গ্যালারিতে থাকতে চিকিৎসকের বারণও মানেননি ম্যারাডোনা

রোমাঞ্চকর এক জয়ে দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর সে ম্যাচটি মাঠে বসেই উপভোগ করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। তবে এ ম্যাচের মধ্য বিরতিতে তাকে আর খেলা দেখতে নিষেধ করেছিলেন চিকিৎসকেরা। কিন্তু তা উপেক্ষা করেই দেখেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ের মূলনায়ক।
২৮ জুন ২০১৮, ০৯:৪৪ পূর্বাহ্ন

ইচ্ছে করেই গ্রুপ রানার্সআপ হতে চাইবে ইংল্যান্ড-বেলজিয়াম?

নিজেদের গ্রুপে সব দলই গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায়, এটা মোটামুটি জানা কথা। গ্রুপ চ্যাম্পিয়ন হলে পরের পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়া যায় বলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে বাড়তি একটা তাগিদ থাকে দলগুলোর ভেতরে। তবে আজ এই হিসাবের ব্যতিক্রম দেখা গেলেও যেতে পারে। গ্রুপ চ্যাম্পিয়ন না হওয়ার উদ্দেশ্য নিয়েই বরং খেলতে পারে ইংল্যান্ড ও বেলজিয়াম!
২৮ জুন ২০১৮, ০৯:২৩ পূর্বাহ্ন

ইংল্যান্ড বনাম বেলজিয়াম : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেছে দুই দলেরই। লড়াইটা সম্মানের। কে হচ্ছেন গ্রুপ সেরা? দুই দলই চাইবে জয়ের ধারা ধরে রেখেই দ্বিতীয় রাউন্ডে পা রাখতে। তবে গ্রুপ রানার্স আপ হলেও থাকছে সুবিধা। সেক্ষেত্রে ফাইনালের পথে অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে। তাই রিজার্ভ বেঞ্চ যাচাই করার এটাই সেরা সুযোগ। তা লুফে নিতে চাইতে পারে বেলজিয়াম ও ইংল্যান্ড দুই দলই।
২৮ জুন ২০১৮, ০৮:৩৯ পূর্বাহ্ন

ইন্সটাগ্রামে সুখবর দিলেন মার্সেলো

সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে দল, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বেও উঠেছে। তবুও ব্রাজিল সমর্থকদের মনে কাঁটা হয়ে বিঁধছিল দলের অন্যতম সেরা তারকা মার্সেলোর চোট। ১০ মিনিটের মধ্যেই যে মাঠ থেকে বেরুতে হয়েছিল এই লেফট ব্যাককে। তবে ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তির খবর, মার্সেলোর চোট তেমন গুরুতর কিছু নয়।
২৮ জুন ২০১৮, ০৭:২৪ পূর্বাহ্ন

যে পাঁচ কারণে জার্মানির এমন বিদায়

৩২ দলের মধ্যে অন্যতম শক্তিশালী স্কোয়াড, অতীত ইতিহাস, কোচ হিসেব জোয়াকিম লোয়ের মতো মেধাবী মাস্টার, সবই ছিল জার্মানির পক্ষে। কিন্তু তারপরেও অপ্রত্যাশিতভাবে টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। কিন্তু কেন এমন বিদায় জার্মানদের? দেখা যাক জার্মানির এমন বিদায়ের পেছনের পাঁচ কারণ।
২৮ জুন ২০১৮, ০৭:০২ পূর্বাহ্ন

‘জার্মান ফুটবলের কালো দিন’

গত দুই বিশ্বকাপেই আগের আসরের চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। জার্মানির গ্রুপের যা অবস্থা ছিল, তাতে এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকার শঙ্কা ছিলই। শেষ পর্যন্ত সেই শঙ্কাই বাস্তবতায় রূপ নিলো। ইতালি ও স্পেনের পর টানা তৃতীয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে জার্মানি।
২৮ জুন ২০১৮, ০৬:৪৪ পূর্বাহ্ন

জম্পেশ মুডে আছেন ব্রাজিল কোচ

ফিক্সচার ঘোষণার পরই ‘ই’ গ্রুপ থেকে ফেভারিট ধরা হয়েছিল ব্রাজিলকে। প্রত্যাশামাফিক খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে পা রেখেছে ব্রাজিল। প্রাথমিক লক্ষ্য পূরণ হওয়ায় ব্রাজিল কোচ তিতে তাই এখন উদযাপনের মুডে আছেন।
২৮ জুন ২০১৮, ০৬:২৪ পূর্বাহ্ন

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের সঙ্গী সুইজারল্যান্ড

দ্বিতীয় রাউন্ডে যেতে ম্যাচটা ড্র করলেই চলত সুইজারল্যান্ডের। করেছেও তাই। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ ছিল তাদের। তবে তা না হলেও শেষ ষোলো নিশ্চিত হওয়ায় হাসি মুখেই মাঠ ছেড়েছে দলটি। কোস্টারিকার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। অপর ম্যাচে সার্বিয়ার বিপক্ষে জয় তুলে এ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
২৭ জুন ২০১৮, ০৭:৫৫ অপরাহ্ন

পাওলিনহো, সিলভার গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বিদায়ের তীব্রতা বিশ্বকাপ সইতে না সইতেই ব্রাজিলের খেলা। তারা হারানোর ভয়ে যেন ছিল বিশ্বকাপও। ব্রাজিলের সামনে যদিও অমন শঙ্কা কিছু ছিল না, ড্র করলেই চলত। তবে পচা শামুকে পা কাটতে আর কতক্ষণ। সার্বিয়াকে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সে সুযোগ দেয়নি। পাওলিনহো আর থিয়াগো সিলভার দুই গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উঠেছে সেলেসাওরা।
২৭ জুন ২০১৮, ০৭:৫৪ অপরাহ্ন

পদত্যাগ করছেন জোয়াকিম লো!

এক যুগ থেকে জার্মানির কোচ তিনি। ২০১৪ সালে ২৪ বছর পর দলকে জিতিয়েছিলেন বিশ্বকাপ। সেই বিশ্বজয়ী কোচ জোয়ামিক লো এবার জার্মানিকে প্রথম রাউন্ড পার করতে পারেননি। ১৯৩৮ সালের পর এমন ঘটনা আর ঘটেনি। আর তাই প্রধান কোচের পদ ছাড়ার কথা ভাবছেন তিনি।
২৭ জুন ২০১৮, ০৫:২৫ অপরাহ্ন

জার্মানি হারায় মন খারাপ মাশরাফির

বিশ্বকাপ থেকে বাদ পড়ল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। আর তাতে যেন বিশ্বকাপের রংধনু থেকে একটি রঙ খসে পড়ল। যে দলটি বিশ্বকাপ ইতিহাসে কখনোই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েনি, এবার তারাও নিল সে স্বাদ। আর তাতেই মন খারাপ বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।
২৭ জুন ২০১৮, ০৫:২১ অপরাহ্ন

অবিশ্বাস্য বাকঁ বদলের পর দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো আর সুইডেন

ম্যাচ শেষ । ৩-০ গোলে সুইডেনের কাছে হেরেও মাঠের মধ্যে প্রতীক্ষায় মেক্সিকোর খেলোয়াড়রা। গ্যালারি ভরপুর সমর্থকদেরও উদ্বেগ নিয়ে অপেক্ষা। খানিক পরই তা রূপ নিল আনন্দে। দক্ষিণ কোরিয়ার কাছে জার্মানি হেরে যাওয়ায় সুইডেনের কাছে বিধ্বস্ত হয়েও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে মেক্সিকো।
২৭ জুন ২০১৮, ০৩:৫৬ অপরাহ্ন

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে দিল দ. কোরিয়া

আগের ম্যাচে সুইডেনের বিপক্ষে অতিরিক্ত সময়ে রূপকথার গল্প লিখেছিল বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। শেষ মুহূর্তে গোল দিয়ে বিশ্বকাপে টিকে ছিল দলটি। কিন্তু এদিন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আর হলো না। উল্টো অতিরিক্ত সময়ে ২টি গোল খেয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল দলটি। বিদায় নিয়েছে কোরিয়াও। তবে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে হাসি মুখেই মাঠ ছেড়েছে দলটি।
২৭ জুন ২০১৮, ০৩:৪২ অপরাহ্ন

ভাগ্য নিজেদের হাতেই রাখতে চান জার্মান কোচ

অন্য কারোর উপর ভরসা না করে নিজেদের ভাগ্য নিজেদের হাতে রাখার জন্য শিষ্যদের আহবান জানালেন জার্মান কোচ জোয়াকিম লো। দক্ষিণ কোরিয়াকে প্রতিআক্রমণে ‘দ্রুতগতির, ক্ষিপ্র ও ভয়ংকর’ দল হিসেবে আখ্যা দিয়ে জার্মান কোচ বলেছেন, তাদেরকে আটকানোর জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে জার্মানিকে।
২৭ জুন ২০১৮, ১২:৩২ অপরাহ্ন

নেইমার যতবার লুটিয়ে পড়বেন ততবার ফ্রি’তে মদ!

এই বিশ্বকাপে এখনও পর্যন্ত যতটা না খেলার কারণে, তার চেয়েও বেশি অন্য কারণে আলোচনায় এসেছেন নেইমার। কোস্টারিকা ম্যাচে একটি দৃশ্য বারবার দেখা গেছে, একটু পরপর মাটিতে পড়ছেন নেইমার। কয়েকটি ছিল বাজে ট্যাকল, কয়েকটিতে তিনি নিজেই আছড়ে পড়েছেন। এবার নেইমারের এই পড়ে যাওয়া নিয়েই ব্যবসার ফন্দি ব্রাজিলের একটি পাবের। ঘোষণা দিয়েছে, সার্বিয়ার বিপক্ষে ম্যাচে যতবার মাটিতে পড়বেন নেইমার, ততবার ভোক্তাদের ফ্রি’তে মদ দেবে তারা!
২৭ জুন ২০১৮, ১০:২৩ পূর্বাহ্ন

সংখ্যায় সংখ্যায় জার্মানি-দক্ষিণ কোরিয়া ম্যাচ

গ্রুপ ‘এফ’ এর ম্যাচ মানেই যেন নাটকীয়তায় ভরপুর। সব নাটকের শেষ অঙ্ক মঞ্চস্থ হবে আজ। শিরোপা ধরে রাখার মিশনে আসা জার্মানির উপর আজ থাকবে জয়ের চাপ। তার আগে দেখে নেয়া যাক জার্মানি-দক্ষিণ কোরিয়া ম্যাচের উল্লেখযোগ্য পরিসংখ্যানগুলো।
২৭ জুন ২০১৮, ১০:০০ পূর্বাহ্ন

সংখ্যায় সংখ্যায় ব্রাজিল-সার্বিয়া ম্যাচ

ম্যাচটা দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত ব্রাজিলের, অপরদিকে সুইজারল্যান্ডকে টপকে পরের পর্বে যেতে হলে জয়ের বিকল্প নেই সার্বিয়ার সামনে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে তাই পরিসংখ্যানের দিকে একবার চোখ বুলিয়ে নেয়া যাক।
২৭ জুন ২০১৮, ০৯:৪৪ পূর্বাহ্ন

শেষ ষোলোতেই মুখোমুখি ব্রাজিল-জার্মানি?

গত বিশ্বকাপের সেমিফাইনালের কথা বোধহয় ভোলেননি কোন ব্রাজিল সমর্থকই। ঘরের মাঠে বিশ্বকাপ জেতার স্বপ্ন মুখ থুবড়ে পড়েছিল জার্মান আধিপত্যের কাছে। বেলো হরিজন্তের সেই ম্যাচের প্রতিশোধ নেওয়ার উপলক্ষ্য এবার বেশ আগেভাগেই পেয়ে যেতে পারে ব্রাজিল। শেষ ষোলোতেই যে মুখোমুখি হওয়ার সমূহ সম্ভাবনা দুই দলের।
২৭ জুন ২০১৮, ০৮:৪৫ পূর্বাহ্ন

ব্রাজিল বনাম সার্বিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

দারুণ একটি দল নিয়ে রাশিয়ায় পা রেখেছে ব্রাজিল। প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠেছে দলটি। আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছে। প্রতিপক্ষ হিসেবে সার্বিয়া বেশ কঠিনই। তবে নেইমার-কৌতিনহোরা জ্বলে উঠলে সব কিছুই সম্ভব। ওই দিকেও সার্বিয়াও চাইবে জয় তুলে দ্বিতীয় রাউন্ডে নাম লেখাতে। তাই বেশ জমজমাট একটি লড়াইয়ের প্রত্যাশা করাই যায়।
২৭ জুন ২০১৮, ০৭:৪৪ পূর্বাহ্ন

চরম নাটকীয়তার অপেক্ষায় জার্মানির গ্রুপ ‘এফ’

একবার ভেবে দেখুন, তিন ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়েও গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হচ্ছে কোন দলকে! গ্রুপ ‘এফ’ এর এখন এমনই অবস্থা, এমন পরিস্থিতির উদ্ভব হওয়ার সম্ভাবনাকেও তাই একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না।
২৭ জুন ২০১৮, ০৭:৩৮ পূর্বাহ্ন