছেন ফিল্ডিং। অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়াকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।
১২ জুন ২০১৯, ০৯:২০ পূর্বাহ্ন

এবার ‘বিস্ফোরক রাসেল’ নিয়ে ভাবনায় বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে ব্রিস্টলের বৃষ্টি প্রত্যাশিত এক পয়েন্ট কেড়ে নেওয়ায় হতাশ বাংলাদেশ দল। তবে সেই হতাশা পুষে রাখারও ফুরসত নেই। ভাবতে হচ্ছে পরের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ নিয়ে। আর সেই ভাবনায় প্রথমেই ভয়াল মূর্তি নিয়ে হাজির বিস্ফোরক ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। যদিও নিজেদের শক্তি আর সামর্থ্যে আছে এনে দুর্ভাবনার কিছু দেখছেন না কোন স্টিভ রোডস।
১২ জুন ২০১৯, ০৮:৩০ পূর্বাহ্ন

পাকিস্তান তবে অস্ট্রেলিয়ার জন্য সহজ প্রতিপক্ষ!

ভারতের কাছে হেরে জয়রথ থেমেছে অস্ট্রেলিয়ার। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের মনোবলেও কিছুটা চিড় ধরা স্বাভাবিক। হতাশা কাটিয়ে সঠিক দিশা পেতে তাই অসিদের চাই জয়। বিশ্ব সেরাদের মঞ্চে জয় পাওয়াটাও তো সহজ নয়। প্রতিদ্বন্দ্বিতা থেকে তীব্র। ছাড় দেয় না কেউই। তবে এবার যেহেতু অ্যারন ফিঞ্চদের প্রতিপক্ষ পাকিস্তান, তাই বৃষ্টি বাগড়া না দিলে পূর্ণ দুই পয়েন্ট পাবেন তারা, এমন ভবিষ্যদ্বাণী করাই যায়!
১২ জুন ২০১৯, ০৭:৫৬ পূর্বাহ্ন

স্মিথ-ওয়ার্নারকে দুয়ো দেবে না পাকিস্তানের সমর্থকরা: সরফরাজ

বল টেম্পারিং করে পাওয়া এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে মাঠে ফিরলেও সেই ঘটনার রেশ এখনও পিছু ছাড়েনি স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলতে গিয়ে বারবার উগ্র সমর্থকদের বিদ্রুপ-দুয়োর লক্ষ্যবস্তু হচ্ছেন অস্ট্রেলিয়ার এই দুই ক্রিকেটার। তবে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ আশ্বস্ত করছেন, তার দেশের ক্রিকেটপ্রেমী ভক্তরা এমন অপ্রত্যাশিত কাণ্ড ঘটাবেন না।
১২ জুন ২০১৯, ০৬:৫৭ পূর্বাহ্ন

ফর্ম যেমনই হোক না কেন, পাকিস্তান খুবই ভয়ঙ্কর: ফিঞ্চ

টানা ১০ ম্যাচ হেরে বিশ্বকাপে পা রেখেছিল পাকিস্তান। এরপর আসরে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে নাস্তানাবুদ হয় তারা। ওই হারের পর বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবিরই আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু পরের ম্যাচেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ওয়ানডের এক নম্বর দল ইংল্যান্ডকে হারিয়ে দেয় তারা। এতেই পাল্টে গেছে হিসাব-নিকাশ। সরফরাজ আহমেদের দলকে সহজ প্রতিপক্ষ ভাববার উপায় নেই বাকিদের। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চও তাই কঠিন প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশা করছেন পাকিস্তানের কাছ থেকে।
১২ জুন ২০১৯, ০৬:০৯ পূর্বাহ্ন

সাংসদ হিসেবে মাশরাফির খেলা চালিয়ে যাওয়া কঠিনই হবে: নূর

পাহাড়, মেঘ আর সবুজের সমারোহের মাঝে নান্দনিক স্থাপত্যশৈলীর ‘সাসপেনশন ব্রিজ’ ব্রিস্টলের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর মঙ্গলবার বিকেলে সেখানে ঝিরিঝিরি বৃষ্টি, কনকনে হাওয়ার মধ্যেও প্রকৃতির চোখ ধাঁধানো সৌন্দর্য উপেক্ষা করা যাচ্ছিল না। মেঘ কাটিয়ে দেড়শো বছরের পুরনো ব্রিজে আচমকা দেখা মিলল এমন একজনের যাকেও উপেক্ষা করা কঠিন।
১২ জুন ২০১৯, ০৩:১২ পূর্বাহ্ন

হতাশার দিনে সাকিব নিয়ে আশার খবর

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট হারানোর হতাশায় বাংলাদেশ। তবে হতাশার মাঝেও আছে একটা আশার খবর। ঊরুর চোটে পড়ে শ্রীলঙ্কার বিপক্ষে নামতে শঙ্কায় পড়ে যাওয়া সাকিব আল হাসান সেরে উঠছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে সপ্তাহ খানেক সময় থাকায় তাকে পুরো ফিট হিসেবেই পাওয়ার আশা কোচ স্টিভ রোডসের।
১১ জুন ২০১৯, ০৪:০১ অপরাহ্ন

রিজার্ভ ডের অভাব বোধ করছেন বাংলাদেশ কোচ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই পয়েন্ট ধরেই রেখেছিল বাংলাদেশ। সেমিফাইনালের লক্ষ্যে ছুটতে এই দুই পয়েন্ট পথ করে দিতে পারত সহজ। কিন্তু ব্রিস্টলের বেরসিক বৃষ্টিতে সব হিসাব গোলমেলে হয়ে গেছে। শ্রীলঙ্কান অধিনায়ক যেমন এই ম্যাচে পাওয়া এক পয়েন্ট নিয়েই খুশি, বাংলাদেশ প্রধান কোচ স্টিভ রোডস দেখছেন উল্টোভাবে। তার কাছে এটি পয়েন্ট খোয়ানোর ম্যাচ। আর তাই বিশ্বকাপে লিগ পর্বেও রিজার্ভ ডের অভাব অনুভব করছেন তিনি।
১১ জুন ২০১৯, ০৩:৫০ অপরাহ্ন

উইন্ডিজের বিপক্ষে টন্টনের ছোট মাঠ ভাবাচ্ছে টাইগারদের

সাম্প্রতিক সময়ের ফলাফল বিবেচনায় শ্রীলঙ্কার চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। তাই তাদের বিপক্ষে ম্যাচ পণ্ড হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ টাইগাররা। সেমি-ফাইনালে যেতে তাই শেষ পাঁচ ম্যাচে চার থেকে পাঁচটি ম্যাচ জিততে হবে তাদের। তার উপর পরের ম্যাচ উইন্ডিজের বিপক্ষে, আর সে ম্যাচটি হবে টন্টনে। স্বাভাবিকের তুলনায় সে মাঠ বেশ ছোট হওয়ায় কিছুটা হলেও দুশ্চিন্তায় আছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
১১ জুন ২০১৯, ০৩:৪৮ অপরাহ্ন

‘মেঘের 'পরে মেঘ জমেছে’

ড্রেসিং রুমের জানালা দিয়ে মুশফিকুর রহিমের বিষণ্ণ চেহারা দেখতে পেয়েই তার নাম ধরে সমর্থকদের চিৎকার। মুখে রাজ্যের অন্ধকার নিয়ে তখন ভাবলেশহীন মুশফিক। বাংলাদেশের ড্রেসিং রুমের সামনে সমর্থকদের ভিড় আর ক্ষণে ক্ষণেই স্লোগান। কোন খেলোয়াড়ের চেহারা অল্প একটু দেখতে পেলেই যেন চার-ছক্কা দেখার উদযাপন তাদের। খেলা শেষে নিজেদের চেহারা দেখিয়ে, হাত নেড়ে কিছুটা শুকনো হাসিতে সান্ত্বনা দিয়েছেন ক্রিকেটাররা।
১১ জুন ২০১৯, ০২:৫১ অপরাহ্ন

পয়েন্ট পেয়ে আমরা খুশি: করুনারত্নে

আবহাওয়ার পূর্বাভাসই সত্যি হলো। ব্রিস্টলে ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি দিনভরই চলেছে থেমে থেমে। কখনো বেড়েছে মাত্র। পরিস্থিতি উন্নতির কোন লক্ষণ না দেখে আগেভাগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছে। এই মাঠে ঠিক আগের ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিতে এক পয়েন্ট পেয়েছিল শ্রীলঙ্কা। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিপক্ষেও এক পয়েন্ট পেয়ে নিজেদের স্বস্তি আড়াল করলেন না শ্রীলঙ্কান অধিনায়ক দিমুত করুনারত্নে।
১১ জুন ২০১৯, ০২:১১ অপরাহ্ন

বিশ্বকাপ শেষ স্টয়নিসের!

একে তো ভারতের বিপক্ষে ম্যাচে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তার উপর সে ম্যাচে পাওয়া ইনজুরিতে বিশ্বকাপই শেষ হয়ে গেছে মিডল অর্ডার ব্যাটসম্যান মার্কাস স্টয়নিসের। সাইড স্ট্রেইনের চোটে পড়ে বিশ্বকাপের মাঝ পথেই দেশে ফিরতে হচ্ছে তাকে। তার জায়গায় পেস অলরাউন্ডার মিচেল মার্শকে অন্তর্ভুক্ত করেছে অসিরা।
১১ জুন ২০১৯, ১২:০৯ অপরাহ্ন

চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ধাওয়ান

বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছেন ভারতের তারকা ওপেনার শিখর ধাওয়ান। ফলে বিশ্বকাপে দলটির আগামী পাঁচটি ম্যাচে খেলতে পারবেন না তিনি।
১১ জুন ২০১৯, ০৯:২২ পূর্বাহ্ন