রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় আজ বুধবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ সকাল সোয়া ৯টার দিকে এই ভূমিকম্প হয়।

আবহাওয়া অধিদপ্তর থেকে কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ডিউটি অফিসার দ্য ডেইলি স্টারকে জানান, ভারতের আসাম রাজ্যের লাখিপুরে পাঁচ দশমিক দুই মাত্রার এই ভূমিকম্প হয়। যা বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতেও অনুভূত হয়।