তরুণদের জন্য উদাহরণ সৃষ্টি করে যেতে চান মরগানরা
ক্রিকেটের আদিভূমি ইংল্যান্ডেই। এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিশ্বকাপ আয়োজনও করেছে তারা। কিন্তু তারপরও বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি ইংলিশদের। শিরোপা খরায় দেশটির ক্রিকেট জনপ্রিয়তাও কিছুটা হলেও কমছে। তবে এবার ঘরের মাঠে দারুণ কিছু করে দেখাতে চান অধিনায়ক ইয়ন মরগান। আর তা করতে পারলে দেশের প্রত্যেক তরুণের জন্য বাড়তি অনুপ্রেরণা হবে তা ভালো করেই জানেন অধিনায়ক।
২৯ মে ২০১৯, ০৩:৪২ অপরাহ্ন
আন্ডারডগ তকমায় খুশি দু প্লেসি
বিশ্বকাপে বরাবরই ফেবারিট থাকে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এবারের বিশ্বকাপে এ তকমাটা সে অর্থে থাকছে না তাদের। সাম্প্রতিক সময়ের ফলাফল ও প্রেক্ষাপট বিবেচনায় তাদের চেয়ে ঢের এগিয়ে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, স্বাগতিক ইংল্যান্ড ও ভারত। তাই আন্ডারডগ হয়েই বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে দলটি। বিস্ময়কর হলেও সত্যি তাতে বেজায় খুশি অধিনায়ক ফাফ দু প্লেসি।
২৯ মে ২০১৯, ০২:৫৩ অপরাহ্ন
ওয়ানডেতে ৫০০ রান করার সামর্থ্য রয়েছে ক্যারিবিয়ানদের!
৫০ ওভার পুরো খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, তার পরও স্কোরবোর্ডে চারশর বেশি রান তুলেছে তারা। যে ধারায় ক্রিকেট খেলে দলটি তাতে এর চেয়েও বড় কিছু আশা করতেই পারে তারা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে হয়তো এ দলটিই করতে পারে প্রথমবারের মতো ৫০০ রান। ইংলিশ কন্ডিশনে বর্তমান উইকেটগুলোর প্রেক্ষাপটে খুব অসম্ভবও নয়। দলের অন্যতম সেরা তারকা শেই হোপ ও কার্লোস ব্র্যাথওয়েট বলছেন এমনটাই।
২৯ মে ২০১৯, ১১:১৭ পূর্বাহ্ন
গতি ফিরে পেয়েছেন মোস্তাফিজ, স্বস্তিতে মাশরাফি
ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের শুরুতেই ছিল চমক। মোস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। নতুন বলে কার্ডিফের উইকেটে কাটার মাস্টারও তুলেছিলেন গতির ঝড়। লাইন-লেংথও ছিল পাক্কা। এক কথায়, মোস্তাফিজ দেখাচ্ছিলেন তার পুরনো চেহারা। যা স্বস্তি দিচ্ছে টাইগার দলনেতা মাশরাফিকে, জানিয়েছে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
২৯ মে ২০১৯, ০৯:৫৯ পূর্বাহ্ন
বড় হারেও চিন্তিত নন বাংলাদেশের স্পিন কোচ
ম্যাচের ফল বলছে, ভারতের কাছে ৯৫ রানে হেরেছে বাংলাদেশ। কিন্তু প্রস্তুতি ম্যাচে জয়-পরাজয় মুখ্য নয়। মুখ্য হলো- প্রস্তুতি। বাংলাদেশের স্পিন বোলিং কোচ সুনীল যোশিও জানালেন, ভারত ম্যাচে বড় ব্যবধানে হারলেও তা নিয়ে ভাবছেন না তারা। প্রস্তুতিকেই বড় করে দেখছে বাংলাদেশ দল।
২৯ মে ২০১৯, ০৬:২৯ পূর্বাহ্ন
ভারতের কাছে বড় হারে প্রস্তুতিটা ভালো হলো না বাংলাদেশের
লক্ষ্যটা ছিল বিশাল। ৩৬০ রানের। বড় লক্ষ্য তাড়ায় যা প্রয়োজন ছিল উড়ন্ত সূচনা। সেটা সে অর্থে দুই ওপেনার লিটন কুমার দাস ও সৌম্য সরকার না দিতে পারলেও ভালো সূচনা করেছিলেন।
২৮ মে ২০১৯, ০৯:২২ পূর্বাহ্ন
শৈশবের স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে সাইফউদ্দিন
খানিকটা চমকে দিয়েই ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে বাংলাদেশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসেন মোহাম্মদ সাইফউদ্দিন। ম্যাচটিকে ঘিরে দল এবং তার নিজের পরিকল্পনা ও লক্ষ্যের কথা যেমন তিনি তুলে ধরেন, সেই সঙ্গে জানান ব্যক্তিগত একটি ভালো লাগার বিষয়ও।
২৮ মে ২০১৯, ০৭:১৯ পূর্বাহ্ন
বিশ্বকাপে চোখ রেখে ভারতের মুখোমুখি বাংলাদেশ
বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটি পণ্ড হওয়ায় নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় একটি সুযোগ হাতছাড়া হয়েছে স্টিভ রোডসের শিষ্যদের। তাই বিরাট কোহলিদের বিপক্ষে ম্যাচটি গুরুত্বের সঙ্গেই নিচ্ছে টাইগাররা।
২৮ মে ২০১৯, ০৬:১৩ পূর্বাহ্ন
বিশ্বকাপে পা রাখার আগে ইংল্যান্ডের বিশাল জয়
গতির ঝড় তুলে আলোচনায় আসা জোফরা আর্চার ও পার্টটাইম স্পিনার জো রুট মিলে ধস নামান প্রতিপক্ষের ইনিংসে। ফলে অল্প রানে গুটিয়ে যায় আফগানিস্তান। এরপর ঝড়ো ফিফটি হাঁকিয়ে ছোট লক্ষ্য তাড়া করার কাজটা নির্বিঘ্নেই সারেন জেসন রয়। তাতে উড়তে থাকা আফগানদের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড।
২৭ মে ২০১৯, ০২:৫১ অপরাহ্ন
গ্লোবাল ফ্যান অ্যাওয়ার্ড পাচ্ছেন শোয়েব আলী
চোখের সামনে মাশরাফি, সাকিব, তামিমদের কতো পুরষ্কার নিতে দেখেছেন শোয়েব আলী। আর তাদের হাতে পুরষ্কার নিতে দেখাই ছিল তার জন্য আনন্দের বিষয়। এবার সেই শোয়েব আলী নিজেও পাচ্ছেন পুরষ্কার। ভারতের গ্লোবাল স্পোর্টস ফ্যান অ্যাওয়ার্ড ২০১৯ পুরষ্কার পাচ্ছেন এ টাইগার।
২৭ মে ২০১৯, ০২:৫০ অপরাহ্ন
বিশ্বকাপের সবচেয়ে তরুণ দল বাংলাদেশ
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে বাংলাদেশে। যাদের প্রত্যেকেই খেলছেন নিজের চতুর্থ বিশ্বকাপ। আছেন মাহমুদউল্লাহ রিয়াদও। যিনিও খেলতে যাচ্ছেন নিজের তৃতীয় বিশ্বকাপ। এমনটা নেই অন্য কোন দলের। মনে হতেই পারে বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলোয়াড়দের গড় বয়স সবচেয়ে বেশি। কিন্তু বাস্তবে তার সম্পূর্ণ উল্টো। বিশ্বকাপে ১০টি দলের মধ্যে সবচেয়ে তরুণ দলটি বাংলাদেশই!
২৭ মে ২০১৯, ০১:৪৩ অপরাহ্ন
বিশ্বকাপে দ্রুত রান তোলার দায়িত্ব নিতে তৈরি সাব্বির
এবারের বিশ্বকাপে রান-বন্যার প্রত্যাশা করছেন ক্রিকেট সংশ্লিষ্ট সবাই। দলগুলো তিনশ ছাড়ানো সংগ্রহ গড়বে অহরহ। বাংলাদেশের হয়ে স্কোরবোর্ডে ৩০০+ রান তোলার ভিতটা গড়ে দেবেন তামিম ইকবাল-সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। তবে ইনিংসের শেষদিকে গিয়ে মূল কাজটা সারতে হবে লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানদেরই। আর ডেথ ওভারে দ্রুত রান তোলার এই দায়িত্বটা বুঝে নিতে তৈরি সাব্বির রহমান।
২৭ মে ২০১৯, ১২:০৩ অপরাহ্ন
অস্ট্রেলিয়াই বিশ্বকাপ জিতবে, ওয়ার্নের দাবি
গেল বছর স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নার যখন শাস্তি ভোগ করছিলেন, অস্ট্রেলিয়া তখন একের পর হারের ক্ষতে জর্জরিত হচ্ছিল। সব হারিয়ে ফেলা সেই অসিরাই বিশ্বকাপ ঘনিয়ে আসতে আসতে ফিরেছে চেনা রূপে। দলটির সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ইংল্যান্ড বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম ফেভারিট তারা। তবে কেবল ফেভারিট ‘তকমা’য় সন্তুষ্ট হতে পারছেন না দেশটির কিংবদন্তি সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। কোনো রাখঢাক না করেই তিনি দাবি করে বসেছেন, ইংলিশদের মাটিতে বিশ্বজয়ের জয়গান গাইবে অস্ট্রেলিয়াই!
২৭ মে ২০১৯, ১১:২০ পূর্বাহ্ন
ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের পরিসংখ্যান
আর মাত্র কয়েকদিন পরই ক্রিকেটের আদিভূমি ইংল্যান্ডে বসতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসর। তবে শুরুর আগেই ক্রিকেট ভক্তদের মাঝে বিরাজ করছে নানা ধরণের উত্তেজনা। পছন্দের দল নিয়ে নানা হিসেবে নিকেশ। ঘাঁটা হচ্ছে রেকর্ড বই। সে কারণেই দ্য ডেইলি স্টার অনলাইন পাঠকদের জন্য বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়দের কিছু পরিসংখ্যান তুলে ধরা হল...
২৭ মে ২০১৯, ০৯:৫৩ পূর্বাহ্ন
বিশ্বকাপে অনন্য কিছু রেকর্ডের সম্ভাবনা মাশরাফি-সাকিবদের
ক্রিকেট দলীয় খেলা। তবে দলীয় সাফল্যের জয়গান গাওয়ার আগে সুর বেঁধে নিতে হয় ব্যক্তিগত অর্জনগুলোকে এক সুতোয় গেঁথে। ওয়ানডের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, বেশ কিছু ব্যক্তিগত রেকর্ড আর মাইলফলক হাতছানি দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। সেসব অর্জন নিজেদের নামের পাশে লেখার জন্য বিশ্বকাপই যে সেরা মঞ্চ, তা কি আলাদা করে বলার দরকার আছে?
২৭ মে ২০১৯, ০৮:০৩ পূর্বাহ্ন
‘সতীর্থ’ সাব্বির-মোসাদ্দেক যখন ‘প্রতিদ্বন্দ্বী’
সাব্বির রহমানের নামটা পাকাই ছিল। সাত নম্বরে নেমে তেড়েফুঁড়ে ব্যাটিং করার ক্ষমতা যে বাংলাদেশের খুব বেশি ক্রিকেটারের নেই! কিন্তু হিসাব-নিকাশ এলোমেলো করে দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের ম্যাচ জয়ী বিধ্বংসী ইনিংস খেলে। তাতে বিশ্বকাপে বাংলাদেশের একাদশে জায়গা পাওয়ার দৌড়ে ‘প্রতিদ্বন্দ্বী’র ভূমিকায় উঠে এসেছেন দুই ‘সতীর্থ’ সাব্বির ও মোসাদ্দেক।
২৭ মে ২০১৯, ০৭:৪১ পূর্বাহ্ন
বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গে কাজ করার আমন্ত্রণে জয়াবর্ধনের ‘না’
ইংল্যান্ড বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের সঙ্গে কাজ করতে প্রস্তাব দেওয়া হয়েছিল মাহেলা জয়াবর্ধনেকে। তাও দুই দুইবার। তবে তাতে সাড়া দেননি লঙ্কান ক্রিকেট কিংবদন্তি। কারণ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) বর্তমান কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে ধোঁয়াশার মধ্যে আছেন জয়াবর্ধনে। তাছাড়া বোর্ডের স্বেচ্ছাচারী এবং একরোখা আচরণেও ত্যক্ত-বিরক্ত তিনি। তাই বোর্ড একাধিকবার ডাকলেও মন গলেনি তার।
২৬ মে ২০১৯, ০২:১৮ অপরাহ্ন
বৃষ্টিতে বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ পরিত্যাক্ত
বিশ্ব মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে রোববার কার্ডিফের সোফিয়া গার্ডেনে পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। কিন্তু তাতে বাগরা দিয়েছে বৃষ্টি। স্থানীয় সময় সকাল থেকেই ঝরছে তুমুল বৃষ্টি। শেষ পর্যন্ত পরিত্যক্ত করা হয়েছে ম্যাচটিকে।
২৬ মে ২০১৯, ০১:৫৯ অপরাহ্ন
ক্রিকেট বিশ্বকাপের কিছু রেকর্ড
আর মাত্র কয়েকদিন পরই ক্রিকেটের আদিভূমি ইংল্যান্ডে বসতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসর। তবে শুরুর আগেই ক্রিকেট ভক্তদের মাঝে বিরাজ করছে নানা ধরণের উত্তেজনা। পছন্দের দল নিয়ে নানা হিসেবে নিকেশ। ঘাঁটা হচ্ছে রেকর্ড বই। সে কারণেই দ্য ডেইলি স্টার অনলাইন পাঠকদের জন্য আইসিসি বিশ্বকাপের কিছু রেকর্ড তুলে ধরা হল...
২৬ মে ২০১৯, ১২:০০ অপরাহ্ন
বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ
কার্ডিফের সোফিয়া গার্ডেনে স্থানীয় সময় সকাল থেকেই ঝরছে তুমুল বৃষ্টি। তাতে বাধায় পড়েছে বাংলাদেশ-পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ। এমনকি হতে পারেনি টসও।
২৬ মে ২০১৯, ০৯:২৮ পূর্বাহ্ন