শাবিপ্রবি: অনশনে আরও ১ শিক্ষার্থী অসুস্থ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার থেকে অনশনরত আরও এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন।
আন্দোলনকারীদের একজন ও স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'অনশনে যোগ দেওয়া শিক্ষার্থী নাইমা নিশাত কিছুক্ষণ আগে অসুস্থ হয়ে পড়েন।'
'অনশনস্থলে চিকিৎসক এসেছেন' বলেও জানান তিনি।
এর আগে, গতকাল রাত ১১টার দিকে অনশনরত শিক্ষার্থী সমাজকর্ম বিভাগের দীপান্বিতা বৃষ্টি অসুস্থ হয়ে পড়েন। পরে মাউন্ড এডোরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও অনশনে যোগ দেন তিনি।