বাংলাদেশ জিতলেই ‘অঘটন’, সেই দৃষ্টিভঙ্গি কতটা বদলালো?

প্রেসবক্সে রেডিও ধারাভাষ্য শোনার জন্য একটা তারহীন ডিভাইস দেওয়া হয়েছে গণমাধ্যম কর্মীদের। সেই ধারাভাষ্যে ম্যাচের শেষ দিকে বারকয়েক ভেসে আসছিল , ‘আপসেট’ শব্দটি। একটু কান খাড়া করে শুনতে গিয়ে পাওয়া গেল, তারা বলছিলেন 'এবার বিশ্বকাপে বড় আফসেট হতে যাচ্ছে, বাংলাদেশ বড় আফসেট করছে' ইত্যাদি। র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর দলকে হারিয়েছে সাত নম্বর দল। হালের ক্রিকেটে একেবারেই অস্বাভাবিক কিছু নয়। দলগুলোর কাছে তো নয়ই। বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলনেও এল এই সম্পর্কিত প্রশ্ন।
২ জুন ২০১৯, ০৮:২৫ অপরাহ্ন

এমন জয়ের পরও উচ্ছ্বাসে ভাসছেন না মাশরাফিরা

আগে ব্যাট করে ৩৩০ রানের পাহাড়। তারপর সেই রান ডিফেন্ড করতে গিয়ে ঝাঁজালো বোলিং দিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু। নিঃসন্দেহে বিশ্বকাপকে একটা কাঁপুনি দিতে পেরেছে বাংলাদেশ। তবে অধিনায়ক মাশরাফি মর্তুজা হাঁটছেন ভিন্ন পথে। এরকম একটা জয়ের পরও নাকি কোন উত্তেজনা স্পর্শ করছে না তাকে। দলের বাকিদেরও স্বাভাবিক থাকার কথা জানালেন অধিনায়ক।
২ জুন ২০১৯, ০৭:৩২ অপরাহ্ন

বাংলাদেশকে অভিনন্দন জানালেন ম্যাককালাম, তবে…

কি কুক্ষণেই না বাংলাদেশ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রান্ডন ম্যাককালাম। এরপর দিন চার এখনও পার হয়নি। এর মধ্যেই তাকে মোক্ষম জবাব দিয়ে দিয়েছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। অথচ ম্যাককালামের ভবিষ্যদ্বাণীতে জয় ছিল কেবল শ্রীলঙ্কার বিপক্ষেই।
২ জুন ২০১৯, ০৭:১৮ অপরাহ্ন

স্বপ্ন পূরণের পথে বাংলাদেশের প্রথম পদক্ষেপ

ব্যাটসম্যানরা পথ দেখিয়ে গিয়েছিলেন। কেবল তাই নয়, যথাসম্ভব মসৃণ করেই রেখে গিয়েছিলেন। তাদের অনুসরণ করে বোলাররাও নিজেদের কাজটা করলেন ঠিক ঠিক। তাতে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ। ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে শুভ সূচনা করল মাশরাফি বিন মর্তুজার দল।
২ জুন ২০১৯, ০৫:২৭ অপরাহ্ন

প্রোটিয়াদের উড়িয়ে বিশ্বকাপকেও ঝাঁকুনি দিয়ে জমিয়ে দিল বাংলাদেশ

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর পর থেকেই কেমন যেন ম্যাড়ম্যাড়ে। যাদের জেতার কথা জিতে চলেছে তারাই। এবং জেতার ব্যবধানও বিস্তর। কোন প্রতিদ্বন্দ্বিতা নেই, উত্তাপের ঝাঁজ নেই। মাঠে নেই উৎসবের কলরোল। বিশ্বকাপ নাকি প্রস্তুতিমূলক কোন টুর্নামেন্ট, অনেকের মনেই সেই প্রশ্নের জোগাড়।
২ জুন ২০১৯, ০৫:২৪ অপরাহ্ন

মার্করামকে বোল্ড করে সাকিবের ‘দুই’ নতুন কীর্তি

মাইলফলক আর রেকর্ড- দুটোর একদম সামনেই ছিলেন সাকিব আল হাসান। ওয়ানডেতে আড়াইশ উইকেট পেতে দরকার ছিল আর মাত্র এক উইকেট। তবে নিজের কীর্তি ছাপিয়ে দলের প্রয়োজন ছিল তীব্র। ফাফ ডু প্লেসির সঙ্গে জুটি গড়ে এইডেন মার্করাম হয়ে উঠছিলেন বিপজ্জনক। তাকে বোল্ড করে ‘এই ঢিলে দুই পাখি মেরেছেন’ সাকিব।
২ জুন ২০১৯, ০৩:০৩ অপরাহ্ন

রেকর্ড পুঁজি বাংলাদেশের, জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে দ.আফ্রিকার

শুরুতে ঝড় তুলে সুর ধরিয়ে দিয়েছিলেন সৌম্য সরকার। সেই সুর ধরেই দারুণ জুটিতে ভিত গড়ে দেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ রিয়াদ -মোসাদ্দেক হোসেন মিলে শেষটা যেমন হওয়া দরকার ঠিক যেন সেটাই করলেন ।
২ জুন ২০১৯, ০১:১৮ অপরাহ্ন

সাকিব-মুশফিক জুটিতে রেকর্ড

সৌম্য সরকার পাইয়ে দিয়েছিলেন দারুণ শুরু। ১২তম ওভারে যখন সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম জুটি বাঁধেন তখন দল ঠিক বিপর্যয়ে নয় বটে, তবে ওই পরিস্থিতিতে দ্রুত আরেক উইকেট পড়ে গেলে ফ্যাসাদ বেঁধে যেত। দুজনেই তাই দায়িত্ব নিলেন। ঝুঁকি একদমই নিলেন না, আবার রানের চাকাও মন্থর হতে দিলেন না। তাতে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি হয়ে গেল।
২ জুন ২০১৯, ১২:১৫ অপরাহ্ন

যেন বিশ্বকাপে রঙ নিয়ে এসেছে বাংলাদেশ

আগের দিন ওভালে বাংলাদেশ দলের অনুশীলন ছিল দুপুরে। স্থানীয় সময় বিকেল ছয়টাতেও তাই অনেক সাংবাদিকের কাজ শেষ হলো না। কিন্তু ছয়টা থেকেই ওভাল মাঠের নিরাপত্তাকর্মীদের তাড়া। কাজ শেষ করতে হবে, ছাড়তে হবে মাঠ। এমনিতে তাদের দায়িত্বের বাইরে গিয়ে ছয়টার পরেও তারা অতিরিক্ত সময় ব্যয় করেন । কিন্তু এদিন আর করতে চাইলেন না। তার কারণ সন্ধ্যে বেলাতেই যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। লিভারপুল-টটেনহাম হটস্পার ফাইনালের কাছে বিশ্বকাপ ক্রিকেটের ঝাঁজ কিছুই না।
২ জুন ২০১৯, ১১:৩৪ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকা শক্তিশালী, জেতার সামর্থ্য আছে বাংলাদেশের

২০১৫ বিশ্বকাপে সেমিফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকাকে এবার শিরোপা জয়ের সম্ভাব্য দাবিদারদের তালিকায় স্থান দেওয়া যাচ্ছে না। যদিও আইসিসি র‍্যাঙ্কিং বলছে, ওয়ানডে ক্রিকেটের তৃতীয় সেরা দল তারা। কিন্তু তাদের গায়ে আন্ডারডগ তকমা। কারণ দক্ষিণ আফ্রিকা দলে তারকা ও অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব না থাকলেও ম্যাচ উইনারের ঘাটতি রয়েছে।
২ জুন ২০১৯, ০৮:৫৮ পূর্বাহ্ন

দ. আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন আর ছোট দল নয় তার আরও একটি প্রমাণ রাখল টাইগাররা। এশিয়া দেশগুলো যেখানে হিমসিম খাচ্ছিল, সেখানে দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। প্রোটিয়াদের ২১ রানে হারিয়ে দিয়েছে তারা। ব্যাট বলে দুই বিভাগেই দারুণ খেলে দলীয় জয়ের দৃষ্টান্ত রেখে বিশ্বকে জানিয়ে দিল এবারের বিশ্বকাপে ভিন্ন কিছুর প্রত্যাশায় এসেছে মাশরাফিরা।
২ জুন ২০১৯, ০৭:২১ পূর্বাহ্ন

যে ‘হাইপ’ উঠায় বড় ভয় মাশরাফির

বাংলাদেশে সেমিফাইনালে যাবে, অমুক তমুককে হারাবে এমন প্রত্যাশা চড়া হয়েছে বেশ কদিন থেকেই। কেউবা আবার এক কাটি বেড়ে বাংলাদেশকে চ্যাম্পিয়নও দেখছেন। সর্বশেষ আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল খেলায় সেই প্রত্যাশা একেবারে অমূলকও নয়। তবে বাংলাদেশ অধিনায়ক বিশ্বকাপের আগে উঠা এই হাইপ থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে চান, থাকতে চান চাপমুক্ত।
২ জুন ২০১৯, ০৫:৩৫ পূর্বাহ্ন

যে স্মৃতির জোরে দক্ষিণ আফ্রিকাকে হারানো যায়

আব্দুর রাজ্জাকের বলে মাখায়া এনটিনির ক্যাচ যখন মাশরাফি বিন মর্তুজা লুফে নিলেন তখন সে কী উল্লাস বাংলাদেশ দলের। সেই উল্লাসের ঢেউ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ পেরিয়ে জলোচ্ছ্বাসে রূপ নিয়ে আছড়ে পড়েছিল বঙ্গোপসাগরের তীরের এই ভূখণ্ডে।
২ জুন ২০১৯, ০৪:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশের বিশ্বকাপ শুরু আজ

২০১৯ ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে রবিবার (২ জুন)। নিজেদের উদ্বোধনী ম্যাচে মাশরাফি বিন মর্তুজার দল মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। লন্ডনের কেনিংটন ওভালে টাইগারদের ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।
২ জুন ২০১৯, ০৪:২৮ পূর্বাহ্ন

ফিরেই অস্ট্রেলিয়াকে জেতালেন ওয়ার্নার

নিষেধাজ্ঞা কাটিয়ে গত মার্চেই ফিরেছিলেন ডেভিড ওয়ার্নার। তবে জাতীয় দলের জার্সিতে খেলা হয়নি। ইনজুরির কারণে এদিনও শঙ্কায় ছিলেন। ফিটনেস টেস্ট উতরে মাঠে নামেন। নেমেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। তবে জয়ের ভিত গড়ে দিয়েছিল অসি বোলাররাই। নিয়ন্ত্রিত বোলিং করে আফগানদের ২০৭ রানেই বেঁধে ফেলে তারা। এরপর দুই ওপেনারের ফিফটিতে ভর করে ৭ উইকেটের জয়ে আসর শুরু করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
১ জুন ২০১৯, ০৫:৫৪ অপরাহ্ন

‘স্পিনে পটু’ বাংলাদেশের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ দেখছেন তাহির

এবার বিশ্বকাপের প্রথম ওভারটাই বল হাতে পেয়েছিলেন ইমরান তাহির, পেয়েছিলেন উইকেটও। ওভালের মাঠে সেই ম্যাচে ভালো বল করেও ফল ঘরে তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সেই মাঠেই বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে শক্ত চ্যালেঞ্জ দেখছেন তাহির।
১ জুন ২০১৯, ০৫:২০ অপরাহ্ন

বিশ্বকাপে প্রত্যাশিত বড় রান কেন হচ্ছে না, ব্যাখ্যা মাশরাফির

বিশ্বকাপের আগে হাইস্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা নিয়ে কতো হইচই। ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের রানের বন্যা দেখে সেই হইচই আরও বেড়েছিল। বড় রান করা বা তাড়া করা নিয়ে সব দলেরই ছিল আলাদা চিন্তা ভাবনা। কিন্তু প্রথম চার ম্যাচে দেখে মিলল ভিন্ন ছবি। আগে ব্যাট করে কেবল ইংল্যান্ডই ছাড়াতে পেরেছে তিনশো। উইকেটে আহামরি বিষ নেই। তবু কেন রান এত কম হচ্ছে তার একটা ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা।
১ জুন ২০১৯, ০৪:৩৪ অপরাহ্ন

তিন পেসার, তিন স্পিনার নিয়ে বাংলাদেশের একাদশ

ওভালে প্রথম ম্যাচে টস জিতে ইমরান তাহিরের হাতে বল তুলে দিয়েছিলেন ফাফ ডু প্লেসি। তাহিরও শুরুটা করেন দুর্দান্ত। পরে ইংল্যান্ডের স্পিনাররাও সময়মতো ব্রেক থ্রো আনতে পেরেছেন। আদিল রশিদ, মঈন আলিদের বল বেশ ভালোই প্রভাব ফেলেছে পুরো ম্যাচে। সেই একই উইকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামার আগে একাদশে স্পিনার বাড়ানোর কথা ভাবছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
১ জুন ২০১৯, ০৩:৪৯ অপরাহ্ন

নজিবুল্লাহ-রশিদের ব্যাটিং ঝড়ে দুইশ পার আফগানিস্তানের

ইংল্যান্ডের মাঠে এখন পর্যন্ত ধুঁকতে হচ্ছে এশিয়ার দলগুলোকে। আগের দিন পাকিস্তান, আর এদিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা। প্রায় সে পথেই হেঁটেছে এশিয়ার আরেক দল আফগানিস্তানও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৭ রানে অলআউট হয়ে গেছে তারা। খেলতে পেরেছে ৩৮.২ ওভার। তবে শঙ্কা ছিল আরও আগে গুটিয়ে যাওয়ার।
১ জুন ২০১৯, ০৩:৩৯ অপরাহ্ন

তামিম খেলছেন তো?

সংবাদ সম্মেলনেই এই প্রশ্নের উত্তর দুবার দিতে হয়েছে। দুই উত্তরে আছে কিছু ভিন্নতাও। দ্বিধা থেকে যাওয়ায় সংবাদ সম্মেলনে শেষে বেরিয়ে যেতেই অধিনায়ক মাশরাফি মর্তুজাকে আবার ধরতে হলো। মুখে স্বস্তি নিয়েই অধিনায়ক এক ধরণের নিশ্চয়তা দিলেন, ‘তামিমেরটা আর সমস্যা না। ও তো খেলবে। সাইফুদ্দিনকে নিয়ে একটু দেখতে হবে।’
১ জুন ২০১৯, ০২:০৭ অপরাহ্ন