বৃষ্টিতে শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্ট ভাগ করতে হলো বাংলাদেশকে
শেষ পর্যন্ত বাংলাদেশ-শ্রীলঙ্কার মহা গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিত্যক্তই ঘোষণা করে আম্পায়াররা। টানা বৃষ্টির কারণে এক বলও মাঠে গড়াতে পারেনি। হয়নি টসও। ব্রিস্টলে সকালের দিকে থেমে থেমে বৃষ্টি হলেও দুপুরের দিকে শুরু হয় তুমুল বৃষ্টি। ফলে স্থানীয় সময় দুপুর ১টা ৫৭ মিনিটে শেষবারের মতো মাঠ পরিদর্শনে গিয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ফলে এক পয়েন্ট করে পেল দুই দল। এতে শ্রীলঙ্কার পয়েন্ট হলো চার। আর বাংলাদেশের তিন।
১১ জুন ২০১৯, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্রিস্টলে তুমুল বৃষ্টির আভাস
শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গত পরশু (৯ জুন) ব্রিস্টলে পৌঁছেই বৃষ্টির অভ্যর্থনা পেয়েছিল বাংলাদেশ। গতকাল সকালে বাংলাদেশের অনুশীলনের সময় স্বস্তি দিয়েছিল রোদ। কিন্তু বিকাল গড়াতেই ফের বৃষ্টির হানা। ম্যাচের দিনও (১১ জুন) বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল। অবস্থা বেগতিক হলে মাঠে না-ও গড়াতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই।
১১ জুন ২০১৯, ০৭:৫৪ পূর্বাহ্ন
একাদশে ফিরছেন লিটন-রুবেল, দোলাচলে মিরাজ
বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের পর উইনিং কম্বিনেশন আর ভাঙেনি বাংলাদেশ। একই একাদশ নিয়ে খেলেছে টানা তিন ম্যাচ। তবে চতুর্থ ম্যাচে আসছে পরিবর্তন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন পর্যন্ত যা চূড়ান্ত হয়েছে, তাতে জানা গেছে বাংলাদেশের একাদশে ফিরছেন রুবেল হোসেন ও লিটন দাস। আর উরুতে চোট পাওয়া সাকিব আল হাসান শেষ পর্যন্ত খেলতে না পারলে দলে টিকে যাবেন মেহেদী হাসান মিরাজ।
১১ জুন ২০১৯, ০৭:০৮ পূর্বাহ্ন
জিততে মরিয়া বাংলাদেশ, বাগড়া দিতে পারে বৃষ্টি
বিশ্বকাপের ফরম্যাট বলছে, বেশ লম্বা প্রতিযোগিতা। একইসঙ্গে ভুলে গেলে চলবে না যে, একবার পা হড়কালে ফিরে আসাটাও সহজ নয়। প্রতিদ্বন্দ্বিতা এতই তীব্র। এরই মধ্যে টানা দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। তাই জয়ে ফিরতে মরিয়া মাশরাফি বিন মর্তুজার দল। তবে আইসিসি র্যাঙ্কিং, দলীয় শক্তি আর সাম্প্রতিক পরিসংখ্যানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কাও ছেড়ে কথা বলবে না। তারা বড় মঞ্চের দল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নও। বড় আসরের চাপ সয়ে সেরা পারফরম্যান্স কীভাবে দেখাতে হয়- তা তাদের ভালোই জানা।
১১ জুন ২০১৯, ০৫:২৫ পূর্বাহ্ন
‘শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা ৫০-৫০’
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময়ই ব্যথাটা অনুভব করছিলেন সাকিব আল হাসান। শারীরিকভাবে পুরোপুরি স্বচ্ছন্দ্য না হলেও খেলেছিলেন শতরানের ইনিংস। দুদিন পেরিয়ে গেলেও অস্বস্তি থেকে মুক্তি মেলেনি। বরং তীব্রতা বেড়েছে ব্যথার। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবের নামার সম্ভাবনা ফিফটি-ফিফটি।
১০ জুন ২০১৯, ০৫:০৮ অপরাহ্ন
‘ভাগ্যে থাকলে তামিম বিশ্বকাপে রান পাবে’
কার্ডিফ থেকে দল ব্রিস্টল আসার পর বাকিরা বিশ্রামে থাকলেও সেদিনই অনুশীলনে চলে এসেছিলেন তামিম ইকবাল। তিন ম্যাচে জুতসই রান না পেয়ে তার উদ্বেগ যে কতটা চড়া দেখা গেল ম্যাচের আগের দিনও। সকাল বেলা অনুশীলনে এসে ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির সঙ্গে টানা ৩৩ মিনিট কথা বললেন একান্তে। পরে করলেন নিবিড় অনুশীলন। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দলের সেরা ওপেনারের এই চেষ্টা দেখছেন। তবে তার মতে বিশ্বকাপের মঞ্চে রান পেতে ভাগ্যটাও দরকার তামিমের।
১০ জুন ২০১৯, ০৩:৫২ অপরাহ্ন
সেরাটা দিতে না পারলে এমন প্রশ্ন আসবেই: মাশরাফি
এক লঙ্কান সাংবাদিক বাংলাদেশ অধিনায়ককে প্রশ্ন করে বসলেন, ‘নিজের বোলিং কোটা তো পূরণ করছেন না, ম্যাচে আসলে আপনার ভূমিকা কি।’ দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য ম্যাচে দলকে সাফল্য এনে এখন এমন তেতো প্রশ্ন শুনতে কেমন লাগে? মাশরাফি বিন মর্তুজা অবশ্য স্বাভাবিক হিসেবেই নিচ্ছেন সব। বরং সেরাটা দিতে না পারায় এমন প্রশ্নের জন্যই নাকি প্রস্তুত তিনি।
১০ জুন ২০১৯, ০৩:৩৭ অপরাহ্ন
বৃষ্টি বাগড়ায় প্রথম পয়েন্ট পেল দ. আফ্রিকা
সাউদাম্পটনে এদিন মাঠকর্মীদের সঙ্গে বেশ মজা খেলাই খেলেছে বৃষ্টি। একবার বৃষ্টি থামলে মাঠ পরিচর্যা করে কভার তুলতে যান তারা। তো এর পরক্ষনেই আবার নামে বৃষ্টি। বেশ কয়েকবারই এমন হয়। মাঝে সূর্যও উঁকি দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দফায় দফায় বৃষ্টি নামায় ম্যাচ আয়োজন আর সম্ভব হয়নি। পণ্ড হয়েছে দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি। আর এ কারণে এবারের বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
১০ জুন ২০১৯, ০৩:৩২ অপরাহ্ন
বিশ্বকাপ বলেই বাংলাদেশকে হারানোর প্রত্যাশা শ্রীলঙ্কার
এক যুগ আগেও শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ হলে তাতে একচ্ছত্র ফেবারিট গোনা হতো শ্রীলঙ্কাকেই। সময়ের আবর্তে বদলেছে অনেক কিছুই। বর্তমান সময়ে লঙ্কানদের চেয়ে বাংলাদেশই ঢের শক্তিশালী। সাম্প্রতিক সময়ের ফলাফল তাই বলে। সেই শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল মঙ্গলবার ব্রিস্টলে মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে ফেবারিট বাংলাদেশই। র্যাংকিংয়েও এগিয়ে। কিন্তু তারপরও এ ম্যাচ জয়ের আশাটা জোরালো লঙ্কানদের। কারণ বিশ্বকাপে তাদের বিপক্ষে জয় তো দূরের কথা, লড়াইটাও ঠিক মতো করতে পারেনি টাইগাররা।
১০ জুন ২০১৯, ০৩:০৫ অপরাহ্ন
ব্রিস্টলের বৃষ্টিতে সমীকরণ কঠিনের শঙ্কায় বাংলাদেশ
সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আঙুল গুনে বলছিলেন, ‘চার সেমিফাইনালিস্টের মধ্যে বিগ থ্রিকে তো ধরতেই হবে। এরমধ্যে নিউজিল্যান্ড আবার ছয় পয়েন্ট পেয়ে গেছে। সেদিন ভাই নিউজিল্যান্ডকে হারাতে পারলেও এখন আর এই বৃষ্টি নিয়ে অতো ভাবতে হতো না।’ সেরা চারে একটা জায়গা নিতে মরিয়া বাংলাদেশ দলের ব্রিস্টলের বৃষ্টি নিয়ে এরকমই বাড়ছে ছটফটানি।
১০ জুন ২০১৯, ০২:৫৮ অপরাহ্ন
বাইরের আলোচনা থেকে ড্রেসিংরুমকে আগলাতে চান অধিনায়ক
দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচে হারিয়ে শুরুর পর সমর্থকদের বাড়তি উচ্ছ্বাস বাস্তবে সেদিনই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, মাত্রই একটা ম্যাচই জিতেছেন তারা। সামনে আছেন কঠিন পথ। কঠিনের দেখা মিলেছে দ্রুতই। পরের দুই ম্যাচ দল হেরে যাওয়ার পর উচ্ছ্বসিত সেই সমর্থকরাই এখন সমালোচনায় উত্তাল। বাইরের এসব ঝাঁজ টের পেয়ে অধিনায়ক তার ড্রেসিংরুমকে সেই হাওয়া থেকে রক্ষা করতে চান।
১০ জুন ২০১৯, ০১:৫৭ অপরাহ্ন
দ. আফ্রিকা-উইন্ডিজ ম্যাচে বৃষ্টির বাগড়া
বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে টানা হার। রীতিমতো খাঁদের কিনারায় দক্ষিণ আফ্রিকা। তাই উইন্ডিজের বিপক্ষে ম্যাচটি বাঁচা মরার লড়াই তাদের জন্য। কিন্তু তাতে বাগড়া দিয়েছে বৃষ্টি। ৭.৩ ওভার খেলা হবার পর বৃষ্টি নামলে বন্ধ রয়েছে খেলা।
১০ জুন ২০১৯, ১০:৩৫ পূর্বাহ্ন
টসে জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ, নেই রাসেল
টানা তিন হারে দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেছে খাদের কিনারায়। ১০ দলের পয়েন্ট তালিকায় নয়ে তারা। ওয়েস্ট ইন্ডিজও খুব সুবিধাজনক অবস্থানে নেই। তারা রয়েছে সাত নম্বরে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জেতার পর অস্ট্রেলিয়ার কাছে ১৫ রানে হেরেছে তারা। তাই জয়ের পথে ফিরতে চায় তারাও। দুদলের লড়াই শুরুর আগে হয়ে গেছে টস। জিতেছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। তিনি বেছে নিয়েছেন ফিল্ডিং।
১০ জুন ২০১৯, ০৯:০০ পূর্বাহ্ন
জয়ে ফিরতে মরিয়া দক্ষিণ আফ্রিকার সামনে উইন্ডিজ
জিততেই হবে, হারলে বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত- এমন কঠিন সমীকরণ দক্ষিণ আফ্রিকার সামনে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া প্রোটিয়ারা ঘুরে দাঁড়াতে মরিয়া। চলতি আসরে প্রথম জয়ের খোঁজে থাকা দলটির এবারের প্রতিপক্ষ দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
১০ জুন ২০১৯, ০৭:১২ পূর্বাহ্ন
প্রদীপকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা
অল্প পুঁজি নিয়েও আফগানিস্তানকে হারিয়ে জয়ে ফেরার ম্যাচে শ্রীলঙ্কার সেরা খেলোয়াড় ছিলেন ডানহাতি পেসার নুয়ান প্রদীপ। কিন্তু সেই জয়ের নায়ককেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাচ্ছে না লঙ্কানরা।
১০ জুন ২০১৯, ০৬:১১ পূর্বাহ্ন
শান্তির মশাল হাতে কার্ডিফের সমুদ্র পাড়ে দাঁড়িয়ে এক বাঙালি
কার্ডিফে নেমে প্রথম দিনই সেখানকার সমুদ্র পাড়ে যাওয়া হয়েছিল। ‘কার্ডিফ বে’ নামের বিমোহিত করা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বিশ্ব শান্তি আর সম্প্রীতির মশাল নিয়ে যে সেখানেই আমাদের দেশের এক গুণী ব্যক্তি দাঁড়িয়ে আছেন, সেদিন খেয়ালই হয়নি। পরে জানার পর ফেরার দিন খুব সকালেই সেখানে যাওয়া হলো আবার। শান্ত, স্নিগ্ধ কার্ডিফের আরও নিবিড় স্নিগ্ধতায় ভরা সকাল মনের উদারতা বাড়িয়ে দিল বিশ্বসংসারের ঐকতানের আওয়াজে।
১০ জুন ২০১৯, ১২:৩৭ পূর্বাহ্ন
রান না পেয়ে খাটুনি বাড়িয়েছেন তামিম
আগের দিন ম্যাচ, পরের দিন ভ্রমণ। দলের এই শিডিউল হলেই আর সাধারণত অনুশীলন রাখা হয় না। এমনিতে কার্ডিফ থেকে ব্রিস্টল আসতে ঘণ্টা দেড়েকের বেশি না লাগলেও বাংলাদেশ দলের রোববার তেমনি কোন অনুশীলন ছিল না। কিন্তু কার্ডিফ থেকে ব্রিস্টল এসে একজন আর বিশ্রাম নেওয়াকে পাত্তা দিতে চাইলেন না। বিশ্বকাপে তিন ম্যাচে দলে অবদান রাখতে না পারার অস্বস্তি দূর করতে যে মরিয়া হয়ে উঠছেন তামিম ইকবাল।
৯ জুন ২০১৯, ১০:০৯ অপরাহ্ন
‘আগে বাংলাদেশ, পরে বাকি দুনিয়া’
কার্ডিফের টাফ নদীর এক পাড়ে মিলেনিয়াম রাগবি স্টেডিয়াম। রাগবি মাঠ হলেও এখানে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়েছিল। বেশ বিখ্যাত মাঠ। ঠিক ওপারে ‘দ্য রিভার হাউজ’ হোটেলে মিলেছিল দিন তিনেকের আশ্রয়। অদ্ভুত সুন্দর জায়গা। জানালা খুললেই চোখে পড়ে সোজা বয়ে চলা নদী, গায়ে লাগে ফুরফুরে হাওয়া। তার পাশ দিয়ে নিঃসঙ্গ রাস্তা। শনিবার সকালবেলা সেই নীরব নিস্তরঙ্গ রাস্তাতে হঠাৎ হৈ-হল্লার আওয়াজ।
৯ জুন ২০১৯, ০৬:৫০ অপরাহ্ন
ধাওয়ানের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারাল ভারত
লক্ষ্যটা ছিল বিশাল। সে লক্ষ্য তাড়ায় চাই উড়ন্ত সূচনা। সেখানে উল্টো দেখে শুনে বেশ ধীর গতিতে ফিফটি করলেন ডেভিড ওয়ার্নার। একাই ৪৮টি ডট বল দেন এ ওপেনার। এরপর রানের গতি বাড়াতে গিয়ে হলেন আউট। আর সে ঘাটতি পরের দিকের ব্যাটসম্যানরা পোষাতে পারেননি। ফলে দুই হেভিওয়েটের লড়াইয়ে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। বিশ্বচ্যাম্পিয়নদের ৩৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভারত।
৯ জুন ২০১৯, ০৫:৪৩ অপরাহ্ন
সেঞ্চুরির নতুন রেকর্ডে ভারতের বিশাল সংগ্রহ
পাঁচ পাঁচটি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও তাদের। এ আসরের আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটাও ছিল তাদের। কিন্তু রোববার সে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন ভারতীয়রা। বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৭ সেঞ্চুরি এসেছে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাট থেকে। এদিন শেখর ধাওয়ানের দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে ৩৫২ রানের বিশাল সংগ্রহই করেছে দলটি।
৯ জুন ২০১৯, ০১:২০ অপরাহ্ন