যে প্রশ্নের উত্তর রোডসের কাছে নেই

বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবসর নিয়ে গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে। চলমান বিশ্বকাপে তার পারফরম্যান্স বিবর্ণ হওয়ায়, নতুন করে চাঙা হয়ে ওঠে জল্পনা-কল্পনা। এসব আলোচনা-সমালোচনার মধ্যেই কদিন আগে ম্যাশ জানিয়ে দেন, অবসর নিয়ে এখনই ভাবছেন না তিনি। কিন্তু ঘুরে-ফিরে এই প্রসঙ্গটিই ফের উঠে আসে মঙ্গলবার (২ জুলাই) ভারতের কাছে বাংলাদেশ ম্যাচ হারার পর।
৩ জুলাই ২০১৯, ০৯:১৫ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

ইংল্যান্ডের জন্য তো ম্যাচ জিততেই হবে। হারলে সম্ভাবনা থাকলেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের উপর। কম গুরুত্বপূর্ণ নয় নিউজিল্যান্ডের জন্যও। হারলে তাদেরও সমীকরণ কঠিন হতে পারে। এমন ম্যাচে টস ভাগ্য সঙ্গে গিয়েছে ইংলিশদের। টস জিতে ব্যাটিং নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
৩ জুলাই ২০১৯, ০৯:১৩ পূর্বাহ্ন

‘কেউ একজন বড় স্কোর করলে ঘটনা অন্যরকম হতো’

ব্যাট করতে পারেন এমন আটজনের সাতজনই ভারতের বিপক্ষে দুই অঙ্কে পৌঁছান। তারপরও সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। বাঁচা-মরার ম্যাচটা ২৮ রানে হেরে গিয়ে। কিন্তু গল্পটা হতে পারত সম্পূর্ণ ভিন্ন। জয়ের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি টাইগাররা। এর পেছনে ব্যাটসম্যানের বড় ইনিংস খেলতে না পারার ব্যর্থতাকে দায় দিচ্ছেন সৌম্য সরকার।
৩ জুলাই ২০১৯, ০৭:৪১ পূর্বাহ্ন

‘সেও মানুষ, আমরা সবাই মানুষ’

আউটফিল্ডে তিনি নিরাপদ ফিল্ডার। দলের বরাবর ভরসা তার উপর। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মার মহা গুরুত্বপূর্ণ ক্যাচটা এত সহজে হাতে পেয়েও রাখতে পারলেন না তামিম ইকবাল। ৯ রানে জীবন পাওয়া রোহিত পরে থামেন ১০৪ রানে। ব্যাট করতে নেমেও তা পুষিয়ে দিতে পারেননি তামিম। ম্যাচ শেষে তামিমের ওই ভুলকে মানবিক দৃষ্টিতে দেখার কথা জানিয়েছেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস।
২ জুলাই ২০১৯, ১১:২০ অপরাহ্ন

যেসব ভুলে হাতছাড়া সেমির স্বপ্ন

ম্যাচের শুরুতে যে মহা ভুল করেছিলেন তামিম ইকবাল, তা পুষিয়ে দিতে পারেননি ব্যাট হাতে। একাই ব্যাট হাতে লড়ছিলেন সাকিব আল হাসান। পারেননি শেষ করতে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মতো বড় কিছুর আভাস দিয়েও নিভেছেন লিটন দাস। আর মুশফিকুর রহিম? প্রতিপক্ষ ভারত বলেই তার কাছে দেনা শোধ করার অনেক দাবি ছিল দলের। থিতু হয়েও তালগোল পাকিয়ে করেছেন হতাশ। বোলিংয়ে মোস্তাফিজুর রহমানের জ্বলে উঠার দিনে জয়ের আভাস পেয়েও তাই আরো একবার তীরে তরি ভেড়াতে পারেনি বাংলাদেশ।
২ জুলাই ২০১৯, ১০:৪২ অপরাহ্ন

নেতিবাচক খবর ভুল প্রমাণ করতেই হিরো হতে চেয়েছিলেন সাইফুদ্দিন

শেষ ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান আউট হওয়ার পর অনেকক্ষণ ঠায় দাঁড়িয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। যেন পা নড়ছে না তার। বাংলাদেশ হেরে গেছে ২৮ রান। কিন্তু সাইফুদ্দিন অপরাজিত ৩৮ বলে ৫১ করে। তার বেশ আগেই স্বীকৃত ব্যাটসম্যানরা পাততাড়ি গুটিয়েছেন। তবু শেষ পর্যন্ত সাইফুদ্দিন নাকি একাই জিতিয়ে দেওয়ার বিশ্বাস রেখেছিলেন। চেয়েছিলেন হিরো হতে। আর তাকে নাকি তীব্র জেদি করে দিয়েছিল একটি নেতিবাচক খবর।
২ জুলাই ২০১৯, ০৬:৫১ অপরাহ্ন

আশা জাগিয়েও পারল না বাংলাদেশ

এক সাকিব আল হাসান ছাড়া টপ অর্ডার বা মিডল অর্ডারের কেউই ইনিংস বড় করতে পারলেন না। তার বিদায়ের পর ইনিংসের শেষ দিকে লোয়ার অর্ডারের মোহাম্মদ সাইফউদ্দিন মারমুখী ব্যাটিংয়ে জাগালেন আশা। কিন্তু পেলেন না প্রয়োজনীয় সঙ্গ। ফলে সম্ভাবনা জাগিয়েও ভারতের কাছে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন ভাঙল বাংলাদেশের।
২ জুলাই ২০১৯, ০৫:৪০ অপরাহ্ন

পাঁচ উইকেট নিয়ে সেরা পাঁচে মোস্তাফিজ, টপকে গেলেন রাজ্জাককে

বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন মোস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে চলমান বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন 'কাটার মাস্টার' খ্যাত তারকা। সেই সঙ্গে আব্দুর রাজ্জাককে টপকে বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তিও গড়লেন এই বাঁহাতি পেসার।
২ জুলাই ২০১৯, ০১:৩৮ অপরাহ্ন

আক্ষেপ, হতাশা অবশেষে আশা

ব্যবহৃত উইকেটে খেলা বলেই টস জেতাটা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু ফের সেই ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। এই আক্ষেপে শুরু হওয়া ম্যাচে নড়েচড়ে বসার আগেই বড় সর্বনাশ। রোহিত শর্মার মহামূল্যবান সহজ ক্যাচ পড়ে গেল তামিম ইকবালের হাত থেকে। এর জেরেই পরের ঘণ্টা দেড়েক কেবল হতাশার গল্প। জীবন পেয়ে সেঞ্চুরি তুলে ফিরলেন রোহিত, ভারতের মিডল অর্ডারও বাড়তে না দিয়ে চাপ রাখল বাংলাদেশ। শেষ দিকে দারুণ বল মোস্তাফিজুর রহমানের ঘুরে দাঁড়াল বাংলাদেশ।
২ জুলাই ২০১৯, ০১:১৮ অপরাহ্ন

কত মূল্য দিতে হবে এই ভুলের!

ক্রিকেটে ক্যাচ মিসকে বলা হয় খেলারই অংশ। আবার ‘ক্যাচ মিস যে ম্যাচ মিস’ এই কথাও বড় ভীষণ সত্য। সেটা আরও বেশি প্রকট যখন ক্যাচ ফসকায় এমন কারো যার কিনা ক্ষমতা আছে একাই সব তছনছ করে দেওয়ার। তামিম ইকবাল যার লোপ্পা ক্যাচ ফেলে দিলেন, সেই রোহিত শর্মার ওয়ানডেতেই আছে তিনটি ডাবল সেঞ্চুরি। ভারতের বিপক্ষে বিশ্বকাপে টিকে থাকার মহা গুরুত্বপূর্ণ ম্যাচে তামিমের ক্যাচ মিসে শুরুতেই ব্যাকফুটে বাংলাদেশ।
২ জুলাই ২০১৯, ১১:০০ পূর্বাহ্ন

দৌড়াতে সমস্যা হওয়ায় পারলেন না মাহমুদউল্লাহ

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলতে তীব্র তাড়না অনুভব করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। যে কোনোভাবে নিজেকে প্রস্তুত করে চাইছিলেন মাঠে নামতে। পেশির চোটে দুদিন আগেও হাঁটছিলেন খুঁড়িয়ে। সব সামলে ম্যাচের আগের দিন টানা ব্যাটিং অনুশীলন করে নিজেকে ঝালাই করেন। ব্যাটিংয়ে কোনো সমস্যাও অনুভব হয়নি। কিন্তু গোল বাধাল রানিং। দৌড়াতে সমস্যা হওয়ায় ম্যাচের দিন সকাল পর্যন্ত ছিল অপেক্ষা। অবস্থার উন্নতি না হওয়ায় শেষপর্যন্ত খারাপ খবর নিয়েই মাঠে নামতে হলো বাংলাদেশকে।
২ জুলাই ২০১৯, ০৯:৪৩ পূর্বাহ্ন

ভারতের কাছে হেরে সেমির স্বপ্ন শেষ বাংলাদেশের

এক প্রান্তে লড়াই করছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। দারুণ ব্যাট করছিলেন। কিন্তু শেষ দিকে দলের কোনো ব্যাটসম্যানই সঙ্গ দিতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। ১২ বল আগেই ২৮৬ রানে গুটিয়ে গেল টাইগাররা। ফলে ২৮ রানের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ। অন্যদিকে, এ জয়ে সেমি-ফাইনাল নিশ্চিত হলো ভারতের।
২ জুলাই ২০১৯, ০৮:৫৭ পূর্বাহ্ন

সামর্থ্যে পিছিয়ে নেই বাংলাদেশ

ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথের নাম- ভারত বনাম পাকিস্তান। দুই বৈরি প্রতিবেশী দেশের ম্যাচ হলেই উত্তেজনায় কাঁপতে থাকেন ক্রিকেটপ্রেমীরা। ম্যাচ শুরুর আগে থেকেই চলে কথার লড়াই। খেলোয়াড়, কোচ, বোর্ড কর্মকর্তা কেউই বাদ যান না তর্কযুদ্ধে অংশ নিতে। কারণ এ ম্যাচের সঙ্গে কেবল মাঠের জয়-পরাজয়ই জড়িয়ে থাকে না, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দুদলের জন্য এটা মর্যাদার লড়াই। এই লড়াইয়ে 'হার' নামক শব্দটার যেন কোনো অস্তিত্ব নেই!
২ জুলাই ২০১৯, ০৮:২০ পূর্বাহ্ন

‘এখন পর্যন্ত যেমন খেলেছি, তার চেয়ে অনেক ভালো খেলতে হবে’

আইসিসি আয়োজিত সবশেষ দুটি প্রতিযোগিতা থেকে বাংলাদেশ বিদায় নিয়েছিল ভারতের কাছে হেরে। দুটি আসরই টাইগারদের জন্য স্মরণীয় হয়ে আছে। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। কিন্তু দুবারই ভারত বাধা ডিঙিয়ে যেতে ব্যর্থ হয়েছিল মাশরাফি বিন মর্তুজার দল।
২ জুলাই ২০১৯, ০৬:৪৫ পূর্বাহ্ন

ভারতকে ‘বড় জুটি’ গড়ার সুযোগ দেওয়া যাবে না

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে ভারতের ব্যাটিং বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। রবিবার (৩০ জুন) এজবাস্টনে শেষ ১০ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ১০৪ রান। হাতে ছিল ৬ উইকেট। কিন্তু অস্বাভাবিক ঢিলেঢালা ব্যাটিং করে তারা ম্যাচটা হেরে যায় ৩১ রানে। হার্দিক পান্ডিয়া তাও যা চেষ্টা করেছিলেন, কিন্তু মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের ব্যাটিংয়ে রান তাড়ার তেমন তাগিদ দেখা যায়নি। যখন চার-ছক্কার ফুলঝুরি দরকার ছিল, তখন সিঙ্গেল-ডাবল নিয়ে তারা ৩১ বল খেলে যোগ করেছিলেন মাত্র ৩৯ রান।
২ জুলাই ২০১৯, ০৫:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারত: মাশরাফিদের বাঁচা-মরার লড়াই

জিতলে বেঁচে থাকবে আশা। হারলে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে। সমীকরণটা তাই একেবারে সরল মাশরাফি বিন মর্তুজার দলের জন্য- ভারতকে হারাতে হবে। বিশ্বমঞ্চে যে কাজটা আগেও করে দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০০৭ আসরে বিশ্বকাপে দুদলের প্রথম দেখায় স্মরণীয় জয় পেয়েছিল বাংলাদেশ।
২ জুলাই ২০১৯, ০৫:০৫ পূর্বাহ্ন

নিয়মরক্ষার ম্যাচে উইন্ডিজকে হারাল শ্রীলঙ্কা

শেষ বার বোলিং করেছিলেন ২০১৭ সালের ডিসেম্বরে। লম্বা সময় পর আবার বল হাতে নিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। প্রথম বলেই তৈরি করে দিলেন জয়ের রাস্তা। আউট করলেন সেঞ্চুরিয়ান নিকোলাস পুরানকে। এ ব্যাটসম্যানই লঙ্কানদের জয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তার প্রতিরোধ ভেঙে নিয়মরক্ষার ম্যাচে শেষ পর্যন্ত ২৩ রানের দারুণ জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
১ জুলাই ২০১৯, ০৫:৫৯ অপরাহ্ন

ইমোশনাল না, এটাই বাস্তবতা: মাশরাফি

২০০৪ সাল। সেবার দেশের মাটিতে অলরাউন্ড নৈপুণ্যে ভারতকে ধসিয়ে দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। প্রতিবেশী শক্তিশালী দলের বিপক্ষে ওটাই ছিল বাংলাদেশের প্রথম জয়। এরপর ২০০৭ বিশ্বকাপে আবার মাশরাফির পেসের ঝাঁকে কাবু হয় ভারত। শচিন টেন্ডুকার, বীরেন্দ্রর শেবাগ, সৌরভ গাঙুলীদের বিখ্যাত ব্যাটিং লাইন ধসিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। ভারতকে বিদায় করে দিয়েছিলেন বিশ্বকাপ থেকে। সেই ভারতের বিপক্ষে বিশ্বকাপে সম্ভবত শেষবার খেলতে নামবেন বাংলাদেশ অধিনায়ক।
১ জুলাই ২০১৯, ০৪:৪৪ অপরাহ্ন

মাহমুদউল্লাহকে নিয়ে ‘চিন্তা নেই’, একাদশের ভাবনায় চার পেসার

পাঁচদিনের বিরতিরর পর আগের দিনই অনুশীলন করতে এসেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। যা কিছু শঙ্কা তার অনেকটাই তখন উবে গিয়েছিল। সোমবার ম্যাচের আগের দিন মাহমুদউল্লাহ আরও চনমনে, আরও সাবলীলভাবে চালিয়েছেন ব্যাটিং সেশন। গুরুত্বপূর্ণ ম্যাচে তার না খেলার কোন কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে উইকেট আর মাঠের আকৃতির কারণে একাদশে যে বদলটি আসতে পারে, তা একজন পেসারের অন্তর্ভুক্তি।
১ জুলাই ২০১৯, ০৪:১৭ অপরাহ্ন

সোশ্যাল মিডিয়ার উত্তাপ থেকে দূরে থাকতে চান অধিনায়ক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই টান টান উত্তাপ। মাঠের খেলায় যতটা, ভক্ত-সমর্থকদের মধ্যে যেন উত্তাপটা তারচেয়েও বেশি। ২০১৫ বিশ্বকাপের ম্যাচের বিতর্ক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই উত্তাপ চড়া হয়েছে দিনকে দিন। মাঠের লড়াইয়ের আগে শুরু হয়ে গেছে কথার লড়াই। ম্যাচের কোন ঘটনাই ম্যাচের ফল থেকেও হয়ে যাচ্ছে বড়। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা এসব উত্তেজনা থেকে নিজেদের দূরে রাখতে চান।
১ জুলাই ২০১৯, ০৩:৫৩ অপরাহ্ন