ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 'শতবর্ষের মিলনমেলা' স্থগিত

স্টার অনলাইন রিপোর্ট

করোনা পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত শতবর্ষের মিলনমেলা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আগামী ১৪ ও ১৫ জানুয়ারি এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

আজ সোমবার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ ও মহাসচিব রঞ্জন কর্মকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমান করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে অ্যাসোসিয়েশনের শতবর্ষের মিলনমেলা অনুষ্ঠানটি সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী তারিখ অ্যালামনাই সদস্যদের জানিয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত হওয়ায় দুঃখ প্রকাশ করা হয়।