ম্যাককালামের ভবিষ্যদ্বাণী: মাত্র এক ম্যাচ জিতবে বাংলাদেশ
সেমিফাইনালের লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপে খেলতে গেছে বাংলাদেশ। লক্ষ্যটা মোটেও অলীক স্বপ্ন নয়। তবে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম মনে করেন, বিশ্বকাপের গ্রুপ পর্বে কেবল একটি ম্যাচই জিতবে বাংলাদেশ! শ্রীলঙ্কার বিপক্ষে। বাকি আট হারবে তারা। এমনকি আফগানিস্তানের সঙ্গেও পেরে উঠবে না মাশরাফি বিন মর্তুজার দল!
৩১ মে ২০১৯, ১০:৫২ পূর্বাহ্ন
তাহিরকে শুরুতে আনার পরিকল্পনা হয়েছিলো এক বছর আগে!
২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের শুরুতেই ওলট-পালট রেকর্ড বই। প্রথম ওভারেই ঘটল এমন কাণ্ড যা দেখা যায়নি আগের এগারো আসরে। লেগ স্পিনার ইমরান তাহিরকে দিয়ে বোলিং শুরু করালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি! এমন ঘটনায় চমকিত গোটা ক্রিকেটবিশ্ব। বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই আরেক চমকপ্রদ তথ্য দিলেন দু প্লেসি। ম্যাচের শুরুতে তাহিরের হাতে নতুন বল তুলে দেওয়ার ভাবনাটা হুট করে তার মাথায় আসেনি, বরং এক বছর আগেই এই পরিকল্পনা সাজিয়ে রেখেছিলেন তারা!
৩১ মে ২০১৯, ০৮:৫৪ পূর্বাহ্ন
টস জিতে ফিল্ডিংয়ে উইন্ডিজ
বর্তমান সময়ে হয়তো তাদের নিয়ে আলোচনা খুব একটা নেই। কিন্তু দুই দলেরই ঐতিহ্য অনেক সমৃদ্ধ। আর দুই দলের নামের পাশেই আছে ‘আনপ্রেডিক্টেবল’ তকমা। সে দলই একে অপরের মুখোমুখি হয়ে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে। এগিয়ে যাওয়ার লড়াইয়ে টস জিতে নিয়েছে উইন্ডিজ। বেছে নিয়েছে ফিল্ডিং। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
৩১ মে ২০১৯, ০৮:২৯ পূর্বাহ্ন
‘মুখভর্তি হাসি’ নিয়ে ‘ভয়ডরহীন’ ক্রিকেট খেলবেন হোল্ডাররা
১৯৭৫ ও ১৯৭৯। ক্রিকেটের প্রথম দুই বিশ্ব আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৩ সালেও ফাইনাল খেলেছিল তারা। এরপর মরা গাঙ। সেই গাঙে ঢেউয়ের ছোঁয়াও হয়তো লেগেছে কখনো সখনো! কিন্তু তাতে জোয়ার আসেনি। ফলে সংখ্যায় বাড়েনি তাদের শিরোপাও। এবারের বিশ্বকাপেও তারা ফেভারিট নয়। তবে সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনের দাবি, এবারের বিশ্বকাপে ‘অঘটন’ ঘটাতে পারে ক্যারিবিয়ানরা। সেই মন্তব্যটা পৌঁছেছে দলটির অধিনায়ক জেসন হোল্ডারের কানেও।
৩১ মে ২০১৯, ০৭:২৪ পূর্বাহ্ন
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ: দুই ‘আনপ্রেডিক্টেবলের’ লড়াই
শিরোপার লড়াইয়ে কেউ তাদের এগিয়ে রাখছে না। সেরা তিন কিংবা চারেও থাকছে না তাদের নাম। কিন্তু নিজেদের দিনে যে কাউকে নাস্তানাবুদ করে ছাড়তে পারে তারা। সে বিশ্ব চ্যাম্পিয়নই হোক কিংবা ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দলই হোক! বলা হচ্ছে, দুই ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কথা।
৩১ মে ২০১৯, ০৬:০৫ পূর্বাহ্ন
মরগানের উত্তেজনা, মরগানের স্বস্তি
ফেভারিট তকমায় আপত্তি নেই ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের। ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল তারা। বিশ্বকাপও তাদের নিজেদের মাটিতে। ফেভারিট শব্দটা তাদের গায়ের সঙ্গেই মানায়। বিশ্বকাপে ইংল্যান্ডের যাত্রাটাও হয়েছে ফেভারিটের মতো করেই। দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে তারা।
৩১ মে ২০১৯, ০৫:১২ পূর্বাহ্ন
আর্চারের গতি সামলাতে পারলে তো!
ভ্যান ডের ডুসেনকে বাউন্সারে কুপোকাত করে উড়ছিলেন জোফরা আর্চার। হইহই করে খানিকক্ষণ উল্লাস করে কয়েকজন ইংলিশ সমর্থক সমস্বরে চিৎকার করে উঠলেন- ‘মারভেলাস ইনক্লুশন’। সত্যিই তাই। ইংল্যান্ডের প্রথম ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে যে ছিলেনই না আর্চার। দ্বিতীয় দফায় দলে আসার পরই শোরগোল ফেলে দিয়েছিলেন। ফ্রেঞ্চাইজি ক্রিকেটের সৌজন্যে সেই শোরগোলের কারণও বেশ শক্ত। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চ কাঁপাতে পারলেই না আসল নায়ক। আর্চার প্রথম দিনেই দেখিয়ে দিলেন তা।
৩০ মে ২০১৯, ০৫:৩২ অপরাহ্ন
দ. আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ইংল্যান্ডের শুভ সূচনা
৩১২ রানের লক্ষ্য। বিশালই। তবে সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের মাঠে এমন লক্ষ্য হরহামেশাই তাড়া করে জয় পাচ্ছে দলগুলো। এদিন ইংলিশদের সাধ্যের মধ্যে আটকে রেখে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে বিশ্বকাপের চমক জোফরা আর্চারের বিধ্বংসী বোলিংই তা আর হয়নি প্রোটিয়াদের। তার বোলিং তোপে পড়ে ২০৭ রানে গুটিয়ে যায় দলটি। ইংল্যান্ড পায় ১০২ রানের বিশাল জয়।
৩০ মে ২০১৯, ০৪:৫২ অপরাহ্ন
স্টাম্পে লাগলো বল, তবুও আউট হননি ডি কক
এমন নয় যে উইকেটে হালকা চুমু খেয়েছে, পুরো স্টাম্পেই আঘাত লাগল বলটি। এমনকি দিক বদলে উইকেটরক্ষক জস বাটলারের গ্লাভসকেও ফাঁকি দিল। আধুনিক জিং বেলের কারণে বাতি জ্বলতেও দেখা গেল। কিন্তু আউট হলেন না কুইন্টন ডি কক। ওই দিকে বিস্ময়ের ঘোর কাটছে না বোলার আদিল রশিদের।
৩০ মে ২০১৯, ০৩:১২ অপরাহ্ন
বাংলাদেশের বিপক্ষে স্পিন দিয়ে শুরু করতে যাবে না দ.আফ্রিকা: লিটন
একাদশে চার পেসার। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে লেগ স্পিনার ইমরান তাহিরের হাতে বল তুলে দেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। তাহিরও প্রথম ওভারেই ছেঁটে ফেলেন বিপদজনক জনি বেয়ারস্টোকে। একই ভেন্যুতে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ২ জুন নামবে বাংলাদেশ। লিটন দাস মনে করেন ইংল্যান্ডের সঙ্গে স্পিন দিয়ে শুরু করলেও বাংলাদেশের বিপক্ষে তা কররতে যাবে না প্রোটিয়ারা।
৩০ মে ২০১৯, ০২:৫৭ অপরাহ্ন
টানা ১০ ম্যাচ হারের কথা ভুলে গেছে পাকিস্তান
উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুক্রবার (৩১ মে) বিশ্বকাপ মিশন শুরু করছে পাকিস্তান। তবে এ ম্যাচের নামার আগে আলোচনা শেষ ১০টি ওয়ানডে ম্যাচের হার নিয়ে। কিন্তু এসব নিয়ে কোন ভাবনাই নেই পাকিস্তানের। সে ১০ হারের কথা বেমালুম ভুলে গেছেন বলেই জানালেন অধিনায়ক সরফরাজ আহমেদ।
৩০ মে ২০১৯, ০২:০৪ অপরাহ্ন
দ. আফ্রিকাকে ৩১২ রানের লক্ষ্য দিল ইংলিশরা
শুরুর ধাক্কা সামলে বড় সংগ্রহের পথেই এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। মাঝে নিয়ন্ত্রিত বোলিং তাদের টেনে ধরে দক্ষিণ আফ্রিকা। তবে জেসন রয়, জো রুট, অধিনায়ক ইয়ন মরগান ও বেন স্টোকসের করা চারটি ফিফটিতে লড়াকু সংগ্রহই করেছে ইংল্যান্ড। আইসিসি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রোটিয়াদের ৩১২ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা।
৩০ মে ২০১৯, ০১:২৩ অপরাহ্ন
বাইরে আমেজ নেই, ভেতরে ক্রিকেটীয় উন্মাদনা
বাংলাদেশে বিশ্বকাপ হলে পুরো ঢাকা শহর যেমন রঙ মাখে, ক্রিকেট বিশ্বকাপ ঘিরে লন্ডন শহরের সেই বাস্তবতা নেই। কেবল ওভাল স্টেডিয়াম ঘিরেই দেখা মিলল বিশ্বকাপের রঙ। সাংস্কৃতিক বৈচিত্র্যের বিপুল সমারোহের শহরে ক্রিকেট খেলার বিশ্বকাপের মতো বড় আসরও সমুদ্রের বুকে এক বালতি জলের মত ছোট্ট ব্যাপার। কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলতে নামা স্বাগতিক ইংল্যান্ডের জন্য গলা ফাটাতে মানুষেরও অবশ্য কোনো কমতি নেই। একদম ভরপুর গ্যালারি আর ক্রিকেটীয় উন্মাদনাতেই শুরু হয়েছে ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই।
৩০ মে ২০১৯, ১২:৪৩ অপরাহ্ন
ইনজামাম-আর্থারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে পিসিবির
বিশ্বকাপ দল নিয়ে বেশ কয়েকবারই কাটছেরা করেছে পাকিস্তান দল। তারপরও সম্পূর্ণ ফিট দল এখনও পায়নি তারা। পাকিস্তানি গণমাধ্যমের খবর ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের ব্যাকআপ হিসেবে আরও তিন জন খেলোয়াড়কে উড়িয়ে নিচ্ছে দলটি। তাতে প্রধান নির্বাচক ইনজামাম উল হক ও কোচ মিকি আর্থারের সমালোচনায় মেতেছেন অনেকেই। তবে তারা যাই করেন না কেন তাদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বলেই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৩০ মে ২০১৯, ১০:৫৮ পূর্বাহ্ন
পাকিস্তানের প্রথম ম্যাচেই খেলবেন আমির
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার (৩১ মে) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাকিস্তান। তবে তার আগে ছিল নানা গুঞ্জন। পেসার মোহাম্মদ আমিরকে ছাড়াই নামতে হবে বলেই সংবাদ চাউর ছিল পাকিস্তানি গণমাধ্যমে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। খেলার মতো সম্পূর্ণ ফিট আছেন বলেই জানিয়েছেন অধিনায়ক।
৩০ মে ২০১৯, ১০:৩২ পূর্বাহ্ন
আজই কোহলির রেকর্ড ভাঙবেন আমলা?
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ৮ হাজার রানের রেকর্ডটা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির দখলে। তবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সেই রেকর্ড ভেঙে নিজের করে নিতে পারেন দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার হাশিম আমলা।
৩০ মে ২০১৯, ০৯:০৫ পূর্বাহ্ন
মাঠে গড়াল বিশ্বকাপ : টস জিতে ফিল্ডিংয়ে দ. আফ্রিকা
অপেক্ষার পালা শেষ। শুরু হয়ে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের দামামা। যদিও এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে আগের দিনই। ব্যাকিংহ্যাম প্যালেসের সামনে ঐতিহ্যবাহী লন্ডন মলে আয়োজিত হয় অনুষ্ঠানটি। আর মাঠের লড়াই শুরু আজ। প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড।
৩০ মে ২০১৯, ০৮:৪১ পূর্বাহ্ন
বিশ্বকাপ উপভোগ করতে চোখ রাখবেন যেখানে
অনেক হয়েছে কথার লড়াই। অনেক হয়েছে তর্ক-বিতর্ক। এরই মধ্যে কেউ কেউ হয়তো অঙ্ক কষে বের করে ফেলেছেন কোন চারটি দল খেলবে সেমিফাইনালে, কারা হবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন। তবে সেসব হয়েছে ফাঁকা মাঠে! আজ (৩০ মে) থেকে শুরু মাঠের লড়াই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আয়োজক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
৩০ মে ২০১৯, ০৭:৫৫ পূর্বাহ্ন
মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
শেষ হচ্ছে ক্ষণ গণনা। শেষ হচ্ছে ক্রিকেটপ্রেমীদের ছটফটানি। শুরু হচ্ছে উপভোগের পালা। ক্রিকেট সাগরে ডুবে যাওয়ার পালা। স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে আজ (৩০ মে) মাঠে গড়াচ্ছে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯।
৩০ মে ২০১৯, ০৬:১৯ পূর্বাহ্ন
বাংলাদেশের চেয়ে কম রান করল কেবল ভারতই
মূল ধারার ক্রিকেট নয়। আইসিসি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে স্রেফ মজা করে খেলা হয় ৬০ সেকেন্ডের ক্রিকেট। যেখানে খেলেছেন একজন সাবেক ক্রিকেট ও দেশের একজন তারকা, অভিনেতা কিংবা অভিনেত্রী। আর সে মজার ক্রিকেটে সবচেয়ে বাজে ফলাফলটি করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। আর তাদের সামান্য ভালো করে নবম হয়েছে বাংলাদেশ।
২৯ মে ২০১৯, ০৫:০০ অপরাহ্ন