জার্মানি বনাম দক্ষিণ কোরিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে জয়। সময়টা ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির। দলের ভেতরেও রয়েছে কোন্দল। তবে সব ছেড়ে নতুন লক্ষ্যেই মাঠে নামবে দলটি। জিতলেই যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত তাও নয়। রাখতে হবে গোল ব্যবধান। একইভাবে ভাগ্যটা সুতোয় ঝুলে আছে দক্ষিণ কোরিয়ারও। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সমীকরণ অনেক কঠিন। জার্মানদের বিপক্ষে জিততে তো হবেই, প্রত্যাশা করতে হবে সুইডিশদের হারের। তাই মরণ কামড়ই দেবে এশিয়ান টাইগাররা।
২৭ জুন ২০১৮, ০৭:১৯ পূর্বাহ্ন

শেষ ষোলোতে যেতে ব্রাজিলের সামনে যত সমীকরণ

রাশিয়া বিশ্বকাপের মতো এত নাটক বোধহয় সাম্প্রতিক সময়ে আর কোন বিশ্বকাপে দেখা যায়নি। প্রতিটি গ্রুপেই চলছে চরম নাটকীয়তা, শেষ ম্যাচের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না কে যাবে পরের পর্বে। নাটকীয়তা এমনই চূড়ান্ত রূপ নিয়েছে, আর্জেন্টিনার সমান চার পয়েন্ট নিয়েও বাদ পড়তে হতে পারে ব্রাজিলকেও।
২৭ জুন ২০১৮, ০৬:৫৫ পূর্বাহ্ন

‘মেসি জানে প্রতিদিন কতটা প্যাশন নিয়ে আমি কাজ করি’

আর্জেন্টিনা খাদের কিনারে চলে যাওয়ার পর সমচেয়ে বেশি সমালোচনায় পড়েন কোচ হোর্হে সাম্পওলি। নাইজেরিয়ার বিপক্ষে শেষ বাঁশি বাজার পর লিওনেল মেসিরা যখন বাঁধভাঙা উল্লাসে মত্ত, সাম্পাওলি আবেগ দেখিয়েছেন ভিন্নভাবে। তখন তিনি সোজা হাঁটা ধরেন ড্রেসিং রুমের দিকে। স্বস্তির সঙ্গে হয়ত মিশে ছিল অভিমান। পরে এসে যোগ দেন উৎসবে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অবশ্য খুলেছেন পুরো আগল।
২৭ জুন ২০১৮, ০৬:৪৫ পূর্বাহ্ন

পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছি আমরা: নাইজেরিয়া অধিনায়ক

ম্যাচে সমতা ফেরানো গোলটা নাইজেরিয়া পেয়েছে পেনাল্টি থেকেই। নাইজেরিয়া অধিনায়ক জন ওবি মিকেলের বিশ্বাস, আরেকটি পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে তাদের।
২৭ জুন ২০১৮, ০৬:০৮ পূর্বাহ্ন

স্নায়ুচাপে অসুস্থ হয়ে পড়েন ম্যারাডোনা

ম্যাচের শেষ হওয়ার আর মিনিট কয়েকবাকি। আর্জেন্টিনা গোল দিতে পারছে না, পর্দায় ভেসে উঠছে ডিয়েগো ম্যারাডোনার মুখ। তার চেহেরায় অস্থিরতা বুঝিয়ে দিচ্ছে গোটা পরিস্থিতির আবহ। ৮৬ মিনিটে মার্কোস রোহোর গোলের পর সেই অস্থিরতা রূপ নেয় বুনো উল্লাসে। আবেগের এই উঠানামা ঠিক নিতে পারেনি ম্যারাডোনার শরীর। রক্তচাপ কমে যাওয়ায় তাকে চিকিৎসা দেওয়া হয়।
২৭ জুন ২০১৮, ০৫:৫১ পূর্বাহ্ন

'ঈশ্বর চেয়েছেন বলেই দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা'

দারুণ রোমাঞ্চকর এক জয় পেয়েছে আর্জেন্টিনা। আর তাতেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। অথচ ম্যাচের পর্যায়ে মনে হয়েছিল ২০০২ বিশ্বকাপের পরিণতিই হতে যাচ্ছে তাদের। আর তা না হওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। ঈশ্বর চেয়েছিলেন বলেই আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠতে পেরেছেন বলে মনে করেন এ ক্ষুদে জাদুকর।
২৬ জুন ২০১৮, ০৯:০৫ অপরাহ্ন

দ্বিতীয় সারির ক্রোয়েশিয়ার সঙ্গেও পারল না আইসল্যান্ড

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই দারুণ সুযোগ ছিল দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। শেষ ম্যাচে দ্বিতীয় সারির ক্রোয়েশিয়াকে হারালেই চলত। কারণ অপর ম্যাচে নূন্যতম ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। কিন্তু তা করতে ব্যর্থ হয়েছে আইসল্যান্ড। উল্টো ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-২ গোলের ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে দলটি। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্বে তিনটি জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখল লুকা মদ্রিচের দল।
২৬ জুন ২০১৮, ০৭:৫৪ অপরাহ্ন

রোমাঞ্চকর জয়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

পেন্ডুলামের মতই দুলছিল ম্যাচের ভাগ্য। নাইজেরিয়ার সঙ্গে ১-১ গোলে শেষ করলে বিদায় নিতে হতো লিওনেল মেসিদের। ৮৬ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোর লাইন ছিল ওটাই। বুকে কাঁপন নিয়ে প্রতীক্ষায় ছিলেন আর্জেন্টিনার সমর্থকরা। গ্যালারিতে ডিয়েগো ম্যারাডোনার অস্থিরতা জানান দিচ্ছিল গোটা আবহ। তখনই গোল করে সবাইকে উল্লাসে মাতান মার্কাসো রোহো। আর্জেন্টিনার প্রথম গোলটি করেছিলেন তাদের সেরা তারকা লিওনেল মেসি।
২৬ জুন ২০১৮, ০৭:৫১ অপরাহ্ন

সম্ভাবনা শেষ হওয়ার পর জিতল পেরু

৩৬ বছর পর অনেক স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসেছিল পেরু। প্রথম দুই ম্যাচে ফ্রান্স আর ডেনমার্ককে কাঁপিয়ে দিয়েও জিততে পারেনি। উল্টো আগেভাগেই বিদায় নিশ্চিত হয় তাদের। শেষ ম্যাচে হারানোর ছিল না কিছু, মিলত কেবল সান্ত্বনা। তাই দুহাত ভরে ওটাই নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সম্ভাবনা যেটুকু ছিল তা নিঃশেষ হয় পেরুর ফরোয়ার্ডদের সামনে।
২৬ জুন ২০১৮, ০৪:০০ অপরাহ্ন

যেন গোল করার ইচ্ছাই ছিল না ফ্রান্স-ডেনমার্কের

ফ্রান্সের দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত। আর একটি পয়েন্ট পেলে নিশ্চিত হতো ডেনমার্কেরও। তবে অপর ম্যাচে অস্ট্রেলিয়া জিততে না পারায় হারলেও সমস্যা ছিল না তাদের। তাই দুই দলই বেশ আয়েশি ফুটবল খেলেছে। ঝুঁকি নিতে চায়নি কেউই। মস্কোতে সাদামাটা নিষ্প্রাণ খেলাই উপহার দেয় দলদু’টি। ফলে হয়নি কোন গোল। চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো কোন ম্যাচ গোলশূন্য ড্র হলো।
২৬ জুন ২০১৮, ০৩:৫৪ অপরাহ্ন

রাশিয়া ছাড়ার জন্য ব্যাগ গুছিয়ে ফেলেছেন মেসি!

বিশ্বকাপে হয়তো আজই তার শেষ ম্যাচ। হয়তো জাতীয় দলের জার্সি গায়েও। নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনাকে। সঙ্গে রয়েছে আরও কিছু সমীকরণ। তবে এর আগেই রাশিয়া ছাড়ার জন্য ব্যাগ গুছিয়ে ফেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এমনই এক সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম এল কনফিডেন্সিয়াল।
২৬ জুন ২০১৮, ১১:৫৯ পূর্বাহ্ন

দলের হার সইতে না পেরে ধারাভাষ্যকারের মৃত্যু

এক গোলে এগিয়ে গিয়েও একেবারে শেষ মুহূর্তের গোলে হার, সমর্থকদের জন্য এমন পরাজয় মেনে নেয়া বেশ কষ্টকরই। মেনে নিতে পারেননি মিশরীয় এক ধারাভাষ্যকারও। সৌদি আরবের কাছে একেবারে শেষ মুহূর্তের গোলে মিশরের পরাজয় সহ্য করতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন আবদেল রহিম মোহামেদ নামের সেই ধারাভাষ্যকার।
২৬ জুন ২০১৮, ১১:২৯ পূর্বাহ্ন

‘নেইমার নয়, কৌতিনহোই ব্রাজিলের ম্যাচ উইনার’

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় তারকার নাম নেইমার। চার বছর আগে ঘরের মাটিতে ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ করতে না পারা নেইমারকেই মনে করা হচ্ছে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্নের মূল সারথি। তবে আরেক সুপারস্টার কাকা বলছেন ভিন্ন কথা। নেইমার নন, বরং ফিলিপ কৌতিনহোকেই ব্রাজিলের মূল খেলোয়াড় মনে করছেন তিনি।
২৬ জুন ২০১৮, ১১:২১ পূর্বাহ্ন

ফ্রান্স বনাম ডেনমার্ক : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

শেষ দুই ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স। দ্বিতীয় রাউন্ডও নিশ্চিত। ম্যাচটা তাই তাদের জন্য সম্মানের। কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি তারকায় ঠাসা দলটি। তাই নিজেদের সেরা ফর্মটা ফিরে পেতে ছেড়ে কথা বলবে না ফরাসীরা। আর দ্বিতীয় রাউন্ডের জন্য অন্তত একটা পয়েন্ট চাই ডেনিশদের। জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন। তাই জমজমাট লড়াই-ই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
২৬ জুন ২০১৮, ১০:২৭ পূর্বাহ্ন

গুরুত্বপূর্ণ ছয় তারকাকে বিশ্রাম দিচ্ছে ক্রোয়েশিয়া

শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে আগের ম্যাচেই। আইসল্যান্ডের কাছে হারলেও খুব একটা সমস্যা নেই, নাইজেরিয়া বড় ব্যবধানে না জিতলে গ্রুপ চ্যাম্পিয়নই থাকবে ক্রোয়েশিয়া। এমন পরিস্থিতিতে তাই রিজার্ভ বেঞ্চ বাজিয়ে দেখতেই পারে তারা। সঙ্গে যোগ হওয়া ছয় হলুদ কার্ডের বিড়ম্বনাতে আইসল্যান্ডের বিপক্ষে মূল একাদশ নামাচ্ছে না ক্রোয়েশিয়া। বিশ্রাম পাচ্ছেন ইভান রাকিটিচ, আন্দ্রে রেবিচসহ ছয় তারকা।
২৬ জুন ২০১৮, ০৯:৫৫ পূর্বাহ্ন

মুসা না মেসি, কে হবেন হিরো?

দুজনের নামে বেশ মিল। একজন বিশ্ব ফুটবলেরই সম্রাট, আরেকজন আলো ছড়াতে শুরু করেছেন বেশি দিন হয়নি। তবে আজ একটা জায়গায় এসে মিলে যাচ্ছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও নাইজেরিয়ার আহমেদ মুসা। দুই দলই যে গোলের জন্য তাকিয়ে থাকবে এই দুজনের দিকে।
২৬ জুন ২০১৮, ০৯:১৮ পূর্বাহ্ন

আইসল্যান্ড বনাম ক্রোয়েশিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত। বড় কোন অঘটন না হলে নিশ্চিত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও। তাই বেশ আয়েশি ঢঙেই খেলতে পারবে ক্রোয়েশিয়া। বড় বড় বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার বিলাসী চিন্তাটা তাদেরই মানায়। আর এ সুযোগটা ভালোভাবেই কাজে লাগাতে পারে আইসল্যান্ড। দল হিসেবে মন্দ নয় তারাও। দেওয়ালে পিঠ ঠেকেছে যে তাদেরও। শেষ ষোলো নিশ্চিত করতে হলে জিততেই হবে। তাই জমজমাট একটি ম্যাচ হতে যাচ্ছে রোস্তভে।
২৬ জুন ২০১৮, ০৯:১১ পূর্বাহ্ন

আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে আর্জেন্টিনার। জিততেই হবে। কোন বিকল্প নেই। শুধু তাই নয়, অপর ম্যাচে আইসল্যান্ড জয় পেলে মাথায় রাখতে হবে গোল ব্যবধানটাও। এমন ম্যাচে কেমন করবে আর্জেন্টাইনরা? প্রতিপক্ষ নাইজেরিয়া, যাদের বিপক্ষে সর্বশেষ মোকাবেলায় উড়ে গিয়েছিল তারা। কিন্তু বিশ্বকাপের আসরে আবার তাদের বিপক্ষেই শতভাগ জয়ের রেকর্ড। সব কিছুই অতীত। বর্তমান নাইজেরিয়া দলটা বেশ শক্তিশালী, খেলছেও দারুণ। তাই সব মিলিয়ে দারুণ একটি ম্যাচ উপভোগ করতে যাচ্ছে ফুটবল প্রেমীরা।
২৬ জুন ২০১৮, ০৮:০১ পূর্বাহ্ন

সংখ্যায় সংখ্যায় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ

এখনও পর্যন্ত গ্রুপ পর্বের সবচেয়ে জমজমাট সমীকরণ বোধহয় ‘ডি’ গ্রুপেই দেখছেন ফুটবলপ্রেমীরা। চার দলেরই সম্ভাবনা আছে পরের পর্বে যাওয়ার, এই অবস্থা খুব বেশি গ্রুপে নেই। নাটকের শেষ অঙ্ক আজ মঞ্চস্থ হবে বাংলাদেশ সময় রাত বারোটায়, তার আগে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের পরিসংখ্যানের দিকে একটু নজর দেয়া যাক।
২৬ জুন ২০১৮, ০৭:৪৫ পূর্বাহ্ন

যে যে হিসাব মিললে শেষ ষোলোতে যাবে আর্জেন্টিনা

গ্রুপের শেষ ম্যাচগুলোর আগে সামনে চলে আসে অনেক জটিল হিসাব নিকাশ। এক দলের ফলাফলের উপর নির্ভর করে থাকতে হয় অন্য দলকেও। তেমনি বেশ কিছু জটিল সমীকরণের উপর ঝুলছে আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য। সেই সমীকরণগুলোর দিকে একটু নজর দেয়া যাক।
২৬ জুন ২০১৮, ০৭:১৫ পূর্বাহ্ন