কালবৈশাখীর তাণ্ডবে নাসিরনগরে স্কুলভবনসহ ২৫০ ঘর বিধ্বস্ত

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কালবৈশাখীতে একটি সরকারি স্কুলের ভবনসহ আড়াই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

সোমবার ভোরে উপজেলার ভলাকুট ইউনিয়নের চার-পাঁচটি গ্রামে কালবৈশাখীতে এ ক্ষয়ক্ষতি হয় বলে জানান নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা মেহেদী হাসান খান শাওন। 

brahmanbaria_storm_pic_02_0.jpg
ছবি: সংগৃহীত

ভারপ্রাপ্ত ইউএনও জানান, ঘুর্ণিঝড়ের পর তিনি ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রাম পরিদর্শন করেছেন। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার কাজ চলছে। তবে ঝড়ে ২৫০টির বেশি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ভলাকুট ইউনিয়ন পরিষদের অস্থায়ী ভবনের টিনের চালা উড়ে গেছে। এছাড়া বালিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

brahmanbaria_storm_pic_03.jpg
ছবি: সংগৃহীত

তবে ঝড়ে কেউ হতাহত হয়নি জানিয়ে এই কর্মকর্তা বলেন, ঝড়ের সময় হওয়া শিলাবৃষ্টির কারণে একই উপজেলার পূর্বভাগ ইউনিয়নে বেশ কিছু ফসলি জমির ক্ষতি হয়েছে।