একশো উইকেটে বাংলাদেশের দ্রুততম মোস্তাফিজ

ভারতের বিপক্ষে আগের ম্যাচে পাঁচ উইকেট নিয়ে কাজটা এগিয়ে রেখেছিলেন মোস্তাফিজুর রহমান। ওয়ানডেতে উইকেট সংখ্যাকে তিন অঙ্কে নিতে আর কেবল দুই উইকেট দরকার ছিল তার। ইমাম-উল-হক আর হারিস সোহেলকে আউট করে পাকিস্তানের বিপক্ষে অনুমিতভাবেই সেটা করে ফেলেছেন তিনি।
৫ জুলাই ২০১৯, ১২:৫০ অপরাহ্ন

পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

বড় রান তাড়ায় একমাত্র সাকিব আল হাসান যা লড়াই করলেন। অবিশ্বাস্য ধারাবাহিকতা বজায় রেখে তুলে নিলেন আসরে নিজের পঞ্চম হাফসেঞ্চুরি। বাকিরা কেউই তাকে সঙ্গ দিতে পারলেন না, পারলেন না বড় ইনিংস খেলতে। ফলে বিশ্বকাপের শেষটা বাংলাদেশের জন্য হলো হতাশায় মোড়ানো।
৫ জুলাই ২০১৯, ০৯:০০ পূর্বাহ্ন

সাফল্যের পুরো কৃতিত্ব সাকিবকে দিলেন রোডস

‘আমি সাকিবের সঙ্গে কাজ করতে ভালোবাসি। সে অসাধারণ একজন মানুষ, অসাধারণ একজন খেলোয়াড়। আমার কাছ থেকে কোনো প্রেরণা নিতে হয়নি তাকে। পুরো কৃতিত্বটাই সাকিব আল হাসানের। এটা তার ভেতর থেকে এসেছে। সাকিব নিজেই এসব করেছে। এই বিশ্বকাপে ভালো করতে সে মরিয়া ছিল।’
৫ জুলাই ২০১৯, ০৭:৪৩ পূর্বাহ্ন

বাংলাদেশ দলের ওপর বজ্রপাত হলে সম্ভব, ইউসুফের রসিকতা

সমীকরণটাই এমন যে, পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সুযোগ একেবারে নেই বললেই চলে। কঠিন বাস্তবতাটা মানছেন দলটির সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফও। এর মাঝেও পাকিস্তানের শেষ চারে খেলার সম্ভাবনা নিয়ে নির্মম রসিকতা করতে ছাড়েননি তিনি।
৫ জুলাই ২০১৯, ০৬:১৮ পূর্বাহ্ন

‘বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে নিয়মরক্ষা বলে কিছু নেই’

ভারতের কাছে হারায় বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন আগের ম্যাচেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। পাকিস্তানের সম্ভাবনা কাগজে-কলমে এখনও টিকে থাকলেও তা আসলে অসম্ভবেরই সামিল। তাই ‘নিয়মরক্ষা’ তকমা জুড়ে যাচ্ছে দুদলের দ্বৈরথের সঙ্গে। আর এখানেই ঘোর আপত্তি বাংলাদেশ কোচ স্টিভ রোডসের।
৫ জুলাই ২০১৯, ০৪:১০ পূর্বাহ্ন

রোমাঞ্চকর লর্ডসে বিষণ্ণতার রেশ

লর্ডসে ঢুকে সাংবাদিকরা তো বটেই রোমাঞ্চ লুকোতে পারলেন না ক্রিকেটাররাও। যারা প্রথমবার এসেছেন তারা তো থাকবেনই, আগেও যারা এসেছেন তারাও যেন শিহরিত! ক্রিকেটের তীর্থস্থান বলে কথা! বিখ্যাত ব্যালকনিতে, যেখানে দাঁড়িয়ে সৌরভ গাঙুলিয়ে জার্সি খুলে নাচিয়েছিলেন। তাই মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকারদের ছবি তোলা চলল।
৫ জুলাই ২০১৯, ১২:১৫ পূর্বাহ্ন

সব ম্যাচে হেরে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় অভিযানটা ভুলে যেতেই চাইবে আফগানিস্তান! লিগভিত্তিক আসরে নয় ম্যাচের সবকটিতেই জিততে ব্যর্থ হলো তারা। যার শেষ উদাহরণটির দেখা মিলল আজ (৪ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। জয়ের সম্ভাবনা জাগিয়েও ২৩ রানে ম্যাচ হারল আফগানিস্তান।
৪ জুলাই ২০১৯, ০৫:৩৪ অপরাহ্ন

৫০০-৬০০ রান করলেই কেবল এটা সম্ভব: সরফরাজ

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে কেবল জয় পেলেই হবে না পাকিস্তানের, জয়ের ব্যবধানটাও হতে হবে আকাশছোঁয়া। সেটা প্রায় অসম্ভবেরই পর্যায়ে। আর পরে ব্যাটিং করলে তো শেষ চারে খেলার কোনো সম্ভাবনাই নেই!
৪ জুলাই ২০১৯, ০৫:০৫ অপরাহ্ন

‘মাশরাফি না থাকলেও এগিয়ে যেতে হবে’

মাশরাফি বিন মর্তুজা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্বকাপের পরই অবসর নিচ্ছেন কিনা, তা বলার অবস্থায় নেই কোচ স্টিভ রোডস। তাই তাকে ঘুরিয়ে প্রশ্ন শ্রীলঙ্কা সফরে কি তাকে আশা করছেন? কোচ এক্ষেত্রে দিলেন কূটনৈতিক জবাব। তাতেও তার মনে রইল দ্বিধা। পরে নিজ থেকেই প্রসঙ্গ ফিরিয়ে মাশরাফির থাকা না থাকা নিয়ে বিভ্রান্তি যাতে না ছড়ায়, ব্যাখ্যা দিলেন আবার।
৪ জুলাই ২০১৯, ০৪:৪১ অপরাহ্ন

অভিজাত লর্ডসে সুন্দর স্মৃতির অপেক্ষায় বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজ লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকারকে মুগ্ধ হয়ে ঘুরে দেখছিলেন চারপাশ। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে নামার আগে লর্ডসে এসে রোমাঞ্চ যেন ছুঁয়ে গেছে ক্রিকেটারদের। ক্রিকেটের এই তীর্থস্থানে এর আগে দুই টেস্ট খেললেও রঙিন পোশাকে এবারই প্রথম নামবে বাংলাদেশ। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় টুর্নামেন্টের প্রেক্ষিতে এই ম্যাচের কোন গুরুত্ব নেই। কিন্তু বাংলাদেশ চাইছে অভিজাত লর্ডসে একটা সুন্দর স্মৃতি রেখে দেশে ফিরতে।
৪ জুলাই ২০১৯, ০৪:২০ অপরাহ্ন

লর্ডসেই কি বিদায় বলছেন মাশরাফি?

অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেশে ফিরেই নেবেন, এমনটাই জানিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর পরিস্থিতিতে এসেছে কিছুটা বদল। ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী মাঠ লর্ডসে এবারের বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ কি অধিনায়কেরও শেষ ম্যাচ হতে যাচ্ছে?
৪ জুলাই ২০১৯, ০৩:০৯ অপরাহ্ন

মাশরাফির জন্য এটা আবেগঘন ব্যাপার: রোডস

সাধারণত ম্যাচ হারলে জবাব দিতে বরাবরই সংবাদ সম্মেলনে হাজির হন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর আসেননি সেদিন। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগেও এলেন না তিনি। মাশরাফি গণমাধ্যম-বান্ধব বলেই টানা দুদিন, এমন আর কবে হয়েছে, মনে করা গেল না।
৪ জুলাই ২০১৯, ০২:২১ অপরাহ্ন

আফগানদের ৩১২ রানের লক্ষ্য দিল উইন্ডিজ

বিশ্বকাপে আট ম্যাচ খেলে জয়হীন আফগানিস্তান। আসর শেষে বিদায় নিচ্ছেন তাদের কোচ ফিল সিমন্স। বিদায়ী ম্যাচে গুরুকে জয় উপহার দেওয়ার পাশাপাশি হারের বৃত্ত ভাঙার প্রত্যাশা রয়েছে আফগানদের। তবে কাজটা সহজ হচ্ছে না মোটেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের এবারের আসরে নিজেদের শেষ ম্যাচে ৩১২ রানের বড় লক্ষ্য পেয়েছে আফগানিস্তান।
৪ জুলাই ২০১৯, ০১:১২ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে চোট পেলেন মুশফিক

পাকিস্তানের মুখোমুখি হতে যাওয়ার আগে ব্যাটিং অনুশীলন করে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন মুশফিকুর রহিম। স্থানীয় এক নেট বোলার তার বিপক্ষে বল করছিলেন। হঠাৎই একটি বল এসে লাগল মুশফিকের ডান হাতের কনুইতে। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে গেলেন তিনি।
৪ জুলাই ২০১৯, ১১:০৮ পূর্বাহ্ন

গেইলের শেষ বিশ্বকাপ ম্যাচে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

বয়স চল্লিশ ছুঁইছুঁই। খেলছেন নিজের পঞ্চম ও শেষ বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া আগেই নিশ্চিত হয়ে যাওয়ায়, আজ (৪ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে নিজের শেষ ম্যাচটি খেলতে যাচ্ছেন ক্রিস গেইল। ক্রিকেটের মহাযজ্ঞে বিস্ফোরক ব্যাটসম্যানের বিদায়ী ম্যাচে টসে জিতেছেন তার সতীর্থ ও দলনেতা জেসন হোল্ডার। তিনি বেছে নিয়েছেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
৪ জুলাই ২০১৯, ০৯:০৮ পূর্বাহ্ন

আমাদের আরেকটু মরিয়াভাবে চেষ্টা করা উচিত ছিল: সাকিব

বিশ্বকাপে কেমন খেলল বাংলাদেশ? শেষ দিক পর্যন্ত সেমিফাইনালের আলোচনায় থাকাকেই অর্জন ভাবছেন অনেকে। কিন্তু ভারতের কাছে হারের পর সাকিব আল হাসান ভাবছেন অন্যভাবে। যে লক্ষ্য নিয়ে তারা বিশ্বকাপে এসেছিলেন তা যে পূরণ হয়নি, স্পষ্টই জানিয়ে দিয়েছেন তিনি। এমনকি লক্ষ্য পূরণে সবার আরেকটু তীব্র চেষ্টার অভাবও দেখছেন সাকিব।
৪ জুলাই ২০১৯, ১২:৫৮ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েই সেমিতে ইংল্যান্ড

প্রথম পাঁচ ম্যাচে চারটি জয়। তাতে মনে হয়েছিল সহজেই সেমি-ফাইনালের টিকেট পেয়ে যাবে ইংল্যান্ড। কিন্তু এরপর শ্রীলঙ্কা ও ভারতের কাছে হেরে ঘরের মাঠেই দর্শক হওয়ার শঙ্কায় পড়ে দলটি। তবে সে শঙ্কা উড়িয়ে টানা দুই ম্যাচ জিতে সেমি-ফাইনালের টিকেট কেটেছে ইংলিশরা। এদিন নিউজিল্যান্ডকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দলটি।
৩ জুলাই ২০১৯, ০৫:১৪ অপরাহ্ন

নিউজিল্যান্ডকে বড় লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড

ইংলিশরা যখন দুইশ রানের কোটা স্পর্শ করে তখন ওভার গিয়েছে ৩১টি। হাতে উইকেট ছিল ৮টি। তাতে মনে হচ্ছিল রানের পাহাড়ই গড়তে যাচ্ছে ইংল্যান্ড। কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ডের বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা হলেও সাধ্যের মধ্যেই আটকে রেখেছে ইংলিশদের। কিন্তু তারপরও নিউজিল্যান্ডকে বেশ বড় লক্ষ্যই গড়েছে ইংল্যান্ড। জিততে হলে কিউইদের করতে হবে ৩০৬ রান।
৩ জুলাই ২০১৯, ০১:৩৪ অপরাহ্ন

যেখানে মনকে বোঝাতে পারছেন না সৌম্য

‘ম্যাচটা তো আমাদের হাতেই ছিল ভাই’। সৌম্য সরকার কথাটা বললেন মোহাম্মদ সাইফুদ্দিনের শেষ ওই লড়াইয়ের প্রসঙ্গ টেনে। রান আছে নাগালের মধ্যেই, ইনিংস বিরতিতে এই বিশ্বাসই ছিল বাংলাদেশের। কিন্তু কখন উইকেট রেখে খেলার গতি কমাতে হবে, কখন বাড়াতে হবে সেই হিসাব নিকাশে হয়েছে গোলমাল।
৩ জুলাই ২০১৯, ১০:৩২ পূর্বাহ্ন

আগামী বিশ্বকাপে ভালো করবেন তামিম, আশাবাদী রোডস

তামিম ইকবালের কাছে বাংলাদেশ দলের প্রত্যাশা ছিল অনেক। কিন্তু বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। দাবির খুব অল্পই মেটাতে পেরেছেন। ব্যাট হাতে আরেকটি সাদামাটা বিশ্বকাপ কাটানো তামিম অবশ্য পাচ্ছেন স্টিভ রোডসের সমর্থন। সফলতা না পেলেও শিষ্যের আন্তরিকতায় কোনো ঘাটতি দেখছেন না টাইগার কোচ।
৩ জুলাই ২০১৯, ১০:৩০ পূর্বাহ্ন