‘মাস্টার’ ওয়ালশের বিদায়
দেশে ফেরার বিমান ধরতে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা টেক্সি ডেকে পরিবার সমেত রওয়ানা হচ্ছিলেন বিমানবন্দরের দিকে, যারা পরিবার ছাড়া ছিলেন তারাও একে একে উঠলেন টিম বাসে। সেখানে যোগ দিলেন প্রধান কোচ স্টিভ রোডসও। কিন্তু কোর্টনি ওয়ালশকে দেখা গেল আলাদা পথ ধরতে। একা একা টেক্সি ডেকে মলিন চেহারার হোটেল থেকে বিদায় নিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ। পরে নিশ্চিত হওয়া গেল এটাই বাংলাদেশ দলের সঙ্গে তার শেষ বিদায়ও।
৭ জুলাই ২০১৯, ১০:১৬ পূর্বাহ্ন
গ্রুপ পর্ব শেষে সেরা পাঁচ বোলার
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শেষ হলো আইসিসি বিশ্বকাপের গ্রুপ পর্ব। সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড। গ্রুপ পর্বে এবার ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। তেমনি বোলাররাও করেছে দারুণ। ২০ উইকেট কিংবা তার বেশি পেয়েছেন দুইজন। সেই তালিকায় ঢোকার অপেক্ষায় আছেন আরও বেশ কয়েকজন। এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নতুন রেকর্ডের পথে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
৭ জুলাই ২০১৯, ০৮:৩৭ পূর্বাহ্ন
গ্রুপ পর্ব শেষে সেরা পাঁচ ব্যাটসম্যান
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শেষ হলো আইসিসি বিশ্বকাপের গ্রুপ পর্ব। সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড। গ্রুপ পর্ব শেষেই পাঁচ ব্যাটসম্যান করেছেন পাঁচশোর বেশি রান। তিন ব্যাটসম্যান করেছেন তো ছয়শোর বেশি। নকআউট পর্ব শেষে সংখ্যাটা বাড়তে পারে আরও। অথচ এর আগে বিশ্বকাপের ইতিহাসে মাত্র দুই জন ব্যাটসম্যান এক আসরে ছয়শোর বেশি রান করতে পেরেছিলেন।
৭ জুলাই ২০১৯, ০৭:১১ পূর্বাহ্ন
রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা
অধিনায়ক ফ্যাফ দু প্লেসির সেঞ্চুরি আর রাসি ভ্যান ডার ডুসেনের দুর্দান্ত ইনিংসে স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়ায় পাল্টা সেঞ্চুরি করে দলকে ঠিক পথেই রাখেন ডেভিড ওয়ার্নার। তার বিদায়ের পর অ্যালেক্স ক্যারে খেলেন মারমুখি ইনিংস। তবুও শেষরক্ষা হয়নি। রোমাঞ্চকর লড়াইটা জিতে নিয়ে বিশ্বকাপ শেষ করেছে প্রোটিয়ারা।
৬ জুলাই ২০১৯, ০৮:৫৫ অপরাহ্ন
নিউজিল্যান্ডকে পেল ভারত, অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড
বিশ্বকাপের লিগ পর্বের শেষ দিনে শনিবার (৬ জুলাই) ছিল দুটি ম্যাচ। সেমিফাইনালের চার দল আগেই নিশ্চিত হয়ে গেলেও ম্যাচগুলোর আবেদন কমেনি। কারণ, ম্যাচ দুটির ফলের ওপরই নির্ভর করছিল শেষ চারের সূচি।
৬ জুলাই ২০১৯, ০৮:২১ অপরাহ্ন
প্রশংসার মূল্য দিতে পারলাম না: সাকিব
ব্যাট হাতে ছয়শোর বেশি রান করেছেন, নিয়েছেন ১১ উইকেট। সাকিব আল হাসানের নিজের ব্যক্তিগত নৈপুণ্যের আক্ষেপ আর কি থাকতে পারে। কিন্তু দারুণ আশা জাগানো শুরু করে মানুষের প্রশংসা পেয়েও দল হিসেবে যে শেষটা ভালো করতে পারলেন না, এই ক্ষতই তাকে পোড়াচ্ছে বেশি।
৬ জুলাই ২০১৯, ০৭:০৭ অপরাহ্ন
লক্ষ্য পূরণ না হওয়ার হতাশা নিয়ে দেশের পথে মাশরাফিরা
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসে সেই স্বপ্ন পূরণ করতে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে পাকিস্তানের কাছে বড় হারে পাওয়া হয়নি সান্ত্বনাও। মোটা দাগে বিশ্বকাপে ব্যর্থই বলা হচ্ছে বাংলাদেশকে। ব্যর্থ মিশন শেষে তাই বিষণ্ণতা নিয়েই দেশে ফিরছে মাশরাফি বিন মর্তুজার দল।
৬ জুলাই ২০১৯, ০৬:১২ অপরাহ্ন
রোহিত-রাহুলের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত
চাপের মুখে সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে লড়াই করার পুঁজি দিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তবে তা যথেষ্ট হয়নি জয়ের জন্য। রোহিত শর্মা ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে সহজেই লক্ষ্য পেরিয়ে যায় ভারত।
৬ জুলাই ২০১৯, ০৪:৫০ অপরাহ্ন
সাঙ্গাকারাকে টপকে বিশ্বকাপে সেঞ্চুরির রেকর্ড গড়লেন রোহিত
বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি পাঁচটি সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন ভারতের রোহিত শর্মা। তিনি ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার কীর্তিকে। বিশ্বকাপের গেল আসরে লঙ্কান বাঁহাতি ব্যাটসম্যান হাঁকিয়েছিলেন টানা চারটি সেঞ্চুরি।
৬ জুলাই ২০১৯, ০৩:৫১ অপরাহ্ন
বিশ্বকাপে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে ২০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান মোস্তাফিজুর রহমান। ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে টানা ৫ উইকেট তুলে নেন। তার পাশাপাশি মোহাম্মদ সাইফউদ্দিনও নিয়মিত উইকেটের দেখা পান। কিন্তু দুজনই রান দেন দেদারসে। ব্যাট হাতে রেকর্ডের পর রেকর্ড গড়া সাকিব আল হাসান বল হাতেও ছিলেন উজ্জ্বল। পান ১১ উইকেট।
৬ জুলাই ২০১৯, ০৩:৩৮ অপরাহ্ন
সেরা দল নিয়েও বিশ্বকাপে কেন ব্যর্থ বাংলাদেশ
একটি ছবি বিশ্বকাপের আগে ভাইরাল হয়েছিল, আরেকটি ভাইরাল হলো বিশ্বকাপের শেষ ম্যাচের দিন। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের তোলা অফিসিয়াল ছবিতে ছিলেন না সাকিব আল হাসান। তার এই ‘উপেক্ষার মানসিকতা’ নিয়ে স্বভাবতই সমালোচনা হয়েছিল বিস্তর। পরের ছবিতে লর্ডসে বেঞ্চিতে ম্যাচ শুরুর আগে রাজকীয় কায়দায় একা বসে আছেন সাকিব। আশেপাশে নেই কেউ।
৬ জুলাই ২০১৯, ০৩:০৫ অপরাহ্ন
বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স
সাকিব আল হাসান ছিলেন এক কথায় অবিশ্বাস্য। বিশ্বকাপ ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে এক আসরে ছয়শোর বেশি রান করার কীর্তি গড়েছেন তিনি। আট ম্যাচের সাত ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান এসেছে তার ব্যাট থেকে। মুশফিকুর রহিমও বিরতি দিয়ে ভালোই রান পেয়েছেন। কিন্তু তামিম ইকবাল উপহার দিয়েছেন কেবল সীমাহীন হতাশা।
৬ জুলাই ২০১৯, ১২:২৫ অপরাহ্ন
গোটা টুর্নামেন্টেই প্রশ্নবিদ্ধ তামিমের অ্যাপ্রোচ
পরিসংখ্যান বলছে, এই বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় সেরা রান সংগ্রহ করা ব্যাটসম্যান তামিম ইকবাল। অবিশ্বাস্য ছন্দ দেখানো সাকিব আল হাসান আর বিরতি দিয়ে রান পাওয়া মুশফিকুর রহিমের পরেই তিনি। ৮ ম্যাচে করেছেন ২৩৫ রান, গড় ২৯.৩৭। তার পাড় ভক্তরা এই পরিসংখ্যান নিয়ে আহ্লাদিত হতে পারেন। আগের কোনো বিশ্বকাপেই তো এতরান করতে পারেননি তামিম। কিন্তু এই রানের পাশেই যে মুচকি হাসছে ৭১.৬৪ স্ট্রাইক রেট। স্ট্রাইক রেটের কথাও না হয় তুলে রাখা যাক। ম্যাচের পরিস্থিতি অনুসারে সেটাও তো আলাদা দাবি মেনে চলে। কেবল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচে পরিস্থিতির বিচারেও দলের চাহিদা কতটা মিটিয়েছেন তামিম?
৬ জুলাই ২০১৯, ১২:০৭ অপরাহ্ন
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকেও বাদ পড়ায় পাকিস্তান কোচের আক্ষেপ
পাকিস্তান আর নিউজিল্যান্ডের পয়েন্ট সমান। জয়ের সংখ্যাও সমান। কিন্তু বাধা হয়ে দাঁড়াল নেট রান রেট। যার মারপ্যাঁচে পড়ে সেমিফাইনালে খেলা হলো না পাকিস্তানের। অথচ মুখোমুখি লড়াইয়ে কিউইদের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিলেন সরফরাজ আহমেদরাই। এবারের বিশ্বকাপে মুখোমুখি লড়াই বিবেচনায় না এনে রান রেটকে প্রাধান্য দেওয়ায় যারপরনাই হতাশ পাকিস্তানের কোচ মিকি আর্থার।
৬ জুলাই ২০১৯, ১১:১১ পূর্বাহ্ন
এই ম্যাচে কেন অমন শরীরী ভাষা?
ক্রিকেট মাঠে জেতার জন্য কেবল ব্যাটিং-বোলিংই জানা থাকলেই চলে না। মানসিকভাবে আপনি কতটা চাঙ্গা তাও বেশ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে বাংলাদেশের বেহাল দশা যেন বুঝিয়ে দিল তেমনটি। ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি মর্তুজাও ব্যাপারটা অস্বীকার করলেন না।
৫ জুলাই ২০১৯, ০৭:৫০ অপরাহ্ন
সাকিবের জন্য ভীষণ খারাপ লাগছে মাশরাফির
৮ ম্যাচে ৬০৬ রান, ১১ উইকেট। এই বিশ্বকাপে অবিশ্বাস্য খেলেছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে এমন নৈপুণ্যে গোটা টুর্নামেন্টে তার ধারেকাছেও নেই অন্য কোন ক্রিকেটার। অথচ তার দল খেলতে পারেনি সেমিফাইনাল। এমনকি শেষ ম্যাচ হেরে ১০ দলের মধ্যে হয়েছে সাত। বিশ্বকাপে বড় কিছু করতে না পারায় তাই সাকিবের জন্যই বেশি খারাপ লাগছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।
৫ জুলাই ২০১৯, ০৭:১৫ অপরাহ্ন
আবার ভাববেন মাশরাফি
বিশ্বকাপ তো শেষ। এখন কি করবেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা? আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কি চিন্তা তার? পাকিস্তানের কাছে বাজে হারের পর মানসিকভাবে ভগ্নদশা অবস্থায় অধিনায়ক জানিয়েছেন পুরো বিষয়টা নিয়ে আরেকবার ভাববেন, দেশে ফিরেই দেবেন চূড়ান্ত সিদ্ধান্ত।
৫ জুলাই ২০১৯, ০৬:৪৬ অপরাহ্ন
জেতার তাড়নারই তো ছিল ঘাটতি
বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটায় যথেষ্ট বারুদের অভাব কি ছিল বাংলাদেশের? না হলে শরীরী ভাষা হবে কেন এমন! মোস্তাফিজুর রহমান পাঁচ উইকেট পেয়ে গেছেন বটে, কিন্তু ছিলেন বেজায় খরুচে। এক মেহেদী হাসান মিরাজ ছাড়া বাকিরাও একই। সাদামাটা বোলিংয়ের সঙ্গে দুর্বল ফিল্ডিং। অবিশ্বাস্য সাকিব আল হাসান ছাড়া ব্যাট হাতে অন্য কারোরই যেন করার নেই কিছু। বিশ্বকাপের শেষ ম্যাচটাতেই যেন বাংলাদেশকে দেখাল সবচেয়ে বিবর্ণ।
৫ জুলাই ২০১৯, ০৫:১০ অপরাহ্ন
গিলক্রিস্ট, মিয়াঁদাদ কত মহারথীকে ডিঙিয়ে সেরা দশে সাকিব
আগের তিন বিশ্বকাপে ২১ ম্যাচে করেছিলেন ৫৩৯ রান। এবার ৮ ম্যাচেই করে ফেলেছেন তারচেয়ে বেশি। অবিশ্বাস্য ফর্মে থাকা সাকিব আল হাসান বিশ্বকাপের ইতিহাসে ছাপিয়ে গেছেন বহু নামজাদা ব্যাটসম্যানদের। অ্যাডাম গিলক্রিস্ট, জাভেদ মিয়াঁদাদ, মাহেলা জয়াবর্ধনেরদের মতো তারকাদের টপকে সাকিব এখন বিশ্বকাপের ইতিহাসের সেরা ১০ রান সংগ্রাহকদের একজন।
৫ জুলাই ২০১৯, ০২:৪৯ অপরাহ্ন
মোস্তাফিজের ঝলকের পরও বড় লক্ষ্য পেল বাংলাদেশ
শুরুতে বোলিং হলো না মনমতো। আরও একবার ফিল্ডিং হলো যাচ্ছেতাই। কেমন যেন গা ছাড়া শরীরী ভাষায় পাওয়া গেল না তেজদীপ্ত হওয়ার বারুদ। বিশ্বকাপের বিচারে গুরুত্বহীন ম্যাচ, তবে এই ম্যাচ থেকে বাংলাদেশের পাওয়ার আছে অনেক। হারানোর তারচেয়েও বেশি। সাদামাটা বোলিংয়ে তেমন ইঙ্গিতই ছিল। কিন্তু মেহেদী হাসান মিরাজ অফ স্পিনে বেধে রেখে চাপ রাখলেন জারি। শেষ দিকে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রো পাইয়ে দলকে ম্যাচে ফেরালেন মোস্তাফিজুর রহমান। টানা দ্বিতীয় ম্যাচে নিলেন পাঁচ উইকেট। তবু তিনশোর নিচে আটকানো যায়নি পাকিস্তানকে।
৫ জুলাই ২০১৯, ০১:২৭ অপরাহ্ন