শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড
বিশ্বকাপে এখন পর্যন্ত ম্যাচ শেষ হয়েছে তিনটি। আর তিনটি ম্যাচের ফলাফলই হলো প্রায় এক তরফা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারায় ইংলিশরা। পরের ম্যাচে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দেয় উইন্ডিজ। এবার সে ধারায় শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। দলের জয়ের ভিত গড়ে দেয় কিউই বোলাররা। তাতে লঙ্কানদের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য হেসে খেলেই পার করেছে দলটি। ১০ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে দারুণ সূচনা করল গত আসরের ফাইনালিস্টরা।
১ জুন ২০১৯, ০১:৪৯ অপরাহ্ন
অসিদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারা। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দেও আছে দলটি। এবার বিশ্বকাপের অন্যতম প্রধান দাবীদার। সেই অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচটি খেলছে টেস্ট ক্রিকেটের নবীন সদস্য আফগানিস্তানের বিপক্ষে। তবে প্রথম ম্যাচে টস ভাগ্য সঙ্গে যায়নি তাদের। টস হেরে ফিল্ডিং করতে হবে তাদের। টস জিতে ব্যাটিং নিয়েছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধা সাড়ে ৬টায়।
১ জুন ২০১৯, ১২:২০ অপরাহ্ন
শ্রীলঙ্কাকে একাই টানলেন সেই কারুনারাত্নে
ইনিংসের ষষ্ঠ ওভারেই আউট হয়ে যেতে পারতেন অধিনায়ক দিমুথ কারুনারাত্নে। ট্রেন্ট বোল্টের বল উইকেটে লাগল ঠিকই, কিন্তু বেল পড়ল না। ভাগ্য ভালো থাকায় সে যাত্রা টিকে গেলেন এ ওপেনার। জীবন পেয়ে অধিনায়ক প্রায় একাই টানলেন শ্রীলঙ্কাকে। এক প্রান্তে লঙ্কান ব্যাটসম্যানদের আসা যাওয়া। অন্য প্রান্তটা ঠিকই ধরে রাখলেন কারুনারাত্নে। দলকে এনে দিলেন সম্মানজনক পুঁজি। ২৯.২ ওভারে ১৩৬ রান করেছে দলটি।
১ জুন ২০১৯, ১২:০৫ অপরাহ্ন
বাংলাদেশকে সমীহ করছেন ডি কক
ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপের শুরুটা প্রত্যাশা মতো হয়নি দক্ষিণ আফ্রিকার। ওই ম্যাচের ভুলত্রুটি শুধরে নিয়ে পরের পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে প্রোটিয়ারা। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। প্রোটিয়ারা যেমন ঘুরে দাঁড়াতে মরিয়া, টাইগাররাও তেমন জয় দিয়ে আসর শুরু করতে মুখিয়ে। মাশরাফি বিন মর্তুজার দলের বিপক্ষে ম্যাচটাকে তাই ভীষণ গুরুত্বের সঙ্গে নিচ্ছেন প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক।
১ জুন ২০১৯, ১১:০৯ পূর্বাহ্ন
আবারো বল লাগল স্টাম্পে, অথচ বেল পড়ল না
চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই এমন এক ঘটনা ঘটেছে। ইংলিশ স্পিনার আদিল রশিদের বল উইকেটে লাগলেও আউট হননি দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। কারণ বেল পড়েনি। আসরের তৃতীয় ম্যাচেই আবারো একই ঘটনার পুনরাবৃত্তি। এদিন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের বল উইকেটে লাগলেও বেল পড়েনি। ফলে বেঁচে গিয়েছেন শ্রীলঙ্কান ওপেনার দিমুথ কারুনারাত্নে।
১ জুন ২০১৯, ১০:০৭ পূর্বাহ্ন
রায়না আত্মবিশ্বাসী, এবারও পাকিস্তানকে হারাবে ভারত
বিশ্বকাপ চলবে আর ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে কথা হবে না, তা কি হয়! দুদলের মধ্যকার ম্যাচ মাঠে গড়াতে এখনও দুই সপ্তাহের বেশি বাকি। এরই মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। ভারতের জার্সিতে ২০১১ বিশ্বকাপের শিরোপা জেতা সুরেশ রায়না আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, ধারাবাহিকতা বজায় রেখে এবারও তাদের দল হারাবে পাকিস্তানকে। তবে সেজন্য বিশ্বকাপে ভালো শুরুটা খুব জরুরি।
১ জুন ২০১৯, ০৯:৪৯ পূর্বাহ্ন
টস হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
আইসিসি বিশ্বকাপের শিরোপাটা এখনও উঁচিয়ে ধরতে পারেনি নিউজিল্যান্ড। তবে এর ১১ আসরের মধ্যে সাতবারই সেমিফাইনালে খেলছে দলটি। এবারও শেষ চারে ওঠার সামর্থ্য আছে তাদের। অন্যদিকে ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কার পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে আশানুরূপ নয়। তবে ভালো কিছুর প্রত্যাশায় কিউইদের মুখোমুখি হচ্ছে দলটি। তবে টস ভাগ্য সঙ্গে যায়নি তাদের দলটি। জিতে নিয়েছে নিউজিল্যান্ড। আগে ফিল্ডিং করবে দলটি। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।
১ জুন ২০১৯, ০৮:৪৮ পূর্বাহ্ন
‘অপয়া’ সোফিয়া গার্ডেন্সে লড়াইটা মালিঙ্গা-গাপটিলেরও
মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড। মুখোমুখি হতে যাচ্ছেন লাসিথ মালিঙ্গা ও মার্টিন গাপটিল। আজ (১ জুন) কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু মাঠের লড়াই।
১ জুন ২০১৯, ০৮:০৬ পূর্বাহ্ন
স্মিথ-ওয়ার্নারের ফেরার ম্যাচে আফগানদের নিয়ে সতর্ক অসিরা
২০১৮ সালের ২৮ জানুয়ারি। পার্থে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। ওই ম্যাচে একসঙ্গে খেলেছিলেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এরপর কালো অধ্যায়। মার্চে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে পুরো এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে কাটান স্মিথ ও ওয়ার্নার।
১ জুন ২০১৯, ০৬:৪১ পূর্বাহ্ন
বিশাল হারের পরও প্রাপ্তি দেখছেন সরফরাজ
পাকিস্তান যেন খেলল পাড়ার ক্রিকেট! গতকাল (৩১ মে) টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২১.৪ ওভারে ১০৫ রানে গুটিয়ে গেল তারা। এরপর ১৩.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচটা জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। টানা দশ ম্যাচ হেরে বিশ্বকাপে নাম লেখানো পাকিস্তানের ভোগান্তি থেকে যেন রেহাই মিলছে না! এমন বাজে হারে স্বভাবতই হতাশ দলটি। অধিনায়ক সরফরাজ আহমেদও তা গোপন করেননি। তবে বিশ্বকাপ অভিষেকে পেসার মোহাম্মদ আমির যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে মুগ্ধ তিনি।
১ জুন ২০১৯, ০৫:৫৬ পূর্বাহ্ন
বিশ্বকাপ পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা, শক্তিতে নিউজিল্যান্ড
বিশ্বকাপে আজ (১ জুন) নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ১৯৯৬ আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও গেল বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।
১ জুন ২০১৯, ০৪:৪৮ পূর্বাহ্ন
তামিমের হাতে চিড় নেই, তবু শনিবার আবার পরীক্ষা
অনুশীলনে থ্রো ডাউনে ব্যাট করতে গিয়ে আচমকা হাতে বল লেগে আহত হয়ে মাঠ ছেড়েছিলেন তামিম ইকবাল। তার তাৎক্ষণিক মাঠ ছাড়ার ভঙ্গি ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। তবে এক্স-রে পরীক্ষার পর সেই ভয় উড়িয়ে দেওয়ারই খবর এসেছে।
৩১ মে ২০১৯, ০৬:২৬ অপরাহ্ন
মানুষের ধারণা ভুল প্রমাণ করবেন মোস্তাফিজ
এই চোট, সেই চোট। মোস্তাফিজুর রহমান একবার সেরে উঠেন তো আবার কাবু হয়ে যান। কব্জির ঝাঁকুনিতে মাঝে মাঝে দেখান চোখ ধাঁধানো কিছু। আবার কখনো এমন মার খান তাকে দেখে মনে হয় বড্ড বিবর্ণ, যেন বা সেরা সময় ফেলে এসেছেন কোন সুদূরে। তবে বিশ্বকাপের আগে শতভাগ ফিট মোস্তাফিজকে দারুণ ছন্দে ফিরতে দেখছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ‘মোস্তাফিজ ফুরিয়ে গেছেন’, কিছু মানুষের এমন ধারণায় বদল আসার আভাস দেখছেন তিনি।
৩১ মে ২০১৯, ০৪:১৭ অপরাহ্ন
বাংলাদেশের ‘এক্স-ফ্যাক্টর’ গোপন রাখলেন ওয়ালশ
বিশ্বকাপের প্রথম দিনেই পেসের ঝাঁজে মাত করে আলো কেড়েছিলেন জোফরা আর্চার। যাকে ইংল্যান্ডের এক্স—ফ্যাক্টর বলতে দ্বিমত নেই কারো। বাংলাদেশের ভাণ্ডারে কি এমন কোন এক্স-ফ্যাক্টর আছে? ভারতীয় সাংবাদিকের প্রশ্ন জবাবে রহস্য রেখে দিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
৩১ মে ২০১৯, ০৩:১৮ অপরাহ্ন
সাইফুদ্দিনের জায়গা নিবেন রুবেল?
নেটে বেশ চনমনে বল করে যাচ্ছিলেন রুবেল হোসেন। তার উলটো পাশ দিয়ে কিছুটা বিমর্ষ চেহারায় হালকা রানিং করে বের হয়ে গেলেন মোহাম্মদ সাইফুদ্দিন। পিঠে চোট থাকায় সাইফুদ্দিনকে এদিন ব্যাটিং, বোলিং কোনটাই করতে হয়নি। সাইফুদ্দিন যখন বিশ্রামে তখন নিজের ছন্দটা কোচদের দেখিয়ে চলছিল রুবেল। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে তৃতীয় পেসার হিসেবে একাদশে জায়গা মিলছে কার? কদিন আগে এই উত্তর সহজ হলেও পরিস্থিতি এখন কিছুটা জট পাকিয়েছে বলে জানালেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
৩১ মে ২০১৯, ০২:২৪ অপরাহ্ন
ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে বিশ্বকাপে ছক্কার রেকর্ড এখন গেইলের
গত বিশ্বকাপেই রেকর্ডটা দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে রেকর্ডটা ভাগাভাগি করে নিয়েছিলেন ক্রিস গেইল। এবার সে রেকর্ডটা এককভাবে নিজের করে নিবেন তা ছিল প্রত্যাশিতই। কারণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভিলিয়ার্স। আর এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন ইউনিভার্সাল বস।
৩১ মে ২০১৯, ০২:০১ অপরাহ্ন
পাকিস্তানকে উড়িয়ে দিয়ে শুরু উইন্ডিজের
পুঁজিটা মাত্র ১০৫ রানের। এ নিয়ে লড়াই করতে হলে শুরুতেই উইকেট চাই। মোহাম্মদ আমিরের সুবাদে দ্রুত দুটি উইকেট পেলও পাকিস্তান। কিন্তু ওই প্রান্তে যে রয়ে গেছেন ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল। তাকে থামাতে পারেনি দলটি। ফলে সহজ হারই মানতে হয় এশিয়ার দলটিকে। ২১৮ বল বাকী রেখে ৭ উইকেটের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে উইন্ডিজ।
৩১ মে ২০১৯, ১২:৫৫ অপরাহ্ন
প্রথম ম্যাচের আগে হঠাৎ চোট সমস্যায় বাংলাদেশ
নেটে থ্রো ডাউনে ব্যাট করছিলেন তামিম ইকবাল। হুট করে একটা বল এসে তার বা হাতে আঘাত করার পরই তড়িঘড়ি মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। পিঠের চোটে বিশ্রামে ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। অধিনায়ক মাশরাফি মর্তুজারও হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় করেননি অনুশীলন।
৩১ মে ২০১৯, ১২:১৯ অপরাহ্ন
আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্নারকে পেতে আশাবাদী অস্ট্রেলিয়া
আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার খেলতে পারবেন কি পারবেন না? এ নিয়ে গুঞ্জনের শেষ নেই। ডান পায়ের ঊরুর ব্যথা এখনও পুরো কমেনি তার। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সূত্র ধরে আইসিসির ওয়েবসাইটে জানানো হয়েছে ঝুঁকিটা নেবে অসিরা। ম্যাচের আগে ঠিকই সুস্থ হবেন বলে আশা করছে দলটি।
৩১ মে ২০১৯, ১২:১৯ অপরাহ্ন
বিশ্বকাপেও থামেনি পাকিস্তানের ভোগান্তি
মাঠের নামার আগেই আলোচনা কেমন করবে পাকিস্তান? কারণ সাম্প্রতিক কালে যে সময়টা খুব বাজে কাটছে তাদের। শেষ ১০টি ওয়ানডে ম্যাচে টানা হার। প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের মতো দলের কাছেও জিততে পারেনি তারা। তবে সব ভুলে বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশা করেছিল দলটি। কিন্তু তাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। উইন্ডিজের সঙ্গে মাত্র ৮৩ রানেই ৯ উইকেট হারিয়েছে দলটি।
৩১ মে ২০১৯, ১১:০৮ পূর্বাহ্ন