দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচে মৌমাছির হানা!
ঘটনার সময়ই হাসির রোল পড়ে গিয়েছিল গ্যালারিতে। পরে রসিকতা করতে ছাড়ল না আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি)। বিশ্বকাপের টুইটার পেজে পাশাপাশি দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখে দিল, মৌমাছির সঙ্গে দুদেশের ইতিহাসটা বেশ পুরনো!
২৮ জুন ২০১৯, ০৩:০৫ অপরাহ্ন
ধোনির জন্যে ফুল নিয়ে দাঁড়িয়ে পাকিস্তানি ‘বশির চাচা’
বার্মিংহামের হায়াত রিজেন্সি হোটেলে উঠেছে বাংলাদেশ দল। ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে পরের দুই ম্যাচ খেলতে ম্যানচেস্টার থেকে এই হোটেলেই এসে উঠছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলিরা আসবেন, তাই সকাল থেকেই সেখানে জনাকয়েক ভারতীয় সমর্থকের সঙ্গে দাঁড়িয়ে এক পাকিস্তানি। কোহলি নয়, তার অপেক্ষা মহেন্দ্র সিং ধোনির জন্য।
২৮ জুন ২০১৯, ০৩:০৪ অপরাহ্ন
মাহমুদউল্লাহ ‘ভালো আছেন’ তবে...
জুম্মার নামাজ পড়তে কাবুলি পাঞ্জাবি পরে মুশফিকুর রহিম গাড়িতে বসে অপেক্ষা করছিলেন। খানিকপর ছেলের হাত ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে গাড়িতে বসলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুদিন আগে তার ক্র্যাচে ভর দিয়ে হাঁটার ছবি ভাইরাল হয়ে পড়েছিল, বাড়ছিল শঙ্কাও। এখন তবে তিনি কেমন আছেন?
২৮ জুন ২০১৯, ০২:৪১ অপরাহ্ন
যে পরিসংখ্যানে সাকিবের চেয়ে কেবল মালিঙ্গাই এগিয়ে
২০০৬ সালের ৬ আগস্ট। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় সাকিব আল হাসানের। সেই থেকে শুরু। এরপর একটানা অবিরাম পথচলা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অংশ বনে যাওয়া। নিজেকে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করা। বাঁহাতি অলরাউন্ডারের বর্ণাঢ্য আর সাফল্যে মোড়ানো আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়সটা প্রায় ১৩ বছর ছুঁইছুঁই।
২৮ জুন ২০১৯, ০১:৫০ অপরাহ্ন
দ. আফ্রিকার বিপক্ষে ২০৩ রানেই শেষ শ্রীলঙ্কা
নানা জটিল সমীকরণের মাঝে সেমিফাইনালে খেলার স্বপ্ন এখনও টিকে আছে শ্রীলঙ্কার। আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলে বেশ উজ্জ্বল হবে সম্ভাবনা। সে লক্ষ্য নিয়ে নামলেও ম্যাচের মাঝপথে স্বস্তিতে থাকতে পারছে না দলটি। প্রোটিয়া পেসারদের দাপটে কোনোক্রমে দুইশো পেরিয়েই গুটিয়ে গেছে তারা।
২৮ জুন ২০১৯, ০১:১৮ অপরাহ্ন
শৃঙ্খলাভঙ্গের দায়ে দেশে ফেরত পাঠানো হলো আফগান পেসারকে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শৃঙ্খলাবিষয়ক আচরণবিধি ভঙ্গের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আফগানিস্তানের পেসার আফতাব আলম। তার পরিবর্তে শেষ দুই ম্যাচের জন্য স্কোয়াডে যুক্ত হয়েছেন সৈয়দ শিরজাদ।
২৮ জুন ২০১৯, ১১:২৫ পূর্বাহ্ন
বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যাবেন মাশরাফি
এটাই যে শেষ বিশ্বকাপ তা আগেই জানিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু অবসরের কথা স্পষ্ট করে বলেননি। কিন্তু বয়সটা ৩৫ পেরিয়ে ৩৬ এর কাছাকাছি হওয়ায় অনেকের মনে কৌতূহল ছিল বিশ্বকাপের পর আদৌ তিনি খেলবেন কি না। সে কৌতূহল মিটিয়েছেন অধিনায়ক। বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো ও দেশের জাতীয় দৈনিক প্রথম আলোকে।
২৮ জুন ২০১৯, ০৭:৫৪ পূর্বাহ্ন
উজ্জীবিত শ্রীলঙ্কার সামনে 'বিধ্বস্ত' দক্ষিণ আফ্রিকা
হারাবার কিছু নেই দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে এর মধ্যেই বিদায় নিশ্চিত হয়ে গেছে দলটির। দলের অবস্থায় প্রায় বিধ্বস্ত। কোন কিছুই ঠিক হচ্ছে না দলটি। এখন লড়াইটা কেবল সম্মানের। অন্যদিকে বিশ্বকাপের আগে বর্ণহীন শ্রীলঙ্কা হঠাৎ করেই যেন বদলে যায়। সেমি-ফাইনালের স্বপ্ন ধরে রাখতে হলে জয় চাই শ্রীলঙ্কার।
২৮ জুন ২০১৯, ০৬:৫৯ পূর্বাহ্ন
দ. আফ্রিকার ভয়ডরহীন মানসিকতাকে ভয় পাচ্ছেন হাথুরুসিংহে
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে এর মধ্যেই বিদায় নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার। এখন শেষ দুটি ম্যাচ কেবল অংশগ্রহণ করার লড়াই। তাই প্রত্যাশার কোন চাপ নেই দলটির। এ অবস্থায় তারা যে কোন কিছুই করতে পারে। ভয়ডরহীন ক্রিকেট খেলে প্রতিপক্ষকে ভরকে দিতে পারে। আর এটাকেই ভয় পাচ্ছেন শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
২৮ জুন ২০১৯, ০৬:১৮ পূর্বাহ্ন
বিস্ময়কর প্রত্যাবর্তনে বেজায় খুশি শামি
জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও হার্দিক পান্ডিয়ার সঙ্গে দুই স্পিনার। এটাই ছিল ভারতের বোলিং লাইন আপ। দারুণ খেলছিলেনও তারা। তাই মূল একাদশে জায়গাই হচ্ছিল না মোহাম্মদ শামির। হঠাৎ ভুবনেশ্বর কুমারের ইনজুরিতে জায়গা পেয়ে যান তিনি। আর ফিরেই অসাধারণ বোলিং করছেন এ পেসার। আর এমন প্রত্যাবর্তনে দারুণ খুশি তিনি।
২৮ জুন ২০১৯, ০৫:৫১ পূর্বাহ্ন
হারলেও উইন্ডিজের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন রোচ
পাকিস্তানকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত ভাবেই বিশ্বকাপ শুরু করেছিল উইন্ডিজ। অথচ সে দলটি এরপর আর সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। একের পর এক হারে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় দলটি। তাতে দলটির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয় অনেকের মাঝে। তবে পেসার কেমার রোচ মনে করছেন, বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ভবিষ্যৎ উজ্জ্বল ক্যারিবিয়ানদের।
২৮ জুন ২০১৯, ০৫:০৫ পূর্বাহ্ন
যখন এক বিন্দুতে মিলছে তিন দেশের সমর্থন
কোন পাকিস্তানি ভারতের জয় চাইতে পারেন? কিংবা সাম্প্রতিক সময়ে এতখানি তেতো সম্পর্কের পর কোন বাংলাদেশিও কি আর ভারতের জয় চান? উপমহাদেশের এই তিনদেশের মানুষ বিলেতে একসঙ্গে উঠেবসে বটে, কিন্তু একে অন্যের সাফল্য চায় কদাচিৎ। ক্রিকেট খেলা হলে বিরোধের মাত্রা হয় আরও চড়া। কিন্তু সেই ক্রিকেটই ভিন্ন এক বাস্তবতায় সাময়িকভাবে মিলিয়ে দিয়েছে তিন দেশের সমর্থকদের।
২৮ জুন ২০১৯, ১২:১৮ পূর্বাহ্ন
উইন্ডিজকে উড়িয়ে দিল ভারত
লক্ষ্যটা ছিল মাঝারী। জয়ের জন্য প্রয়োজন ছিল দায়িত্বশীল ব্যাটিং। কিন্তু কোন ব্যাটসম্যানই পারলেন না দায়িত্ব নিতে। ভারতীয় বোলারদের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনআপ। ফলে ভারতের কাছে ১২৫ রানের বড় ব্যবধানেই হারতে হলো উইন্ডিজকে। তাতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের। অন্যদিকে এ জয়ে সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
২৭ জুন ২০১৯, ০৪:১১ অপরাহ্ন
উইন্ডিজকে ২৬৯ রানের লক্ষ্য দিল ভারত
জিতলে সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। অন্যদিকে হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যাবে উইন্ডিজের। এমন ম্যাচে শুরুটা খুব একটা খারাপ করেনি ক্যারিবিয়ানরা। ভারতকে ২৬৮ রানে আটকে রেখেছে দলটি। জিততে হলে ২৬৯ রান করতে হবে তাদের।
২৭ জুন ২০১৯, ০১:৩৯ অপরাহ্ন
কোহলির বিশ্বরেকর্ডে বড় সংগ্রহের পথে ভারত
১৪২ বছরের ক্রিকেট ইতিহাসে মাত্র ১১ ব্যাটসম্যান ছিলেন যারা সব সংস্করণের ক্রিকেটে ২০ হাজারের বেশি রান করেছেন। এদিন দ্বাদশ ক্রিকেটার হিসেবে এ এলিট ক্লাবে নাম লেখালেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তাও আবার নতুন রেকর্ড গড়ে। মাত্র ৪১৭ ইনিংস খেলে এ মাইলফলক স্পর্শ করলেন তিনি। তাতে ভেঙেছেন ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারের রেকর্ড।
২৭ জুন ২০১৯, ১২:১৪ অপরাহ্ন
ভারত এগিয়ে আছে, এই চিন্তাতেই একমত নন সৌম্য
নামেভারে টুর্নামেন্টের হট ফেভারিট ভারত। এখন পর্যন্ত অপরাজিত থেকে এগিয়ে চলেছে তারা । সেই ভারতের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে নামার আগে নিজেদের বিন্দুমাত্র পিছিয়ে রাখতে রাজী নন টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। ভারত এগিয়ে আছে এই কথা মানতেই বরং নারাজ তিনি।
২৭ জুন ২০১৯, ১১:৫৮ পূর্বাহ্ন
পাকিস্তানকে রুখতে বাংলাদেশ-শ্রীলঙ্কার কাছে ইচ্ছে করে হারবে ভারত!
ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় দ্বৈরথের কথা কারও অজানা নয়। মাঠের লড়াইয়ের সঙ্গে কম চলে না কথার লড়াইও। সেই সঙ্গে একে অপরকে বিদ্রূপ করা কিংবা খোঁচা দেওয়ার নজিরও রয়েছে ভুরিভুরি। সেই ধারাবাহিকতায় নতুন এক অভিযোগ তোলার চেষ্টা করেছেন পাকিস্তানের বাসিত আলি।
২৭ জুন ২০১৯, ১০:০৪ পূর্বাহ্ন
টস জিতে ব্যাটিংয়ে ভারত
উইন্ডিজের জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। সেমি-ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে জেতার কোনো বিকল্প নেই। অন্যদিকে, ম্যাচ জিতলে সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। এমন ম্যাচে টস জিতে নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বেছে নিয়েছেন ব্যাটিং। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
২৭ জুন ২০১৯, ০৯:১৯ পূর্বাহ্ন
একইসঙ্গে শচীন-লারাকে ছাড়িয়ে যেতে কোহলির চাই ৩৭ রান
রেকর্ডের সঙ্গে বিরাট কোহলির সখ্যতা বহুদিনের। আজ এক রেকর্ড ভাঙছেন তো কাল আরেক রেকর্ড গড়ছেন। ভারতীয় ব্যাটিং বিস্ময়কে হাতছানি দিচ্ছে আরও একটি অবিস্মরণীয় কীর্তি। আর মাত্র ৩৭ রান করতে পারলেই একইসঙ্গে কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে ছাড়িয়ে দ্রুততম ২০ হাজার রানের মালিক হবেন তিনি।
২৭ জুন ২০১৯, ০৮:০৯ পূর্বাহ্ন
কোহলির সমকক্ষ হতে পারবে বাবর, দাবি ফ্লাওয়ারের
পাকিস্তানের বর্তমান ব্যাটিং কোচ এবং জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার গ্রান্ট ফ্লাওয়ার দাবি করেছেন, সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির সমকক্ষ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাবর আজমের।
২৭ জুন ২০১৯, ০৬:৪২ পূর্বাহ্ন