শচিনের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারা। বিশ্বকাপের সবচেয়ে সফল দলও। চলতি আসরেও অন্যতম ফেবারিট। সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেও দুর্দান্ত সূচনা পেয়েছে টুর্নামেন্টের আরেক ফেবারিট ভারত। হাইভোল্টেজ এ ম্যাচের সকল আলো কেড়ে নিয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। সবচেয়ে কম ইনিংস খেলে কোন দলের বিপক্ষে ২০০০ রান করার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
৯ জুন ২০১৯, ১১:৩০ পূর্বাহ্ন

ব্যাটিংয়ে শীর্ষে সাকিব, বোলিংয়ে সেরা সাইফউদ্দিন

২০১৯ বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আসরে শুভ সূচনার পর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে টানা হেরেছেন মাশরাফি বিন মর্তুজারা। এই তিন ম্যাচের পরিসংখ্যান বলছে, টাইগারদের পক্ষে সেরা ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়েছেন সাকিব আল হাসান। আর মাশরাফি-মোস্তাফিজদের টপকে চমক দেখিয়ে সেরা বোলিং নৈপুণ্য উপহার দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
৯ জুন ২০১৯, ১১:০৬ পূর্বাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে ভারত

ফেবারিটের তকমা নিয়ে বিশ্বকাপে এসেছে দুই দলই। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ক্রিকেট খেলছে দলদুটি। দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে অস্ট্রেলিয়া। আর একমাত্র লড়াইয়ে জয় ভারতেরই। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দলও তারা। নিঃসন্দেহে তাই বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ অস্ট্রেলিয়া ও ভারতের লড়াই। আর এমন ম্যাচে টস জিতে নিয়েছে ভারত। আগে ব্যাটিং করবে দলটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
৯ জুন ২০১৯, ০৮:৪৯ পূর্বাহ্ন

অতীত পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরুর পর টানা দুই হার। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় অবশ্য প্রাপ্তি ছিল অনেক। অল্প পুঁজি নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিক জোর দেখা গিয়েছিল সেদিন। কিন্তু স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সেসবের দেখা মেলেনি। সাকিব আল হাসানের সেঞ্চুরি বাদ দিলে এ ম্যাচে বাংলাদেশ পায়নি কিছুই। তবে এই দুর্বল পারফরম্যান্স নিয়ে মাথা ঘামিয়ে ঘুম হারাম করতে নারাজ মেহেদী হাসান মিরাজ। এই স্পিন অলরাউন্ডার প্রত্যাশা করছেন, পরের ম্যাচেই শক্তিশালীভাবে ফিরবে বাংলাদেশ। ঘুরে দাঁড়াবে ধাক্কা কাটিয়ে।
৯ জুন ২০১৯, ০৮:২৭ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়া-ভারত: আজ দুই ফেভারিটের লড়াই

ফেরা যাক তিন মাস আগে। ভারতের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে অস্ট্রেলিয়া। সবশেষ ৩৩ ম্যাচে জয় মাত্র আটটি। বিপর্যস্ত দলটির এরপর যেন পুনর্জন্ম হলো। ঘুরে দাঁড়িয়ে পরেরগুলো জিতে ৩-২ ব্যবধানে সিরিজই জিতে নিল অসিরা। সেই থেকে টানা দশ ওয়ানডে জিতেছেন অ্যারন ফিঞ্চরা। বিশ্বকাপেও নিজেদের দুটি ম্যাচে জয় পেয়েছে তারা। বিরাট কোহলির ভারতও তাদের একমাত্র ম্যাচে জিতে শুভ সূচনা করেছে। এবারে শিরোপার দাবিদার দুই দল বিশ্ব মঞ্চে মুখোমুখি হচ্ছে এক অপরের।
৯ জুন ২০১৯, ০৬:৫৪ পূর্বাহ্ন

‘আফগানরা এমনিতেই শক্তিশালী, এটা ছোট বিষয়’

আফগানিস্তানের ইনিংসের ৩৪তম ওভারের ঘটনা। নিউজিল্যান্ডের পেসার লোকি ফার্গুসনের শর্ট লেন্থের ডেলিভারি বুঝতে গড়বড় করে ফেললেন রশিদ খান। শুরুতে এগিয়ে এসেছিলেন এক পা। এরপর ১৩৮ কিলোমিটার বেগে ছুটে আসা স্কিডি বলটির ভাষা যখন পড়তে পারলেন, ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। মাথা নিচু (ডাক) করে এড়িয়ে যাওয়ার শেষ একটা চেষ্টা করেছিলেন। তাতে লাভ হয়নি কিছু। বল সোজা আঘাত করে তার হেলমেটে। এরপর কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো সেই বলটি গিয়ে লাগে স্ট্যাম্পে। ফলাফল বোল্ড।
৯ জুন ২০১৯, ০৫:২৭ পূর্বাহ্ন

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সেরা পাঁচ মুহূর্ত

নিজেদের পয়া ভেন্যুর তকমা ভেঙে কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ হেরেছে ১০৬ রানে। শনিবার (৮ জুন) ইংল্যান্ডকে আগে ব্যাট করতে দিয়ে ৬ উইকেটে ৩৮৬ রান সহ্য করার পর টাইগাররা নিজেরা তুলতে পেরেছে ২৮০ রান।
৯ জুন ২০১৯, ০৪:২২ পূর্বাহ্ন

হাইলাইটস: বাংলাদেশ বনাম ইংল্যান্ড

লক্ষ্যটা ছিল বিশাল। প্রায় পাহাড়সম। ৩৮৭ রানের। এত রান তাড়া করে জেতার রেকর্ড বিশ্বকাপের ইতিহাসে নেই। তবুও বুক চিতিয়ে লড়াই করলেন সাকিব আল হাসান। তুলে নিলেন বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তাকে কিছুটা সহায়তা করেছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কিন্তু আর কোনো ব্যাটসম্যান দায়িত্ব নিতে না পারায় শেষ পর্যন্ত বড় হারই দেখেছে বাংলাদেশ। শনিবার (৮ জুন) কার্ডিফে স্বাগতিক ইংল্যান্ড জিতেছে ১০৬ রানের বড় ব্যবধানে।
৯ জুন ২০১৯, ০৪:১০ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেল না আফগানিস্তান

আফগানিস্তানকে অল্প রানে বেঁধে ফেলে জয়ের পথটা তৈরি করে দেন জিমি নিশাম আর লোকি ফার্গুসন। সেই পথে হেঁটে বাকি দায়িত্বটুকু শেষ করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে টানা তৃতীয় জয় পেল কিউইরা।
৯ জুন ২০১৯, ০৩:৪৯ পূর্বাহ্ন

তিন নম্বর পজিশন পেতে অনেককে রাজি করিয়েছিলেন সাকিব

ক্যারিয়ার জুড়ে বেশিরভাগ ম্যাচেই পাঁচ-ছয়ে ব্যাট করেছেন সাকিব আল হাসান। কখনোবা চারে। গত কয়েকটি সিরিজ থেকে নিজের ইচ্ছেতেই তিন নম্বরে নামছেন তিনি। তিনে নেমে পাচ্ছেন চোখ ধাঁধানো সাফল্য। এই প্রথম তিন নম্বরে সেঞ্চুরিও পেয়ে গেলেন। ইংল্যান্ডের বিপক্ষে দল বিধ্বস্ত হলেও সাকিবের ব্যাটিং বাংলাদেশ দলকে দিয়েছে খানিকটা স্বস্তি। ম্যাচ শেষে জানালেন এই পজিশন নিতে কম কাঠখড় পোহাতে হয়নি তাকে।
৮ জুন ২০১৯, ০৭:২১ অপরাহ্ন

‘ফিল্ডিংয়ে অ্যাথলেটিসিজম আমাদের মধ্যে নেই বললেই চলে’

বোলিংয়ে বাংলাদেশ ছিল সাদামাটা। কিন্তু ফিল্ডিংয়ের ক্ষিপ্রতায় পুষিয়ে দেওয়া যেত তার অনেকটাই। কিন্তু ফিল্ডিং হয়েছে আরও মলিন। সাকিব আল হাসান জানালেন ফিল্ডিং নিয়ে তারা উদ্বিগ্ন। ইংলিশদের মতো দলে অ্যাথলেটিসিজমের অভাবও দেখছেন তিনি।
৮ জুন ২০১৯, ০৬:৫৩ অপরাহ্ন

মাঠের আকৃতি আমাদের পক্ষে ছিল না: সাকিব

জনি বেয়ারস্টো আর জেসন রয়ের শুরু আর জস বাটলারের শেষের ঝড়। সাকিব আল হাসান মনে করেন এই জায়গায় ম্যাচ খুইয়েছে বাংলাদেশ। তবে রয়, বাটলারদের ঠেকাতে না পারায় বোলারদের পাশাপাশি মাঠের আকৃতিকেও দায়ি করছেন তিনি।
৮ জুন ২০১৯, ০৬:৩৩ অপরাহ্ন

কেবল সাকিবেই প্রাপ্তি যা কিছু

এক ইনিংস পরই ম্যাচের ফায়সালা অনেকটা পরিষ্কার। এই ম্যাচে তাই দল হিসেবে তেমন কিছু পাওয়ার পরিস্থিতি ছিল না বাংলাদেশের। অন্তত ক্রিকেটীয় বাস্তবতা তাই বলে। তবে টুর্নামেন্টের পরের ম্যাচগুলোর জ্বালানি যোগানে দরকার ছিল কিছু একটা করার। সেই কিছু একটা অবশেষে এনে দিয়েছেন তিনি, যার কাছে প্রত্যাশাও আসলে সবচেয়ে বেশি। ইংল্যান্ডের বিশাল রানের পিছু ছুটে বাংলাদেশের হার বড় ব্যবধানেই। তবে দারুণ সেঞ্চুরিতে একা লড়াই করে সাকিব অন্তত একটা ইতিবাচক বার্তা পাইয়ে দিলেন দলকে।
৮ জুন ২০১৯, ০৫:১৬ অপরাহ্ন

স্রোতের বিপরীতে ঝলমলে সাকিব

দলের পরিস্থিতি আর প্রেক্ষাপটে উদযাপনটা সেভাবে করতে পারলেন না সাকিব আল হাসান। অথচ চোখ ধাঁধানো ব্যাট করে ৯৫ বলেই পৌঁছেছেন তিন অঙ্কে। শুরু থেকেই দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়েছেন। পাহাড় ডিঙানোর চ্যালেঞ্জে ধারেকাছে যাওয়ার পরিস্থিতি এখনো তৈরি না হলেও ব্যক্তিগত দারুণ এক অর্জন হয়েছে সাকিবের।
৮ জুন ২০১৯, ০৪:০৯ অপরাহ্ন

আলগা বোলিং, বাজে ফিল্ডিং, দুর্বল শরীরী ভাষা

আকাশে ছিল ঝমমলে রোদ। কিন্তু ঘাসেভরা উইকেট আর বাতাসে মুভমেন্ট আদায় করে শুরুতে পেসারদের জন্যই সুবিধা ছিল বেশি। টস জিতে প্রত্যাশিত ফিল্ডিংও পেল বাংলাদেশ। শুরুর পাঁচ ওভার হলো দারুণ। এরপরই ছুটে গেল বাধন। আলগা হয়ে গেল সব। আরেকজন পেসার না থাকা প্রকট হল ক্ষণে ক্ষণে। প্রথম আধঘণ্টা ঝাপটা সামলে ভয়ংকর হয়ে উঠল ইংলিশ ব্যাটিং। তাতে নিজেদের বাঁচানোর মতো বারুদ দেখা গেল না বাংলাদেশের।
৮ জুন ২০১৯, ০১:২২ অপরাহ্ন

জয়ের ধারা বজায় রাখতে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

২০১১ বিশ্বকাপে ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। সে যাত্রা অবশ্য রক্ষা পেয়েছিল ইংলিশরা। উঠেছিল পরের পর্বে। গেল আসরে শেষরক্ষা হয়নি। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জয় তুলে নিয়ে নিজেরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ইংল্যান্ডের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় টাইগাররা। বিশ্ব মঞ্চে টানা দুই জয়ের ‘সুখস্মৃতি’ নিয়ে আবার ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ, টানা তৃতীয় জয়ের খোঁজে।
৮ জুন ২০১৯, ০৮:৫১ পূর্বাহ্ন

লাইভ আপডেট: বড় হারই দেখল বাংলাদেশ

ইংল্যান্ডের দেওয়া ৩৮৭ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ
৮ জুন ২০১৯, ০৮:১৬ পূর্বাহ্ন

হ্যাটট্রিকের সামনে ‘রক্ষণশীল’ কৌশল বাংলাদেশের

২০১১ সালে চট্টগ্রামে রোমাঞ্চে ঠাসা রান তাড়ায় ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৫ সালেও ফের রোমাঞ্চ আর উত্তেজনায় ঠাসা ম্যাচ। সেবার অ্যাডিলেডে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরি আর রুবেলের হোসেনের শেষের স্পেলে ইংল্যান্ডকে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। এবার কার্ডিফে ইংল্যান্ডকে বিশ্বমঞ্চে টানা তিনবার হারানোর সুযোগ মাশরাফি বিন মর্তুজার দলের। এই সুযোগ নিতে মরিয়া বাংলাদেশ অবশ্য সাম্প্রতিক সময়ে ইংলিশদের শক্তি মাথায় নিয়েছে নতুন কৌশল।
৮ জুন ২০১৯, ০৬:৪৪ পূর্বাহ্ন

মুশফিক পুরোপুরি ঠিক আছে: মাশরাফি

আগের দিন সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশনার দেওয়া সংবর্ধনায় বেশ মনমরা হয়েছিলেন মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিপক্ষে কেইন উইলিয়ামসনকে রান আউট করতে না পারার ওই অবিশ্বাস্য ভুলের প্রভাবই হবে হয়তবা। সে সংবর্ধনা অনুষ্ঠানেই অবশ্য অধিনায়ককে আলাদা করে কথা বলতে দেখা গেছে মুশফিকের সঙ্গে। ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে মাশরাফি জানালেন, ভাবনার কিছু নেই আগের ম্যাচের সব পেছনে ফেলে পুরো প্রস্তুত মুশফিক।
৭ জুন ২০১৯, ০৪:৩৮ অপরাহ্ন

ওয়েলস জানাতে চায় তারা কতটা স্বতন্ত্র

ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড আর নর্দার্ন আয়ারল্যান্ড-আলাদা এই চার দেশ নিয়ে যুক্তরাজ্য। যেহেতু চার ভিন্নদেশ পুরো অঞ্চলে কিছুটা বৈচিত্র্য থাকা স্বাভাবিক। লন্ডন থেকে ন্যাশনাল এক্সপ্রেস বাসে ওয়েলসের রাজধানী কার্ডিফ আসার পথে পার্শ্বযাত্রী ইভন্‌ লুইস ইভান্সের কাছ থেকে জানলাম বৈচিত্র্য আসলে কিছুটা নয়, বেশ কিছুটা। আবিষ্কার করলাম ওয়েলসবাসীর জাত্যাভিমানও বেশ শক্ত, নিজেদের ভাষা নিয়ে গর্বেরও শেষ নেই। ইংল্যান্ড থেকে যে তারা অনেকটাই আলাদা এবং স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করেন, নানাভাবেই তা ধরিয়ে দেওয়ার চেষ্টা আছে তাদের আচারে।
৭ জুন ২০১৯, ০৩:৩৫ অপরাহ্ন