‘কঠিন অপশনই বেটার’
ভারত ইংল্যান্ডে হারিয়ে দিলেই কাজটা নিজেদের হাতে থাকত বাংলাদেশের। বাকি দুই ম্যাচ জিতলেই তখন যাওয়া যেত সেমিফাইনালে। ইংল্যান্ডের কাছে ভারত হেরে যাওয়ায় কিছুই আর নিজেদের নাগালে নেই বাংলাদেশের। সেমিফাইনালের পথ হয়ে গেছে অনেক কঠিন। ভারতের কাছে হারলে বার্মিংহামেই বিশ্বকাপের বিদায় ঘণ্টা বেজে যাবে মাশরাফি বিন মর্তুজাদের। সামনে এগুনোর এই কঠিন রাস্তা এক দিক থেকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক।
১ জুলাই ২০১৯, ০২:২১ অপরাহ্ন
উইন্ডিজকে বড় লক্ষ্য ছুঁড়ে দিল শ্রীলঙ্কা
উইন্ডিজকে বড় লক্ষ্য ছুঁড়ে দিল শ্রীলঙ্কাঅন্য দলগুলোর ফলাফল নিজেরদের পক্ষে গেলে সেমি-ফাইনাল এখনও অনিশ্চিত হয়ে যায়নি শ্রীলঙ্কার। স্বপ্ন ধরে রাখতে হলে জিততে তো হবেই, সঙ্গে বাড়াতে হবে রান রেট। তবে নিজেদের কাজটা ভালোভাবেই করেছে শ্রীলঙ্কা। উইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহই তুলেছে দলটি। বিশ্বকাপে প্রথমবারের মতো তিনশ রানের কোটা পার করেছে তারা। উইন্ডিজকে ৩৩৯ রানের লক্ষ্য দিয়েছে লঙ্কানরা।
১ জুলাই ২০১৯, ০১:২৮ অপরাহ্ন
ব্যবহৃত উইকেট, সেই ছোট বাউন্ডারিতে বাংলাদেশ-ভারত ম্যাচ
সকালবেলা মাঠে ঢুকেই উইকেট দেখতে গেলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা। যে উইকেটেই আগের দিন ৩৩৭ করে ভারতকে ৩১ রানে হারিয়েছিল ইংল্যান্ড। একই উইকেট প্রস্তুত রাখা হয়েছে বাংলাদেশ-ভারত ম্যাচের জন্যও। বাংলাদেশ অধিনায়ক পরে তাকিয়ে দেখলেন এক পাশের ছোট বাউন্ডারি। যা নিয়ে আগের দিন ম্যাচ হেরে প্রশ্ন তুলেছিল ভারত।
১ জুলাই ২০১৯, ০১:২৭ অপরাহ্ন
চেনা মাঠের সুবিধা কাজে লাগাতে চায় ভারত
ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার পর একদিনের বিরতি। তার পরের দিন ফের মাঠে নামছে ভারত। এবারে প্রতিপক্ষ বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার (২ জুলাই) খেলা হবে একই মাঠে, আগের উইকেটেই। তাছাড়া ম্যাচ খেলে এজবাস্টনের কিম্ভূতকিমাকার আকৃতির সঙ্গেও বেশ পরিচিত হয়ে গেছে ভারত। এই বিষয়গুলো বাংলাদেশের বিপক্ষে তাদেরকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।
১ জুলাই ২০১৯, ১১:৫৯ পূর্বাহ্ন
উইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা
সেমি-ফাইনালের সমীকরণটা বেশ কঠিন। জিততে তো হবেই। সঙ্গে বাড়াতে হবে রান রেটও। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের উপরও। তবে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। উইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহের পথেই আছে দলটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভারে ৩ উইকেটে ২০১ রান সংগ্রহ করেছে দলটি।
১ জুলাই ২০১৯, ১১:৫৫ পূর্বাহ্ন
বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েই গেল ইংল্যান্ড!
একটু পেছন থেকে শুরু করা যাক। কদিন আগেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের ভেরিফায়েড পেজে লিখেছিলেন, ‘এটাতে অটল থাকব...যারা ভারতকে হারাবে তারাই বিশ্বকাপ জিতবে।’
১ জুলাই ২০১৯, ১০:৩৩ পূর্বাহ্ন
ভারতীয় দলে ফের চোটের হানা, ছিটকে গেলেন শঙ্কর
ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় একাদশে ছিলেন না বিজয় শঙ্কর। টসের সময় দলটির অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন, পায়ে চোট পেয়েছেন এই পেস অলরাউন্ডার। ওই চোটের ভয়াবহতা এতটাই বেশি যে, বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন শঙ্কর।
১ জুলাই ২০১৯, ০৯:৪৫ পূর্বাহ্ন
শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে উইন্ডিজ
সেমি-ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে শ্রীলঙ্কাকে। আর জিতলেই যে শেষ চার নিশ্চিত তাও নয়, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের উপর। পাশাপাশি রান রেটও বাড়াতে হবে। অন্যদিকে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে উইন্ডিজ। ম্যাচটা কেবল তাদের জন্য নিয়ম রক্ষার। সম্মানেরও বটে। এমন ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে বেলা সাড়ে ৩টায়।
১ জুলাই ২০১৯, ০৯:০৩ পূর্বাহ্ন
বাংলাদেশের সেমিফাইনাল খেলার কঠিন সমীকরণ
এখন পর্যন্ত বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে কেবল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত ও নিউজিল্যান্ড। স্বাগতিক ইংল্যান্ডের সম্ভাবনাও উজ্জ্বল। আশা টিকে আছে পাকিস্তান আর বাংলাদেশেরও।
১ জুলাই ২০১৯, ০৭:২৭ পূর্বাহ্ন
শ্রীলঙ্কার বিপর্যয়ের মূল কারণ ব্যাটিং: করুনারত্নে
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার। এর আগ পর্যন্ত সেমিফাইনালে ওঠার ক্ষীণ সম্ভাবনা ছিল তাদের। বিশ্বকাপ অভিযান আগেভাগে শেষ হয়ে যাওয়ায় নিজেদের পারফরম্যান্স নিয়ে কাটা-ছেঁড়া করার সুযোগ মিলছে লঙ্কানদের। আগের ম্যাচগুলো পর্যবেক্ষণের পর দলটির অধিনায়ক দিমুথ করুনারত্নের ভাষ্য, এবারের আসরে ব্যাটিংই ডুবিয়েছে তাদের।
১ জুলাই ২০১৯, ০৫:৪৪ পূর্বাহ্ন
ভারতকে প্রথম হারের স্বাদ দিল ইংল্যান্ড
ভারতের দিকে তাকিয়ে ছিল গোটা উপমহাদেশ। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সেমি-ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে ভারতের জয় চেয়েছিল সবাই। কিন্তু সবাইকে হতাশ করেছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের কাছে ৩১ রানে হেরে গেছে দলটি। আসরের প্রথম হার দেখল দলটি। তাতে সেমির স্বপ্ন চওড়া হয়েছে ইংলিশদের। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হবে শেষ চার। না জিতলেও অন্যদলগুলোর ফলাফলের মারপ্যাঁচে টিকে থাকছে আশা। অন্যদিকে এ ম্যাচে হারায় সেমি-ফাইনালের টিকেটের অপেক্ষা বাড়ল ভারতের।
৩০ জুন ২০১৯, ০৫:৩৭ অপরাহ্ন
মাশরাফিকে নিয়ে উদ্বিগ্ন নন ওয়ালশ
বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে কেবল একটাই উইকেট পেয়েছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। তার বল থেকে রান খসেছে ওভারপ্রতি ছয়ের বেশি। তবে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এতেই সমস্যার কারণ দেখছেন না। তার মতে উইকেট না পেলেও শিষ্য আছেন ঠিক পথে।
৩০ জুন ২০১৯, ০৪:৩৫ অপরাহ্ন
উইকেট দেখে নতুন বল নিয়ে চিন্তা
মোহাম্মদ সাইফুদ্দিন বা মোস্তাফিজুর রহমানের কে নতুন বলে বেশি কার্যকর। ভারতের ম্যাচে পেস নাকি স্পিন দিয়ে শুরু করা হবে বোলিং। কৌশলগত এই চিন্তায় কোন পাকাপোক্ত সিদ্ধান্তে আসেনি বাংলাদেশ। চূড়ান্ত সিদ্ধান্তের আগে সবাইকে তৈরি রেখে এজবাস্টনের উইকেটের হাবভাব বুঝতে চান কোর্টনি ওয়ালশ।
৩০ জুন ২০১৯, ০৪:১৩ অপরাহ্ন
শঙ্কা উড়িয়ে অনুশীলনে মাহমুদউল্লাহ
কাঁধের চোট নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছিলেন, আফগানিস্তান ম্যাচে তার সঙ্গে যোগ হয় পায়ের পেশির চোট। সেই চোটে মাহমুদউল্লাহ রিয়াদকে হাঁটতে হয়েছে ক্র্যাচে ভর দিয়েও। দুদিন আগেও হাঁটছিলেন খুঁড়িয়ে। তবে আশানুরূপ উন্নতিতে রোববারই ব্যাটিং অনুশীলন করেছেন তিনি।
৩০ জুন ২০১৯, ০৩:২২ অপরাহ্ন
ভারত-ইংল্যান্ড ম্যাচে নজর রেখে বাংলাদেশের অনুশীলন
বার্মিংহামের এজবাস্টনে যে মাঠে ভারত-ইংল্যান্ডের খেলা চলছে, তার ঠিক পাশেই অনুশীলন গ্রাউন্ডে পাঁচ দিনের বিরতি শেষে ব্যাট-বকের ঝালাই করতে নামে বাংলাদেশ। পুরোদমে টানা তিন ঘণ্টার নিবিড় অনুশীলনের সূচি। কিন্তু কেবল অনুশীলন নয়, বাংলাদেশকে নজর রাখতে হচ্ছে ভারত-ইংল্যান্ড ম্যাচের দিকেও। টুর্নামেন্টে টিকে থাকতে বাংলাদেশের চাওয়া যে ভারতের জয় কিংবা অন্যভাবে বললে ইংল্যান্ডের হার।
৩০ জুন ২০১৯, ০৩:০০ অপরাহ্ন
ইংলিশদের হারাতে হলে রেকর্ড গড়তে হবে ভারতকে
ঘরের মাঠে দর্শক হতে না চাইলে ম্যাচ জয়ের কোন বিকল্প নেই ইংল্যান্ডের। হারলেও হয়তো ক্ষীণ কিছু সম্ভাবনা থাকে, তবে তার জন্য তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের উপর। তবে নিজেদের কাজটা এগিয়ে রাখতে ভারতকে বেশ বড় লক্ষ্যই ছুঁড়ে দিয়েছে দলটি। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩৭ রানের বিশাল সংগ্রহ তুলেছে স্বাগতিকরা।
৩০ জুন ২০১৯, ০১:১৭ অপরাহ্ন
দেরি করে অন্যরকম বিড়ম্বনায় সাইফুদ্দিন
দুপুর ১টা থেকে দলের অনুশীলন। সময়মত মাঠে পৌঁছানোর তাড়ায় কোর্টনি ওয়ালশকে টিম হোটেলের সামনে তাই তড়িঘড়ি করে কথা বলতে হলো সংবাদ মাধ্যমের সঙ্গে। ডানে-বায়ে না তাকিয়ে একে একে বাসে উঠলেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা। ওয়ালশ উঠতেই ছেড়ে গেল বাস। কিন্তু খানিকপর দেখা গেল হোটেল থেকে বেরিয়ে এসে অপ্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। সময় যেমন কারো জন্য অপেক্ষা করে না, টিম বাসও অপেক্ষা করল না সাইফুদ্দিনের জন্য।
৩০ জুন ২০১৯, ১২:৩৯ অপরাহ্ন
বেয়ারস্টোর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড
আফগানিস্তানের বিপক্ষে নার্ভাস নাইন্টিজে গিয়ে আউট হয়েছেন। আরও বেশ কয়েকটি ম্যাচে আশা জাগিয়েও ইনিংস লম্বা করতে পারেননি। তবে ইংলিশদের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিকই জ্বলে উঠলেন ওপেনার জনি বেয়ারস্টো। করলেন বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ভর করেই রানের পাহাড় গড়ার পথে রয়েছে ইংল্যান্ড।
৩০ জুন ২০১৯, ১১:৪১ পূর্বাহ্ন
টস জিতে ব্যাটিং নিয়েছে ইংল্যান্ড
বিশ্বকাপের স্বাগতিক দেশ তারা। আসরে অন্যতম ফেবারিটও। শুরুটাও করেছে দুর্দান্ত। কিন্তু শেষদিকে এসে সেমি-ফাইনালের সমীকরণ কঠিন করে ফেলেছে ইংল্যান্ড। শেষ চার নিশ্চিত করতে হলে জিততেই হবে তাদের। অন্যদিকে সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখা ভারতের চাই আর একই পয়েন্ট। এমন ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মরগান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
৩০ জুন ২০১৯, ০৮:৫৭ পূর্বাহ্ন
নিজে বল করতে আসার ব্যাখ্যা দিলেন গুলবাদিন
শেষ ৫ ওভারে পাকিস্তানের জয়ের জন্য চাই ৪৬ রান। সে অবস্থায় ৪৬তম ওভারে বল করতে আসেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। সে ওভারে দিলেন ১৮ রান। তাতে ম্যাচ গেল ঘুরে। পরের ওভারে শাদাবকে রানআউট করে কিছুটা মোর ঘুরালেও আবার শেষ ওভারে বল হাতে নিয়েছেন। তাতে ক্ষিপ্ত ভক্ত-সমর্থকরা। আত্মপক্ষ সমর্থন করে গুলবাদিন বোলিং করতে আসার কারণ ব্যাখ্যা করেছেন।
৩০ জুন ২০১৯, ০৮:০৮ পূর্বাহ্ন