বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় বজ্রপাতে সলিমুল্লাহ শেখ (১৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাতে মোল্লারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সলিমুল্লাহ উপজেলার ভন্দরখোলা গ্রামের ফরিদ শেখের ছেলে। আজ দুপুরে তিনি ধানখেতে কাজ করছিলেন, সে সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে অন্যান্য কৃষকরা তার মরদেহ বাড়িতে পৌঁছে দেয়।

সোমেন দাস আরও বলেন, ২ বছর আগে পড়াশোনা বন্ধ হয়ে গেলে সলিমুল্লাহ তার বাবার সঙ্গে কৃষি কাজ শুরু করেন। পাশাপাশি তিনি ওই এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন।