রোনালদোকে লাল কার্ড না দেখানোয় ক্ষুব্ধ ইরান কোচ
জিতলেই পর্তুগালকে টপকে শেষ ষোলোতে জায়গা করে নিতে পারত তাঁর দল। অথচ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) এর উপর প্রচণ্ড ক্ষুব্ধ ইরান কোচ কার্লোস কুইরোজ। ইরান কোচের দাবি, ‘বড় নাম’ হওয়ায় ন্যায্য লাল কার্ড দেখানো হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোকে।
২৬ জুন ২০১৮, ০৬:৫৭ পূর্বাহ্ন
একাদশ আর ফরমেশনে আবার বদল আনছেন সাম্পাওলি
বিশ্বকাপে টিকে থাকার এটাই শেষ সুযোগ, হোর্হে সাম্পাওলি তাই সম্ভাব্য সেরা একাদশকেই নামাতে চাইছেন নাইজেরিয়ার বিপক্ষে। আর সেই একাদশে সম্ভবত জায়গা হচ্ছে না আগের ম্যাচে হাস্যকর ভুলে দলকে বিপদে ফেলে দেয়া গোলকিপার উইলি কাবায়েরো ও স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর। বদল আসছে এই ম্যাচের ফরমেশনেও। এক ম্যাচ পরই ফিরতে পারেন প্রথম ম্যাচের ফরমেশনে।
২৬ জুন ২০১৮, ০৬:০৮ পূর্বাহ্ন
‘ভাগ্য বদলাতে মরিয়া মেসি’
নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটা কেবল আর দশটি ম্যাচের মতোই নেই এখন আর্জেন্টিনার কাছে। বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই আলবিসেলেস্তেদের হাতে। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের দুর্দশা বদলাতে মরিয়া হয়ে আছেন লিওনেল মেসি, এমনটাই বলছেন হাভিয়ের মাশ্চেরানো।
২৬ জুন ২০১৮, ০৫:৩৭ পূর্বাহ্ন
নাটকীয়তার পর গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন
শেষ মিনিট দশেক পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচের ভাগ্য। এমনকি দ্বিতীয় রাউন্ডে যাওয়ার তিন দলের সমীকরণও। মরক্কোর বিপক্ষে ৮১ মিনিটে পিছিয়ে পড়া স্পেনের শঙ্কা জেগেছিল বাদ পড়ার। শেষ পর্যন্ত বাদ তো পড়েইনি। পর্তুগালকে ইরান রুখে দেওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারাই।
২৫ জুন ২০১৮, ০৭:৫৭ অপরাহ্ন
পর্তুগালকে রুখে দিয়েও বিদায় ইরানের
জিতলেই হতো নতুন ইতিহাস। প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডের হাতছানি। তবে খুব কাছে গিয়েও পারল না ইরান। দুর্দান্ত লড়াই করে পর্তুগালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে নেহায়েত দুর্ভাগ্যের কারণেই। ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রতিটি মুহূর্তই যেন ছিল উত্তেজনায় ঠাসা। শেষ পর্যন্ত এ ড্র হয় লড়াইটি। ফলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে পর্তুগালের। শেষ মুহূর্তে গোল খেয়ে গ্রুপ রানার্স আপ হতে হয়েছে তাদের।
২৫ জুন ২০১৮, ০৭:৫২ অপরাহ্ন
মিশর-সৌদি আরবের গুরুত্বহীন ম্যাচে ইতিহাসে হাদারি
বিশ্বকাপে দুদল আগেই বাদ পড়েছে। তাদের ম্যাচে কোন উত্তাপ বা আগ্রহ থাকার কথা না। ছিলও না। কিন্তু একজনের কারণে ম্যাচটি ঢুকে গেছে ইতিহাসের পাতায়। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন মিশরের গোলরক্ষক ইসাম আল হাদারি। একটি পেনাল্টি ঠেকিয়ে স্মরণীয়ও করে রেখেছেন উপলক্ষ।
২৫ জুন ২০১৮, ০৪:২৪ অপরাহ্ন
রাশিয়াকে বাস্তবতা দেখাল উরুগুয়ে
ইগর স্মলনিকভ যখন লাল কার্ড পান কার্যত তখনই শেষ হয়ে যায় রাশিয়ার জয়ের আশা। কারণ এর আগেই দুই গোলেই পিছিয়ে ছিল দলটি। ম্যাচের শেষে হলো আরও একটি। শেষ পর্যন্ত স্বাগতিক রাশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে নাম লেখাল উরুগুয়ে। পাশাপাশি অভিজ্ঞতার মূল্য বুঝিয়ে রাশিয়া বাস্তবতা বোঝাল তারা।
২৫ জুন ২০১৮, ০৩:৪৮ অপরাহ্ন
অমন গোল করার পরও চিন্তায় অস্থির হিউং মিন সন
এবার বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার জন্য আনন্দের মুহূর্ত এসেছে একবারই। মেক্সিকোর কাছে হেরে যাওয়া ম্যাচ এক গোল শোধ দিয়েছিলেন হিউং মিন সন। চোখ ধাঁধানো গোলের তালিকা করলে তার গোলটি রাখতেই হবে। তবে অমন গোল করা সেই ফুটবলার আছেন অন্যরকম চিন্তায়। বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করতে গিয়ে দুই বছরের জন্য ফুটবল ছাড়তে হতে পারে টটেনহাম হটস্পারের এই তারকা ফুটবলারকে!
২৫ জুন ২০১৮, ১২:১১ অপরাহ্ন
ভিএআর থাকলে বিশ্বকাপে ফাঁসতেন যারা
ক্রীড়া বিশ্বে ধীরে ধীরে অনেকটা জায়গা দখল করে নিচ্ছে প্রযুক্তি। ক্রিকেট, টেনিসের মতো খেলায় এর ব্যবহার বহু আগের থেকেই। কিন্তু সম্প্রতি ফুটবলেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া। গত বিশ্বকাপে গোল লাইন প্রযুক্তি। এবার তাতে আরও যোগ হয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর)। বিতর্ক এড়াতে ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত নেন রেফারিরা।
২৫ জুন ২০১৮, ১১:৪২ পূর্বাহ্ন
রোনালদোকে আটকাতে এ কেমন কৌশল ইরানি সমর্থকদের!
দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। যে জিতবে, শেষ ষোলো নিশ্চিত হবে তাদেরই। তবে পর্তুগালের বিপক্ষে ইরান দল মাঠে নামার আগেই কাজটা যেন এক ধাপ এগিয়ে রাখতে চাইলেন তাদের সমর্থকেরা। ক্রিস্তিয়ানো রোনালদো যেন রাতে ঘুমুতে না পারেন, সেজন্য গভীর রাতে তাঁর রুমের বাইরে গিয়ে হট্টগোল করেছেন ইরানি সমর্থকেরা।
২৫ জুন ২০১৮, ১১:০৬ পূর্বাহ্ন
মানে গোল করলে হারে না সেনেগাল
সেনেগাল ভক্তরা প্রতি ম্যাচের আগেই প্রার্থনা করতে পারেন, 'আজ যেন গোল করেন সাদিও মানে'। মানে গোল পাওয়া মানেই যে সেনেগালের অপরাজিত থেকে মাঠ ছাড়া নিশ্চিত। অন্তত এমনটাই হয়ে আসছে এতদিন।
২৫ জুন ২০১৮, ১০:২১ পূর্বাহ্ন
‘অবিচারের’ শিকার মরক্কো, বলছেন কোচ
প্রথম দুই ম্যাচে হেরে এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মরক্কো। তবে দলটির কোচ হার্ভি রেনার্ড বলছেন, তাঁর দল ‘অবিচারের’ শিকার হয়েছে।
২৫ জুন ২০১৮, ০৯:৩২ পূর্বাহ্ন
স্পেন বনাম মরক্কো : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড
দুটি ম্যাচেই নূন্যতম ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মরক্কো। তবে মরক্কানদের আগ্রাসী মনোভাব প্রশংসা কুড়িয়েছে। নতুন করে হারাবার কিছু নেই তাদের। তাই শেষ বেলা মরণ কামড় দিতে পারে দলটি। আর শক্তিশালী স্পেনের একটাই লক্ষ্য জয়। পর্তুগালের উপর নির্ভর করতে চাইবে না দলটি। তাই প্রাণবন্ত একটি ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব।
২৫ জুন ২০১৮, ০৮:৩৯ পূর্বাহ্ন
‘রোনালদো বনাম ইরান নয়, ম্যাচটা পর্তুগাল বনাম ইরান’
এখনও পর্যন্ত টুর্নামেন্টে চার গোল করেছে পর্তুগাল, চারটিরই গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদো। মজা করে হলেও অনেকে তাই বলছেন, প্রতিপক্ষরা পর্তুগালের বিপক্ষে নয়, বরং রোনালদোর বিপক্ষেই খেলছে। তবে পর্তুগীজ কোচ ফার্নান্দো সান্তোস স্পষ্ট জানিয়ে দিলেন, রোনালদো নয়, ইরানকে লড়তে হবে পর্তুগালের বিপক্ষেই।
২৫ জুন ২০১৮, ০৮:৩২ পূর্বাহ্ন
পর্তুগাল বনাম ইরান : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড
শক্তিশালী স্পেনকে রুখে দেওয়ার পর মরক্কোর বিপক্ষে কাঙ্ক্ষিত জয়। তাই আত্মবিশ্বাসে টইটুম্বুর পর্তুগাল। তবে দলটি এখন পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্সেই এগিয়েছে দলটি। তাই তাকে আটকাতে পারলে ভালো কিছু প্রত্যাশা করতেই পারে ইরান। তবে কাজটা খুব কঠিন জানে ইরানীরা। তবে দুরূহ নয়। আরও একটি জমজমাট লড়াই-ই অপেক্ষা করছে ফুটবল প্রেমীদের জন্য।
২৫ জুন ২০১৮, ০৭:৫২ পূর্বাহ্ন
ক্রোয়েশিয়ার যে পরিকল্পনা আর্জেন্টিনার চিন্তার কারণ
আর্জেন্টিনার নকআউট পর্বে যাওয়া ঝুলে আছে অনেকগুলো যদি, কিন্তুর উপর। তার একটির সঙ্গে জড়িয়ে আছে ক্রোয়েশিয়াও। নিজেদের শেষ ম্যাচে লিওনেল মেসিদের কেবল নাইজেরিয়াকে হারালেই চলবে না, একই সময়ে ক্রোয়েশিয়ার কাছে হারতে হবে আইসল্যান্ডেরও। এমনিতে শক্তিতে ক্রোয়েশিয়াই থাকবে অনেক এগিয়ে কিন্তু এরমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে যাওয়ায় ভিন্ন ভাবনা খেলা করছে ক্রোয়েশিয়ার কোচের মাথায়।
২৫ জুন ২০১৮, ০৭:৩৬ পূর্বাহ্ন
বিশ্বকাপ জিতে তবেই অবসর নিতে চান মেসি
এই কয়দিন আগেও হাভিয়ের জানেত্তি বলেছিলেন, রাশিয়া বিশ্বকাপ জিততে না পারলে হতাশায় অবসর নিয়ে নিতে পারেন দলের সের তারকা লিওনেল মেসি। তবে মেসি নিজে সেরকমটা ভাবছেন না। বিশ্বকাপ না জিতে অবসর নিতে চান না বলে জানিয়েছেন তিনি।
২৫ জুন ২০১৮, ০৭:০৪ পূর্বাহ্ন
রাশিয়া বনাম উরুগুয়ে : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড
দ্বিতীয় রাউন্ড দুই দলেরই নিশ্চিত। তারপরও ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। লক্ষ্যটা যে গ্রুপ সেরা হওয়ার। আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলে আসছে রাশিয়া। দুই ম্যাচেই উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে। আশানুরূপ না খেলতে পারলেও দুই ম্যাচেই কাঙ্ক্ষিত জয় পেয়েছে উরুগুয়েও। তাই একটি জমজমাট লড়াইয়ের অপেক্ষায়ই আছে ফুটবল প্রেমীরা।
২৫ জুন ২০১৮, ০৬:৪৮ পূর্বাহ্ন
‘বিশ্বকাপ জিততে পারে ইংল্যান্ড’
এমন একটি জয় যে কোন দলকে কতটা আত্মবিশ্বাসী করে তুলতে পারে, এই মুহূর্তে তার আদর্শ প্রমাণ বোধহয় ইংল্যান্ড। পানামাকে গোলবন্যায় ভাসিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন, বিশ্বকাপ জেতাটাও এখন অসম্ভব কিছু মনে হচ্ছে না তাঁর কাছে।
২৫ জুন ২০১৮, ০৬:৪৩ পূর্বাহ্ন
বাদ পড়তে পারে স্পেন-পর্তুগালও!
শেষ ম্যাচের আগে বি- গ্রুপের হিসাব নিকেশ বেশ খানিকটা জট পাকিয়ে গেছে। এই গ্রুপে কেবল মরক্কোরই পরের রাউন্ডে যাওয়ার কোন সম্ভাবনা নেই। বাকি তিন দল স্পেন, পর্তুগাল আর ইরান আছে দৌড়ে। পয়েন্ট টেবিলের এক-দুইয়ে থাকা স্পেন, পর্তুগালের দ্বিতীয় রাউন্ড অনেকে নিশ্চিত ধরে নিলেও আসলে সমীকরণ বলছে এই দুই দলের যেকোনো এক দলের বাদ পড়ার সম্ভাবনাও আছে। এমনকি মারপ্যাঁচের অঙ্কে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে ইরানও।
২৫ জুন ২০১৮, ০৬:১৭ পূর্বাহ্ন