ইতিহাস ভারতের পক্ষে

১৯৯৯ বিশ্বকাপ। বার্মিংহামের এজবাস্টনেই মহাগুরুত্বপূর্ন ম্যাচে ভারতের বিপক্ষে নেমেছিল ইংল্যান্ড। বিশ্বকাপে জিততে ওই ম্যাচে জেতা ছাড়া উপায় ছিল না। কিন্তু সৌরভ গাঙুলির অলরাউন্ড নৈপুণ্যে সেবার ৬৩ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। সেই এজবাস্টনেই এবার বাঁচা-মরার লড়াইয়ে ভারতের মুখোমুখি ইয়ন মরগ্যানের দল।
৩০ জুন ২০১৯, ০৭:৩৯ পূর্বাহ্ন

এমন চোটে অনেকে হাঁটতেই পারে না, মাশরাফি খেলছেন!

হাঁটুর চোট তার পুরনো। সেটা সামলেই মাশরাফি বিন মর্তুজা পার করেছেন বছরের পর বছর। ভেসেছেন সাফল্যের আলোতেও। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে চোট যোগ হয় উরুর পেছনের দিকে। তাও ছিল সামলানোর মতো। কিন্তু ওই টুর্নামেন্টের ফাইনালে হ্যামস্ট্রিংয়ে নতুন করে পাওয়া চোট তাকে ভোগাচ্ছে বিস্তর। গ্রেড-২ টিয়ার মাত্রার চোট হলেও মনের জোরে তা নিয়েই খেলে যাচ্ছেন তিনি।
৩০ জুন ২০১৯, ০৭:১৫ পূর্বাহ্ন

অবস্থান বদলায়নি, অবসর নিয়ে দেশে ফিরেই চূড়ান্ত সিদ্ধান্ত: মাশরাফি

ক্যারিয়ারের অন্তিম লগ্নে থাকা বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার অবসর নিয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন। অবসর নিয়ে তার আগের অবস্থানেরও কোন বদল হয়নি বলে জানান দেশের সফলতম এই অধিনায়ক। টুর্নামেন্টের মাঝখানে নিজের অবসর নিয়ে মাতামাতি করে দলের মনোযোগ নষ্ট করতেও চান না তিনি।
২৯ জুন ২০১৯, ০৭:৪৪ অপরাহ্ন

বড় হারে অপেক্ষা বাড়ল নিউজিল্যান্ডের

বোলারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে অসিদের লক্ষ্যটা খুব বড় হয়নি। কিন্তু সে লক্ষ্যও বিশাল হয়ে দাঁড়াল ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে না পারায়। অসি বোলারদের তোপে উল্টো নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া। ৮৬ রানের বিশাল জয় পেয়েছে তারা। ফলে সেমি-ফাইনালের টিকেটের অপেক্ষা বাড়ল নিউজিল্যান্ডের। অন্যদিকে দারুণ এ জয়ে শীর্ষস্থান মজবুদ করল অস্ট্রেলিয়া।
২৯ জুন ২০১৯, ০৭:৩৪ অপরাহ্ন

আফগানিস্তানকে হারিয়ে চারে উঠে এলো পাকিস্তান

বোলারদের সৌজন্যে ম্যাচটা দারুণ জমিয়ে দিয়েছিল আফগানিস্তান। কিন্তু শেষ রক্ষা করতে পারলো না দলটি। অভিজ্ঞতার কাছেই হেরে যায় তারা। শেষ দিকে স্নায়ুচাপ সামলে দারুণ এক ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তান। তাতে দারুণভাবে টিকে রইল শেষ চারের আশা। আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে দলটি।
২৯ জুন ২০১৯, ০৪:৫৯ অপরাহ্ন

অসিদের ২৪৩ রানে আটকে দিয়েছে নিউজিল্যান্ড

সেমি-ফাইনাল নিশ্চিত করতে জয় চাই নিউজিল্যান্ডের । অন্যদিকে আগেই সেমি ফাইনাল নিশ্চিত হলেও অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি শীর্ষস্থান ধরে রাখার। তবে আগে ব্যাট করে খুব বড় সংগ্রহ করতে পারেনি দলটি। উসমান খাওয়াজা ও অ্যালেক্স ক্যারির হাফসেঞ্চুরিতে ২৪৩ রান তুলেছে অস্ট্রেলিয়া।
২৯ জুন ২০১৯, ০৪:১০ অপরাহ্ন

‘শিশুদের জন্য একদিন’

আট বছরের শিশু এডওয়ার্ড ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে পথ দেখিয়ে নিয়ে ঢুকলেন সংবাদ সম্মেলনে। কেতাদুরস্ত পোশাক আর ভারিক্কি চালে নিজেকে মিডিয়া মিডিয়া ম্যানেজার হিসেবে পরিচয় করিয়ে দিলেন, পাশে দাঁড়ানো বিরাট কোহলি মুখে হাসি নিয়ে তার কাছেই চাইলেন বসার অনুমতি।
২৯ জুন ২০১৯, ০৩:১৫ অপরাহ্ন

‘স্বার্থপরের মতো’ যা চাইছে বাংলাদেশ

ঠিক পরের ম্যাচেই যারা প্রতিপক্ষ। তাদেরই কিনা জয় কামনা করতে হচ্ছে! বাংলাদেশ দলের বাস্তবতা আসলে এমনই। বিশ্বকাপে এখনো শেষ চারে যাওয়ার আশা টিকে আছে। কিন্তু সেটা করতে হলে ‘যদি’, ‘কিন্তু’ ‘তবে’ ইত্যাদি সমীকরণ পেরুতে হবে। সেই ধাপে আপাতত বাংলাদেশের চাওয়া রোববার ভারতের কাছে হেরে যাক ইংল্যান্ড।
২৯ জুন ২০১৯, ০২:৩২ অপরাহ্ন

কেবল একটা সুযোগের অপেক্ষায় ছিলাম: মোসাদ্দেক

বিশ্বকাপের আগে দলের সেরা একাদশের ভাবনায় মোসাদ্দেক হোসেনের চেয়ে এগিয়েছিলেন সাব্বির রহমান। কিন্তু আয়ারল্যান্ড সিরিজেই বদলে যায় ছবি। সেই সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলেই নিজের দাবিটা জোরালো করে ফেলেন মোসাদ্দেক। বিশ্বকাপেও সুযোগটা হেলায় হারাননি। নিজের ভূমিকা পালন করছেন ঠিকঠাক।
২৯ জুন ২০১৯, ০১:২৭ অপরাহ্ন

পাকিস্তানকে ২২৮ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান

বিশ্বকাপে টিকে থাকতে হলে জিততেই হবে পাকিস্তানের। অন্যদিকে হারানোর কিছু নেই আফগানিস্তানের। তাই শুরু থেকেই ভয়ডরহীন ক্রিকেট খেলার চেষ্টা করেছে দলটি। অবশ্য পাকিস্তানের বোলারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে পেরে ওঠেনি তারা। ২২৭ রানের স্কোর নিতে সন্তুষ্ট থাকতে হয় দলটিকে। জিততে হলে পাকিস্তানকে করতে হবে ২২৮ রান।
২৯ জুন ২০১৯, ০১:০৩ অপরাহ্ন

এমনটা হবে, আগেই বলেছিলেন কোহলি

বিশ্বকাপের আগে ধারণা করা হয়েছিল প্রায় সব ম্যাচই হবে বড় রানের। আড়াইশো তো নয়ই, তিনশো রানের পূঁজি নিয়েও ম্যাচ জেতার আশা করা হবে বাড়াবাড়ি। কিন্তু বাস্তবে সেটা একদম মিলেনি। বড় রান হয়েছে বটে, তবে হরহামেশাই নয়। এখনো তিনশোর বেশি রান তাড়া করে জিততে পেরেছে কেবল বাংলাদেশ। বিশেষ করে টুর্নামেন্টের শেষ দিকে এসে আগে ব্যাট করে তিনশো রান করাও হয়ে গেছে ভীষণ কঠিন। উইকেট নিয়ে তাই ব্রিটিশ মিডিয়ায় চলছে তোলপাড়। ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি ব্যাপারটাকে দেখছেন অন্য চোখে।
২৯ জুন ২০১৯, ১২:৩১ অপরাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

সেমি-ফাইনালে সবার আগে নাম লিখিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে নিশ্চিত না হলেও সেমিতে এক পা দিয়েই রেখেছে নিউজিল্যান্ড। তবে এদিন প্রতিবেশি দেশটির বিপক্ষে জিতলেই নিশ্চিত হয়ে যাবে। এমন ম্যাচে টস জিতে নিয়েছে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বেছে নিয়েছেন ব্যাটিং। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৬টায়।
২৯ জুন ২০১৯, ১২:২১ অপরাহ্ন

চিকেন পক্সে আক্রান্ত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্রদীপ

বিশ্বকাপের শুরুর দিকে অনুশীলনে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন শ্রীলঙ্কার পেসার নুয়ান প্রদীপ। ফলে লঙ্কানদের বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি তিনি। চোট থেকে ফিরে দুই ম্যাচে মাঠে নামার পর আক্রান্ত হয়েছেন চিকেন পক্সে। আর এই অসুস্থতাজনিত কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন ৩২ বছর বয়সী পেসার।
২৯ জুন ২০১৯, ১২:১১ অপরাহ্ন

কোহলিকে আউট করার জন্য আমি আছি: মইন আলি

চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন ভারতীয় দলনেতা বিরাট কোহলি। শেষ চার ম্যাচে টানা হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। রানমেশিন কোহলিকে আগেভাগে থামাতে না পারলে যে কোনো দলের জন্য নেমে আসতে পারে মহাবিপদ। তাই তো ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে কোহলির গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিতে চান ইংলিশ অলরাউন্ডার মইন আলি।
২৯ জুন ২০১৯, ১১:২০ পূর্বাহ্ন

সেমিফাইনাল নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার মুখোমুখি নিউজিল্যান্ড

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। নিউজিল্যান্ডও রয়েছে সুবিধাজনক অবস্থানে। তবে শেষ চারে জায়গাটা পাকা করতে তাদের চাই আরও একটি জয়। সে লক্ষ্য পূরণে প্রতিবেশী অসিদের মুখোমুখি হচ্ছে দলটি।
২৯ জুন ২০১৯, ১০:৪৬ পূর্বাহ্ন

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

বিশ্বকাপে নিজেদের শেষ দুটি ম্যাচে জিততে পারলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা বেশ উজ্জ্বল পাকিস্তানের। যদি না ইংল্যান্ডও তাদের শেষ দুটি ম্যাচে জয় পায়। তবে নিজেদের কাজটা ভালোভাবেই করে রাখতে চায় দলটি। এদিন প্রতিপক্ষ আফগানিস্তান। যারা টানা সাতটি ম্যাচ হেরে এর মধ্যেই বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। এমন ম্যাচে টস জতে ব্যাটিং নিয়েছেন আফগানিস্তান দলের অধিনায়ক গুলবাদিন নাইব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
২৯ জুন ২০১৯, ০৮:৫৫ পূর্বাহ্ন

ইংল্যান্ডের বিপক্ষে কমলা জার্সি পরে খেলবে ভারত

স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে নিজেদের জার্সির রঙ মিলে যাওয়ায় দুদলের মুখোমুখি লড়াইয়ে ভারতকে নতুন জার্সিতে খেলতে দেখা যাবে। আর এই জার্সিতে রয়েছে কমলা রঙের আধিক্য। ওয়ানডে ক্রিকেটে রঙিন জার্সির ব্যবহার শুরু হওয়ার পর এবারই প্রথম এমন জার্সি পরে খেলবে ভারত।
২৯ জুন ২০১৯, ০৮:১৮ পূর্বাহ্ন

পাকিস্তানের পুঁজি ‘ছন্দ’, আফগানদের ‘সুখস্মৃতি’

বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা টিকে রয়েছে পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের কাছে বাজেভাবে হেরে আসর শুরু করা দলটি শেষ দুটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে হারিয়ে ফিরেছে শেষ চারের দৌড়ে। আফগানিস্তানের বিপক্ষে জিতলে সেমির স্বপ্ন আরও উজ্জ্বল হবে ছন্দে থাকা সরফরাজ আহমেদের দলের।
২৯ জুন ২০১৯, ০৭:১২ পূর্বাহ্ন

ক্লান্তি ঝেড়ে উত্তপ্ত চুল্লির সামনে

উপমহাদেশের ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ তকমা গায়ে সাঁটা ভারত-পাকিস্তানের খেলা এখন কালেভদ্রে হয় এবং তা মেটাতে পারে না ক্রিকেট ভক্তের চাহিদাও। আওয়াজ যতখানি ওঠে, তার চেয়ে কয়েকগুণ কম ছড়ায় মাঠের উত্তাপ। কেমন একপেশে হয়ে পড়া এই ম্যাচের রোমাঞ্চও কমতির দিকে। অনেকের মতে, এই অভাবটা পূরণ করে নিয়েছে বাংলাদেশ-ভারত ম্যাচ। সীমিত পরিসরে দুদলের গত তিনটি ম্যাচই যে হয়েছে টানটান উত্তেজনায় ঠাসা। দুদলের সমর্থকরাও সারাক্ষণই তেতে থাকেন এই ম্যাচ ঘিরে। তর্ক-বিতর্কের মাত্রা এতটাই চড়া যে, ভারত-বাংলাদেশ খেলা হলে ক্রিকেটাররাও অনুভব করেন বাড়তি চাপ।
২৯ জুন ২০১৯, ১২:৪১ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তা পেল না শ্রীলঙ্কা

শ্রীলঙ্কাকে অল্প রানে বেঁধে ফেলে জয়ের রাস্তাটা তৈরিই রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। মসৃণ পথে পা পিছলে যায়নি হতাশাজনক একটি বিশ্বকাপ কাটানো দলটির ব্যাটসম্যানদেরও। হাশিম আমলা ও ফ্যাফ দু প্লেসির জোড়া হাফসেঞ্চুরিতে লঙ্কানদের রীতিমতো উড়িয়ে দিয়েছে বিশ্বকাপ থেকে আগেই বাদ পড়ে যাওয়া প্রোটিয়ারা।
২৮ জুন ২০১৯, ০৪:২৫ অপরাহ্ন